মস্কোর কাছে হেরে গেল রিয়াল
সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। লা লিগায় শেষ দুই ম্যাচে কোন গোলই করতে পারেনি দলটি। তার উপর চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে ইনজুরি ও অসুস্থতায় নেই অধিনায়ক সের্জিও রামোস, গ্যারেথ বেল, মার্সেলো ও ইসকোর মতো খেলোয়াড়। দ্বিতীয় সারির দল নিয়ে মস্কোয় কুলিয়ে উঠতে পারেনি দলটি। ০-১ গোলে সিএসকেএ মস্কোর কাছে হেরেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
৩ অক্টোবর ২০১৮, ০৫:১১ পূর্বাহ্ন
দিবালার হ্যাটট্রিকে জুভেন্টাসের জয়
নিষেধাজ্ঞায় পড়ে দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো নেই। কিন্তু তাতে কোন সমস্যায় পড়তে হয়নি ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে। তার অভাব বুঝতে দেননি আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে দলটি। ইয়ং বয়েজের বিপক্ষে তাদের জয়টি ৩-০ গোলের ব্যবধানে।
৩ অক্টোবর ২০১৮, ০৪:৩৪ পূর্বাহ্ন
এখনও শতভাগ ফিট নন নেইমার
ডান পায়ের হাড় ভেঙে যাওয়ায় গত মৌসুমের বেশ লম্বা সময়ই ছিলেন মাঠের বাইরে। তবে ইনজুরি কাটিয়ে শেষ দিকে বিশ্বকাপ দিয়ে ফিরেছেন নেইমার। কিন্তু শতভাগ ফিট ছিলেন না বলেই জানিয়েছিলেন। এরপর কেটে গেছে প্রায় দুই মাস। কিন্তু এখনও শতভাগ ফিট হতে পারেননি প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এ ব্রাজিলিয়ান তারকা।
২ অক্টোবর ২০১৮, ০১:২৪ অপরাহ্ন
মেসি-পিকের সম্পর্কে ফাটল!
বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ রেখেই লড়াই করে যাচ্ছেন লিওনেল মেসি ও জেরার্দ পিকে। এ দুই তারকার মধ্যে সম্পর্কটাও দারুণ। কিন্তু সম্প্রতি নাকি এ দুই তারকার সম্পর্ক আর আগের মতো নেই। এমন তথ্যই জানিয়েছে স্পেনের টেলিভিশন চ্যানেল ‘এল চিরিঙ্গিতো দে খোগনেস’।
২ অক্টোবর ২০১৮, ১১:৫৭ পূর্বাহ্ন
কেইনের বিপক্ষে প্রথমবার, পারবেন তো মেসি?
রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন হ্যারি কেইন। ইংলিশ দলের অধিনায়কও। হালের অন্যতম সেরা তারকাও মানা হয় তাকে। অথচ এ তারকার বিপক্ষে এখনও খেলা হয়নি বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। বুধবার রাতে প্রথমবারের মতো কেইনের বিপক্ষে মাঠে নামছেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ খেলোয়াড়।
২ অক্টোবর ২০১৮, ১১:০১ পূর্বাহ্ন
বিপলুর গোলে লাওসকে হারিয়ে শুরু বাংলাদেশের
মিডফিল্ডার বিপলু আহমেদের ঝলকে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে লাওসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
১ অক্টোবর ২০১৮, ০২:৫৭ অপরাহ্ন
দিবালার গোলে জুভেন্টাসের জয়
সিরিএ’তে টানা ষষ্ঠ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে দলটি। দারুণ এ জয়ে গোল পেয়েছেন আর্জেন্টাইন তরুণ পাওলো দিবালা। তবে গোল না পেলেও দারুণ খেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫২ পূর্বাহ্ন
সেভিয়ার কাছে পাত্তাই পেল না রিয়াল
ড্র করলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠবে রিয়াল মাদ্রিদ। কারণ আগের ম্যাচেই হেরে গেছে বার্সেলোনা। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে ড্র তো দূরের কথা সেভিয়ার কাছে পাত্তাই পায়নি দলটি। মৌসুমের প্রথম হার দেখেছে তারা। ০-৩ গোলের ব্যবধানে ম্যাচটি হারে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪১ পূর্বাহ্ন
দুই মিনিটেই বার্সেলোনাকে স্তব্ধ করে দিল লেগানেস
ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার হাতেই। শুরুতে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটেই ডিফেন্ডারের ভুলে লণ্ডভণ্ড হয়ে যায় দলটি। ফলে মৌসুমে প্রথম পরাজয়ের স্বাদ নিতে হয় স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৪ পূর্বাহ্ন
মেসি-রোনালদো কে কাকে ভোট দিলেন?
সেই ২০০৭ সালে ফিফার বর্ষসেরা পুরষ্কার জিতেছিলেন ব্রাজিলিয়ান তারকা কাকা। এরপর থেকে শুরু হয় ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির যুগ। তবে এ দুই তারকার সাম্রাজ্যের অবসান ঘটিয়ে আগের দিন গত মৌসুমের বর্ষসেরা তারকার পুরষ্কার জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ।
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬ পূর্বাহ্ন
রিয়ালে ফিরবেন রোনালদো!
নয় বছরের বন্ধন ছিড়ে চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মূলত রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দ্বন্দ্বের কারণেই ক্লাব ত্যাগ করেন এ তারকা। তবে রোনালদো আবারো রিয়ালে ফিরবেন বলেই জানিয়েছেন সেই ক্লাব প্রেসিডেন্ট পেরেজ।
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৪ পূর্বাহ্ন
ফিফার বর্ষসেরা তারকা মদ্রিচ
গত এক দশক ধরেই ফিফার বর্ষসেরা পুরস্কার জিতে আসছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। অবশেষে সে বৃত্ত ভাঙলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ক্রিস্তিয়ানো রোনালদো ও মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে এ পুরষ্কার জিতে নিয়েছেন তিনি। প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে এ পুরষ্কার জিতে নিলেন এ রিয়াল তারকা।
২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:২৪ পূর্বাহ্ন
লিংলের লাল কার্ড ভুল, বললেন সেই খেলোয়াড়ই
জিরোনার মিডফিল্ডার পেরে পনসকে কনুই মেরে সরাসরি লাল কার্ড দেখেন বার্সেলোনার ক্লেমো লিংলে। ফলে ১০ জনের বার্সা ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল জিরোনার সঙ্গে। অথচ ম্যাচ শেষে সেই পনসই জানালেন লাল কার্ড প্রাপ্য ছিলেন না লিংলে।
২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৩ পূর্বাহ্ন
আফগানিস্তানের কাছে বড় হার বাংলাদেশের
রশিদ খান ও গুলবাদিন নাইবের ৯৫ রানের জুটিতেই বিপদটা টের পেয়েছিল বাংলাদেশ। কারণ প্রতিপক্ষ দলে রয়েছেন ভয়ঙ্কর দুই স্পিনার। সে দুই স্পিনার তো টাইগারদের ভোগালেনই, সঙ্গে ভোগালেন অন্য বোলাররাও। ফলে আবুধাবিতে আফগানিস্তানের কাছে বড় পরাজয় মানতে বাধ্য হয়েছে বাংলাদেশ। ১৩৬ রানের হারে গ্রুপ পর্ব শেষ হয়েছে মাশরাফি বিন মুর্তজার দলের।
২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭ পূর্বাহ্ন
রোনালদোর লাল কার্ড, তবুও জয় পেল জুভেন্টাস
ম্যাচের ২৯ মিনিটেই সরাসরি লাল কার্ড দেখলেন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু তারপরও জয় পেতে খুব সমস্যা হয়নি জুভেন্টাসের। দুটি পেনাল্টি থেকে গোল আদায় করে ভেলেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
২০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪০ পূর্বাহ্ন
নেইমারের পিএসজিকে হারিয়ে শুরু লিভারপুলের
ইংলিশ লিগে শিরোপা কে জিতবে? এমন প্রশ্নে লিভারপুলকে গোনাতেই ধরেননি ব্রজিলিয়ান তারকা নেইমার। এবার সেই লিভারপুলের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স শুরু করেছে নেইমারের দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। আরেক ব্রাজিলিয়ান রবার্তো ফিরমিনোর শেষ মুহূর্তের দেওয়া গোলে ৩-২ ব্যবধানে জয় পায় লিভারপুল।
১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০৮ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই মেসির হ্যাটট্রিক
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা এবার চাই-ই চাই। মৌসুম শুরুর আগে এমন ঘোষণাই দিয়েছিলেন বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। আর সেটা যে শুধুই মুখের কথা নয়, তা মাঠেও প্রমাণ করলেন এ আর্জেন্টাইন। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন খুদে জাদুকর।
১৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২১ পূর্বাহ্ন
সেই গোলরক্ষককে ছাড়াই বাংলাদেশের প্রাথমিক দল
ভুতুড়ে এক গোল খেয়ে সাফ গেমসে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলে বাংলাদেশ। যার মূল দায় ছিল গোলরক্ষক শহিদুল আলম সোহেলের। এবার সেই গোলরক্ষককে বাদ দিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৪ পূর্বাহ্ন
বাহরাইনকে ১০ গোল দিল বাংলাদেশের মেয়েরা
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। বাহরাইনকে উড়িয়ে দিয়েছে আনুচিং-মারিয়া-শামসুন্নাহারারা। ১০-০ গোলের বড় জয়েই বাছাই পর্ব শুরু করে দলটি।
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:১৪ অপরাহ্ন
ব্যাকহামের দলে খেলবেন মেসি!
বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বর্তমান চুক্তিটা বাকি আছে আরও দুই বছর। আর এ চুক্তি শেষেই তাকে দলে টানবে ডেভিড ব্যাকহামের মেজর সকার লিগের দল ইন্টার মিয়ামি। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৭ পূর্বাহ্ন