নিজেকে মেসির চেয়ে এগিয়ে রাখলেন রোনালদো
কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো? এ প্রশ্নের উত্তর দিতে হিমসিম খেয়ে যান বড় বড় ফুটবল বোদ্ধারা। সাক্ষাৎকার দেওয়ার সময় একই প্রশ্নের সম্মুখীন হয়েছেন স্বয়ং রোনালদোও। সরাসরি না বললেই ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে এগিয়ে রেখেছেন এ পর্তুগিজ তারকা।
১৪ আগস্ট ২০১৯, ১২:৩৮ অপরাহ্ন
দুই মাস না যেতেই ইয়োভিচের রিয়াল ছাড়ার গুঞ্জন
রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়ার পর ফের দায়িত্ব নিয়ে প্রথমেই লুকা ইয়োভিচকে কিনেছিলেন জিনেদিন জিদান। খরচও কম হয়নি। ৬২ মিলিয়ন পাউন্ড দিয়ে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের এ সার্বিয়ান তরুণকে কিনে দলটি। কিন্তু দুই মাস না যেতেই তাকে ধারে অন্য কোন ক্লাবে পাঠানোর চিন্তা করছেন জিদান। সার্বিয়ান গণমাধ্যমের সূত্র ধরে এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
১৪ আগস্ট ২০১৯, ১০:৫৫ পূর্বাহ্ন
প্যারিস থেকে ব্যর্থ হয়ে ফিরলেন বার্সা-কর্তারা
বেশ কিছু অফার নিয়ে প্যারিসে গিয়েছিল বার্সেলোনা কর্মকর্তারা। কিন্তু দিনভর চেষ্টা করেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হয়েছে তাদের। কোন অফারেই মন গলেনি প্যারিস সেইন্ত জার্মেই (পিএসজি) কর্মকর্তাদের। নেইমারকে পেতে হলে নগদ অর্থের বিকল্প কোন কিছুই শুনতে চান না তারা। এমন সংবাদই প্রকাশ করেছেন স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো।
১৪ আগস্ট ২০১৯, ১০:১৩ পূর্বাহ্ন
অবসর নিলেন স্নাইডার
১৭ বছরের দীর্ঘ ও বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন নেদারল্যান্ডসের সাবেক মিডফিল্ডার ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকা ওয়েসলি স্নাইডার।
১৩ আগস্ট ২০১৯, ০৮:২৫ পূর্বাহ্ন
নেইমারকে পেতে আশাবাদী রিয়াল
প্যারিস সেইন্ত জার্মেই (পিএসজি) ছাড়তে চান। কিন্তু কোথায় যাবেন নেইমার। বার্সেলোনায় ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু দল বদলের যে অবস্থা তাতে নেইমারকে ফেরানোর মতো পর্যাপ্ত অর্থ নেই তাদের। আর এ সুযোগটা নিতে রিয়াল মাদ্রিদ। একই সমস্যা হয়েছে তাদেরও।
১১ আগস্ট ২০১৯, ১১:১৮ পূর্বাহ্ন
ওয়েস্টহ্যামকে উড়িয়ে দিয়ে শুরু ম্যানসিটির
গত দুই আসরের চ্যাম্পিয়ন তারা। হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে এবার শুরুটাও দারুণ করল ম্যানচেস্টার সিটি। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে দলটি। রহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে ৫-০ গোলের জয় পেয়েছে সিটিজেনরা।
১০ আগস্ট ২০১৯, ০২:০৯ অপরাহ্ন
ইংলিশ লিগের 'টপ সিক্সের' দল বদল
ইউরোপের বাকী দেশগুলোর চেয়ে একটি আলাদা ইংল্যান্ডের দল বদল। অন্য সব দেশের চেয়ে প্রায় মাস খানেক আগেই শেষ হয়ে যায় দল বদলের সময়। সে ধারায় প্রিমিয়ার লিগের দলবদল শেষ হয়ে গেছে ৮ আগস্ট। এখন খেলোয়াড় বেচতে পারলেও নতুন করে কাউকে দলে ভেড়াতে পারবে না ইংলিশ ক্লাবগুলো। দলবদল শেষে দেখে নেওয়া যাক সেরা ছয়টি ক্লাব দলবদলের বাজারে কেমন করল?
১০ আগস্ট ২০১৯, ১২:০৪ অপরাহ্ন
মেসির সেই গোলটিই উয়েফার বর্ষসেরা
গত মৌসুমে ফ্রিকিকে বেশ দারুণ কিছু গোল দিয়েছিলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। তার একটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে। সেমি-ফাইনালের প্রথম লেগে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে করা দুর্দান্ত সে গোলটি করে তখনই হৈচৈ ফেলে দিয়েছিলেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা। সে গোলটিই জিতেছে উয়েফার বর্ষসেরা গোলের পুরস্কার।
১০ আগস্ট ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গ্রুপে ভারত-শ্রীলঙ্কা
নেপালের মাটিতে আসন্ন সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে 'বি' গ্রুপে খেলবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের বাকি দুই প্রতিপক্ষ ভারত-শ্রীলঙ্কা।
৯ আগস্ট ২০১৯, ১০:৫৪ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফরোয়ার্ডের দৌড়ে মেসি-মানে-রোনালদো
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৮-১৯ মৌসুমের সেরা ফরোয়ার্ড হওয়ার লড়াইয়ে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের সঙ্গী হয়েছেন সাদিও মানে।
৯ আগস্ট ২০১৯, ০৭:০৩ পূর্বাহ্ন
রিয়াল মাদ্রিদ হতে পারে নেইমারের নতুন ঠিকানা!
নেইমার ফিরতে চান পুরনো ঠিকানা বার্সেলোনায়। কাতালানরাও তাকে ফেরানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু দাবার চাল উল্টে দিতে হঠাৎ করেই তোড়জোড় শুরু করেছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
৯ আগস্ট ২০১৯, ০৬:২৬ পূর্বাহ্ন
চেলসি ছেড়ে আর্সেনালে লুইজ
ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসি ছেড়ে আরেক শক্তিশালী দল আর্সেনালে যোগ দিতে যাচ্ছেন ডেভিড লুইজ। এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারের চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই ক্লাব।
৮ আগস্ট ২০১৯, ০৯:৪১ পূর্বাহ্ন
ফুটবলকে বিদায় বললেন ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়
জাতীয় দলে সবশেষ খেলেছিলেন ২০১৪ সালে। ইউরোপে নিজের ক্লাব ক্যারিয়ারের ইতি টেনেছিলেন তারও বছর দুই আগে। তবে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ফুটবল খেলাটা ঠিকই চালিয়ে যাচ্ছিলেন উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো ফোরলান। গেল মৌসুম শেষে ছেদ পড়ে সেখানেও। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কোনো ক্লাবের জার্সিতে আর দেখা যায়নি তাকে। শেষ পর্যন্ত পেশাদার ফুটবল ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন ২০১০ বিশ্বকাপের সেরা খেলোয়াড়।
৭ আগস্ট ২০১৯, ০৭:১৭ পূর্বাহ্ন
চলতি মৌসুমে নেইমারকে আর ফেরাতে পারছে না বার্সা!
প্যারিস সেইন্ত জার্মেইতে (পিএসজি) আর মন টিকছে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। ফিরতে চান বার্সেলোনায়। আকারে ইঙ্গিতে এ কথা অনেকবারই বলেছেন তিনি। এ নিয়ে দেন দরবারও হয়েছে দুই ক্লাবের মধ্যে। কিন্তু চলতি মৌসুমে আর নেইমারকে আনার মতো অবস্থায় নেই কাতালান ক্লাবটি। এমনটাই জানিয়েছেন ক্লাবটির সহ-সভাপতি জর্দি কারদোনের।
৫ আগস্ট ২০১৯, ১১:৪৪ পূর্বাহ্ন
ইনজুরিতে মেসি
মৌসুম শুরু হতে আর অল্প কিছু দিন বাকি। তার আগে দুঃসংবাদ শুনতে হলো স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। ইনজুরিতে পড়েছেন দলের প্রাণভোমরা অধিনায়ক লিওনেল মেসি। ডান পায়ের কাফ স্ট্রেইনের কারণে এ সপ্তাহে দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারছেন না পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
৫ আগস্ট ২০১৯, ১০:৫৮ পূর্বাহ্ন
বার্সেলোনায় যোগ দিলেন জুনিয়র ফিরপো
তরুণ লেফট-ব্যাক জুনিয়র ফিরপোর দলবদলের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ও স্বদেশী ক্লাব রিয়াল বেতিস। ২২ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানতে প্রাথমিকভাবে বার্সাকে খরচ করতে হবে ১৮ মিলিয়ন (১ কোটি ৮০ লক্ষ) ইউরো।
৫ আগস্ট ২০১৯, ০৮:০৬ পূর্বাহ্ন
প্রথমবারের মতো সুপার কাপ পরিচালনা করবেন নারী রেফারি
লিভারপুল ও চেলসির মধ্যকার সুপার কাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ফ্রান্সের স্তেফানি ফ্রাপার্ত। ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) আয়োজিত ছেলেদের কোনো বড় প্রতিযোগিতার ম্যাচ এবারই প্রথম পরিচালনা করবেন একজন নারী রেফারি।
৩ আগস্ট ২০১৯, ১০:০১ পূর্বাহ্ন
ভ্যান ডাইককে টপকে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার ম্যাগুইয়ার
ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে দলে নেওয়ার বিষয়ে তার বর্তমান ক্লাব লেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ প্রিমিয়ার লিগের পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড।
৩ আগস্ট ২০১৯, ০৬:৫৭ পূর্বাহ্ন
বার্সেলোনা ছেড়ে জেনিটে পাড়ি জমালেন ম্যালকম
স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনাতে মাত্র এক মৌসুম কাটিয়ে রাশিয়ান ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।
৩ আগস্ট ২০১৯, ০৬:১৩ পূর্বাহ্ন
মেসিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করল কনমেবল
কোপা আমেরিকা চলাকালে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে লিওনেল মেসিকে। সেই সঙ্গে ৫০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে।
৩ আগস্ট ২০১৯, ০৪:০৫ পূর্বাহ্ন