গ্রিজমানকে দিয়ে নেইমারকে ফেরাতে চায় বার্সা!

সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে নেইমারকে ফেরাতে জোর প্রচেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত সফলতা পায়নি তারা। প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থেকে গেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্যর্থ হলেও কাতালানরা না-কি মোটেও হাল ছাড়ছে না। অন্তত ফরাসি গণমাধ্যমগুলোর দাবি এমনটাই। তারা জানাচ্ছে, সম্প্রতি কেনা ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজমানকে নিজ দেশের ক্লাব পিএসজিতে পাঠিয়ে নেইমারকে আবারও ন্যু ক্যাম্পে আনতে চায় বার্সা!
৫ অক্টোবর ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন

নাভাসের দ্বিগুণ গোল হজম করেছেন কর্তোয়া

গেল মৌসুমের শুরুর দিকের ঘটনা। হাঁকডাক দিয়ে চেলসি থেকে থিবো কর্তোয়াকে দলে টেনেছিল রিয়াল মাদ্রিদ। স্কোয়াডে কেইলর নাভাসের মতো তারকা গোলরক্ষক থাকার পরও বেলজিয়ান শট স্টপারকে কেনার কারণ ছিল একটাই- নিজেদের গোলপোস্ট দুর্ভেদ্য বানানো। কিন্তু রিয়ালের সে পরিকল্পনা একেবারে মাঠে মারা গিয়েছে। ফর্ম হারিয়ে একাদশে নিজের জায়গাটাকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন কর্তোয়া।
৫ অক্টোবর ২০১৯, ০৭:৫৫ পূর্বাহ্ন

স্পেন দলে বার্সা-রিয়ালের মাত্র ৩!

বিস্ময়কর-ই বটে! ২০২০ ইউরোর বাছাইপর্বের ম্যাচের জন্য শুক্রবার (৪ অক্টোবর) ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেন কোচ রবার্ত মোরেনো। কিন্তু স্কোয়াডে দেশটির দুই শীর্ষ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন মাত্র তিন ফুটবলার। বার্সা থেকে ডাকা হয়েছে কেবল সার্জিও বুস্কেতসকে, রিয়ালের খেলোয়াড়রা হলেন- সার্জিও রামোস ও দানি কারভাহাল।
৫ অক্টোবর ২০১৯, ০৬:০০ পূর্বাহ্ন

চোটের কারণে আবার মাঠের বাইরে এমবাপে

চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর গেল সপ্তাহে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে ফেরেন কিলিয়ান এমবাপে। দুটি ম্যাচে খেলেন বদলি হিসেবে। কিন্তু ফের অস্বস্তি বোধ করতে শুরু করেছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। ফলে পিএসজির আসন্ন ম্যাচে খেলা হচ্ছে না তার।
৫ অক্টোবর ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন

ফ্রান্স দলে নেই পগবা, ইংল্যান্ড থেকে বাদ আলি

২০২০ উয়েফা ইউরোর বাছাইপর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। গোড়ালির চোটের কারণে ফরাসি স্কোয়াডে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার পল পগবার। ফর্মহীনতায় ইংলিশ স্কোয়াড থেকে বাদ পড়েছেন টটেনহ্যাম হটস্পারের তরুণ মিডফিল্ডার ডেলে আলি।
৪ অক্টোবর ২০১৯, ০৯:৫৯ পূর্বাহ্ন

মেসির কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা দল

সবশেষ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা। তাতে আরও দীর্ঘ হয়েছে দলটির শিরোপা-খরা। আন্তর্জাতিক শিরোপা জিততে না পারার আক্ষেপ আরেকবার পুড়িয়েছে তাদের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসিকে। তবে সেমিতে হারের পর নেতাসুলভ আচরণ দেখান ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। ড্রেসিং রুমে দলের উদ্দেশে দেন অনুপ্রেরণাদায়ক বক্তব্য। তার কথাগুলো ছুঁয়ে যায় সতীর্থদের হৃদয়, নাড়া দেয় ভীষণভাবে।
৪ অক্টোবর ২০১৯, ০৭:৫২ পূর্বাহ্ন

ভুটানকে আবারো সহজেই হারাল বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। এশিয়ার চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি প্রস্তুতি নিতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল লাল-সবুজের দল। আর প্রস্তুতিটা তারা ভালোভাবেই সেরেছে। সহজ জয় মিলেছে এদিনও। ভুটানকে ২-০ গোলে হারিয়ে কাতারের বিপক্ষে খেলার বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নিল জামাল ভুঁইয়ার দল।
৩ অক্টোবর ২০১৯, ০৩:০৫ অপরাহ্ন

'মেসির জন্য এসব সবসময়ই সহজ'

দারুণ দুটি গোল দিয়েছেন লুইস সুয়ারেজ। তাতে ভর করে বার্সেলোনার জয়। কিন্তু দুটি গোলেরই মূল অবদান ছিল অধিনায়ক লিওনেল মেসির। ইনজুরি থেকে ফিরেও এমন দুর্দান্ত খেলায় হয়েছেন ম্যাচ সেরাও। আর তাতে বরাবরের মতোই দারুণ মুগ্ধ সতীর্থ মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ও ধরণের খেলা মেসির জন্য অনেকটা ডালভাতের মতোই বলে মনে করেন বার্সেলোনার এ গোলরক্ষক।
৩ অক্টোবর ২০১৯, ১১:২৫ পূর্বাহ্ন

জয় ইন্টারেরই প্রাপ্য ছিল দাবী কন্তের

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইন্টার মিলান। সে গোলের লিড ধরে রেখেছিল ৫৭ মিনিট পর্যন্ত। কিন্তু এরপর লুইস সুয়ারেজের দুর্দান্ত দুটি গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় নারাজ্জুরিদের। কিন্তু জয়টা নিজেদেরই প্রাপ্য ছিল বলে মনে করেন ইন্টার কোচ অ্যান্তোনিও কন্তে। দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে ফেলাকেই দায় দিচ্ছেন তিনি।
৩ অক্টোবর ২০১৯, ১০:৫৩ পূর্বাহ্ন

৪৯ বছর পর ন্যু ক্যাম্পের গেরো খুললেন এক আর্জেন্টাইন

সেই ১৯৭০ সালে। এরপর কেটে গেছে ৪৯ বছর। লম্বা এ সময়ে ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে জয় তো দূরের কথা একটা গোলও করতে পারছিল না ইন্টার মিলান। তবে লম্বা অপেক্ষার সমাপ্তি হয়েছে। ন্যু ক্যাম্পে আবার গোল পেয়েছে ইন্টার। গোলদাতা দলের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। কিন্তু ন্যু ক্যাম্পের গেরো খুলতে পারলেও দলকে জয় এনে দিতে পারেননি এ তারকা।
৩ অক্টোবর ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ন

৭ গোলের নাটকীয় লড়াইয়ে জয় পেল লিভারপুল

ম্যাচের ৩৬ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে গেল লিভারপুল। তাদের দৃষ্টির সীমানায় তখন সহজ জয়ের হাতছানি। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরল সালজবুর্গ। তবে অলরেডদের শেষ পর্যন্ত চমকে দিতে পারল না দলটি। ম্যাচে ব্যবধান গড়ে দিলেন মোহামেদ সালাহ। লিভারপুল পেল আসরের প্রথম জয়।
৩ অক্টোবর ২০১৯, ০৪:৩২ পূর্বাহ্ন

সুয়ারেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও জিতল বার্সা

গ্রুপ অব ডেথের লড়াইয়ে ঘরের মাঠে পা হড়কানো মানেই ছিটকে পড়ার বড় শঙ্কা। এদিন ম্যাচের শুরুতে গোল খেয়ে এমন আশঙ্কায় ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত দলকে উদ্ধার করেছেন লুইস সুয়ারেজ। জোড়া গোল করে উল্টো দলকে এনে দিয়েছেন দারুণ এক জয়। তাতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে লিওনেল মেসির দল।
২ অক্টোবর ২০১৯, ০৮:৫৮ অপরাহ্ন

ঘরের মাঠই সমস্যা কর্তুয়ার

দারুণ ছন্দে থাকা কেইলর নাভাস দলে থাকতেও চেলসি থেকে থিবো কর্তুয়াকে কিনে আনে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হয় তিনিই হবেন রিয়ালের প্রধান গোলরক্ষক। বাধ্য হয়েই সে সিদ্ধান্ত মানতে হয় কোচ জিনেদিন জিদানকেও। ইচ্ছার বিরুদ্ধেই ছেড়ে দেন নাভাসকে। কিন্তু রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই বাজে সময় পার করছেন কর্তুয়া। আর তার অধিকাংশই হচ্ছে নিজেদের মাঠ বার্নাব্যুতে।
২ অক্টোবর ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন

মেসির সঙ্গে জুটি না জমার কারণ জানালেন গ্রিজমান

বার্সেলোনার প্রাণ ভোমরা অধিনায়ক লিওনেল মেসি। তাকে ঘিরেই সব পরিকল্পনা তৈরি করে ক্লাবটি। সে ক্লাবে খেলতে হলে তার সঙ্গে বোঝাপড়াটা দারুণ হওয়া অনেকটা বাধ্যতামূলকই। কিন্তু কাতালান ক্লাবে যোগ দেওয়ার পর এখনও সেভাবে মেসির সঙ্গে আতোঁয়ান গ্রিজমানের ভাব জমতে দেখা যায়নি। মাঠ এবং মাঠের বাইরে দুই ক্ষেত্রেই অনুপস্থিত। আর এ নিয়ে আলোচনা-সমালোচনাও কম হচ্ছে না। আর কেন এমনটা হচ্ছে এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন গ্রিজমান।
২ অক্টোবর ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন

রাউলের রেকর্ডে ভাগ বসালেন রোনালদো, ছাড়িয়ে গেলেন মেসিকে

পুরনো রেকর্ড ভাঙা কিংবা নতুন রেকর্ড গড়া- পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার যেন! ১৭ বছরের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে কত-শত রেকর্ডের মালিক-ই না হয়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার! তার অনবদ্য সব কীর্তির তালিকায় যুক্ত হয়েছে আরও একটি অর্জন।
২ অক্টোবর ২০১৯, ০৯:১৭ পূর্বাহ্ন

ঘরের মাঠে বায়ার্নের কাছে ৭ গোল হজম করল টটেনহ্যাম

টটেনহ্যাম হটস্পারকে তাদের মাঠেই ৭-২ ব্যবধানে গুঁড়িয়ে দেওয়া ম্যাচে একাই চার গোল করলেন বায়ার্ন মিউনিখের সার্জ গ্যানাব্রি। এরপর প্রতিপক্ষের সমর্থকদের কাটা ঘাঁয়ে নুনের ছিটা দিতেও পিছপা হলেন না এই তরুণ জার্মান ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইট করলেন, ‘নর্থ লন্ডন এখন লাল!’
২ অক্টোবর ২০১৯, ০৬:৪১ পূর্বাহ্ন

নেইমারবিহীন ম্যাচে পিএসজিকে জেতালেন ইকার্দি

গেল মৌসুমে পাওয়া নিষেধাজ্ঞা কারণে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলতে পারলেন না নেইমার। তার অনুপস্থিতিতে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) জেতানোর দায়িত্বটা নিলেন মাউরো ইকার্দি। নতুন ক্লাবের জার্সিতে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রথম গোলে পূর্ণ পয়েন্ট পেল ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
২ অক্টোবর ২০১৯, ০৫:০৭ পূর্বাহ্ন

হিগুয়াইন-রোনালদোর লক্ষ্যভেদে জুভেন্টাসের দাপুটে জয়

চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় তুলে নিয়েছে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাস। প্রথমার্ধে গঞ্জালো হিগুয়াইনের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে দলটির হয়ে ব্যবধান বাড়ান ফেদেরিকো বার্নারদেস্কি। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিটখানেক আগে জালের ঠিকানা খুঁজে পান ক্রিস্তিয়ানো রোনালদোও। তাতে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে তুরিনের বুড়ি খ্যাত দলটি।
২ অক্টোবর ২০১৯, ০৪:৩২ পূর্বাহ্ন

দুই গোলে এগিয়েও রিয়ালকে হারাতে পারল না ব্রুস

প্রতিপক্ষ ভয়ঙ্কর দল। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলও বটে। তার উপর আবার তাদের মাঠেই খেলতে এসেছে দলটি। কিন্তু জমাট রক্ষণ তৈরি করে রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে বেলজিয়ামের দল ক্লাব ব্রুস। ১০ জন নিয়ে খেলেও স্পেন থেকে ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরছে দলটি। অন্যদিকে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদও বেরিয়েছে হারের বৃত্ত থেকে। পিএসজির বিপক্ষে হারের পর এদিনও হারতে বসেছিল স্প্যানিশ জায়ান্টরা।
১ অক্টোবর ২০১৯, ০৬:৫৪ অপরাহ্ন

সালার ট্রান্সফার ফির সমাধান দিল ফিফা

দুর্ভাগ্য কার্ডিফ সিটির। ক্লাবের ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় কিনলেন। কিন্তু সে খেলোয়াড়ই নেই বেঁচে। মাঠে নামার আগেই পৃথিবীর মায়া কাটিয়েছেন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড এমিলিয়ানো সালা। তবে তার ট্রান্সফার ফি দিতে চাইছিল না ক্লাবটি। কিন্তু শেষ পর্যন্ত ফিফার হস্তক্ষেপে প্রথম কিস্তির ৬ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হচ্ছে তাদের।
১ অক্টোবর ২০১৯, ০১:৩০ অপরাহ্ন