জুভেন্টাসের জয়ে রোনালদোর জোড়া গোল
কিছুতেই যেন কিছু হচ্ছিল না। সিরি এ’তে আগের তিন ম্যাচে ২৩টি শট নিয়েও গোলের দেখা পাননি ক্রিস্তিয়ানো রোনালদো। তবে চতুর্থ ম্যাচে এসেই জোড়া গোলেই খরা কাটালেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ খেলোয়াড়। আর তার নৈপুণ্যেই সাস্সুয়োলোর বিপক্ষে ২-১ গোলের জয় পেল তুরিনরা। টানা চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৪ পূর্বাহ্ন
বিলবাওয়ের মাঠে পয়েন্ট খোয়াল রিয়াল
লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচেই হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিক বিলবাওর মাঠে গিয়ে কুলিয়ে উঠতে পারেনি দলটি। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধে গোল আদায় করে সমতায় ফেরে তারা। তবে জয় পায়নি ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সান মামেসে শনিবার রাতে ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৩ পূর্বাহ্ন
সোসিয়েদাদের মাঠে জয় পেল বার্সেলোনা
অনেক বছর থেকেই রিয়াল সোসিয়েদাদের মাঠ যেন বার্সেলোনার জন্য ছিল ভয়ংকর জুজু। যদিও এ জুজু কাটিয়ে উঠেছে গত মৌসুমেই। তবে শনিবার যেন আবারো ফিরে আসছিল। শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তির জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৮ পূর্বাহ্ন
ভারতকে হারিয়ে সাফের শিরোপা সেই মালদ্বীপের
গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ০-২ গলের ব্যবধানে হেরেছিল মালদ্বীপ। শ্রীলঙ্কার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর টস ভাগ্য জিতে সেমি ফাইনালে ওঠে তারা। কিন্তু নকআউট পর্বে উঠেই বদলে যায় মালদ্বীপ। ভারতকে ২-১ গোলে হারিয়ে সাফ সুজুকি কাপ ঘরে তুলে নিল দলটি।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১১ অপরাহ্ন
দিবালাকেই রোনালদোর সঙ্গী হিসেবে চাইছেন টনি
সিরি এ’তে তিন ম্যাচ খেলে ফেললেও এখনও গোলের দেখা পাননি হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তার এ গোল খরার জন্য কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে কিছুটা দায় দিচ্ছেন ইতালির বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার লুকা টনি। রোনালদোর সঙ্গে দিবালাকে খেলানোর পরামর্শ দিয়েছেন সাবেক এ ফুটবলার।
১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৬ অপরাহ্ন
ধারে খেলোয়াড় পাঠানোয় কঠোর হচ্ছে ফিফা!
খেলোয়াড় কিনে ধারে অন্য ক্লাবে পাঠানো ইউরোপে খুব স্বাভাবিক একটি ঘটনা। কিন্তু তাতে মাঝে মধ্যেই নানা ধরণের সমস্যার সৃষ্টি হয়। আর এ সমস্যার সমাধানে ফিফা এগিয়ে আসছে বলেই সংবাদ প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম স্পোর্তবিল্ড।
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৩ অপরাহ্ন
চার দলের গ্রুপে বাংলাদেশের মেয়েরা
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসরের আয়োজক দেশ হচ্ছে কারা তা নির্ধারিত হয়নি এখনও। তবে এর আগেই হয়ে গেল এ আসরের ড্র। চার দলের গ্রুপ হলেও তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গে রয়েছে নেপাল, ভুটান ও পাকিস্তান।
১৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:১২ পূর্বাহ্ন
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত
ফুটবলে যে কতোটা এগিয়েছে তারা তার আরও একটা প্রমাণ রাখলো ভারত। সাফ সুজুকি কাপে তারা জাতীয় দলকে পাঠায়নি। কিন্তু অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়রাই বাজীমাত করে চলেছে ধারাবাহিক ভাবে। টানা তৃতীয় ম্যাচেও তারা জয় পেল দুই গোলের ব্যবধানে। ফাইনালে ওঠার লড়াইয়ে মানভির সিংয়ের জোড়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়েছে স্টিফেন কনস্টেনটাইনের শিষ্যরা।
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ অপরাহ্ন
সেই মালদ্বীপই সাফের ফাইনালে
গ্রুপ পর্বে কোন গোলই করতে পারেনি দলটি। শ্রীলঙ্কার সঙ্গে গোলশূন্য ড্র করে পেল ১ পয়েন্ট। পরে টস ভাগ্য জিতে সেমি-ফাইনালে নাম লেখায় মালদ্বীপ। আর সেই মালদ্বীপই খেলবে সাফ সুজুকি কাপের ফাইনালে। বুধবার নেপালকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকেট কাটে ২০০৮ সালের চ্যাম্পিয়নরা।
১২ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৪ অপরাহ্ন
সেই ক্রোয়েশিয়াকে আধা ডজন গোল দিল স্পেন
রাশিয়া বিশ্বকাপের রেশ তো এখনও কাটেনি। আসরের ফাইনালিস্ট ছিল তারা। দলের অধিনায়ক লুকা মদ্রিচ পেয়েছিলেন গোল্ডেন বল। ফিফার বর্ষসেরা খেতাব পাওয়ার পথেও আছেন। অথচ সেই ক্রোয়েশিয়াই কি না স্পেনের কাছে হজম করেছে ছয়টি গোল।
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৩ পূর্বাহ্ন
নেইমার জাদুতে এল সালভেদরকে উড়িয়ে দিল ব্রাজিল
একটি গোল করলেন। করালেন তিনটি। পুরো ম্যাচই দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। ফলে দুর্দান্ত ছিল তার দলও। হেসেখেলেই এল সালভেদরের বিপক্ষে বড় জয় পেয়েছে তারা। ৫-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে সেলেকাওরা।
১২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৩ পূর্বাহ্ন
কলম্বিয়ার সঙ্গে ড্র করল মেসিহীন আর্জেন্টিনা
দলকে লিওনেল মেসির উপর নির্ভরশীলতা কমাতে তাকে ছাড়াই প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ গুয়াতেমালার বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ পরবর্তী মিশন শুরু করেছিল দলটি। তবে পরের ম্যাচেই আবারো সেই হতাশার গল্প। কিছুটা শক্তিশালী প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আলবিসেলেস্তারা।
১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:২০ পূর্বাহ্ন
ইন্টার মিলানের কোচ হবেন সিমিওনি
খেলোয়াড় হিসেবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে তিন বছর কাটিয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের বর্তমান কোচ দিয়াগো সিমিওনি। অ্যাতলেটিকোর পর এ ক্লাবের প্রতি ভালোবাসাটা একটু বেশিই তার। তাই কোন এক দিন ইন্টারের কোচ হবেন এমন স্বপ্নই দেখছেন এ আর্জেন্টাইন।
১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ন
জিদান আসলে ম্যানইউতে আসছেন তারাও!
রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান আসছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। গত কিছু দিন থেকেই এ খবর চাউর ফুটবল পাড়ায়। কোচিংয়ে ফেরার আভাষ দিয়ে গুঞ্জন জোরালো করেছেন জিদান নিজেও। তবে এবার নতুন গুঞ্জন জিদান ম্যানইউতে যোগ দিলে তার সঙ্গে ক্লাবে আসছেন বর্তমান সময়ের অন্যতম সেরা চারজন খেলোয়াড়ও।
১১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৪৯ পূর্বাহ্ন
মদ্রিচকেই সেরা মানছেন মেসি, জানালেন সুয়ারেজ
গত মৌসুমের সেরা ফুটবল তারকা কে ছিল? জানা যাবে আর কিছু দিন পরই। তবে এর আগে নানা মুনি নানা ধরণের মতামত দিয়ে আসছেন। অধিকাংশ খেলোয়াড়ই বলছেন ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে নেওয়া রিয়াল মাদ্রিদ তারকা লুকা মদ্রিচই এ বছরের সেরা খেলোয়াড়। বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজও ভাবছেন তাই। এমনকি তার আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসিও তাই ভাবছেন বলে জানালেন।
১১ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৪ পূর্বাহ্ন
তরুণ ব্রাজিলিয়ানে চোখ বার্সা-পিএসজির
শিরোনামে এসেছিলেন কদিন আগেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও এল সালভেদরের বিপক্ষে প্রীতি ম্যাচে তিতের দলে ডাক পেয়ে। আর তখন থেকেই লুকাস পাকুয়েতায় চোখ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এবার তার উপর নজর দিয়েছে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি)। এমন সংবাদই প্রকাশ করেছে কাতালান গণমাধ্যম দিয়ারিও স্পোর্ত।
১০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪২ অপরাহ্ন
সেই রোনালদোকে রামোসের খোঁচা
এইতো খুব বেশি দিন আগের কথা নয়। এক সঙ্গেই খেলতেন রিয়াল মাদ্রিদের তাঁবুতে। ক্লাবের হয়ে বহু যুদ্ধের সারথি তারা দু’জন। তাও টানা নয় বছর। তবে দল বদলে চলতি মৌসুমের শুরুতে জুভেন্টাসে চলে গিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর রিয়ালেই আছেন সের্জিও রামোস। সদ্য সাবেক হওয়া সতীর্থকে খোঁচা মেরে অতিরিক্ত প্রচার পাওয়া খেলোয়াড় বললেন এ স্প্যানিশ তারকা।
১০ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫০ অপরাহ্ন
দিবালাকে পেতে পগবা বদল!
চলতি গ্রীষ্মের দল বদল শেষ। আগামী জানুয়ারিতে শুরু হবে শীতকালীন দলবদল। তবে এর আগে নানা ধরণের গুঞ্জন ডালপালা মেলছে ফুটবল পাড়ায়। নতুন মেসি খ্যাত জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে পেতে চাইছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। তার বদলে রেড ডেভিলরা পল পগবাকে ফেরত দিতে তৈরি বলেই জানিয়েছে ইতালিয়ান কেলসিওমেরকাতো।
১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭ পূর্বাহ্ন
এক ড্র’য়ে সেমিতে মালদ্বীপ, দুই জয়েও বাদ বাংলাদেশ
একেই বলে ভাগ্য! ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। তাতেও সাফ সুজুকি কাপের সেমিফাইনালে মালদ্বীপ। অপরদিকে দুই দুইটি জয় নিয়েও গ্রুপ পর্ব থেকে বাদ বাংলাদেশ। ফুটবল মাঝে মধ্যে যে কতোটা নিষ্ঠুর হতে পারে তা দেখলো লাল-সবুজের দল। আর ভাগ্যদেবী কতোটা মহান হতে পারেন তাই দেখলো মালদ্বীপ।
৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩০ অপরাহ্ন
‘বার্সার জার্সি না পরা পর্যন্ত আমি ম্যানইউর খেলোয়াড়’
চলতি গ্রীষ্মের দল বদল শেষ। তবুও থামেনি গুঞ্জন। ধারণা করা হচ্ছে আগামী শীতের দল বদলেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দিচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা পল পগবা। এ সকল গুঞ্জনে কান না দিতে বললেন এ ফরাসী। তবে দল যে ছাড়তে চান তার ইঙ্গিতটা ঠিকই দিয়েছেন এ তারকা।
৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৮ অপরাহ্ন