শিরোপা ধরে রাখার অভিযানে হোঁচট খেল বাংলাদেশ
ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে টানা দুই জয়ের পর হোঁচট খেয়েছে বাংলাদেশ। নেপালের কাছে হেরে প্রতিযোগিতার শিরোপা ধরে রাখার অভিযানটা কঠিন করে ফেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২৭ আগস্ট ২০১৯, ১২:১১ অপরাহ্ন
নেইমারকে দলে টানার শেষ চেষ্টা বার্সেলোনার
গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো শেষ হতে আর সপ্তাহ খানেকও বাকি নেই। এর মধ্যেই দল গোছাতে হবে ইউরোপের ক্লাবগুলোকে। অন্যদিকে, অনেক দিন থেকে চেষ্টা করলেও নেইমার ইস্যুর কোনোই সমাধান করতে পারেনি বার্সেলোনা। কিন্তু অধিনায়ক লিওনেল মেসিসহ দলের সকল সিনিয়র খেলোয়াড় নেইমারকে আবারও বার্সেলোনায় চান। তাই বাধ্য হয়ে আরও এক দফা চেষ্টা চালাতে প্যারিস পৌঁছেছেন বার্সেলোনার কর্তারা। আলোচনাতেও বসেছেন দুই ক্লাবের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে, মঙ্গলবারই (২৭ অগাস্ট) নেইমারের বার্সায় ফেরা-না ফেরার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যেতে পারে।
২৭ আগস্ট ২০১৯, ১১:১৬ পূর্বাহ্ন
মেসিকে নকল করেছেন গ্রিজমান?
শুরুতে পিছিয়ে পড়ার পর গোল শোধ তো করেছেনই, এরপর দলকে এগিয়েও দিলেন আতোঁয়া গ্রিজমান। তাই দ্বিতীয় গোলের পর তার উচ্ছ্বাসটা বাঁধভাঙ্গা হওয়ারই কথা। হয়েছেও তাই। সতীর্থদের সঙ্গে উদযাপন করার পর মাঠের এক কোণায় গিয়ে আরও একবার চকচকে কাগজ উড়িয়ে আবারো উদযাপন করেন চলতি মৌসুমেই বার্সেলোনায় যোগ দেওয়া আতোঁয়া গ্রিজমান। আর এরপরই আলোচনা এমন উদযাপন করলেন কেন এ ফরাসী?
২৬ আগস্ট ২০১৯, ০৯:৪৪ পূর্বাহ্ন
পিএসজির জয়ে ফেরার ম্যাচে চোটে এমবাপে-কাভানি
লিগের আগের ম্যাচে রেঁনের কাছে হেরে যাওয়া প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) জয়ে ফিরেছে তুলুজকে হারিয়ে। বর্তমান ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও বেশ দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের কোচ টমাস টুখেলের কপালে। একে তো নেইমার দল ছেড়ে যেতে পারেন, তার ওপর চোট পেয়েছেন আক্রমণভাগের দুই তারকা কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি।
২৬ আগস্ট ২০১৯, ০৮:২০ পূর্বাহ্ন
মেসি-ইনিয়েস্তারা পারেননি, পারলেন ফাতি
ভবিষ্যতে যে বড় তারকা হচ্ছেন তা বার্সেলোনা 'বি' দলে খেলেই বিশ্বকে বুঝিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। শুধু মেসিই নয়; বুঝিয়েছিলেন জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্দ পিকেরাও। তবে কেউই ১৭ বছর বয়সের আগে বার্সেলোনার সিনিয়র দলে খেলতে পারেননি। তারা না পারলেও পেরেছেন আনসু ফাতি। ৭৮ বছর পর আবারো ১৭ বছরের চেয়ে কম বয়সী খেলোয়াড় খেলল বার্সেলোনার মূল দলে।
২৬ আগস্ট ২০১৯, ০৮:১২ পূর্বাহ্ন
অবশেষে ন্যু ক্যাম্পে গোল পেলেন গ্রিজমান
অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে ন্যু ক্যাম্পে খেলেছেন। খেলেছেন রিয়াল সোসিয়েদাদের হয়েও। সবমিলিয়ে স্প্যানিশ লা লিগায় খেলেন সেই ২০০৯ সাল থেকে। এক দশকের বেশি পেরিয়ে গেলেও কখনোই এ দুর্গে গোল দিতে পারেননি এ ফরাসি। একজন তারকা খেলোয়াড়ের জন্য এটা বেশ বড় ব্যর্থতাও বটে। তবে অবশেষে গেরো কাটিয়েছেন বিশ্বকাপ জয়ী এ তারকা। তবে সেটা প্রতিপক্ষের হয়ে হয়নি। কাতালান ক্লাবের হয়ে প্রথমবার ন্যু ক্যাম্পে খেলতে নেমেই করেছেন জোড়া গোল। আর তাতে রোববার ন্যু ক্যাম্পের নায়ক আতোঁয়া গ্রিজমানই।
২৬ আগস্ট ২০১৯, ০৬:৩৭ পূর্বাহ্ন
অবাক হলেও কোচের সিদ্ধান্তকে শ্রদ্ধা ডি লিটের
শনিবার সিরি-এতে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে জুভেন্টাস। কষ্টার্জিত জয়ের সে ম্যাচের একাদশে ছিলেন না মাতাইস ডি লিট। কোচ মাউরিজিও সারির এমন সিদ্ধান্তে বেশ অবাক হয়েছেন চলতি মৌসুমেই ডাচ ক্লাব আয়াক্স থেকে তুরিনের ক্লাবে নাম লেখানো এ তরুণ। তবে কোচের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি।
২৫ আগস্ট ২০১৯, ১২:১৪ অপরাহ্ন
নেইমারের উচ্ছ্বসিত প্রশংসায় রামোস
এক সময়ে চিরশত্রু শিবিরে ছিলেন নেইমার। মাঠে তো বেশ কয়েকবারই তর্ক ছাপিয়ে হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতিও হয়েছে। সেই খেলোয়াড়কে প্রশংসা বাণে ভাসিয়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোস। নেইমারকে বিশ্বের সেরা তিন জন খেলোয়াড়ের মধ্যে একজন খেলোয়াড় বলেছেন এ স্প্যানিশ তারকা।
২৫ আগস্ট ২০১৯, ১১:২৮ পূর্বাহ্ন
মেসির পরিবর্তে বার্সা স্কোয়াডে ১৬ বছরের কিশোর ফাতি
রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামার জন্য অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট হলো না। সম্পূর্ণ ফিট না হওয়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নেননি কোচ এরনেস্তো ভালভার্দে। বেতিসের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে মেসিকে রাখেননি তিনি। তার জায়গায় লা মাসিয়ার ১৬ বছর বয়সী কিশোর স্ট্রাইকার আনসু ফাতিকে দলে রেখেছেন এ কোচ।
২৫ আগস্ট ২০১৯, ১০:২৩ পূর্বাহ্ন
শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ
ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের কিশোররা। ৭-১ গোলের বড় জয় পেয়েছে দলটি। একাই ৪টি গোল করেছেন আল-আমিন। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে তারা হারিয়েছিল ৫-২ গোলে ব্যবধানে।
২৫ আগস্ট ২০১৯, ০৯:৩৫ পূর্বাহ্ন
ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত শুরু
ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। গোল উৎসবের ম্যাচে ভুটানকে বড় ব্যবধানে হারিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।
২৩ আগস্ট ২০১৯, ০৯:৫৮ পূর্বাহ্ন
‘নেইমার অচলাবস্থা’ নিয়ে ক্লাব সভাপতির ওপর অখুশি মেসি
নেইমার ফিরতে চান বার্সেলোনায়, ক্লাবটিও তাকে চায়, তারপরও কেন দলবদলটা সম্পন্ন হচ্ছে না? অচলাবস্থাটা তৈরি হয়েছে মূলত ট্রান্সফার ফি নিয়ে। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) নেইমারকে যে অর্থের বিনিময়ে বিক্রি করতে চায়, সেটা জেনেও বার্সা তাদেরকে বেশ কম অঙ্কের প্রস্তাব দিয়েছে। ফলে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর ওপর রেগেছেন বেশ কয়েকজন বার্সা খেলোয়াড়, যারা নেইমারকে ফিরে পেতে অপেক্ষা করছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি অখুশি হয়েছেন দলটির সেরা তারকা লিওনেল মেসি, এমনটাই দাবি করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
২৩ আগস্ট ২০১৯, ০৭:২৩ পূর্বাহ্ন
রাকিতিচের কারণে ভিদালকে পাচ্ছে ইন্টার মিলান
ইন্টার মিলানের রাডারে গত মৌসুমেই ছিলেন আর্তুরো ভিদাল। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি ইতালিয়ান দলটি। ভিদালও স্প্যানিশ জায়ান্টদের প্রাধান্য দিয়েছিলেন। সেই ভিদালকে চলতি মৌসুমের পাওয়ার খুব কাছে চলে এসেছে ইন্টার। আর তার মূল কারণ ইভান রাকিতিচকে রেখে দিচ্ছে কাতালান ক্লাবটি। তাই ভিদালকে এক মৌসুমের জন্য ধারে ইন্টার মিলানে দেখা যেতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে ইতালিয়ান গণমাধ্যম ক্যালসিওমেরকাতো।
২২ আগস্ট ২০১৯, ০২:১০ অপরাহ্ন
মেসি থাকাতেই বার্সায় জ্বলে উঠতে পারেননি কৌতিনহো: রিভালদো
লিভারপুলে থাকতে কি দুর্দান্তই না খেলতেন ফিলিপ কৌতিনহো। তাই নেইমার চলে যাওয়ার পর শূন্যতা পূরণ করতে তাকে দলে টানে বার্সেলোনা। কিন্তু বার্সেলোনায় সেই কৌতিনহোকে খুঁজেই পাওয়া যায়নি। দুই একটা বিচ্ছিন্ন ছাড়া ম্যাচ ছাড়া পুরোটাই ছিলেন বোতলবন্দী। দলে লিওনেল মেসির মতো তারকা খেলোয়াড় থাকাতেই কি নিজেকে মেলে ধরতে পারেননি এ ব্রাজিলিয়ান? অন্তত ক্লাবটি সাবেক তারকা রিভালদো ভাবছেন এমনটাই।
২২ আগস্ট ২০১৯, ০১:৩৭ অপরাহ্ন
১০০ মিলিয়নের সঙ্গে তিন খেলোয়াড়, তবুও রিয়ালকে পিএসজির ‘না’!
বার্সেলোনাকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার পর রিয়াল মাদ্রিদকেও ‘না’ করে দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নেইমারকে দলে নেওয়ার জন্য দারুণ লোভনীয় এক প্রস্তাব ছুঁড়ে দিয়েছিল লস ব্লাঙ্কোসরা। ১০০ মিলিয়ন ইউরোর পাশাপাশি দিতে চেয়েছিল তিন ফুটবলারকেও। কিন্তু লাভ হয়নি কোনো।
২২ আগস্ট ২০১৯, ০৭:৪০ পূর্বাহ্ন
মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে আর আমি তাকে: রোনালদো
লিওনেল মেসির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথটা গেল এক দশকের বেশি সময় ধরে ফুটবল অঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয়। বিস্ময়কর দাপটের সঙ্গে দুজনই দীর্ঘ সময় ধরে ভালো খেলে যাচ্ছেন। এমন অভূতপূর্ব প্রতিদ্বন্দ্বিতার নজির ফুটবলে তো আগে দেখাই যায়নি, অন্য ক্রীড়াক্ষেত্রেও এমন নজির বিরল! দুজনের মধ্যকার এই প্রতিযোগিতার বিভিন্ন দিক নিয়ে জুভেন্টাস তারকা রোনালদো কথা বলেছেন পর্তুগিজ টেলিভিশন চ্যানেল টিভিআইয়ের সঙ্গে।
২২ আগস্ট ২০১৯, ০৬:৩১ পূর্বাহ্ন
চোট কাটিয়ে মাঠের অনুশীলনে মেসি
ইনজুরির যে অবস্থা তাতে রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে পারবেন না লুইস সুয়ারেজ। উসমান দেম্বেলে তো পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তাই আগামী ম্যাচে আক্রমণভাগ সাজানোই বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে বার্সেলোনার জন্য। তবে আশার কথা ইনজুরি কাটিয়ে মাঠে অনুশীলনে ফিরেছেন দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। বুধবার পূর্ণোদ্যমে অনুশীলন করেছেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
২১ আগস্ট ২০১৯, ০৫:০৭ অপরাহ্ন
উত্তর কোরিয়ার চ্যাম্পিয়নদের হারাল আবাহনী
বর্তমান উত্তর কোরিয়ার চ্যাম্পিয়ন এপ্রিল টোয়েন্টি ফাইভ। এএফসি কাপে গতবার খেলেছিল জোনাল ফাইনালেও। সে দলটির বিপক্ষে দারুণ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। উত্তেজনায় ঠাঁসা ম্যাচে ৪-৩ গোলে জয় পেয়েছে স্বাগতিক দলটি। তাতে ফাইনালে খেলার পথে বেশ এগিয়ে গেল দলটি। ফিরতি লেগে ড্র করতে পারলেই স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের দলটির।
২১ আগস্ট ২০১৯, ০২:৫১ অপরাহ্ন
বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে হিমেল
২০২২ কাতার বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে শুরুতে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সে ম্যাচকে সামনে রেখে কদিন আগেই ২৫ জনের প্রাথমিক দল দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার সে দলে চতুর্থ গোলরক্ষক হিসেবে আরামবাগের মাজহারুল ইসলাম হিমেলকে ডাকলেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাফুফে।
২১ আগস্ট ২০১৯, ০২:৪২ অপরাহ্ন
সুয়ারেজকে চিনতে গুগল করতে হয়েছিল ক্যারলকে
২০১১ সালের ৩১ জানুয়ারি। বেশ শোরগোল ফেলেই লিভারপুলে যোগ দিয়েছিলেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্ডি ক্যারল। নিউক্যাসেল ইউনাইটেড থেকে তাকে কিনতে ৩৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল লিভারপুল। যা তখনকার সময়ে ক্লাবের সর্বোচ্চ ট্র্যান্সফারের রেকর্ডও বটে। ধারণা করা হয়েছিল ইংল্যান্ডের আগামী সুপারস্টার হতে যাচ্ছেন তিনি।
২১ আগস্ট ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন