পর্তুগালের বড় জয়ে রোনালদোর ৪ গোল
ম্যাচের শুরুতেই এগিয়ে নেন দলকে। তার গোলক্ষুধা থেমে থাকেনি সেখানেই। খেলার ৬১ থেকে ৭৬তম অর্থাৎ ১৫ মিনিটের মধ্যে জালের ঠিকানা খুঁজে পান আরও তিনবার। ক্রিস্তিয়ানো রোনালদোর এই অসাধারণ পারফরম্যান্সে লিথুয়ানিয়াকে বিধ্বস্ত করেছে পর্তুগাল।
১১ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিশ্বকাপ বাছাইয়ে আফগানদের কাছে হারল বাংলাদেশ
বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ম্যাচেই হেরে গেছে দলটি। তাজিকিস্তানের দুশানবে সেন্ট্রাল স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ০-১ গোলে হেরে যায় জেমি ডের শিষ্যরা। অবশ্য দারুণ লড়াই করেছিল তারা।
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৫৬ অপরাহ্ন
ইউরোর আরও কাছে বেলজিয়াম, জিতেছে নেদারল্যান্ডস-জার্মানি
বাছাইপর্বে টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে উয়েফা ইউরো ২০২০ এর মূল পর্বে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বেলজিয়াম। ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি উড়িয়ে দিয়েছে স্কটল্যান্ডকে। রেড ডেভিলদের মতোই বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। আর ডাচদের কাছে ঘরের মাঠে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে জার্মানিও।
১০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৯ পূর্বাহ্ন
জয়রথ ধরে রেখেছে ইতালি-স্পেন
উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে জয়রথ অব্যাহত রয়েছে স্পেন ও ইতালির। দুই দলই টানা ষষ্ঠ ম্যাচ জিতেছে ইউরোর বাছাই পর্বে। ফারো আইল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। তবে কিছুটা কষ্টার্জিত জয় পেয়েছে ইতালি। ফিনল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ১৯৬৮ সালে প্রথম ও সর্বশেষ ইউরোপ চ্যাম্পিয়ন হওয়া ইতালি।
৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৫ পূর্বাহ্ন
রোনালদোর লক্ষ্যভেদ, পর্তুগালের প্রথম জয়
উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের আগের দুই ম্যাচে পর্তুগালকে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। সেই ধারা ভেঙে প্রথম জয় তুলে নিয়েছে দলটি। বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের হয়ে জালের ঠিকানা খুঁজে পেয়েছেন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও।
৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৬ পূর্বাহ্ন
নেইমারের লক্ষ্যভেদে ব্রাজিলের স্বস্তি
গেল জুনে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে মাত্র ১৭ মিনিট পরই মাঠ ছেড়েছিলেন নেইমার। পেয়েছিলেন চোট। সেই ধাক্কা সামলে সুস্থ হয়ে ফিরলেও ট্রান্সফার নিয়ে জটিলতায় ক্লাব পিএসজির হয়ে মাঠে নামা হয়নি তার। অবশেষে তিন মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামলেন নেইমার। জাতীয় দলের নীল-হলুদ জার্সিতে।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩২ পূর্বাহ্ন
রোমাঞ্চকর ম্যাচে জার্মানিকে হারিয়ে নেদারল্যান্ডসের প্রতিশোধ
ম্যাচের শুরুতেই এগিয়ে গেল জার্মানি। লিড ধরে রাখল লম্বা সময় পর্যন্ত। দ্বিতীয়ার্ধে ছয় মিনিটের ব্যবধানে দুবার জালে বল জড়িয়ে তাদেরকে টেক্কা দিল নেদারল্যান্ডস। মাঠে লড়াই করার মানসিকতার জন্য সুপরিচিত জার্মানরা সমতাও টানল। কিন্তু শেষরক্ষা হলো না। শেষদিকে আরও দুই গোল করে বাভারিয়ানদের মাঠে দারুণ জয় তুলে নিয়ে মধুর প্রতিশোধ নিল ডাচরা।
৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:১২ পূর্বাহ্ন
ফিফপ্রো বর্ষসেরা একাদশের ৫৫ জনের তালিকায় বার্সার ১১
২০১৯ সালের ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশের জন্য ঘোষিত ৫৫ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বার্সেলোনার ১১ ফুটবলার। একক ক্লাব হিসেবে কাতালানরা আধিপত্য দেখালেও গেল ১০ বছরের মধ্যে এবারই প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ টেক্কা দিয়েছে লা লিগাকে। ইংলিশ লিগ থেকে মনোনয়ন পেয়েছেন সর্বোচ্চ ২১ জন খেলোয়াড়। এবারের তালিকায় চমক রয়েছে আরও বেশ কয়েকটি।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৭ পূর্বাহ্ন
চিলি-আর্জেন্টিনা লড়াই গোলশূন্য ড্র
নিষেধাজ্ঞার কারণে নেই লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি দলে রাখেননি সার্জিও আগুয়েরোকেও। চিলির বিপক্ষে আক্রমণভাগের এই দুই তারকার অনুপস্থিতি বেশ ভালোভাবে টের পেয়েছে আর্জেন্টিনা। পাওলো দিবালা-লাউতারো মার্তিনেজরা সুযোগ পেলেও জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৬ পূর্বাহ্ন
রোমানিয়াকে হারিয়ে স্পেনের টানা পঞ্চম জয়
২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে টানা পঞ্চম জয় পেয়েছে স্পেন। শেষদিকে দশজনের দলে পরিণত হলেও সার্জিও রামোস ও পাকো আলকাসেরের লক্ষ্যভেদে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছে লা ফিউরিয়া রোহারা।
৬ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৭ পূর্বাহ্ন
পিছিয়ে পড়েও ইতালির দারুণ জয়
ম্যাচের ১১ মিনিট পার না হতেই পিছিয়ে পড়ে ইতালি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় চার বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আন্দ্রেয়া বেলত্তির জোড়া গোলে ৩-১ গোলের দারুণ জয় তুলে নেয় দলটি। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে এটা তাদের টানা পঞ্চম জয়।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০১ অপরাহ্ন
চিলির বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত
চিলির বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা একাদশ চূড়ান্ত করা হয়েছে। দলটির কোচ লিওনেল স্কালোনি আগের দিনই জানিয়ে দিয়েছেন শুরু থেকে কোনো এগারোজন থাকবেন মাঠে।
৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৬ অপরাহ্ন
হার্ট অ্যাটাকে মারা গেলেন বিশ্বকাপজয়ী কাফুর ছেলে
সপ্তাহখানেক আগে না ফেরার দেশে চলে গেছেন স্পেনের সাবেক কোচ লুইস এনরিকের ৯ বছর বয়সী কন্যা জানা এনরিকে। তাতে শোকে মুহ্যমান হয়ে পড়ে গোটা ফুটবল দুনিয়া। সেই হৃদয়বিদারক ঘটনার রেশ কাটতে না কাটতেই পাওয়া গেছে আরেকটি দুঃসংবাদ। হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কাফুর ছেলে দানিলো ফেলিসিয়ানো দে মোরায়েস।
৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৮ পূর্বাহ্ন
জিদানকে ভিনিসিয়ুসের চ্যালেঞ্জ
ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ার পর গত মৌসুমে তরুণ ভিনিসিয়ুস জুনিয়রকে দলে টানে রিয়াল মাদ্রিদ। রোনালদোর অভাব পূরণ করতে না পারলেও দারুণ ক্ষিপ্রতা ও স্কিলে নজর কেড়েছিলেন এ তরুণ। তাকে ভবিষ্যতের বড় তারকাই ভেবেছিলেন অনেকে। কিন্তু জিদান ফের দায়িত্ব নেওয়ার পরই সব পাল্টে গেছে। একাদশেই জায়গা পাচ্ছেন না তিনি। তবে খুব শিগগিরই দলে ঢোকার চ্যালেঞ্জটা কোচকে জানিয়েছেন এ ব্রাজিলিয়ান।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২০ পূর্বাহ্ন
ফিফার নিয়মে আগামী মৌসুমে নেইমারকে আটকাতে পারবে না পিএসজি
'৩০০ মিলিয়ন ইউরো ছাড়া নেইমারকে ছাড়ছি না।' হাঁকডাক দিয়ে কদিন আগেও এ কথা বলেছেন প্যারিস সেইন্ত জার্মেইর (পিএসজি) মালিক নাসের আল-খেলাইফি। কিন্তু সত্যিই এ পরিমাণ অর্থ আদায় করে নিতে পারবেন তিনি। অন্তত আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার নিয়ম বলছে 'সম্ভব নয়'।
৪ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২২ পূর্বাহ্ন
নেইমার পিএসজি ছাড়লে এমবাপেও ছাড়ত: ওয়েঙ্গার
নানা নাটকের পর শেষ পর্যন্ত প্যারিস সেইন্ত জার্মেইতেই (পিএসজি) থাকার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার। তাতে স্বস্তি মিলেছে ক্লাবটির। শুধু নেইমারকে ধরে রাখার স্বস্তিই নয়, সঙ্গে দলের বাকি তারকাদেরও ধরে রাখার ব্যাপারে এক ধাপ এগিয়ে গেলো দলটি। অন্যথায় নেইমারের পথ ধরে কিলিয়েন এমবাপের মতো বড় তারকাও পিএসজি ছাড়ত বলে মনে করেন সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।
৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ন
ডেডলাইন ডে'তে পিএসজির চমক
অবশেষে শেষ হয়েছে গ্রীষ্মের দল বদল। এর মধ্যে নিজেদের মতো গুছিয়ে নিয়েছে ইউরোপের দলগুলো। বরাবরের মতো ডেডলাইন ডে'তেও বেশ কিছু বড় ট্রান্সফার হয়েছে। তবে শেষ দিনে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ত জার্মেই (পিএসজি)। রিয়াল মাদ্রিদকে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সহায়তা করা গোলরক্ষক কেইলর নাভাসকে কিনেছে দলটি। এছাড়াও ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দিকে ধারে দলভুক্ত করেছে ফরাসী চ্যাম্পিয়নরা।
৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৭ পূর্বাহ্ন
ফিফার দ্য বেস্ট সংক্ষিপ্ত তালিকাতেও মেসি-রোনালদো-ডাইক
উয়েফার বর্ষসেরা দৌড়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইক। তাতে অবশ্য মেসি ও রোনালদোকে পেছনে ফেলে কদিন আগেই পদক জিতে নিয়েছেন ভ্যান ডাইক। এবার ফিফার বর্ষসেরা দ্য বেস্টের জন্য এ তিন তারকাই জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।
২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ন
জিততে ভুলে গেছে রিয়াল!
গত মৌসুমটা যাচ্ছেতাই গিয়েছে রিয়াল মাদ্রিদের। অবস্থার পরিবর্তন করতে তিন দফা কোচ বদলের পর ফের ফিরেছেন জিনেদিন জিদান। কিন্তু দলে পরিবর্তন আসলো কোথায়? জিততেই যেন ভুলে গেছে দলটি। আগের ভিয়ারিয়ালের বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর এমন সংবাদই করেছে মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কা।
২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন
ক্ষুদে বার্তায় নেইমারকে কি লিখেছিলেন মেসি?
নেইমার যখন পিএসজি ছাড়া ইচ্ছা পোষণ করেন তখন থেকেই তাকে ফেরত আনার জন্য ক্লাবকে চাপ দিচ্ছিলেন লিওনেল মেসি। আর আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী তখন থেকে তার সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছিলেন বার্সেলোনার অধিনায়ক। মুঠো ফোনে তাদের মধ্যে ক্ষুদে বার্তাও বিনিময় হয় বলেও সংবাদ উঠে আসে। কিন্তু শেষ পর্যন্ত চলতি মৌসুমে নেইমারকে আর দলে ফেরাতে পারেনি কাতালানরা।
২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৮ পূর্বাহ্ন