মেসিকে সেরা বলায় সতীর্থকে যা বলেছিলেন রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন সময়েই উত্থান হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ঠিক সময়ে বিশ্ব ফুটবলে উঠে আসেন বার্সেলোনার লিওনেল মেসিও। দ্বৈরথটা তখন থেকেই শুরু। এখনও বিদ্যমান। তবে সে সময়ে ম্যানইউর সতীর্থরা মেসিকে সেরা বললে বেশ মজাদার উত্তরই দিতেন এ পর্তুগিজ তারকা।
৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫১ অপরাহ্ন
আমি বল দেখতে পাইনি: শহীদুল
সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের হাস্যকর ভুলের ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক শহীদুল আলম সোহেল। জাতীয় কাছে ক্ষমা চেয়ে তিনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, আসলে ফ্লাড লাইটের কারণে উড়ে আসা বলটি তিনি দেখতেই পাননি।
৯ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১ পূর্বাহ্ন
অবিশ্বাস্য ভুলে বাংলাদেশের বিদায়
জিতলে তো বটেই, ড্র করলেই সেমি-ফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু তাতো করতে পারলোই না। উল্টো লিভারপুল গোলরক্ষক লরিস ক্যারিয়াসের ভূত যেন ভর করে বাংলাদেশ গোলরক্ষক শহিদুল আলমের উপর। ফলে ভূতুরে এক গোল খেয়ে পিছিয়ে পরে তারা। শেষ দিকে আরও এক খেয়ে নেপালের কাছে ০-২ ব্যবধানে হেরে সাফ সুজুকি কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।
৮ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৫ অপরাহ্ন
ফিরতে চান নেইমার, বার্সেলোনার না!
লিওনেল মেসি হতে শুরু করে ক্লাবের প্রায় সকল সদস্যই অনুরোধ করেছিলেন নেইমারকে বার্সেলোনা না ছাড়তে। কিন্তু শোনেননি কারও কথা। নতুন ঠিকানা বাঁধেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। কিন্তু ফ্রান্সের ক্লাবটিতে সুখে নেই নেইমার, ফিরতে চান বার্সেলোনায়। তবে তার প্রতি আর আগ্রহ নেই স্প্যানিশ চ্যাম্পিয়নদের। এমন সংবাদই প্রকাশ করে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপার্তিভো।
৮ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৮ পূর্বাহ্ন
তরুণদের ঝলকে গুয়েতেমালাকে গুঁড়িয়ে দিল আর্জেন্টিনা
লিওনেল মেসি ছিলেন না। দলে জায়গা হয়নি বিশ্বকাপের স্কোয়াডে থাকা সার্জিও আগুয়েরো, গাঞ্জালো হিগুয়েইন, ডি মারিয়া, ওটামেন্টি, বনেগাদের। তবু এক ঝাঁক তরুণদের নিয়ে মাঠে নেমে দারুণ স্বস্তির এক জয় পেয়েছে আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে আলোকবর্ষ দূরে পিছিয়ে থাকা গুয়েতামালাকে হারিয়েছে বড় ব্যবধানে।
৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২১ পূর্বাহ্ন
নেইমার, ফিরমিনোর গোলে জিতল ব্রাজিল
বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নেমে ঝলমলে জয় পেয়েছে ব্রাজিল। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে অনায়াসে হারিয়েছে পাঁচবারর বিশ্ব চ্যাম্পিয়নরা।
৮ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪৭ পূর্বাহ্ন
মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাবের কোচ ম্যারাডোনা
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যরাডোনা মেক্সিকোর দ্বিতীয় স্তরের ক্লাব দোরাদোস দে সিনালোয়ারের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন।
৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৫ পূর্বাহ্ন
পাকিস্তানকে গোল দিয়ে বাংলাদেশের ব্যতিক্রমী উদযাপন
তপু বর্মণ গোল করে জার্সি খুলে ছুটলেন দুরন্ত গতিতে। তার পিছু ছুটল গোটা দল। হঠাৎ থমকে দাঁড়িয়ে তাকে কিছু একটা বললেন ওয়ালি ফয়সাল। মুহূর্তেই কয়েকজন লাইন ধরে দাঁড়ালেন, বিপরিত মুখি হয়ে তপু গুলির ভঙ্গিমা করতেই লুটিয়ে পড়লেন তারা । পাকিস্তানকে হারিয়ে এমনই ব্যতিক্রমী উদযাপন করেছে বাংলাদেশ দল।
৬ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৩ অপরাহ্ন
তপুর গোলে পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
তপু বর্মণের গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
৬ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৫ অপরাহ্ন
মেসি-কৌতিনহো জুটিতেই বার্সার সাফল্য দেখছেন রোনালদিনহো
সাম্প্রতিক সময়ে নজর কাড়া ফুটবল খেলছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। আর দলের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি তো অনেক বছর ধরেই দলের প্রাণ ভোমরা। এ দুই তারকার জুটিই এবার বার্সেলোনাকে দারুণ সাফল্য এনে দেবেন বলেই মনে করছেন কৌতিনহোর স্বদেশী ও সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহো।
৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৫ পূর্বাহ্ন
উল্টো তিন ম্যাচ নিষিদ্ধ হলেন এমবাপে
ফাউল তো করেনইনি, হলেন ফাউলের শিকার। কিন্তু ভুলটা করলেন মেজাজ হারিয়ে। প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপে। ফ্রেঞ্চ লিগের ডিসিপ্লিনারি কমিটির রায়ে বুধবার তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় বিশ্বকাপ জয়ী এ তরুণকে।
৬ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৯ পূর্বাহ্ন
একই দিনে মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা
বিশ্বকাপ শেষ হয়েছে মাস দুয়েক হতে চলল। বিশ্বকাপের রেশ কাটিয়ে শুরু হয়েছে ক্লাব ফুটবলও। তবে বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি ব্রাজিল ও আর্জেন্টিনার। এবার প্রীতি ম্যাচে একই দিনে মাঠে নামছে বাংলাদেশে তুমুল জনপ্রিয় দল দুটি। ৮ ও ১২ সেপ্টেম্বর ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা।
৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২৯ পূর্বাহ্ন
সাফে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু ভারতের
সাফ সুজিকি কাপের দ্বিতীয় দিনে জয় পেয়েছে ভারত। দুই অর্ধে একটি করে গোল দিয়ে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৫ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১২ অপরাহ্ন
বর্ষসেরা পুরষ্কার রিয়ালে দেখেতে চান বার্সেলোনার রাকিতিচ
খেলেন তারা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। বার্সেলোনার হয়ে ইভান রাকিতিচ আর রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন লুকা মদ্রিচ। কিন্তু তারপরও মদ্রিচকে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় মানছেন রাকিতিচ। এমনকি তার হাতেই ফিফার বর্ষসেরা পুরষ্কার দেখতে চান তিনি। তবে প্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে খেললেও আন্তর্জাতিক অঙ্গনে একই তাঁবুতে খেলেন এ দুই তারকা।
৫ সেপ্টেম্বর ২০১৮, ০১:৪৭ অপরাহ্ন
ইউরোপিয়ান ক্লাবগুলোর শক্তি নিয়ে কি ভাবছেন মেসি?
অনেক বছর ধরেই বড় বাজেটে বেশ শক্তিশালী দল গড়ছে স্পেনের ক্লাবগুলো। যার ফলে গত পাঁচ বছর ধরেই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা গিয়েছে স্পেনে। যার চারটিই নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে এবার স্পেনের দলগুলোর সঙ্গে অন্যান্য ক্লাব বিশেষ করে ম্যানচেস্টার, পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলোর শক্তির পার্থক্য খুব কম বলেই মনে করছেন লিওনেল মেসি।
৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন
লিভারপুল সমর্থকদের তোপের মুখে নেইমার
বেচারা নেইমার! বার্সেলোনায় এসেছিলেন পোকার স্টার ইউরোপিয়ান পোকার ট্যুর ইভেন্টের একটি প্রোগ্রামে অংশ নিতে। কিন্তু সেখানে এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় কোন ক্লাব জিতবে ইংলিশ লিগ? উত্তরে সেরা চারে লিভারপুলকে না রেখে রীতিমতো সমর্থকদের রোষানলে পড়েছেন এ ব্রাজিলিয়ান।
৫ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৭ পূর্বাহ্ন
সেই ভুটানকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের
বছর দুই আগে এই ভুটানের কাছেই ১-৩ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। জা ভুটান ট্র্যাজেডি নামে পরিচিত বাংলাদেশের ফুটবল অঙ্গনে। র্যাংকিংয়েও বাংলাদেশের চেয়ে এগিয়ে তারা। তবে সে ম্যাচটি যে দুর্ঘটনাই ছিল তা কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছে জামাল ভুঁইয়ার দল। সাফ সুজুকি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ২-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে জেমি ডের শিষ্যরা।
৪ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৫ অপরাহ্ন
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানের জয়
নেপাল ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠল সাফ সুজুকি কাপের। আর এ ম্যাচ দিয়েই শুরু হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দিয়ে প্রথম কোন ফুটবল ম্যাচের সরাসরি সম্প্রচার। ম্যাচটি ছিল পাকিস্তানের আন্তর্জাতিক ফুটবলে ফেরারও। তাতে দারুণ জয় পেয়েছে দলটি। শেষ মুহূর্তের গোলে অপেক্ষাকৃত শক্তিশালী নেপালকে ২-১ গোলের ব্যবধানে উদ্বোধনী ম্যাচটি জিতে নেয় তারা।
৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৩ অপরাহ্ন
দল পাল্টেও বেতনে মেসির পেছনে রোনালদো
রিয়াল মাদ্রিদে থাকতে বার্সেলোনা তারকা লিওনেল মেসির চেয়ে কম বেতন পাওয়াটা ভালো লাগেনি রোনালদোর। এ নিয়েই রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দ্বন্দ্বটা শুরু হয় তার। এরপর নেইমারকে দলে টানতে চাওয়া থেকে শুরু করে নানা ইস্যুতে দ্বন্দ্বটা বেড়ে শেষ পর্যন্ত দলই পাল্টে ফেলেছেন রোনালদো। নতুন ঠিকানা ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে গিয়েও মেসিকে ছাড়াতে পারেননি এ পর্তুগিজ তারকা।
৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৩ পূর্বাহ্ন
বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রোনালদো আছেন, মেসি নেই
চলতি বছরের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারের জন্য তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লুকা মদ্রিচ ও মোহামেদ সালাহ।
৩ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৫ অপরাহ্ন