আমার অধীনে এটাই বাংলাদেশের সেরা ম্যাচ: জেমি ডে
ম্যাচের ফল বলছে, শক্তিশালী কাতারের কাছে দুই গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কিন্তু স্কোরলাইনে যার ছাপ পড়েনি তা হলো, এশিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে সেয়ানে-সেয়ানে লড়াই করেছে জেমি ডের দল। ভাগ্য সঙ্গ দিলে কমপক্ষে ড্র নিয়ে ম্যাচ শেষ করতে পারত বাংলাদেশ। কাতারের সঙ্গে শিষ্যদের সমান তালে লড়াই করতে দেখে ভীষণ তৃপ্তি পেয়েছেন লাল-সবুজের কোচ ডে। ম্যাচ শেষে তিনি ঢাক-ঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছেন, তার অধীনে এটাই বাংলাদেশের সেরা ম্যাচ।
১১ অক্টোবর ২০১৯, ০৫:০৫ পূর্বাহ্ন
লড়াই করেই হারল বাংলাদেশ
স্রেফ ভাগ্যটাই সঙ্গে ছিল না। তা না হলে এতোগুলো শটের একটাও জাল খুঁজে পেল না। ফরোয়ার্ডরা ব্যর্থ না হলে হয়তো এ ম্যাচের গল্প ভিন্নভাবে লেখা হতো। শক্তি, সামর্থ্য ও র্যাংকিংয়ে সব দিক থেকে এগিয়ে থাকা কাতারের সঙ্গে সমান তালেই লড়াই করল বাংলাদেশ। কিন্তু দুই অর্ধে দুটি গোল খেয়ে বসে তারা। আর ম্যাচের ফলাফল তাই যায় কাতারের পক্ষেই।
১০ অক্টোবর ২০১৯, ০২:৫৪ অপরাহ্ন
কাতারের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড কেমন?
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে এশিয়ার পরাশক্তি কাতারের মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাতটায়।
১০ অক্টোবর ২০১৯, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রাজিলের জার্সিতে ‘সেঞ্চুরি’ করতে যাচ্ছেন নেইমার
জাতীয় দলের জার্সিতে নিজের শততম ম্যাচ খেলতে যাওয়ার মধুর স্বাদ নিতে যাচ্ছেন নেইমার। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তার দল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সেনেগালের। ম্যাচের ভেন্যু সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়াম।
১০ অক্টোবর ২০১৯, ০৮:৩৩ পূর্বাহ্ন
জার্মানির মাঠে আর্জেন্টিনার স্বস্তির ড্র
চোটের কারণে ছিটকে যাওয়া এক ঝাঁক তারকা ফুটবলার ছাড়াই প্রথমার্ধে আর্জেন্টিনাকে কাঁপিয়ে দিল জার্মানি। ২২ মিনিটের মধ্যে এগিয়ে গেল দুই গোলের ব্যবধানে। বিরতির পর অবশ্য উল্টে গেল পাশার দান। জার্মানিকে চেপে ধরল আর্জেন্টিনা। লুকাস আলারিও ও লুকাস ওকাম্পোসের লক্ষ্যভেদে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ল তারা।
১০ অক্টোবর ২০১৯, ০৪:২৪ পূর্বাহ্ন
ভারত পারলে আমরা কেন পারব না: জামাল
গত মাসের কথা। ২০২২ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে কাতারকে রুখে দেয় ভারত। অথচ শক্তি ও সামর্থ্যে ভারতের চেয়ে ঢের এগিয়ে ছিল মধ্যপ্রাচ্যের দলটি। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়নও তারা। তাই সে ম্যাচটি হতে পারে বাংলাদেশের অনুপ্রেরণা। সংবাদ সম্মেলনে বেশ জোর গলাতেই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
৯ অক্টোবর ২০১৯, ১১:৫৩ পূর্বাহ্ন
ফেবারিটরাই সবসময় জয় পায় না: জেমি ডে
২০২২ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (৯ অক্টোবর) মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষে বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন দলও তারা। শক্তি, সামর্থ্য ও র্যাংকিং সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে তারা। ম্যাচের পরিষ্কার ফেবারিট। কিন্তু মাঠে সবসময় যে ফেবারিট দল জয় পায় না, তা মনে করিয়ে দিলেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে।
৯ অক্টোবর ২০১৯, ১০:৫২ পূর্বাহ্ন
দিবালা-লাউতারো আর্জেন্টিনার ভবিষ্যৎ, দাবি স্কালোনির
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুরনো শত্রু জার্মানির বিপক্ষে দলের সেরা তারকা লিওনেল মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা। তাদের কোচ লিওনেল স্কালোনি স্কোয়াডে রাখেননি দুই অভিজ্ঞ সেনা সার্জিও আগুয়েরো ও অ্যাঞ্জেল ডি মারিয়াকেও। তাই জার্মানদের মোকাবিলায় তরুণ তুর্কি পাওলো দিবালা ও লাউতারো মার্তিনেজের ওপর নির্ভর করতে হবে আলবিসেলেস্তেদের। আর এই দুই ফরোয়ার্ডকে আর্জেন্টিনার ভবিষ্যৎ বলে দাবি করেছেন স্কালোনি।
৯ অক্টোবর ২০১৯, ০৯:৪৯ পূর্বাহ্ন
আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে চোটে কাবু জার্মানি
চোটের কারণে এক ঝাঁক তারকা ছিটকে গেছেন আগেই। সেই তালিকায় নতুন করে যোগ হয়েছে ইলকাই গুন্দোগান ও জোথাথান টাহের নাম। দলের নিয়মিত খেলোয়াড়রা এভাবে চোটগ্রস্ত হয়ে পড়ায় আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের একাদশ সাজাতেই হিমশিম খেতে হচ্ছে জার্মানির কোচ জোয়াকিম লোকে।
৯ অক্টোবর ২০১৯, ০৮:০০ পূর্বাহ্ন
বার্সায় না ফিরলে রিয়ালে যাবেন নেইমার, ভেবেছিলেন মেসি
সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে নেইমারকে ফেরাতে জোর প্রচেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকাকে দলে টানার দৌড়ে ছিল রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো বড় বড় ক্লাবও। বিশেষ করে রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বরাবরই নেইমারের প্রতি তার মুগ্ধতার কথা জানিয়ে আসছেন। তাই মেসির আশঙ্কা ছিল, নেইমার যদি ন্যু ক্যাম্পে না ফেরেন, তবে তিনি হয়তো নাম লেখাবেন কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল শিবিরে।
৯ অক্টোবর ২০১৯, ০৫:৪৯ পূর্বাহ্ন
অবসরে শোয়েইনস্টেইগার
পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন জার্মান তারকা বাস্টিয়ান শোয়েইনস্টেইগার। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপের শিরোপা জেতার তৃপ্তি নিয়ে অবসরে যাচ্ছেন তিনি।
৯ অক্টোবর ২০১৯, ০৫:০২ পূর্বাহ্ন
সে কথা বলতে পারে না: দেম্বেলেকে বাঁচানোর চেষ্টায় মেসি
স্বভাবগত ভাবে বেশ লাজুক উসমান দেম্বেলে। কথা বলেনও খুব কম। সেই দেম্বেলেই সেভিয়ার বিপক্ষে বাড়তি কথা বলে পেয়েছেন লাল কার্ড। এরপর তার বহিষ্কারাদেশ বদলানোর চেষ্টা করেছিলেন দলের সতীর্থরা। অধিনায়ক লিওনেল মেসিও দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করেছেন রেফারিকে। এমনকি দেম্বেলের স্প্যানিশ বলতে না পাড়া নিয়ে টিপ্পনীও কেটেছেন বার্সা অধিনায়ক।
৮ অক্টোবর ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন
মেসিদের ঢাকায় আসতে সরকারের সবুজ সংকেতের অপেক্ষা
প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এপিএফ) তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করে জানিয়েছে, আগামী নভেম্বর মাসে ঢাকায় আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশ্য ম্যাচ দুটি আয়োজনের নিশ্চয়তা এখনই দিতে পারছে না। তবে খেলা মাঠে গড়ানোর জোরালো সম্ভাবনার কথা জানিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
৮ অক্টোবর ২০১৯, ০৮:১৮ পূর্বাহ্ন
প্রীতি ম্যাচ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে আর্জেন্টিনা?
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগামী নভেম্বরে বাংলাদেশে আসবে দুই বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তারা মোকাবিলা করবে প্যারাগুয়েকে। এমনটা জানিয়ে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করেছে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এপিএফ)। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও বিষয়টি নিশ্চিত করেনি।
৮ অক্টোবর ২০১৯, ০৫:১৯ পূর্বাহ্ন
ডি-বক্সের বাইরে থেকেই মেসির একশ
লিওনেল মেসি মানেই নিত্যনতুন রেকর্ড, অনন্য সব কীর্তি। এদিন সেভিয়ার বিপক্ষে আরও একটি কীর্তি গড়েন বার্সেলোনা অধিনায়ক। কাতালান ক্লাবটির হয়ে অন্যরকম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলে বার্সেলোনার হয়ে ডি-বক্সের বাইরে থেকে একশ গোল করলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা এ খেলোয়াড়।
৬ অক্টোবর ২০১৯, ১০:২৮ অপরাহ্ন
জুভেন্টাসকে শীর্ষে তুললেন দিবালা-হিগুয়েইন
চলতি মৌসুমে সিরিএ'তে জুভেন্টাসের একক রাজত্বে সঙ্গে বেশ পাল্লা দিয়ে লড়ছিল ইন্টার মিলান। মৌসুমের প্রথম মোলাকাতেও লড়াইটা হয় দারুণ। জমজমাট লড়াই শেষে ইন্টার হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ইন্টারকে ২-১ গোলে হারিয়ে ফের শীর্ষে উঠেছে দলটি। লিগে এটাই প্রথম হারের ইন্টারের। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয়।
৬ অক্টোবর ২০১৯, ০৯:২৫ অপরাহ্ন
বার্সার বড় জয়ে মৌসুমের প্রথম গোল পেলেন মেসি
মৌসুম শুরুর আগেই পড়েন ইনজুরিতে। পুরো ফিটনেস পাওয়ার আগে দলের প্রয়োজনে নেমেছেন মাঠে। কিন্তু গোল মিলেনি। এদিন প্রিয় প্রতিদ্বন্দ্বী সেভিয়ার বিপক্ষেই মৌসুমের গোল পেলেন অধিনায়ক লিওনেল মেসি। তার গোলের ফেরার দিনে বড় জয়ও পেয়েছে বার্সেলোনা। সেভিয়াকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
৬ অক্টোবর ২০১৯, ০৮:৫৬ অপরাহ্ন
সেভিয়ার বিপক্ষেই কি গোলে ফিরবেন মেসি?
ইনজুরিতে পড়ে লা লিগায় চলতি মৌসুমে এখনও নিয়মিত হতে পারেননি লিওনেল মেসি। দুটি ম্যাচে খেললেও মাঠে পুরো ৯০ মিনিট ছিলেন না। আর গোল এখনও অধরা। তবে ইনজুরি কাটিয়ে এখন প্রায় পুরো ফিট বার্সেলোনা অধিনায়ক। আর ফিট অধিনায়কের প্রথম প্রতিপক্ষ সেভিয়া। যাদের বিপক্ষে গোল করার রেকর্ড সবচেয়ে সমৃদ্ধ মেসির।
৬ অক্টোবর ২০১৯, ১২:০৮ অপরাহ্ন
রিয়ালের স্বস্তির জয়ে জাল খুঁজে নিলেন হ্যাজার্ড-রদ্রিগেজ
নতুন ঠিকানায় নাম লেখানোর পর অভিষেক গোলের দেখা পেলেন এডেন হ্যাজার্ড। ক্লাবের হয়ে দ্বিতীয় দফায় প্রথমবার জাল খুঁজে নিলেন হামেস রদ্রিগেজও। তাতে গ্রানাদার বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খাওয়া থেকে রক্ষা পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্বস্তির জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
৬ অক্টোবর ২০১৯, ০৪:৫৭ পূর্বাহ্ন
ইকার্দি-নেইমারের লক্ষ্যভেদে পিএসজির দুর্দান্ত জয়
জালের ঠিকানা খুঁজে পেলেন মাউরো ইকার্দি। দুরন্ত ফর্মে থাকা নেইমারও নাম লেখালেন গোলদাতাদের তালিকায়। তাদের আরও দুই সতীর্থ পরাস্ত করলেন প্রতিপক্ষ গোলরক্ষককে। তাতে অঁজিকে গুঁড়িয়ে ফরাসি লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
৬ অক্টোবর ২০১৯, ০৪:০৫ পূর্বাহ্ন