আবারও সেমি থেকে বিদায় নিল বাংলাদেশ
পঞ্চম মিনিটে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন মতিন মিয়া। আগের ম্যাচের জয়ের নায়ক যখন দুই হাতে মুখ ঢেকে বেরিয়ে গেলেন, তখনই যেন আঁচ পাওয়া গেল দিনটা বাংলাদেশের নয়। হলোও তাই।
২৩ জানুয়ারি ২০২০, ০১:০৪ অপরাহ্ন
রোমাকে হারিয়ে সেমিতে জুভেন্টাস, রোনালদোর গোল
দুর্দান্ত ছন্দে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো গোল করেই চলেছেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা। জুভেন্টাসের জয়ে আগের রতেও গোল করেছেন তিনি। তাতে এএস রোমাকে ৩-১ গোলে হারিয়ে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের টিকেট কেটেছে জুভেন্টাস।
২৩ জানুয়ারি ২০২০, ০৫:৪১ পূর্বাহ্ন
তরুণ দিয়াজ নৈপুণ্যে কোপার শেষ ষোলোয় রিয়াল
বদলী খেলোয়াড় হিসেবে নেমে ম্যাচের চিত্র বদলে দেন তরুণ ব্রাহিম দিয়াজ। একটি গোল করেছেন। আরও দুটি হতে পারতো তার নামের পাশে। একটি ঠেকাতে গিয়ে শেষ মুহূর্তে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন গনগোরা। আর একটি বারপোস্টে লেগে ফিরে আসে। তার নৈপুণ্যেই তৃতীয় সারির দল ইউনিয়নিস্তাস দে সালামানকাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ।
২৩ জানুয়ারি ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন
গ্রিজমানের জোড়া গোলে শেষ ষোলোয় বার্সেলোনা
বার্সেলোনা দেখে নেওয়ার হুমকিটা আগেই দিয়েছিলেন ইবিজা কোচ পাবলো আলফারো। মাঠে তার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছিল। শুরুতে এগিয়েও গিয়েছিল দলটি। কিন্তু পরে ফরাসী আতোঁয়ান গ্রিজমানের দারুণ নৈপুণ্যে শেষ হাসি হাসতে পারেনি দলটি। ২-১ গোলের ব্যবধানের জয়ে কোপা দেল রে'র শেষ ষোলোর টিকেট কাটে কাতালানরা।
২৩ জানুয়ারি ২০২০, ০৩:৫৩ পূর্বাহ্ন
এমবাপের ফেভারিট লিভারপুল
ফরাসি স্ট্রাইকারের মতে, এবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতবে লিভারপুল। সেই সঙ্গে জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকেও তিনি রেখেছেন সম্ভাব্য শিরোপাজয়ীর তালিকায়।
২২ জানুয়ারি ২০২০, ০১:৩৮ অপরাহ্ন
ইবিজার বিপক্ষে নেই মেসি
সিনিয়র তিন খেলোয়াড় না থাকলেও বেশ শক্তিশালী দল নিয়েই ইবিজার মাঠে যাচ্ছে বার্সেলোনা। স্পেনের পেশাদার লিগের তৃতীয় স্তরের দল ইবিজা। তাদের বিপক্ষে প্রায় প্রথম সারির দলই খেলাচ্ছে কাতালানরা।
২২ জানুয়ারি ২০২০, ১২:৪৫ অপরাহ্ন
রিয়ালে ‘নতুন কাকা’ তকমা পাওয়া রেইনিয়ের
১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার রেইনিয়ের জেসুস কারভালহোকে দলে টেনেছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ।
২১ জানুয়ারি ২০২০, ০৮:২০ পূর্বাহ্ন
রোনালদোর জোড়া গোলে পার্মাকে হারাল জুভেন্টাস
দুর্দান্ত ছন্দে থাকা ক্রিস্তিয়ানো রোনালদো আবারও জ্বলে উঠলেন। জোড়া গোল করে পার্মার বিপক্ষে জুভেন্টাস দারুণ এক জয় পাইয়ে দিয়েছেন তিনি। এতে টানা চার জয়ে ইন্টার মিলানের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও পোক্ত করেছে তুরিনের ওল্ড লেডিরা।
২০ জানুয়ারি ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন
মেসির গোলে ১০ জনের গ্রানাদাকে হারাল বার্সা
'ফলাফল কি হবে জানিনা, তবে দল ভালো খেলবে।' বার্সেলোনার দায়িত্ব নিয়ে এমনটাই বলেছিলেন নতুন কোচ কিকে সেতিয়েন। তার কথা অনুযায়ী দুর্দান্ত খেলেছে দলটি। তবে প্রত্যাশা অনুযায়ী ফলাফল পায়নি তারা। ১০ জনের গ্রানাদাকে হারাতে ঘাম ছুটে গেছে তাদের। লিওনেল মেসির একমাত্র গোলে স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।
১৯ জানুয়ারি ২০২০, ০৯:৫১ অপরাহ্ন
শ্রীলঙ্কাকে উড়িয়ে গোল্ডকাপের সেমিফাইনালে বাংলাদেশ
বাঁচা-মরার ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারীদের হয়ে জোড়া গোল করেন স্ট্রাইকার মতিন।
১৯ জানুয়ারি ২০২০, ০১:০১ অপরাহ্ন
বাঁচা-মরার ম্যাচে জামালকে পাচ্ছে না বাংলাদেশ
জামাল চোট পেয়েছেন বাঁ পায়ের হাঁটুর উপরের দিকে। হাড়ের ভেতরে ব্যথাটা জমে আছে। এদিন সকালে তার চোট পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত এসেছে, দলের সবচেয়ে নির্ভরযোগ্য তারকাকে ছাড়াই শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে বাংলাদেশ।
১৯ জানুয়ারি ২০২০, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জোড়া গোলে জিতল রিয়াল
২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অন্তত এক দিনের জন্য হলেও লা লিগার শীর্ষস্থান দখল করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
১৯ জানুয়ারি ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ন
বুধবার ঢাকায় আসছেন হুলিও সিজার
ফিফার দুত হিসেবে বঙ্গবন্ধু গোল্ড কাপ দেখতে ঢাকা আসছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক হুলিও সিজার। দুই দিনের সফরে আগামী ২২ জানুয়ারি ঢাকা পা রাখবেন এ ব্রাজিলিয়ান। শুক্রবার এক বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন।
১৭ জানুয়ারি ২০২০, ১২:২১ অপরাহ্ন
বার্সার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন জাভি
স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন ছিল, আর্নেস্তো ভালভার্দের উত্তরসূরি হিসেবে ঘরের ছেলে জাভিকে কোচের দায়িত্ব দিতে চায় বার্সেলোনা। শুরুতে এ বিষয়ে কোনো কিছু জানাতে অস্বীকৃতি জানালেও অবশেষে মুখ খুলেছেন সাবেক তারকা মিডফিল্ডার। বার্সার একাডেমিতে বেড়ে ওঠা জাভি বলেছেন, কোচ হওয়ার প্রস্তাব তিনি পেয়েছিলেন ঠিকই, কিন্তু তার মনে হয়েছিল, এখনই সাবেক ক্লাবের দায়িত্ব নেওয়ার জন্য তিনি ‘প্রস্তুত’ নন।
১৭ জানুয়ারি ২০২০, ০৬:৪৬ পূর্বাহ্ন
বিশ্বকাপের দ্রুততম গোলদাতা সেই হাকান সুকুর এখন ট্যাক্সিচালক
২০০২ বিশ্বকাপের তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচ। মুখোমুখি আসরের চমক জাগানো দুই দল তুরস্ক ও দক্ষিণ কোরিয়া। রেফারির খেলা শুরুর বাঁশির আওয়াজ মিলিয়ে গেছে কী যায়নি, দর্শকরা নড়েচড়ে বসতেও পারেননি, এরই মধ্যে গোল! তুরস্কের স্ট্রাইকার হাকান সুকুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় দক্ষিণ কোরিয়ার জালে জড়িয়েছিলেন বল। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে দ্রুততম গোলের সেই রেকর্ড টিকে আছে এখনও।
১৬ জানুয়ারি ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন
ফিলিস্তিনের কাছে হেরে গোল্ডকাপ শুরু বাংলাদেশের
বঙ্গবন্ধু গোল্ডকাপের ষষ্ঠ আসরের শুরুটা বাংলাদেশের প্রত্যাশা অনুসারে হলো না। বল দখলে ও আক্রমণে দাপট দেখানো প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ফিলস্তিনের কাছে হেরে গেছে জেমি ডের শিষ্যরা।
১৫ জানুয়ারি ২০২০, ০১:০৩ অপরাহ্ন
ভালভার্দে বরখাস্ত, বার্সার নতুন কোচ সেতিয়েন
স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে আর্নেস্তো ভালভার্দেকে। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কিকে সেতিয়েনকে।
১৪ জানুয়ারি ২০২০, ০২:৪৮ পূর্বাহ্ন
ম্যান সিটির বিশাল জয়ে আগুয়েরোর দুই রেকর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন সার্জিও আগুয়েরো। একইসঙ্গে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তার কীর্তির ম্যাচে অ্যাস্টন ভিলাকে বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
১৩ জানুয়ারি ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন
স্প্যানিশ সুপার কাপের শিরোপা রিয়ালের
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও জালের দেখা পেল না কোনো দল। অবধারিতভাবে ম্যাচ গড়াল টাইব্রেকারে। সেখানে অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।
১৩ জানুয়ারি ২০২০, ০৩:৩২ পূর্বাহ্ন
বার্সেলোনার কোচ হওয়ার স্বপ্ন দেখেন জাভি
নিজের সাবেক ঠিকানা বার্সেলোনার কোচ হওয়ার স্বপ্ন লালন করেন স্পেনের ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। তবে এই মুহূর্তে কাতারের ক্লাব আল-সাদের ওপরেই সব মনোযোগ নিবদ্ধ রাখছেন তিনি।
১২ জানুয়ারি ২০২০, ০৮:১৪ পূর্বাহ্ন