লাওসকে হারিয়ে বিশ্বকাপের মূল বাছাইপর্বের পথে এগিয়ে গেল বাংলাদেশ
বৃহস্পতিবার (৬ জুন) লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে বিশ্বকাপের এশিয়া অঞ্চলের প্রাক-বাছাইপর্বের প্রথম লেগে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। ম্যাচের ৭২তম মিনিটে জয়সূচক গোলটি করেন রবিউল হাসান।
৬ জুন ২০১৯, ০১:২৫ অপরাহ্ন
কোপা আমেরিকায় নেইমারকে পাচ্ছে না ব্রাজিল
দেশের মাটিতে আসন্ন কোপা আমেরিকায় খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের। কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকলে তার ডান গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে।
৬ জুন ২০১৯, ০৮:২০ পূর্বাহ্ন
নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সাও পাওলোর আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন এক নারী। তবে অভিযোগকারীর নাম-পরিচয় খোলাসা করেনি শহরটির পুলিশ বিভাগ।
২ জুন ২০১৯, ০৬:১৭ পূর্বাহ্ন
টটেনহ্যামকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা লিভারপুলের
পার্থক্যটা কে গড়ে দিলেন? মোহাম্মদ সালাহ নাকি লিভারপুল গোলরক্ষক? শুরুতেই দলকে এগিয়ে দিয়েছেন সালাহ। আর একের পর এক দুর্দান্ত সেভ করে গেছেন অ্যালিসন বেকার। তবে ম্যাচের নায়ক যেই হোন না কেন ২০০৫ সালের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে ইউরোপিয়ান সেরার মুকুট পড়ে দলটি।
১ জুন ২০১৯, ০৮:৪০ অপরাহ্ন
হ্যাজার্ডের নৈপুণ্যে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন চেলসি
ফাইনালের প্রথমার্ধে গোলের কোনো দেখা নেই। দ্বিতীয়ার্ধে হলো উল্টোটা। গোল উৎসব করল চেলসি, যার দুটি এলো এডেন হ্যাজার্ডের পা থেকে। বেলজিয়ান এই ফরোয়ার্ডের নৈপুণ্যে আর্সেনালকে হারিয়ে ২০১৮-১৯ মৌসুমের উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতল ব্লুজরা।
২৯ মে ২০১৯, ০৯:১০ অপরাহ্ন
কে হবে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন: চেলসি না আর্সেনাল?
উয়েফা ইউরোপা লিগের ২০১৮-১৯ মৌসুমের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই ইংলিশ পরাশক্তি চেলসি ও আর্সেনাল। আজারবাইজানের রাজধানী বাকুর অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১ টায় (৩০ মে)। এই প্রতিযোগিতার ইতিহাস বদলে প্রথমবারের মতো ফাইনালে ব্যবহার করা হবে ভিএআর প্রযুক্তি।
২৯ মে ২০১৯, ১২:১৯ অপরাহ্ন
কোপা আমেরিকার আগে চোট পেলেন নেইমার
কোপা আমেরিকা শুরু হতে তিন সপ্তাহও বাকি নেই। কিন্তু বড়সড় একটি দুঃসংবাদে নড়েচড়ে বসতে হচ্ছে আয়োজক ব্রাজিলকে। ফের চোট পেয়েছেন দলের সেরা তারকা ও সাবেক অধিনায়ক নেইমার।
২৯ মে ২০১৯, ০৭:১৪ পূর্বাহ্ন
ব্রাজিলের নেতৃত্ব হারালেন নেইমার
মাঠে দারুণ সময় কাটলেও মাঠের বাইরে বিতর্কের শেষ নেই। কয়েক দফা নিষিদ্ধ হয়েছেন চলতি মৌসুমেই। সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না তার। এবার তার থেকে কেড়ে নেওয়া হল জাতীয় দলের অধিনায়কের দায়িত্বও। মূলত অতিরিক্ত চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তার স্থলাভিষিক্ত হয়েছেন ক্লাব সতীর্থ দানি আলভেজ।
২৮ মে ২০১৯, ০৮:৪৩ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে খেলবে যে দলগুলো
চলতি মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এখনও অনুষ্ঠিত হয়নি। মাঠে গড়ায়নি ইউরোপা লিগের ফাইনালও। তবে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে আগামী ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ২৫ দল। অপেক্ষা থাকছে বাকি সাতটি জায়গা পূরণের।
২৮ মে ২০১৯, ০৮:১৬ পূর্বাহ্ন
বার্সেলোনার হঠাৎ ছন্দপতন দায়ী ভালভার্দে, মেসি না কি...
কি দারুণভাবেই না মৌসুম শুরু করেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তিন ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন হয় দলটি। রিয়াল মাদ্রিদকে বিদায় করে টানা পঞ্চম কোপা দেল রে জয়ের পথেও ছিল। আর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে এগিয়েছিল তিন গোলে। কিন্তু তারপর কেমন যেন অচেনা হয়ে গেল মৌসুমজুড়ে দুর্দান্ত খেলা দলটি। লিগ শিরোপা ছাড়া বাকি সবই হাতছাড়া তাদের!
২৭ মে ২০১৯, ১১:১৪ পূর্বাহ্ন
কোথায় যাবেন দি লিট? বার্সেলোনা না ম্যানইউতে
আয়াক্স থেকে ফ্রাঙ্কি দি ইয়ংকে নিশ্চিত করার পর থেকেই গুঞ্জন অধিনায়ক মাতাইস দি লিটকে পাচ্ছে বার্সেলোনা। ডাচ ক্লাবটির সঙ্গে এক প্রকার মৌখিক চুক্তিও হয়ে যায় কাতালান ক্লাবটির সঙ্গে। কিন্তু হঠাৎ করেই টুইস্ট। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড বেশ বড়সড় অফারই দেন এ তরুণকে। ফলে গুঞ্জন বার্সাকে হতাশ করে ওল্ড ট্রাফোর্ডেই যাচ্ছেন এ ডাচ তারকা।
২৬ মে ২০১৯, ০১:৪৩ অপরাহ্ন
বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রে'র শিরোপা ভ্যালেন্সিয়ার
চ্যাম্পিয়ন্স লীগে হারের ধাক্কাটা যে এখনও কাটেনি তা আগের দিন সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। এবার আরও একটি ধাক্কা খেল দলটি। কোপা দেল রে জিতে ঘরোয়া ডাবল জয়ের আশাও পূর্ণ হলো না তাদের। ভ্যালেন্সিয়ার কাছে এদিন ২-১ গোলে হেরে গেছে এরনেস্তো ভালভার্দের শিষ্যরা।
২৫ মে ২০১৯, ০৮:১৮ অপরাহ্ন
রেকর্ড ষষ্ঠ ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেও খুশি নন মেসি
টানা তৃতীয় ও সবমিলিয়ে ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন লিওনেল মেসি। দুটোই রেকর্ড। তাতে বার্সেলোনা অধিনায়ক নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এতসব কীর্তির আনন্দ অবশ্য ছুঁয়ে যাচ্ছে না আর্জেন্টাইন মহাতারকাকে। লিভারপুলের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বিশাল হারের ক্ষত তাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে।
২৫ মে ২০১৯, ০৯:৪৪ পূর্বাহ্ন
পর্তুগিজ দলে রোনালদোর সঙ্গী 'নতুন রোনালদো'
ক্রিস্তিয়ানো রোনালদোর অন্তর্ভুক্তিটা নিশ্চিতই ছিল। আগেই সে কথা জানিয়ে রেখেছিলেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। এই রোমাঞ্চের সঙ্গে চমক যুক্ত হয়েছে আরও একটি। 'নতুন রোনালদো' খ্যাত জোয়াও ফেলিক্সকে অন্তর্ভুক্ত করে উয়েফা নেশন্স লিগের জন্য দল ঘোষণা করেছে পর্তুগিজরা।
২৪ মে ২০১৯, ১১:১১ পূর্বাহ্ন
সাবেক বান্ধবীর মামলায় গ্রেফতার ম্যারাডোনা
কাঁধের চোটে অস্ত্রোপচার করানোর জন্য মেক্সিকো থেকে দেশে ফিরছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। কিন্তু নিজ দেশে ফিরেই পড়লেন বড় বিপত্তিতে। বিমানবন্দরে আটকানো হয় তাকে। সাবেক বান্ধবী রোকিও অলিভিয়ার করা মামলায় শেষপর্যন্ত গ্রেফতারই করা হয় এ কিংবদন্তিকে। এমন সংবাদই প্রকাশ পেয়েছে আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যমে।
২৩ মে ২০১৯, ০১:৩৩ অপরাহ্ন
কোপা দেল রে'র ফাইনালে স্টেগেনকে পাচ্ছে না বার্সেলোনা
বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। লা লিগা জয়ের অন্যতম প্রধান সেনানী এ গোলরক্ষক। তবে কোপা দেল রে'র ফাইনালে তাকে পাচ্ছে না কাতালানরা। হাঁটুর চোটের কারণে ছিটকে গেছেন তিনি। গোলবারে তার জায়গায় খেলতে পারেন ডাচ গোলরক্ষক জেসপার সিলেসেন।
২৩ মে ২০১৯, ১১:২০ পূর্বাহ্ন
কাতার বিশ্বকাপে থাকছে ৩২ দলই
ফিফা বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনা অনেক দিন থেকেই চলছে। ৩২ থেকে ৪৮ দলে করতে চেয়েছিল তারা। এমনকি ধারণা করা হচ্ছিল যে আগামী ২০২২ কাটার বিশ্বকাপেই বাড়তে পারে বিশ্বকাপের সংখ্যা। তবে আপাতত এটা সম্ভব নয় বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
২৩ মে ২০১৯, ১০:৪৫ পূর্বাহ্ন
রিয়ালকে হুমকি দিলেন বেল
আগামী মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের পরিকল্পনায় গ্যারেথ বেলকে রাখেননি কোচ জিনেদিন জিদান। তাকে ক্লাব ছাড়তে বলেছেন এ ফরাসী। কিন্তু রিয়ালের সঙ্গে আরও তিন বছরের চুক্তি রয়েছে বেলের। তারপরও বেল ক্লাব ছাড়তে রাজী আছেন। তবে তিন বছরের ক্লাব থেকে জে বেতন ভাতা পেতেন তা চাইছেন এ ওয়েলস তারকা।
২২ মে ২০১৯, ১০:৩৬ পূর্বাহ্ন
কোপা আমেরিকার দলেও জায়গা পেলেন না ইকার্দি
আরও একবার উপেক্ষিত থাকলেন মাউরো ইকার্দি। কোপা আমেরিকার দলেও জায়গা হয়নি তার। মঙ্গলবার আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সে দলে জায়গা হয়নি ইন্টার মিলান স্ট্রাইকারের। এর আগে বিশ্বকাপ দলেও তাকে রাখেননি সাবেক কোচ হোর্হে সাম্পাওলি। তবে কাঙ্ক্ষিতভাবেই ফিরেছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সের্জিও আগুয়েরো।
২১ মে ২০১৯, ০৫:৫০ অপরাহ্ন
‘নাম্বার নাইন’ হিসেবে খেলতে চান এমবাপে
'ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসেছি। এখানে আমি অনেক কিছু শিখেছি। আর আমি মনে করি, হয়তো এটা আরও বেশি দায়িত্ব নেওয়ার সময়। সেটা পিএসজিতেই হতে পারে অথবা হয়তো অন্য কোথাও নতুন কোনো প্রকল্পে।' - আগের দিন এ মন্তব্য করে বেশ হইচই ফেলে দিয়েছিলেন পিএসজির ফরাসি তরুণ কিলিয়েন এমবাপে। গুঞ্জন, পিএসজিতে অসুখী এমবাপে হয়ত দল ছাড়ার ইঙ্গিতই দিলেন। রিয়াল মাদ্রিদ হতে পারে সম্ভাব্য গন্তব্য এমন সংবাদও প্রকাশ পেয়েছে।
২১ মে ২০১৯, ০৯:৪৮ পূর্বাহ্ন