৮৮ দিন যাবত ম্যাচ খেলেন না নেইমার

প্যারিস সেইন্ত জার্মেইতে (পিএসজি) থাকছেন কি থাকছেন না, এ দোলাচলে নেইমারকে সম্প্রতি কোন ম্যাচেই রাখছেন না ক্লাবটি কোচ টমাস টুখেল। আর তাতে কিছুটা হলেও সমস্যায় পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। শেষ ৮৮ ধরে যে কোন ম্যাচই খেলছেন না তিনি। এমনকি কোন প্রস্তুতি ম্যাচও নয়। ম্যাচ অনুশীলনের অভাব নিশ্চিতভাবেই বোধ করছেন ২৭ বছর বয়সী এ ব্রাজিলিয়ান।
১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১ পূর্বাহ্ন

হিগুয়াইন-রোনালদো নয়, জুভেন্টাসকে জেতালেন কৌলিবালি!

ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৬২ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। জালের দেখা পান দানিলো, গঞ্জালো হিগুয়াইন ও ক্রিস্তিয়ানো রোনালদো। তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটির জন্য জয় তখন যেন সময়ের ব্যাপার মাত্র! কিন্তু ম্যাচে রোমাঞ্চ ছড়িয়ে ঘুরে দাঁড়ায় নাপোলি।
১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০১ পূর্বাহ্ন

১১ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু বার্সার

শেষ কবে লা লিগার কোনো মৌসুম এতটা বাজেভাবে শুরু হয়েছিল বার্সেলোনার? উত্তর পেতে ফিরে যেতে হবে এক দশকেরও বেশি সময় আগে। সেবারই বার্সার কোচের দায়িত্ব হাতে পেয়েছিলেন পেপ গার্দিওলা। তার অধীনে প্রথম মৌসুমের শুরুটা কাতালানদের নামের সঙ্গে জুতসই ছিল না একদমই।
১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৭ পূর্বাহ্ন

লিভারপুল-ম্যান সিটির দুর্দান্ত জয়, হোঁচট খেল ইউনাইটেড-চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে নিজ নিজ ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে ব্যর্থতার ধারা ভাঙতে পারেনি লিগের ইতিহাসের সবচেয়ে সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেড। হোঁচট খেয়েছে আরেক পরাশক্তি চেলসিও।
১ সেপ্টেম্বর ২০১৯, ০৫:০৩ পূর্বাহ্ন

‘পিএসজির চাহিদায় সায় দেয়নি বার্সা, তাই সমঝোতা হয়নি’

চূড়ান্ত প্রস্তাব নিয়ে গেল মঙ্গলবার ফ্রান্সে গিয়েছিলেন বার্সেলোনার কর্মকর্তারা। লক্ষ্য ছিল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কর্তাদের মন ভরিয়ে নেইমারকে ন্যু ক্যাম্পে ফেরত নিয়ে আসা। দিনভর আলোচনার পর বার্সার ক্লাব ডিরেক্টর হাভিয়ের বোরদাস দিয়েছিলেন ইতিবাচক মত- চুক্তি সম্পন্ন করার কাছাকাছি দুপক্ষ। কিন্তু দুদিন পেরিয়ে গেলেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তার ওপর পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো শুক্রবার রাতে বলেছেন, তাদের চাহিদা পূরণ না হলে চুক্তির কোনো সম্ভাবনা দেখছেন না তিনি!
৩১ আগস্ট ২০১৯, ০৮:৪৯ পূর্বাহ্ন

ওসাসুনার বিপক্ষেও নেই মেসি

স্প্যানিশ লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলে ফেলেছে দুটি ম্যাচ। চোটের কারণে কোনোটিতেই ছিলেন না লিওনেল মেসি। পায়ের মাংসপেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা এই আর্জেন্টাইন তারকার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে কদিন আগে। ফলে লিগের টানা তৃতীয় ম্যাচে তাকে ছাড়াই খেলতে নামবে বার্সেলোনা।
৩১ আগস্ট ২০১৯, ০৭:৩৮ পূর্বাহ্ন

মেসি ও স্পেনকে মিস করেন রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। মাঠে তারা চিরপ্রতিদ্বন্দ্বী। বিন্দুমাত্র ছাড় দেন না কেউ কাউকে। কিন্তু মাঠের বাইরে দুইজনের সম্পর্ক বেশ ভালো। একে অপরকে শ্রদ্ধা যেমন করেন, করেন সমীহও। মোনাকোর গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ড্র ও উয়েফার বর্ষসেরা অনুষ্ঠানে প্রশংসায় ভাসালেন একে অপরকে। সেখানেই স্পেনের ফুটবলকে কতোটা মিস করেন তা জানালেন রোনালদো। পাশাপাশি মেসির সঙ্গে দ্বৈরথটা মিস করার কথাও জানান পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
৩০ আগস্ট ২০১৯, ০৮:৪৮ পূর্বাহ্ন

না ফেরার দেশে এনরিকের ৯ বছর বয়সী মেয়ে

স্পেনের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর বছর না ঘুরতেই ছেড়ে দেন লুইস এনরিকে। মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত মেয়ে জানা এনরিকের পাশে থাকতেই এ সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সব ছেড়েও মেয়েকে বাঁচাতে পারলেন না এ স্প্যানিশ। হাড়ের ক্যান্সারের সঙ্গে পাঁচ মাস যুদ্ধ করে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তার ৯ বছর বয়সী মেয়ে জানা।
৩০ আগস্ট ২০১৯, ০৮:০১ পূর্বাহ্ন

ধারে ইন্টারে যোগ দিলেন ইউনাইটেডে ‘ফ্লপ’ সানচেজ

আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যখন যোগ দিয়েছিলেন অ্যালেক্সিস সানচেজ, তখন ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি ছিলেন ‘হটকেক’। তাকে পেতে মরিয়া ছিল আরও কয়েকটি নামিদামি ক্লাব। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে সময়টা একদমই ভালো কাটেনি চিলির এই ফরোয়ার্ডের।
৩০ আগস্ট ২০১৯, ০৬:৫৯ পূর্বাহ্ন

মেসি-রোনালদোকে পেছনে ফেলে ইউরোপ সেরা ডাইক

২০১৮-১৯ মৌসুমের ইউরোপের বর্ষসেরার পুরস্কার জিতলেন ভার্জিল ভ্যান ডাইক। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফার বর্ষসেরা অ্যাওয়ার্ড জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়লেন লিভারপুলের এই ডাচ ডিফেন্ডার। পাশাপাশি বর্ষসেরা ডিফেন্ডারের পুরস্কারও জিতেছেন তিনি। আর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ইংলিশ তারকা লুসি ব্রোঞ্জ।
২৯ আগস্ট ২০১৯, ০৫:১১ অপরাহ্ন

কঠিন গ্রুপে বার্সেলোনা, রিয়ালের সঙ্গী পিএসজি

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। তাতে বেশ কঠিন গ্রুপে পড়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল ও ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
২৯ আগস্ট ২০১৯, ০৫:০৫ অপরাহ্ন

ফাইনালে উঠতে না পারলেও শিষ্যদের নিয়ে গর্বিত লেমোস

ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ হয়নি ঢাকা আবাহনী লিমিটেডের। এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনালের দ্বিতীয় লেগে হেরে বিদায় নিতে হয়েছে তাদের। উত্তর কোরিয়ার ক্লাব এপ্রিল টোয়েন্টি ফাইভ এসসির সঙ্গে পিয়ংইয়ংয়ে তাদের ঘরের মাঠে পেরে ওঠেনি আকাশি-নীল জার্সিধারীরা। দুই লেগ মিলিয়ে ৫-৪ অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। ইতিহাস গড়া না হলেও শিষ্যদের পারফরম্যান্সে দারুণ খুশি আবাহনী কোচ মারিও লেমোস। সানডে চিজোবা-নাবীব নেওয়াজ জীবনদের নিয়ে গর্ব অনুভব করছেন ৩৩ বছর বয়সী এই পর্তুগিজ।
২৯ আগস্ট ২০১৯, ১২:২৬ অপরাহ্ন

ভারতের কাছে হেরে গ্রুপ পর্বেই বিদায় বাংলাদেশের

মাঠে নামার আগেই বাংলাদেশের কিশোররা জেনেছিল ভুটানকে হারিয়ে দিয়েছে নেপাল। তাই শিরোপা ধরে রাখতে ভারতকে হারানোর কোন বিকল্প ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের খেলোয়াড়দের। কিন্তু তাতো পারেইনি উল্টো ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে তারা। ফলে গতুপ পর্ব থেকেই ছিটকে গেল রবার্ট মার্টিন রায়েলসের শিষ্যরা।
২৯ আগস্ট ২০১৯, ১১:৩৬ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগের ৩২ দল চূড়ান্ত, ড্র রাতে

২০১৯-২০ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ৩২ দল চূড়ান্ত হয়েছে। এবারের আসরের অংশগ্রহণ পদ্ধতিতে আনা হয়েছে বেশ পরিবর্তন। ২৬টি ক্লাব সরাসরি জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বে। অপেক্ষা ছিল বাকি ক্লাবগুলোর জন্য। আগের রাতে শেষ হয়েছে বাছাইপর্ব। প্লে-অফের বাধা পেরিয়ে ছয়টি ক্লাব জায়গা করে নিয়েছে মূল পর্বে।
২৯ আগস্ট ২০১৯, ০৭:৫৪ পূর্বাহ্ন

মেসির ইনজুরির অবনতি

শুরুতে ভাবা হয়েছিল চোট বড় কিছু নয়, অল্প কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। সে অনুযায়ী দিন পাঁচেকের বিশ্রাম নিয়ে জিমে অনুশীলন শুরু করেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। এরপর ১০ দিন পর তো মাঠে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করেন। উদ্দেশ্য ছিল রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে থাকা। কিন্তু তাতো পূরণ হয়নি উল্টো বড় দুঃসংবাদই শুনতে হচ্ছে তাকে। বার্সেলোনার পরবর্তী ম্যাচ ওসাসুনার বিপক্ষেও তার থাকার সম্ভাবনা নেই আর। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত।
২৮ আগস্ট ২০১৯, ১১:২৩ পূর্বাহ্ন

ইতিহাস গড়তে পারল না আবাহনী

প্রথমার্ধে এপ্রিল টোয়েন্টি ফাইভ এসসিকে বেঁধে রেখেছিল ঢাকা আবাহনী লিমিটেড। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি মারিও লেমোসের শিষ্যরা। গোল হজম করেছে দুটি। তাতে হয়েছে স্বপ্নভঙ্গ। প্রথমারের মতো এএফসি কাপের ইন্টার-জোন ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হতে হয়েছে আকাশি-নীলদের।
২৮ আগস্ট ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন

নেইমার ট্র্যান্সফারের সর্বশেষ অবস্থা

'আমরা ধীরে সুস্থে কথা বলব।' বার্সেলোনার সঙ্গে দিনভর আলোচনা শেষে আগের দিন এ পাঁচটি শব্দই বলেছিলেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। তবে ফরাসী গণমাধ্যম এল'ইকুয়েপের সংবাদ অনুযায়ী, কাতালান ক্লাবটির দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে পিএসজি। যদিও চুক্তি এখনও হয়নি। নেইমারকে ফিরে পেতে পিএসজিকে কীভাবে অর্থ প্রদান করবে তা নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে শুক্রবারের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।
২৮ আগস্ট ২০১৯, ১০:৪৪ পূর্বাহ্ন

গোল হয়নি আবাহনী-এপ্রিল টোয়েন্টি ফাইভ সেমির প্রথমার্ধে

এপ্রিল টোয়েন্টি ফাইভ এসসিকে রুখে দিতে পারলেই ইতিহাস গড়া হয়ে যাবে ঢাকা আবাহনী লিমিটেডের। বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে এএফসি কাপের ইন্টার-জোন ফাইনালে নাম লেখাতে পারবে তারা। সেই লক্ষ্য নিয়ে উত্তর কোরিয়ায় গিয়ে আবাহনী খেলছে পরিকল্পনামাফিক ফুটবল। পিয়ংইয়ংয়ে গোলশূন্যভাবে শেষ হয়েছে সেমিফাইনালের দ্বিতীয় লেগের প্রথমার্ধ।
২৮ আগস্ট ২০১৯, ১০:৪২ পূর্বাহ্ন

ড্র করলেই ইতিহাস, আত্মবিশ্বাসী আবাহনী কোচ

জিততে হবে না, ড্র করলেই মিলবে ফাইনালের টিকিট। এমন সমীকরণ আর ইতিহাস গড়ার হাতছানি নিয়ে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ স্পোর্টস ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড। পিয়ংইয়ংয়ে এএফসি কাপের ইন্টার-জোন সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে বুধবার (২৮ অগাস্ট) বাংলাদেশ সময় বেলা তিনটায়। আগের লেগে ঘরের মাঠে জয় পাওয়ায় এ ম্যাচে নামার আগে দারুণ আত্মবিশ্বাসী আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস।
২৮ আগস্ট ২০১৯, ০৫:৪৩ পূর্বাহ্ন

শিরোপা ধরে রাখার অভিযানে হোঁচট খেল বাংলাদেশ

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে টানা দুই জয়ের পর হোঁচট খেয়েছে বাংলাদেশ। নেপালের কাছে হেরে প্রতিযোগিতার শিরোপা ধরে রাখার অভিযানটা কঠিন করে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২৭ আগস্ট ২০১৯, ১২:১১ অপরাহ্ন