মেসির জাদুতে লিভারপুলকে হারাল বার্সেলোনা

নিজেদের মাঠে প্রথম লেগ খেলতে নেমেছিল ফুটবল ক্লাব বার্সেলোনা। কিন্তু অধিকাংশ সময় মাঝ মাঠের দখল ছিল সফরকারী লিভারপুলেরই। দারুণ সব আক্রমণও করে দলটি। কিন্তু ম্যাচের পার্থক্য গড়ে দেন সেই লিওনেল মেসি। এ ক্ষুদে জাদুকরকে আটকাতে না পারার খেসারৎ দিতে হয়েছে ইংলিশ দলটিকে। জোড়া গোল করেছেন তিনি। তাতে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে অনেকটাই গেল গেল স্প্যানিশ জায়ান্টরা।
১ মে ২০১৯, ০৯:০৭ অপরাহ্ন

অতীত ইতিহাসই ফাইনালে এগিয়ে রাখবে বাংলাদেশকে

মঙ্গোলিয়াকে ৫টি, তাজিকিস্তানকে ৬টি আর সেমিফাইনালে কিরগিজস্তানকে ৭টি গোল দিয়েছে লাওস। তিন ম্যাচে ১৮ গোল দেওয়া এ প্রতিপক্ষ নিঃসন্দেহে স্বাগতিক বাংলাদেশের শিরোপা জয়ে জন্য বড় হুমকি। এমনকি অনেকেই তাদের ফেবারিটও মানছেন। কিন্তু বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন তাদের নিয়ে ভাবছেন না। অতীতে এমন অনেক শক্তিশালী দলের বিপক্ষের জয়ই আত্মবিশ্বাস দিচ্ছে তাদের।
১ মে ২০১৯, ০৯:২৭ পূর্বাহ্ন

টটেনহ্যামকে হারিয়ে ফাইনালের পথে আয়াক্স

১৯৯৬ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে পারার হাতছানি আয়াক্সের। আর এর জন্য ডাচ লিগ কর্তৃপক্ষ সাহায্য করেছেও দারুণ। লিগে আয়াক্সের খেলায় বিরতি দেয় ১০ দিনের বেশি। আর তার সদ্ব্যবহার দারুণভাবেই করেছে নেদারল্যান্ডসের দলটি। টটেনহ্যাম হটস্পার্সকে তাদের মাটিতেই হারিয়ে দিয়েছে। ১-০ গোলের দারুণ জয়ে স্বপ্নের ফাইনালের পথ অনেকটাই এগিয়ে রইল তারা।
৩০ এপ্রিল ২০১৯, ০৯:১৫ অপরাহ্ন

ফাইনালে কৃষ্ণাকে পাওয়ার আশা কোচের

প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার। পরের ম্যাচেও গোল পেয়েছেন। কিন্তু পুরো ম্যাচ খেলতে পারেননি অনাকাঙ্ক্ষিত ইনজুরির কারণে। তবে যতক্ষণ খেলেছেন দাপটের সঙ্গেই। সে ইনজুরির কারণে সেমি-ফাইনালে খেলতে পারেননি। যদিও তার অভাব টের পেতে দেননি মনিকা-মারিয়ারা। কিন্তু তার অভিজ্ঞতা মিস করেছেন কোচ গোলাম রব্বানি ছোটন। তাই ফাইনালে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
৩০ এপ্রিল ২০১৯, ০৩:১৯ অপরাহ্ন

পুরষ্কারের টাকা দলের সবাইকে ভাগ করে দিবেন মনিকা

করেছেন একটি গোল। করিয়েছেন একটি। তবে এ দুটি গোল দিয়ে মনিকা চাকমার খেলার বিশ্লেষণ করা সম্ভব নয়। পুরো ম্যাচই ছিল মনিকাময়। মাঝ মাঠ সামলেছেন। বাংলাদেশের প্রতিটি আক্রমণের মধ্যমণি ছিলেন। এমন ম্যাচের সেরা খেলোয়াড় আর কেইবা হতে পারেন। ম্যাচ সেরার পুরষ্কার মিলেছে তার। কিন্তু এ এটা দলের সবাইকে ভাগ করে দিবেন এ মিডফিল্ডার।
৩০ এপ্রিল ২০১৯, ০২:৪২ অপরাহ্ন

মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

দলের সেরা দুই তারকাকে ছাড়া মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু মাঠের তার প্রভাব খুব একটা পড়তে দেননি মনিকা চাকমা, মারিয়া মান্ডারা। আগের দুই ম্যাচের চেয়ে অপেক্ষাকৃত পরিকল্পিত ম্যাচ খেলেছে তারা। ফলে গোলসংখ্যাও বেড়েছে। দ্বিতীয় সেমি-ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ মেয়েরা। তাতে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনালের টিকেট মিলেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যদের।
৩০ এপ্রিল ২০১৯, ০১:৫৮ অপরাহ্ন

হেরেও বাংলাদেশকে ধন্যবাদ জানাল কিরগিজরা

গুনে গুনে সাত সাতটি গোল খেল কিরগিজস্তান। ম্যাচ শেষে দলটির খেলোয়াড়দের মুখশ্রী হওয়া উচিৎ ছিল বিমর্ষ। কিন্তু সে দলটির সব খেলোয়াড় কিনা হাতে হাত রেখে গ্যালারির সামনে এসে চিৎকার করে কিছু বলছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন জয় উদযাপন করছে দলটি। কিন্তু কারণটি ছিল সম্পূর্ণ ভিন্ন।
২৯ এপ্রিল ২০১৯, ০২:৪৪ অপরাহ্ন

সেই কিরগিজদের উড়িয়ে ফাইনালে লাওস

গ্রুপ পর্বে দাপট দেখিয়ে সেমি-ফাইনালে নাম লিখিয়েছিল লাওস। দুই ম্যাচেই গোল দিয়েছিল ১১টি। ফলে কিরগিজস্তানের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল দলটি। মাঠে তার প্রতিফলনও স্পষ্ট। শুরু থেকে প্রাধান্য বিস্তার করে কিরগিজস্তানকে উড়িয়ে দিয়েছে লাওস। ৭-১ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে ফাইনালের টিকেট কাটল দলটি।
২৯ এপ্রিল ২০১৯, ০১:৫৮ অপরাহ্ন

মঙ্গোলিয়ানদের শারীরিক শক্তি ভাবাচ্ছে বাংলাদেশকে

দলের সেরা তারকা ইনজুরিতে। নিঃসন্দেহে তাই বড় দুশ্চিন্তায় বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন। তার উপর আবার নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে মঙ্গোলিয়াকে নিয়ে। এ দলটির বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে মৌসুমিরা। টুর্নামেন্টের আগের দুই ম্যাচে বল প্রয়োগ করে শরীর নির্ভর খেলাই খেলেছে তারা। তাই সেমি-ফাইনালেও ঝুঁকিটা থাকছে বাংলাদেশের।
২৯ এপ্রিল ২০১৯, ০১:০১ অপরাহ্ন

মঙ্গোলিয়া সম্পর্কে জেনেই মাঠে নামছে বাংলাদেশ!

মঙ্গোলিয়ার বিপক্ষে এর আগে কখনোই কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ। তাই তাদের মাঠের শক্তিমত্তা সম্পর্কে অজ্ঞই বাংলাদেশের মেয়েরা। তবে গ্রুপ পর্বে এর মধ্যে দুটি ম্যাচ খেলেছে দলটি। আর দুটি ম্যাচ দেখেছেন মৌসুমি-সানজিদারা। আর মাঠে বসে ভালোভাবেই সে ম্যাচ পর্যবেক্ষণ করেছেন দলের কোচ গোলাম রব্বানি ছোটন। আর এ নিয়ে শিষ্যদের সঙ্গে হোমওয়ার্ক করেছেন তিনি।
২৮ এপ্রিল ২০১৯, ০২:০৬ অপরাহ্ন

প্রথম ম্যাচের দুই গোলদাতাকে সেমিতে পাচ্ছে না বাংলাদেশ!

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দলের জয়ের মূল নায়িকা ছিলেন দুই ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না। এ দুই খেলোয়াড়ই শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন। ফলে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এ দুই তারকাকে নাও পেতে পারে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন দলের কোচ গোলাম রব্বানি ছোটন।
২৮ এপ্রিল ২০১৯, ০১:১৬ অপরাহ্ন

৬০০ গোলের মাইলফলকে রোনালদো

বেশ কিছু দিন থেকে গুঞ্জন ছিল কে আগে ৬০০ গোলের মাইলফলকে পৌঁছবেন? লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো। তবে তাতে এগিয়ে ছিলেন রোনালদো। কারণ মেসির চেয়ে দুই গোল বেশি ছিল তার। আর ৬০০ গোলের মাইলফলকেও আগেই পৌঁছালেন এ তারকা। আগের দিন ইন্টার মিলানের বিপক্ষে ক্লাবের হয়ে মাইলফলকের গোলটি করেন এ পর্তুগিজ তারকা।
২৮ এপ্রিল ২০১৯, ০৪:৪৯ পূর্বাহ্ন

মেসির অনন্য কীর্তি

লেভান্তের বিপক্ষে জয় তুলে আগের রাতে শিরোপা উল্লাস করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ লীগে এটা বার্সেলোনার ২৬তম শিরোপা। তবে এর মধ্যেই অনন্য কীর্তি গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারে এটা তার দশম লা লিগা শিরোপা। কাতালান ক্লাবের ইতিহাস গড়তে পেছনে ফেলেছেন সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে।
২৮ এপ্রিল ২০১৯, ০৪:০৬ পূর্বাহ্ন

মেসির গোলেই চ্যাম্পিয়ন বার্সেলোনা

চলতি আসরের লা লিগা শিরোপা শিরোপা প্রায় নিশ্চিত ছিল অনেক আগেই। তবে আগের দিন নিশ্চিত হলো কাগজে কলমে। শিরোপা ধরে রাখতে লেভেন্তের বিপক্ষে জয় দরকার ছিল ফুটবল ক্লাব বার্সেলোনার। আর কাঙ্ক্ষিত জয় তুলে স্প্যানিশ লীগে ২৬তম শিরোপা জিতে নেয় কাতালান দলটি। শেষ ১১টি আসরে এটি বার্সেলোনার অষ্টম শিরোপা। বার্সেলোনার হয়ে ১০তম লীগ শিরোপা জিতলেন মেসি।
২৮ এপ্রিল ২০১৯, ০৩:৩২ পূর্বাহ্ন

দল উন্নতি করেছে দাবী বাংলাদেশ কোচের

দলের সেরা খেলোয়াড় বোরনবেকনোভা আইঝান ছিলেন নিষেধাজ্ঞায়। তাকে ছাড়াই কিরগিজস্তান দারুণ লড়াই করে হারে বাংলাদেশের সঙ্গে। অন্যদিকে আগের ম্যাচে আমিরাতের বিপক্ষে অন্তত নিজেদের বার পোস্ট অক্ষত রাখতে পেরেছিল বাংলাদেশ। এদিন গোল হজম করতে হয় তাদের। তাই জয়ের ব্যবধানও কমে। কিন্তু তারপরও নিজেদের উন্নতি হয়েছে বলেই দাবী করলেন দলের কোচ গোলাম রব্বানি ছোটন।
২৬ এপ্রিল ২০১৯, ০৩:০৮ অপরাহ্ন

কিরগিজদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

আগের ম্যাচের মতো এদিনও শুরু থেকেই আগ্রাসী ঢঙে বাংলাদেশ। একের পর এক আক্রমণে কিরগিজস্তানের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিল মেয়েরা। কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি দলটি। ম্যাচের তিনটি গোলই আসে গোলরক্ষকদের ভুলে। তাতে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় গোলাম রব্বানি ছোটনের দল। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে নাম লেখায় স্বাগতিকরা।
২৬ এপ্রিল ২০১৯, ০২:০৪ অপরাহ্ন

প্রতিপক্ষের শক্তি নিয়ে ভাবছেন না মৌসুমী

২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে কিরগিজস্তানকে গুনে গুনে ১০ গোল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সে দলের অনেকেই খেলছেন বর্তমান অনূর্ধ্ব-১৯ দলে। তবে গত তিন বছরে দলটি বদলে গিয়েছে অনেক। আগের দিন আরব আমিরাতের বিপক্ষে মাঠেই প্রমাণ রেখেছেন। তাই তাদের নিয়ে আলাদা করে ভাবতেই হচ্ছে বাংলাদেশকে। কিন্তু এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মিশরাত জাহান মৌসুমি।
২৫ এপ্রিল ২০১৯, ০২:০০ অপরাহ্ন

পরীক্ষা-নিরীক্ষা নয়, ম্যাচ জিততে চায় বাংলাদেশ

সেমি-ফাইনাল এর মধ্যেই নিশ্চিত। আগামীকাল শুক্রবার কিরগিজস্তান ও বাংলাদেশের লড়াইটিতে তাই চাইলেই নিজেদের রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করে দেখতে পারেন কোচরা। তবে এমন কোন চিন্তা নেই বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটনের। মূল দলকে খেলিয়ে ম্যাচ জেতাই লক্ষ্য তার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে খেলতে চায় তার দল।
২৫ এপ্রিল ২০১৯, ০১:০৯ অপরাহ্ন

কিরগিজদের আগ্রাসী স্বভাবের সুযোগ নিতে চায় বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগের দিন বেশ গোছানো ফুটবল খেলেছে কিরগিজস্তান। ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সেমি-ফাইনালও নিশ্চিত করেছে দলটি। আক্রমণাত্মক ফুটবলই উপহার দেয় তারা। আর কিরগিজদের এ আগ্রাসী স্বভাবের সুযোগটাই নিতে চায় বাংলাদেশ। এছাড়াও আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে ভালো ফুটবল উপহার দিতে চায় মেয়েরা।
২৫ এপ্রিল ২০১৯, ১১:৫২ পূর্বাহ্ন

কিরগিজস্তানের জয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপের উদ্বোধনি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সেমিতে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশের মেয়েরা। এদিন কিরগিজস্তানের সঙ্গে আমিরাতের হারে নিশ্চিত হয়ে গেছে শেষ চার। এক ম্যাচ হাতে রেখেই সেমিতে পৌঁছালো মৌসুমির দল। আমিরাতকে হারিয়ে সেমি-ফাইনালে নাম লিখিয়েছে কিরগিজস্তানও।
২৪ এপ্রিল ২০১৯, ০৩:৩৪ অপরাহ্ন