‘এমন হতে পারে, আগামী বছরেই ক্যারিয়ার শেষ করতে পারি’

বয়স ৩৪ পেরিয়েছে। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ধার এতটুকু কমেনি। এই বয়সে যখন বেশিরভাগ ফুটবলারই ক্যারিয়ারের শেষ দেখে ফেলেন, তখন রোনালদো খেলে যাচ্ছেন দুর্দান্তভাবে। তাই ভবিষ্যৎ নিয়ে কিংবা অবসর নিয়ে ভাবনা-চিন্তা এখনই মাথায় আনছেন না তিনি। তবে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড জানিয়েছেন, হয়তো হুট করেও ক্যারিয়ারের ইতি টানতে পারেন তিনি।
২১ আগস্ট ২০১৯, ০৭:৪৭ পূর্বাহ্ন

নেইমারকে ফেরাতে বার্সার দেওয়া প্রস্তাব পিএসজির প্রত্যাখ্যান

নেইমারকে দলে ফেরাতে সব রকমের চেষ্টাই চালিয়ে যাচ্ছে বার্সেলোনা। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে দুই দফা প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার (২০ অগাস্ট) ফের একটি প্রস্তাবও দিয়েছিল তারা। সেখানে উল্লেখ করা হয়েছিল, চলতি মৌসুমে ব্রাজিলিয়ান তারকাকে ধারে দলে নিতে চায় তারা এবং পরের মৌসুমে স্থায়ী চুক্তি করে কিনে নিতে চায়। কিন্তু এই শর্তেও মন গলেনি পিএসজি কর্তৃপক্ষের। তারা বেশ রুঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বার্সার প্রস্তাব।
২১ আগস্ট ২০১৯, ০৬:৪৯ পূর্বাহ্ন

নেইমারকে ফিরে পেতে চূড়ান্ত প্রস্তাব দিচ্ছে বার্সেলোনা

অধিনায়ক লিওনেল মেসি হতে শুরু করে দলের প্রায় সব সিনিয়র খেলোয়াড়রা আবার বার্সেলোনায় দেখতে চান নেইমারকে। আর নেইমার তো গত মৌসুম থেকেই ফেরার ইচ্ছা পোষণ করে আসছেন। এ ব্রাজিলিয়ানকে ফিরে পেতে পিএসজিতে দুই দফা প্রস্তাবও দিয়েছিল ক্লাবটি। কিন্তু প্রতিবারই বিফল। তাই আরও একবার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।
২০ আগস্ট ২০১৯, ০৯:৫৩ পূর্বাহ্ন

এখনো পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করেননি মেসি

মৌসুমের শুরুতেই হঠাৎ করেই ইনজুরিতে পড়েন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। সে ইনজুরির খেসারৎ হিসেবে অপেক্ষাকৃত দুর্বল অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে গিয়েছে তার দল। তবে আশার কথা চোট কাটিয়ে অনেকটাই সুস্থ মেসি। জিমে অনুশীলন করছেন তিনি। তবে এখনো পূর্ণোদ্দমে মাঠের অনুশীলনে দেখা যায়নি তাকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
২০ আগস্ট ২০১৯, ০৯:০৩ পূর্বাহ্ন

বার্সেলোনা শিবিরে আবার চোটের হানা, মাঠের বাইরে দেম্বেলে

মৌসুমের শুরু থেকেই একের পর এক চোট সমস্যায় বেশ বিপাকে পড়েছে বার্সেলোনা। লিওনেল মেসি-লুইস সুয়ারেজের পর চোটের কারণে ছিটকে গেছেন ফরোয়ার্ড ওসমান দেম্বেলেও।
২০ আগস্ট ২০১৯, ০৮:২৮ পূর্বাহ্ন

পগবার ব্যর্থতার খেসারত দিল ম্যান ইউনাইটেড

ফ্রান্স তারকা পল পগবা পেনাল্টি নিয়ে গোল করতে পারেননি। তার খেসারত দিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ফলে প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে পয়েন্ট ভাগাভাগি করেছে রেড ডেভিলরা।
২০ আগস্ট ২০১৯, ০৪:৫২ পূর্বাহ্ন

আবারো ফিফার সেরা তালিকায় মেসির গোল

আরও একবার লিওনেল মেসির করা গোল ফিফা বর্ষসেরা গোলের জন্য প্রদত্ত পুসকাস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছে। এ নিয়ে আটবার এ অ্যাওয়ার্ডের জন্য তার গোল নির্বাচিত হলো। তবে এ পুরষ্কারটি এখনও অধরা রয়ে গেছে তার। তার সঙ্গে আছেন আমেরিকান সকার লিগে খেলা জ্লাতান ইব্রাহিমোভিচের গোলও। তবে নেই তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর কোন গোল।
১৯ আগস্ট ২০১৯, ০৩:২৭ অপরাহ্ন

বিকল্প না পেয়ে নেইমারকে ছাড়তে চান না পিএসজি কোচ

নেইমার পিএসজিতে থাকছেন নাকি বার্সেলোনায় ফিরছেন? নাকি সাবেক প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লেখাচ্ছেন। অনেক দিন থেকেই এ আলোচনাই সবচেয়ে বেশি চলছে ফুটবল পাড়ায়। প্যারিস সেইন্ত জার্মেই (পিএসজি) মালিক নাসের আল-খেলাইফি অবশ্য নেইমারকে আর নিজের ক্লাবে চান না। রীতিমতো তার চক্ষুশূলে পরিণত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু দলের কোচ টমাস টুখেল বলছেন ভিন্ন কথা। বিকল্প না পেয়ে নেইমারকে ছাড়ছেন না বলেই জানিয়েছেন এ ফরাসী কোচ।
১৯ আগস্ট ২০১৯, ০১:০৮ অপরাহ্ন

বায়ার্নের সঙ্গে কৌতিনহোর চুক্তি সম্পন্ন

বায়ার্ন মিউনিখে যোগ দিতে রোববারই জার্মানি গিয়েছিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। যদিও দুই ক্লাব ঐক্যমত্যে পৌঁছেছিল দিন তিনেক আগেই। তবে এদিন আনুষ্ঠানিক ভাবে বায়ার্নে যোগ দিলেন এ অ্যাটাকিং মিডফিল্ডার। নতুন ক্লাবে আরিয়েন রোবেনের ১০ নম্বর জার্সি পরে খেলবেন কৌতিনহো।
১৯ আগস্ট ২০১৯, ১২:০০ অপরাহ্ন

প্রীতি ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড: নিষিদ্ধ থাকায় নেই মেসি

আগামী মাসে চিলি ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা পাননি দুই অভিজ্ঞ তারকা সার্জিও আগুয়েরো ও অ্যাঙ্গেল ডি মারিয়া।
১৯ আগস্ট ২০১৯, ০৫:৩০ পূর্বাহ্ন

সেই রেঁনের কাছেই হারল নেইমারবিহীন পিএসজি

গেল মৌসুমের ফরাসি কাপের ফাইনালে রেঁনের কাছে হেরেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নতুন মৌসুমের ফরাসি লিগ ওয়ানেও তরকাসমৃদ্ধ দলটিকে প্রথম হারের স্বাদ দিয়েছে সেই রেঁনেই। লিগের টানা দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে ছাড়া খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়নরা পারেনি জয়ের ধারা বজায় রাখতে।
১৯ আগস্ট ২০১৯, ০৪:৩৮ পূর্বাহ্ন

বায়ার্নে যোগ দিতে জার্মানি পৌঁছেছেন কৌতিনহো

মৌখিক চুক্তিটা দুই দিন আগেই হয়ে গেছে। বার্সেলোনা ছেড়ে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিচ্ছেন ফিলিপ কৌতিনহো। তবে রোববার স্পেন ছেড়ে জার্মানিতে পৌঁছেছেন তিনি। মেডিকেল পরীক্ষা করার পর চুক্তিতে স্বাক্ষর করবেন এ ব্রাজিলিয়ান তারকা।
১৮ আগস্ট ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন

ভিএআর তখন কফি খাচ্ছিল: গার্দিওলা

গত চ্যাম্পিয়ন্স লিগের কথা। সেমি-ফাইনালে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে শেষ মুহূর্তের খেলা চলছে ম্যানচেস্টার সিটির। সের্জিও আগুয়েরোর পাসে রহিম স্টার্লিংয়ের দারুণ এক শটে বল জড়াল জালে। উল্লাসে ফেটে পড়ে পুরো ইতিহাদ স্টেডিয়াম। খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মাতেন। কম যাননি কোচ পেপ গার্দিওলাও। অন্যদিকে পিনপতন নীরবতা টটেনহ্যামে শিবিরে। কিন্তু ভিএআরের সাহায্যে বাতিল হয় গোলটি। পরিস্থিতি তখন পুরোই ইউটার্ন দেয়।
১৮ আগস্ট ২০১৯, ০৮:২৯ পূর্বাহ্ন

'রিয়ালেই থাকছেন বেল'

ফের রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার কিছু দিন পার না হতেই গ্যারেথ বেলের উপর বেশ খেপেছিলেন জিনেদিন জিদান। এমনকি তাকে ক্লাব ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলেন তিনি। তবে মৌসুম শুরু হতে না হতে সুর পাল্টে ফেলেছেন এ ফরাসি কোচ। রিয়াল ছেড়ে কোথায় যাচ্ছেন না বলেই জানিয়েছেন তিনি।
১৮ আগস্ট ২০১৯, ০৭:০৪ পূর্বাহ্ন

বার্সেলোনা থেকে বায়ার্নে যাচ্ছেন কৌতিনহো

শুক্রবার অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে শুরুতে স্কোয়াডে থাকলেও পরে বাদ দেওয়া হয় ফিলিপ কৌতিনহোর নাম। গুঞ্জনটা শুরু হয়েছিল তখন থেকেই। শেষ পর্যন্ত সে গুঞ্জনই সত্যি হচ্ছে। এক বছরের জন্য ধারে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন এ ব্রাজিলিয়ান। আলনার পর দুই ক্লাব ঐক্যমত্যে পৌঁছেছে বলে জানানো হয়েছে আগের দিন রাতে।
১৭ আগস্ট ২০১৯, ০৫:১৪ পূর্বাহ্ন

হারে শুরু মেসিহীন বার্সেলোনার

ইনজুরির কারণে দলের সেরা তারকা লিওনেল মেসি নেই। আর তাকে ছাড়া যে বার্সেলোনা কতোটা অসহায় তা আরও একবার প্রমাণিত হলো। মৌসুমের প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে ০-১ গোলে হেরেছে দলটি।
১৭ আগস্ট ২০১৯, ০৪:৪৪ পূর্বাহ্ন

ব্রাজিল দলে ফিরলেন নেইমার

চোটের কারণে কোপা আমেরিকা টুর্নামেন্টে খেলতে পারেননি নেইমার। চোট কাটিয়ে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে দুই প্রীতি ম্যাচের দলে ফিরেছেন তিনি। নিষেধাজ্ঞা থাকায় গ্যাব্রিয়েল জেসুস খেলতে পারছেন না এই দুই ম্যাচে। তার জায়গায় ডাক পেয়েছেন আরেক প্রতিভাবান ফরোয়ার্ড ভিনুসিয়াস জুনিয়র।
১৬ আগস্ট ২০১৯, ০৫:২৯ অপরাহ্ন

বার্সায় কোথায় খেলবে নেইমার, প্রশ্ন স্টইচকভের

লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, উসমান দেম্বেলে আছেন। অ্যাটাকিং মিডফিল্ডার ফিলিপ কৌতিনহোও খেলছেন উইঙ্গার হিসেবে। তার উপর অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে আতোঁয়া গ্রিজমানকেও কিনেছে তারা। এতো এতো তারকা খেলোয়াড়ের ভীরে আবার নেইমারকেও কিনতে চাচ্ছে বার্সেলোনা। তাই এ ব্রাজিলিয়ান কোথায় খেলবেন এমন প্রশ্নই করেছেন বার্সেলোনার কিংবদন্তি খেলোয়াড় রিস্টো স্টইচকভ।
১৫ আগস্ট ২০১৯, ১২:২৪ অপরাহ্ন

নেইমারকে পাওয়ার খুব কাছাকাছি রিয়াল

প্যারিস থেকে মন উঠে গেছে নেইমারের। যে কোন মূল্যেই ছাড়তে চান সে শহর। স্পেনে ফিরে যাওয়ার ইচ্ছা তার। পছন্দের ক্লাব বার্সেলোনা। কিন্তু সাবেক প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ হলেও আপত্তি নেই তার। এতোটাই মরিয়া তিনি। আর সে সুযোগটা ভালোভাবেই নিচ্ছে মাদ্রিদের ক্লাবটি। কারণ অনেক দিন থেকেই নেইমারে চোখ ছিল ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। আর তাকে পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছে দলটি। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত।
১৫ আগস্ট ২০১৯, ১১:১৭ পূর্বাহ্ন

নিজেকে মেসির চেয়ে এগিয়ে রাখলেন রোনালদো

কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো? এ প্রশ্নের উত্তর দিতে হিমসিম খেয়ে যান বড় বড় ফুটবল বোদ্ধারা। সাক্ষাৎকার দেওয়ার সময় একই প্রশ্নের সম্মুখীন হয়েছেন স্বয়ং রোনালদোও। সরাসরি না বললেই ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে এগিয়ে রেখেছেন এ পর্তুগিজ তারকা।
১৪ আগস্ট ২০১৯, ১২:৩৮ অপরাহ্ন