নেইমারকে পিএসজিতেই থাকার অনুরোধ এমবাপের
প্যারিস সেইন্ত জার্মেইয়ে (পিএসজি) বেশ আশা নিয়েই গিয়েছিলেন নেইমার। কিন্তু এক মৌসুম না যেতেই অসুখী হয়ে পড়েন তিনি। তার চেয়ে ক্লাবে এখন বেশি গুরুত্ব পাচ্ছেন তরুণ তারকা কিলিয়ান এমবাপে। বিষয়টি ভালো লাগেনি তার। বার্সেলোনায় ফিরতে আকুল তিনি। কিন্তু এমবাপে চাচ্ছেন নেইমার যেন পিএসজিতেই থাকেন। এমনকি ব্রাজিলিয়ান তারকাকে থেকে যাওয়ার অনুরোধও করেছেন।
২ আগস্ট ২০১৯, ১২:০৭ অপরাহ্ন
রেকর্ড গড়েই আর্সেনালে পেপে
এক যুগেরও বেশি সময় ধরে সাফল্য নেই ক্লাবটির। গত মৌসুমে কোচ বদল করেও লাভ হয়নি। ভালো খেলোয়াড় কিনতে পারছিল না দলটি। তবে নতুন মৌসুমে ভালো কিছুর করার তাগিদে একজন শীর্ষ মানের উইঙ্গার কিনেছে আর্সেনাল। রেকর্ড দামে লিল থেকে নিকোলাস পেপেকে নিয়ে এলো গানাররা।
২ আগস্ট ২০১৯, ১০:৫৯ পূর্বাহ্ন
ইউরোপ ছেড়ে ব্রাজিলে ফিরলেন দানি আলভেস
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ গেল জুলাইতে শেষ হওয়ার পর ইউরোপের অন্য কোনো ক্লাবেই যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন দানি আলভেস। তবে শেষ পর্যন্ত তিনি নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন নিজ দেশ ব্রাজিলের ক্লাব সাও পাওলোকে।
২ আগস্ট ২০১৯, ০৬:৫৪ পূর্বাহ্ন
পিএসজির বিপক্ষে নেইমারের সাহসী পদক্ষেপ!
বার্সেলোনায় ফিরতে চান নেইমার। এ সংবাদ বেশ পুরনো। কিন্তু অনেক দিন থেকে এ গুঞ্জন চললেও আলোচনা এগিয়ে খুব অল্পই। ওই দিকে তার বর্তমান ক্লাব প্যারিস সেইন্ত জার্মেইও (পিএসজি) তার উপর অসন্তুষ্ট। তাকে বেচতে রাজী ক্লাবটি। কিন্তু তা বার্সেলোনা ছাড়া অন্য কোন ক্লাবে। এ অবস্থায় পিএসজির আর খেলবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন নেইমার। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত।
১ আগস্ট ২০১৯, ১১:১৭ পূর্বাহ্ন
ফিফা বর্ষসেরার দৌড়ে মেসি-রোনালদো, নেইমার নেই
প্রত্যাশিতভাবেই ফিফার দ্য বেস্ট বা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন সময়ের সেরা দুই তারকা বার্সেলোনার লিওনেল মেসি ও জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো। তবে জায়গা পাননি আরেক তারকা নেইমার।
১ আগস্ট ২০১৯, ০৬:৪৪ পূর্বাহ্ন
ফের হারল রিয়াল, অডি কাপের ফাইনালে টটেনহ্যাম
২০১৯-২০ মৌসুম পূর্ববর্তী সময়টা একবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। চার ম্যাচ খেলে তৃতীয় হারের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে এবারের হারটা তাদেরকে ছিটকে দিয়েছে অডি কাপের সেমিফাইনাল থেকে।
৩১ জুলাই ২০১৯, ০৫:৪৬ পূর্বাহ্ন
এখনও আমার জয়ের ক্ষুধা রয়েছে: রোনালদো
ক্যারিয়ারে প্রায় সবই জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স লিগে তো নিজেকে রাজা হিসেবেই তৈরি করেছেন। তবে বয়সটা ৩৪ পেরিয়ে ৩৫ এর কাছে। কিন্তু তারপরও জয়ের ক্ষুধা বিন্দুমাত্র কমেনি তার। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন বলেই প্রত্যয় প্রকাশ করেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
৩০ জুলাই ২০১৯, ০৯:৪৪ পূর্বাহ্ন
উপযুক্ত প্রমাণ নেই, ধর্ষণ মামলা থেকে মুক্তি
কদিন আগেই ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এবার মুক্তি মিলেছে ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও। তদন্তের পর উপযুক্ত প্রমাণ না পাওয়ায় মামলা বন্ধ করে দিয়েছেন স্থানীয় পুলিশ। সংবাদ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন সাও পাওলোর এটর্নি জেনারেল।
৩০ জুলাই ২০১৯, ০৭:২৯ পূর্বাহ্ন
মেসির কাছাকাছি বেতনে চাইনিজ ক্লাবে বেল!
মোটা অঙ্কের বেতনে রিয়াল মাদ্রিদ ছেড়ে চীনের ক্লাব জিয়াংসু সুনিংয়ে খুব শিগগিরই যোগ দিতে যাচ্ছেন গ্যারেথ বেল, এমনটাই দাবি করেছে বিখ্যাত ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ ও স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কা।
২৭ জুলাই ২০১৯, ০৭:৪৪ পূর্বাহ্ন
কস্তার হ্যাটট্রিকে রিয়ালের জালে অ্যাতলেটিকোর ৭ গোল!
লা লিগার নতুন মৌসুম শুরুর আগে রিয়াল মাদ্রিদকে বড়সড় এক বার্তাই দিয়ে রাখল অ্যাতলেটিকো মাদ্রিদ। দিয়েগো কস্তার হ্যাটট্রিকসহ চার গোলের কল্যাণে নগর প্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। প্রীতি ম্যাচের এই ফল বুঝিয়ে দিল, দ্রুত নিজেদেরকে গুছিয়ে নিতে না পারলে জিনেদিন জিদানের দলের সামনে এবারও কঠিন সময় অপেক্ষা করছে।
২৭ জুলাই ২০১৯, ০৫:৪০ পূর্বাহ্ন
প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’ ক্লাবে কারা এলেন, কারা গেলেন
আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ফের রোমাঞ্চ-উন্মাদনা-বিস্ময়ে মজে যাওয়ার পালা আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের ভক্তদের। আগামী ৯ আগস্ট থেকে শুরু হচ্ছে জনপ্রিয় এই ফুটবল লিগ। নতুন (২০১৯-২০) মৌসুম মাঠে গড়ানোর আগে এখন খেলোয়াড় বেচা-কেনায় ব্যস্ত ক্লাবগুলো। লিগ শুরু হওয়ার আগের দিন পর্যন্ত চলবে দলবদল।
২৬ জুলাই ২০১৯, ১০:১১ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলছে বসুন্ধরা কিংস। আর প্রথমবারেই বাজীমাত করেছে তারা। ঢাকা মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে দলটি। দুই ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয়ের উল্লাসে মাতে তারা।
২৫ জুলাই ২০১৯, ০১:৩২ অপরাহ্ন
ম্যারাডোনার সফল অস্ত্রোপচার
বিশ্বকাপজয়ী কিংবদন্তি সাবেক আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ডান হাঁটুতে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।
২৫ জুলাই ২০১৯, ০৭:৫৬ পূর্বাহ্ন
আটকে যেতে পারে গ্রিজম্যানের দলবদল!
রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আতোঁয়ান গ্রিজম্যানকে দলে টেনেছে বার্সেলোনা। কিন্তু অর্থের পরিমাণ নিয়ে বেঁধেছে দ্বন্দ্ব। বার্সা পর্যাপ্ত পরিমাণ অর্থ দেয়নি দাবি করে লা লিগা কর্তৃপক্ষের কাছে এরই মধ্যে অভিযোগও করেছে অ্যাতলেটিকো। যা প্রমাণিত হলে আটকে যেতে পারে ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যানের দলবদল। জানিয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।
২৫ জুলাই ২০১৯, ০৭:৪২ পূর্বাহ্ন
এক ম্যাচ নিষিদ্ধ মেসি, সঙ্গে দেড় হাজার ডলার জরিমানা
চিলির সঙ্গে লাল কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়াটা অবধারিত ছিল। কিন্তু শঙ্কা ছিল, আরও বড় ধরনের শাস্তি পেতে পারেন লিওনেল মেসি। কারণ ওই ম্যাচ শেষে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে অভিযুক্ত করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশ্য অল্পতেই পার পেয়েছেন তিনি। ১ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে।
২৪ জুলাই ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন
দুই গোলে পিছিয়ে থেকেও টাই-ব্রেকারে জিতল রিয়াল
ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের ফলাফল থাকে তাই। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ ঘুরে দাঁড়ায় দলটি। শোধ করে দুই গোলই। ফলে ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে ৩-২ গোলের ব্যবধানে আর্সেনালকে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
২৪ জুলাই ২০১৯, ০৪:২৭ পূর্বাহ্ন
জুভেন্টাস-রিয়ালের মতো হারে শুরু বার্সেলোনারও
মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নেমেছে দলগুলো। তবে শুরুটা ভালো হয়নি জায়ান্ট দলগুলোর। জুভেন্টাস, রিয়াল মাদ্রিদের পর হেরে গেছে বার্সেলোনাও। আতোঁয়া গ্রিজম্যানের অভিষেকের দিনে জাপানে আগের দিন চেলসির কাছে হেরে গেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইংলিশ দলটি।
২৪ জুলাই ২০১৯, ০৩:৫৩ পূর্বাহ্ন
‘রিয়াল ছেড়ে ধারে কোথাও যাবেন না বেল’
জিনেদিন জিদানের সঙ্গে সম্পর্ক একবারে তলানিতে গিয়ে পৌঁছেছে রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেলের। খুব শীগগিরই তাকে ক্লাব ছেড়ে যাওয়ার কথা বলেছেন জিদান। কিন্তু রিয়াল ছাড়তে চান না এ ওয়েলস তারকা। যদিও তাকে পেতে আগ্রহী বেশ কিছু ক্লাব। তবে আর যাই হোক, গেলে একেবারে, ধারে কোথাও খেলতে যাবেন না এ ওয়েলস তারকা। এমনটাই জানিয়েছেন বেলের এজেন্ট জনাথন বারনেট।
২৩ জুলাই ২০১৯, ১১:৫২ পূর্বাহ্ন
ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন রোনালদো
ধর্ষণের অভিযোগে বেশ বিব্রতকর অবস্থার মধ্যেই পড়েছিলেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। অবশেষে সে অভিযোগ থেকে মুক্তি মিলেছে তার। সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ার কারণে অভিযোগ তুলে নেওয়া হয়েছে।
২৩ জুলাই ২০১৯, ১০:৩৪ পূর্বাহ্ন
এমবাপের নতুন চুক্তিতে লাভবান হবে বার্সেলোনা!
হালের তরুণ তারকা কিলিয়েন এমবাপেকে কিনতে মুখিয়ে আছে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। ম্যানচেস্টার সিটি বেশ বড় অফারই দিয়েছিল কিছুদিন আছে। আগ্রহী রিয়াল মাদ্রিদের মতো ক্লাবও। তাই এমবাপেকে ধরে রাখতে নতুন চুক্তি করতে যাচ্ছে তার ক্লাব প্যারিস সেইন্ত জার্মেই (পিএসজি)। তাকে সাপ্তাহিক ৮৬০,০০০ পাউন্ড দিতে যাচ্ছে ক্লাবটি। আর এমনটা হলে তার ফায়দা বার্সেলোনাও পাবে।
২২ জুলাই ২০১৯, ১০:২৭ পূর্বাহ্ন