‘এই বাংলাদেশ কাউকে ভয় পায় না’

ফিফা র‍্যাঙ্কিংয়ে ঠিক ১০০ ধাপ এগিয়ে থাকা ওমানের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল? বিগত কয়েকটি ম্যাচের ধারাবাহিক পারফরম্যান্সের পর জামাল ভূঁইয়াদের ঘিরে প্রত্যাশা বেশ উঁচুতে। ওমান শক্তিশালী দল হলেও জেমি ডের অধীনে গেল এক বছরে বাংলাদেশের খেলোয়াড়দের মানসিকতায় যে লক্ষণীয় পরিবর্তন এসেছে, তার প্রেক্ষিতে দেশের স্বনামধন্য কোচ সাইফুল বারী টিটু বলেছেন, লাল-সবুজের এই দল কোনো প্রতিপক্ষকেই ভয় পায় না।
১৪ নভেম্বর ২০১৯, ০৬:৫২ পূর্বাহ্ন

গার্দিওলাকে ফেরাতে চায় বায়ার্ন

আবারো বায়ার্ন মিউনিখে ফিরতে পারেন বর্তমান ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। নতুন কোচ হিসেবে দলটির তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে বার্সেলোনার সাবেক এ কোচের। অন্যদিকে গার্দিওলার পরিবারও নাকি ম্যানচেস্টারে আর থাকতে চাইছেন না। ক্রীড়াভিত্তিক জার্মান গণমাধ্যম স্পোর্ত বিল্ডের সূত্র ধরে এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য ডেইলি মিরর।
১৩ নভেম্বর ২০১৯, ০১:৪০ অপরাহ্ন

বাতিল হতে পারে মেসিদের ইসরায়েল সফর

প্রীতি ম্যাচে আগামী শুক্রবার সৌদি আরবের রিয়াদে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সে ম্যাচ শেষেই উরুগুয়ের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলতে ইসরায়েল উড়ে যাওয়ার কথা রয়েছে আলবিসেলিস্তাদের। কিন্তু দেশটির সার্বিক পরিস্থিতির কারণে বাতিল হতে পারে সফরটি। উরুগুয়ের গণমাধ্যম ওভাসনের বরাত ধরে এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল।
১৩ নভেম্বর ২০১৯, ১১:৪৫ পূর্বাহ্ন

এমবাপেকে পেতে ৪০০ মিলিয়ন ইউরো খরচ করবে রিয়াল!

বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ তারকা কিলিয়েন এমবাপেকে পেতে মুখিয়ে রয়েছে বিশ্বের প্রায় সব সেরা ক্লাবগুলো। তালিকার প্রথমেই আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এরমধ্যেই তাকে কিনতে কয়েক দফা চেষ্টা করেছিল দলটি। কিন্তু এমবাপের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তা মানেনি। এবার ফরাসী ক্লাবটিকে মানাতে বেশ বড় অঙ্কের প্রস্তাবই দিচ্ছে লস ব্লাঙ্কোসরা।
১৩ নভেম্বর ২০১৯, ১১:০৮ পূর্বাহ্ন

অবসরের ঘোষণা দিলেন ভিয়া

স্পেনের হয়ে ২০০৮ উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০১০ বিশ্বকাপের শিরোপা জেতা তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরের শেষে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।
১৩ নভেম্বর ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ন

রোনালদোর শূন্যস্থান পূরণের চাপ নিতে চান না রদ্রিগো

রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক মৌসুমেই হইচই ফেলে দিয়েছেন রদ্রিগো। ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পড়ে গেছে আলোচনার ধুম। গেল সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করার পর তাকে নিয়ে মাতামাতির পালে লেগেছে জোর হাওয়া। তার মধ্যে রিয়ালের সাবেক তারকা ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়াও দেখতে শুরু করেছেন অনেকে। তবে এই জোয়ারে গা ভাসাতে চাইছেন না রদ্রিগো। রিয়ালে রোনালদোর শূন্যস্থান পূরণ করার কথা ভেবে মাথায় কোনো বাড়তি চাপ নিতে রাজি নন তিনি।
১৩ নভেম্বর ২০১৯, ০৫:২৬ পূর্বাহ্ন

‘সারকথা হলো, শুরুতে গোল হজম করা যাবে না’

আফগানিস্তানের কাছে হেরে বাছাইপর্ব শুরুর পর কাতার ও ভারতের বিপক্ষে দুটি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে উজ্জীবিত রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছন্দে থাকা জেমি ডের শিষ্যদের পরবর্তী প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশ ওমান। শক্তির বিচারে তারা ঢের এগিয়ে লাল-সবুজদের চেয়ে। তাই বলে ঘাবড়ে যাচ্ছে না বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলার জন্য ছক কষা হয়েছে। তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ম্যাচের শুরু থেকেই রক্ষণ জমাট রাখার বিষয়টি, যে কৌশল বেছে নিয়ে আগের দুই ম্যাচে নজর কেড়েছিলেন জামাল ভূঁইয়ারা।
১৩ নভেম্বর ২০১৯, ০৪:৩৩ পূর্বাহ্ন

নেইমার-এমবাপেকে নিয়ে চিন্তার মাঝে ভিনিসিয়ুসে নজর পিএসজির

সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে বহু নাটকীয়তার পরও নেইমারকে ধরে রাখতে পেরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে বিপদ এখনও কেটে যায়নি। ব্রাজিলিয়ান তারকার দলবদলের সম্ভাবনার রয়েছেই। এর ওপর নতুন করে যুক্ত হয়েছে কিলিয়ান এমবাপের দল পাল্টানোর গুঞ্জন। এই ফরাসি স্ট্রাইকারকে নিয়ে কদিন আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে বাকযুদ্ধেও জড়িয়ে পড়েছিল পিএসজি।
১২ নভেম্বর ২০১৯, ১২:০৪ অপরাহ্ন

মেসি এবং আর্জেন্টিনাকে ভয় পায় না ব্রাজিল, থিয়াগোর হুঙ্কার

তিন মাসের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। উল্টো চিত্র ব্রাজিল শিবিরে। দলের সেরা তারকা নেইমারকে চোটের কারণে পাচ্ছে না তারা। তাই বলে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে ঘাবড়ে যাচ্ছেন না দলটির অধিনায়ক থিয়াগো সিলভা। বরং হালের অন্যতম সেরা ফুটবলার মেসিকে মোকাবিলা করা নিয়ে ভীষণ রোমাঞ্চিত তিনি।
১২ নভেম্বর ২০১৯, ১০:৪৪ পূর্বাহ্ন

দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন রোনালদো

কথায় বলে- রেগে গেলেন তো হেরে গেলেন। মাত্রাতিরিক্ত রাগ বিপদে ফেলতে পারে যে কাউকে। এমন কিছুই হয়তো অপেক্ষা করছে হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য। এসি মিলানের বিপক্ষে মাঠ থেকে আগেই তাকে তুলে নেওয়ায় বেশ খেপেছিলেন কোচ মাউরিজিও সারির উপর। ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগেই স্টেডিয়াম ত্যাগ করায় সিরি আ থেকে দুই বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন এ জুভেন্টাস তারকা। এমন সংবাদ প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যমগুলো।
১২ নভেম্বর ২০১৯, ০৯:৪৫ পূর্বাহ্ন

আজীবন ভাতা পাবেন বার্সার সকল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা

রোমে ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে যখন লিওনেল মেসি গোল করেন, তখন বার্সেলোনার তৎকালীন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে ঘোষণা দেন, এ ম্যাচ জিতলে বার্সেলোনার সকল (অতীত, বর্তমান ও ভবিষ্যৎ) ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের আজীবন ভাতা দেবেন। এরপর কেটে গেছে প্রায় ১০ বছর। তবে দেরিতে হলেও তার সে কথার বাস্তবায়ন হচ্ছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্রত্যেক খেলোয়াড়কে আজীবন ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।
১২ নভেম্বর ২০১৯, ০৮:৫৯ পূর্বাহ্ন

আগের চেয়েও বেশি নিখুঁত মেসি

ব্যাপারটি যদি হয় পরিসংখ্যানের তাহলে অন্য কারো সঙ্গে তুলনা না করে লিওনেল মেসির সঙ্গে তার নিজের তুলনা দেওয়াই শ্রেয়। কারণ প্রতি নিয়ত নিজেকে ছাড়িয়ে আরও উচ্চতায় উঠছেন। চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় আগের চেয়ে অনেক বেশি নিখুঁত এ আর্জেন্টাইন তারকা। আগের চেয়ে অনেক সহজেই লক্ষ্যভেদ করতে পারেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এ খেলোয়াড়।
১১ নভেম্বর ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ন

ব্রাজিল ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

ম্যাচটা হয়তো প্রীতি। কিন্তু প্রতিপক্ষ যখন ব্রাজিল তখন লড়াইটা শেষ পর্যন্ত আর বন্ধুত্বপূর্ণ থাকে না। এমন ম্যাচে বরাবরই দারুণ সিরিয়াস দুই দল। তবে সুপার ক্লাসিকো খ্যাত এ ম্যাচের আগে দুঃসংবাদ শুনতে হয়েছে আর্জেন্টিনার। ইনজুরির কারণে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার মার্কোস রোহো। তার সঙ্গে দল থেকে ছিটকে গেছেন ওয়াটফোর্ড মিডফিল্ডার রোবের্তো পেরেইরাও।
১১ নভেম্বর ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন

লিভারপুলের কাছে হেরেও গর্বিত ম্যানসিটি কোচ

লিভারপুলের মাঠে এবারও জয় পেলেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। অলরেডদের কাছে আগের দিন ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে তার দল। কিন্তু ম্যাচ হারলেও লড়াই বেশ উপভোগ করেছেন এ স্প্যানিশ কোচ। নিজের শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্টও তিনি। ম্যাচ শেষে এমনটাই বলেছেন তিনি।
১১ নভেম্বর ২০১৯, ১০:২৩ পূর্বাহ্ন

রিয়ালকে শীর্ষে থাকতে দিলেন না ‘হ্যাটট্রিকম্যান’ মেসি

কয়েক ঘণ্টা আগেই স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান দখল করেছিল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে পেছনে ফেলে। এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে। পয়েন্ট তালিকার এক নম্বরে ফিরতে তাই জয়ের বিকল্প ছিল না বার্সার। অর্থাৎ মঞ্চ তৈরিই ছিল। অপেক্ষা ছিল লিওনেল মেসির জ্বলে ওঠার। সে কাজটা করতে কোনো ভুল করেননি আর্জেন্টাইন মহাতারকা। দুটি চোখ ধাঁধানো ফ্রি-কিকের পাশাপাশি স্পট-কিক থেকে লক্ষ্যভেদ করে পূরণ করেন হ্যাটট্রিক। তার অনবদ্য নৈপুণ্যে সেলতা ভিগোকে হারিয়ে ফের শীর্ষে উঠেছে কাতালানরা।
৯ নভেম্বর ২০১৯, ০৯:৫৬ অপরাহ্ন

পুসকাসকে ছাড়িয়ে বেনজেমা, শীর্ষে রিয়াল

স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে দেশটির সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। দুর্বল এইবারকে উড়িয়ে দেওয়ার ম্যাচে জোড়া গোল করেন করিম বেনজেমা। সেই সঙ্গে এই ফরাসি স্ট্রাইকার ছাড়িয়ে গেছেন কিংবদন্তি সাবেক তারকা ফেরেঙ্ক পুসকাসকে। লা লিগায় রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি।
৯ নভেম্বর ২০১৯, ০৮:৩৫ অপরাহ্ন

পিএসজির জয়ে দুই আর্জেন্টাইনের লক্ষ্যভেদ

প্রথমার্ধে প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) এগিয়ে নেন অ্যাঙ্গেল ডি মারিয়া। হাল ছেড়ে না দিয়ে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সমতায় ফেরে ব্রেস্ত। ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে, তখন জালের ঠিকানা খুঁজে নেন মাউরো ইকার্দি। দুই আর্জেন্টাইনের লক্ষ্যভেদে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
৯ নভেম্বর ২০১৯, ০৭:১৮ অপরাহ্ন

এমবাপেকে দলে টানার ‘কোনো সম্ভাবনা’ নেই, বলছেন ক্লপ

হালের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপের সঙ্গে তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) চুক্তির মেয়াদ বাকি আর মাত্র দেড় বছর। স্বদেশী ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবেন তো ফরাসি তারকা স্ট্রাইকার?
৯ নভেম্বর ২০১৯, ০৮:৪৫ পূর্বাহ্ন

নেইমারকে নিয়ে নতুন 'সমস্যায়' পিএসজি!

বলা হয়ে থাকে মেসি-রোনালদোদের পর ফুটবল বিশ্বের পরবর্তী সময়টা হতে যাচ্ছে কিলিয়েন এমবাপের। এরমধ্যেই নিজের জাত চিনিয়েছেন এ তরুণ। এমন খেলোয়াড়কে কি ছাড়তে চায় কোন ক্লাব? প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) চাইছে না। ওইদিকে তার সঙ্গে চুক্তির মেয়াদ যে বাকী আর মাত্র দেড় মৌসুম। তাকে ধরে রাখতে নতুন করে প্রস্তাবও দিতে পারছে না ক্লাবটি। অন্যদিকে এমবাপেকে কিনতে যে মুখিয়ে রয়েছেন জিনেদিন জিদান।
৮ নভেম্বর ২০১৯, ০৩:০২ অপরাহ্ন

এসি মিলানে ফিরছেন ইব্রাহিমোভিচ

চলতি বছর শেষে এলএ গ্যালাক্সির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোবে জ্লাতান ইব্রাহিমোভিচের। এরপর আর সেখানে মেয়াদ বাড়াচ্ছেন না এ সুইডিশ তারকা। ফিরছেন ইতালির ক্লাব এসি মিলানে। এমনটাই জানিয়েছেন মেজর লিগ সকারের কমিশনার ডন গার্বা।
৮ নভেম্বর ২০১৯, ১১:৪৯ পূর্বাহ্ন