পচেত্তিনোকে চায় বার্সেলোনাও

বার্সেলোনায় নিজের অবস্থান খুব একটা সুবিধাজনক নয় কোচ এরনেস্তো ভালভার্দে। ছাঁটাই হতে পারেন এমন গুঞ্জন উঠছে হরহামেশাই। সে গুঞ্জন আরও চাউর হয়েছে টটেনহ্যাম হটস্পার্সকে মাউরিজিও পচেত্তিনো ছাঁটাই হওয়ার পর। এদিন ইংলিশ গণমাধ্যম দ্য সানও এমন সংবাদই করেছে। ভালভার্দের জায়গায় কাতালান ক্লাবটি পচেত্তিনোকে কোচ হিসেবে চাইছে বলেই জানিয়েছে তারা।
২১ নভেম্বর ২০১৯, ১২:৩৬ অপরাহ্ন

রিয়ালের বিপক্ষেই ফিরছেন নেইমার

চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী সপ্তাহে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আর সে ম্যাচ দিয়েই এবারের চ্যাম্পিয়ন্স লিগে নিজের শুরুটা করতে পারেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। ইনজুরি কাটিয়ে খেলার মতো সম্পূর্ণ ফিট রয়েছেন বলে দাবি করেছেন এ ব্রাজিলিয়ান।
২০ নভেম্বর ২০১৯, ০৩:৩০ অপরাহ্ন

রাজনৈতিক কারণে কোচের দায়িত্ব ছাড়লেন ম্যারাডোনা

দায়িত্ব নেওয়ার আগেই জানিয়েছিলেন হিমনাসিয়ার প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেল্লেগ্রিনো থাকলেই কোচ হিসেবে থাকবেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। কিন্তু নির্বাচনের আগেই মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন পেল্লেগ্রিনি। তাই সরে দাঁড়ালেন ম্যারাডোনাও। দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাবটির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন এ কিংবদন্তি।
২০ নভেম্বর ২০১৯, ১০:৪৯ পূর্বাহ্ন

আবার ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলেন মরিনহো

২০১৮ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল হোসে মরিনহোকে। তবে এক বছর না যেতেই আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন এই পর্তুগিজ ট্যাকটিশিয়ান। তাকে কোচ হিসেবে নিযুক্ত করেছে টটেনহ্যাম হটস্পার।
২০ নভেম্বর ২০১৯, ০৭:১১ পূর্বাহ্ন

ইউরোর মূল পর্বে গ্যারেথ বেলের ওয়েলস

টানা দ্বিতীয়বারের মতো উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেলের ওয়েলস। তবে হাঙ্গেরির বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বেল নন, জয়ের নায়ক বনেছেন জুভেন্টাস মিডফিল্ডার অ্যারন রামসি।
২০ নভেম্বর ২০১৯, ০৪:৪৩ পূর্বাহ্ন

পচেত্তিনো বরখাস্ত, টটেনহ্যামের কোচ হওয়ার দৌড়ে মরিনহো

পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্বে থাকার পর ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মরিসিও পচেত্তিনো। গেল মৌসুমের শেষে এবং চলতি মৌসুমের শুরুতে ঘরোয়া লিগে একের পর এক বাজে ফলের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই আর্জেন্টাইনের স্থলাভিষিক্ত হতে পারেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো, জানিয়েছে বিবিসি স্পোর্টস।
২০ নভেম্বর ২০১৯, ০৪:৩২ পূর্বাহ্ন

পাঁচ ম্যাচ পর জয়ের ধারায় ব্রাজিল

হুট করেই যেন কি হয়ে গিয়েছিল ব্রাজিলের। দাপটের সঙ্গে কোপা আমেরিকা জেতার পর যেন জিততেই ভুলে গিয়েছিল দলটি। টানা পাঁচ ম্যাচে জয়হীন। তবে দুঃসময় ছেড়ে আবার জয়ের ধারায় ফিরেছে তারা। এদিন দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানেই হারিয়েছে ব্রাজিল। মূলত ফিলিপ কৌতিনহোর জাদুতে ৩-০ গোলের স্বস্তির জয় পায় দলটি।
১৯ নভেম্বর ২০১৯, ০৩:২৭ অপরাহ্ন

স্পেনের কোচ হিসেবে ফিরলেন এনরিকে

বেশ কিছু দিন থেকেই গুঞ্জন ছিল স্পেনের কোচ হিসেবে আবার ফিরছেন লুইস এনরিকে। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হলো। দায়িত্ব ছাড়ার পাঁচ মাস পর ফের কোচ হিসেবে ফিরছেন এ স্প্যানিশ। এদিন এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস।
১৯ নভেম্বর ২০১৯, ১২:৩৬ অপরাহ্ন

পেলের সঙ্গে মেসির তুলনায় ঘোর আপত্তি তিতের

ইতিহাসের সেরা ফুটবলার কে? উত্তরে হাতে গোণা যে কয়েকটা নাম উঠে আসে তাদের মধ্যে তিনবারের বিশ্বকাপ শিরোপা জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ও বর্তমান সময়ের অন্যতম সেরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির নাম অন্যতম। তবে স্বদেশী সাবেক ফুটবলারের সঙ্গে মেসির তুলনায় ঘোর আপত্তি জানিয়েছেন ব্রাজিল কোচ তিতে। সর্বকালের সেরা ফুটবলার ইস্যুতে দুজনের তুলনার কোনো ‘বিশ্বাসযোগ্যতা’ খুঁজে পান না বলেও মন্তব্য করেছেন তিনি, জানিয়েছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম।
১৯ নভেম্বর ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন

মেসির নৈপুণ্যে হার এড়াল আর্জেন্টিনা

প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই ল্যাটিন দল আর্জেন্টিনা ও উরুগুয়ে। কিন্তু প্রতিবেশী দুই দলের আগ্রাসী মনোভাবে শেষ পর্যন্ত আর প্রীতি থাকেনি ম্যাচটি। হাতাহাতি পর্যন্ত হয়েছে! উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি অবশ্য শেষ হয়েছে অমীমাংসিতভাবে। ২-২ গোলের সমতা নিয়ে নিয়ে মাঠ ছাড়ে দল দুটি। মূলত অধিনায়ক লিওনেল মেসির নৈপুণ্যে হার এড়ায় আর্জেন্টিনা। নিজে গোল করার পাশাপাশি একটি গোলও করিয়েছেন তিনি।
১৮ নভেম্বর ২০১৯, ০৯:১৭ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল ব্রাজিল

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি এগিয়ে গেল মেক্সিকো। ব্রাজিলের কিশোরদের চোখের কোণে তখন উঁকি দিতে শুরু করেছে পূর্বসূরিদের ব্যর্থতা। ২০০৫ সালে এই মেক্সিকোর কাছেই ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ব্রাজিল। কিন্তু এবারে কোনো বিষাদকাব্য নয়। ঘুরে দাঁড়ানোর বিজয়গাঁথা লিখল দলটি। ৮৪তম মিনিটে সমতায় ফেরার পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তারা পেয়ে গেল কাঙ্ক্ষিত গোল। নাটকীয় জয়ে ২০১৯ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।
১৮ নভেম্বর ২০১৯, ১১:২১ পূর্বাহ্ন

উরুগুয়ের বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি-আগুয়েরো

তিন দিনের মধ্যে আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারানোর পর এবারে তাদের প্রতিপক্ষ লাতিন আমেরিকারই আরেক ফুটবল পরাশক্তি উরুগুয়ে। প্রতিবেশীদের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরোকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। একাদশের বাকি স্থানগুলোতে কারা খেলবেন তা অবশ্য এখনও চূড়ান্ত করেননি তিনি। তবে এ ম্যাচের দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি।
১৮ নভেম্বর ২০১৯, ১০:০০ পূর্বাহ্ন

ইউরোর চূড়ান্ত পর্বে জার্মানি, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া

আগামী ২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে প্রতিযোগিতার দুই সাবেক চ্যাম্পিয়ন জার্মানি ও নেদারল্যান্ডস। মূল পর্বের টিকিট পেয়েছে গেল বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াও। এই তিন শক্তিশালী দলের সঙ্গী হয়েছে অস্ট্রিয়া।
১৭ নভেম্বর ২০১৯, ১০:৪৪ পূর্বাহ্ন

মেসির গোলে ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

তিন মাসের নিষেধাজ্ঞা কাটানোর পর এদিন ফিরলেন নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি। আর অধিনায়ককে পেয়ে যেন জ্বলে উঠল আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে দলটি। সবচেয়ে বড় কথা ম্যাচে প্রায় একক আধিপত্য বিস্তার করেই খেলেছে তারা। যদিও জয় মিলেছে ন্যুনতম ব্যবধানে। মেসির দেওয়া একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তারা।
১৫ নভেম্বর ২০১৯, ০৭:০৫ অপরাহ্ন

সুয়ারেজকে খুন করতে চেয়েছিলেন হেন্ডারসন!

সান্ডারল্যান্ড ছেড়ে তখন সবে লিভারপুলে যোগ দেন জর্ডান হেন্ডারসন। তার ছয় মাস আগেই লিভারপুলে নাম লিখিয়েছিলেন লুইস সুয়ারেজ। কিন্তু ২০১০ বিশ্বকাপে দারুণ খেলে নিজের গায়ে সম্ভাব্য বড় তারকার ট্যাগ নিয়ে এসেছেন তিনি। সে তুলনায় একেবারেই অখ্যাত হেন্ডারসন। তারপরও সতীর্থ হিসেবে তার কাছ থেকে পর্যাপ্ত সম্মান আশা করতেই পারেন তিনি। কিন্তু অনুশীলনে বারবারই তাকে তুচ্ছতাচ্ছিল্য করছিলেন সুয়ারেজ। এক পর্যায়ে ক্ষেপে গিয়ে সুয়ারেজকে খুন করার জন্য প্রস্তুত ছিলেন এ ইংলিশ মিডফিল্ডার।
১৫ নভেম্বর ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন

সেই ব্রাজিলের বিপক্ষেই ফিরছেন মেসি

আবারো মুখোমুখি ব্রাজিল ও আর্জেন্টিনা। গত কোপা আমেরিকায় এই ব্রাজিল নিয়ে বিতর্কিত মন্তব্য করে তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে সপ্তাহ দুইয়ের বেশি হতে চলল। তবে এখনও মাঠে নামা হয়নি জাতীয় দলের জার্সি গায়ে। শুক্রবার (১৫ নভেম্বর) সেই ব্রাজিলের বিপক্ষেই মাঠে নামছেন রেকর্ড ছয়বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
১৫ নভেম্বর ২০১৯, ০৯:২১ পূর্বাহ্ন

ইউরোর চূড়ান্ত পর্বে ফ্রান্স

তুরস্ক ও আইসল্যান্ডের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় মাঠে নামার আগেই ফ্রান্স জেনে গিয়েছিল, তারা উয়েফা ইউরোর চূড়ান্ত পর্বে উঠে গেছে। নির্ভার হয়ে খেলতে নেমে শুরুতে পিছিয়ে পড়লেও রাফায়েল ভারানে ও অলিভিয়ের জিরুর লক্ষ্যভেদে মলদোভাকে হারিয়েছে দলটি।
১৫ নভেম্বর ২০১৯, ০৮:১৩ পূর্বাহ্ন

হাজারতম ম্যাচে গোল উৎসব করে ইউরোর মূল পর্বে ইংল্যান্ড

নিজেদের হাজারতম আন্তর্জাতিক ফুটবল ম্যাচে গোল উৎসব করেছে তরুণদের নিয়ে খেলতে নামা ইংল্যান্ড। উপলক্ষটাকে স্মরণীয় করে রাখার রাতে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন অধিনায়ক ও তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। মন্টেনেগ্রোকে বিধ্বস্ত করে আগামী ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকিটও নিশ্চিত করেছে ইংলিশরা।
১৫ নভেম্বর ২০১৯, ০৬:২৪ পূর্বাহ্ন

‘সেঞ্চুরি’ থেকে মাত্র দুই গোল দূরে রোনালদো

জাতীয় দল পর্তুগালের হয়ে টানা পঞ্চম ম্যাচে জালের ঠিকানা খুঁজে নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। থামলেন না সেখানেই, পূরণ করলেন হ্যাটট্রিক। তার নৈপুণ্যে লিথুয়ানিয়াকে উড়িয়ে আগামী ২০২০ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল পর্তুগিজরা।
১৫ নভেম্বর ২০১৯, ০৫:৪১ পূর্বাহ্ন

ওমানের কাছে হারল বাংলাদেশ

শক্তি, সামর্থ্য ও র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ওমান। তারপরও দলটির সঙ্গে প্রথমার্ধে সমান তালেই লড়াই করেছিল লাল সবুজের দল। জমাট রক্ষণে আটকে রেখেছিল তাদের। কিন্তু দ্বিতীয়ার্ধেই বদলে যায় ম্যাচের চিত্র। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ফলে বাংলাদেশের বিপক্ষে বড় জয়ই পায় দলটি।
১৪ নভেম্বর ২০১৯, ০৫:০৮ অপরাহ্ন