‘মেসি একটা জিনিয়াস’
বার্সেলোনায় এটা তার দ্বিতীয় মৌসুম। আগেও লিওনেল মেসির অনেক জাদুই সামনে থেকে দেখেছেন কোচ এরনেস্তো ভালভার্দে। কিন্তু তারপরও মেসিকে দেখে তার বিস্ময়ের ঘর কাটছে না। আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর নিয়মিতই তাকে মুগ্ধ করে যাচ্ছেন।
১৯ আগস্ট ২০১৮, ০৮:৫৫ পূর্বাহ্ন
আর্সেনালকে হারাল চেলসি
২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্সেন ওয়েঙ্গারের জায়গায় কোচ হিসেবে উনাই এমেরিকে এনেছে আর্সেনাল। তবে কোচ বদল হলেও ভাগ্য বদল হয়নি তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে দলটি। চেলসির কাছে ৩-২ গোলে হেরেছে দলটি।
১৯ আগস্ট ২০১৮, ০৫:৫৫ পূর্বাহ্ন
মেসি জাদুতে বার্সেলোনার দারুণ সূচনা
দুটি গোল করলেন, দুটি লাগলো বারপোস্টে। অন্যথায় লা লিগার সূচনাটা অন্যরকম হতে পারতো লিওনেল মেসির জন্য। তবে হয়েছে তাও বা কম কিসে। পুরো ম্যাচেই দুর্দান্ত ছিলেন এ আর্জেন্টাইন জাদুকর। দারুণ খেলেছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহোও। ফলে দিপার্তিভো আলাভেস ৩-০ গোলে হারিয়ে স্প্যানিশ লিগে দারুণ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
১৯ আগস্ট ২০১৮, ০৫:২২ পূর্বাহ্ন
রোনালদোর অভিষেক ম্যাচ নাটকীয়ভাবে জিতল জুভেন্টাস
পুরো আলোটা ছিল তার দিকেই। ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দিয়ে এরমধ্যেই ইতালিয়ান লিগের জৌলুস বাড়িয়ে দিয়েছেন। অভিষেক ম্যাচে কেমন করেন তিনি, তা দেখার আগ্রহ ছিল গোটা বিশ্বের। অভিষেক ম্যাচে সিআরসেভেন আলো ঝলমলে কিছু করতে পারেননি। তবু নাটকীয় এক জয় পেয়েছে তার দল জুভেন্টাস।
১৯ আগস্ট ২০১৮, ০২:১০ পূর্বাহ্ন
আবারো ভারত বধ করে শিরোপা জিততে চায় বাংলাদেশ
এতো আর ক্রিকেট ম্যাচ নয়, এটা ফুটবল। যেখানে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের এক ঝাঁক কিশোরীরা। আর সে কিশোরীরা পরিষ্কার ব্যবধানে এগিয়ে থেকেই মাঠে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে শনিবার। সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে ফেবারিটের তকমা গায়ে মেখেই মাঠে নামবে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
১৭ আগস্ট ২০১৮, ০২:১৭ অপরাহ্ন
শীর্ষে ফ্রান্স, সেরা দশে নেই জার্মানি-আর্জেন্টিনা
বিশ্বকাপের পর ফিফা র্যাঙ্কিংয়ে বড় ধরনের রদ বদল হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় অনুমিতভাবেই ছয় ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে ফ্রান্স। এক ধাপ এগিয়ে বেলজিয়ামের অবস্থান দুই, এক ধাপ পিছিয়ে ব্রাজিল আছে তিনে। তবে শীর্ষ দশে নেই জার্মানি ও আর্জেন্টিনা। বিশ্বকাপে ফাইনালে উঠে তাক লাগিয়ে দেওয়া ক্রোয়েশিয়া ১৬ ধাপ লাফ দিয়ে উঠে এসেছে চারে। আগের মতই তলানির দিকে ১৯৪তম স্থানে আছে বাংলাদেশ।
১৭ আগস্ট ২০১৮, ০৪:৫৯ পূর্বাহ্ন
ভুটানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ
অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশের মেয়েদের স্বপ্ন যাত্রা। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার স্বাগতিক ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। শিরোপা ধরে রাখার মিশনে শনিবার ভারতের মুখোমুখি হবে দলটি।
১৬ আগস্ট ২০১৮, ০৩:০৯ অপরাহ্ন
২০২২ বিশ্বকাপ খেলবেন না লুকাকু
রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের উড়ন্ত সূচনায় বড় অবদান ছিল রোমেলু লুকাকুর। প্রথম দুই ম্যাচেই করেছিলেন জোড়া গোল। এরপর গোল না করতে পারলেও দলের সেরা সাফল্য এনে দিতে রেখেছেন দারুণ অবদান। সেই লুকাকু এখনই ভাবছেন অবসরের কথা। আগামী ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর আর বেলজিয়ামের হয়ে খেলবেন না বলেই জানিয়েছেন এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
১৬ আগস্ট ২০১৮, ১১:৫১ পূর্বাহ্ন
এগিয়ে থেকেও থাইল্যান্ডের বিপক্ষে ড্র করল বাংলাদেশ
বৃত্ত থেকে যেন বের হয়ে আসতে পারছে না বাংলাদেশ। পুরো ম্যাচ ভালো খেলে শেষ মুহূর্তে গোল খাওয়া যেন অভ্যাসে পরিণত হয়েছে। এশিয়ান গেমস ফুটবলে থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তাই এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র মেনে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে। ১-১ গোলে ড্র করেছে জেমি ডের দল।
১৬ আগস্ট ২০১৮, ১১:১৯ পূর্বাহ্ন
ভক্তরা যা শুনতে চেয়েছিলেন, তাই বললেন মেসি
বোকা জুনিয়র্সকে ৩-০ গোলে হারিয়ে গাম্পের ট্রফি জিতে নিয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। তবে এ শিরোপা জয়ে ঠিক যত না খুশি হয়েছে ভক্তরা, তার চেয়েও অনেক বেশি হয়েছে ম্যাচ শুরুর আগে মেসির বক্তব্য শুনে। মৌসুমের শুরুতে বেশ কিছু অঙ্গীকার করেছেন বার্সেলোনার নতুন অধিনায়ক।
১৬ আগস্ট ২০১৮, ১০:২১ পূর্বাহ্ন
রিয়ালকে উড়িয়ে উয়েফা সুপার কাপ অ্যাতলেটিকোর
সেই ২০০০ সালে তুরস্কের গেলাতাসারের কাছে উয়েফা সুপার কাপের ফাইনালে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এরপর কেটে গেছে ১৮ বছর। ইউরোপিয়ান কোন প্রতিযোগিতার ফাইনালে হারেনি দলটি। এতো বছর পর আবার তারা হারের স্বাদ পেল সেই উয়েফা সুপার কাপেই। তাও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে। দিয়েগো কস্তার জোড়া গোলে রিয়ালকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতে নিয়েছে দিয়েগো সিমিওনির দল।
১৫ আগস্ট ২০১৮, ০৮:৩৯ অপরাহ্ন
এবার মোহাম্মদ সালাহকে চায় রিয়াল মাদ্রিদ
ক্রিস্তিয়ানো রোনালদো দল ছেড়েছেন এক মাসের বেশি হলো। অথচ এখনও তার জায়গায় মানসম্পন্ন কাউকে নিতে পারেনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নেইমার, কিলিয়ান এমবাপে, এডেন হ্যাজার্ডকে চেয়েও ব্যর্থ দলটি এবার চোখ দিয়েছে লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর দিকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম ডনব্যালন।
১৫ আগস্ট ২০১৮, ০১:৩৫ অপরাহ্ন
চিনে নিন বার্সেলোনার নতুন জাভিকে
এক সময় বার্সেলোনার মাঝ মাঠ কাঁপাতেন জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু বর্তমান দলে নেই কেউই। প্রথম জাভি পরে ইনিয়েস্তা দল ছেড়েছেন। ফিলিপ কৌতিনহো, সের্জিও বুস্কেতস, ইভান রাকিতিচরা আছেন। তবুও কোথায় যেন একটা অপূর্ণতা। তবে অবশেষে বার্সার আক্ষেপ কিছুটা হলেও লাঘব হয়েছে। কারণ চলতি মৌসুমে যোগ দেওয়া আর্থার মেলোর মাঝেই জাভির ছায়া দেখছেন ফুটবল বোদ্ধারা।
১৫ আগস্ট ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন
রোনালদোহীন রিয়ালের প্রথম পরীক্ষা অ্যাতলেটিকো
উয়েফা সুপার কাপের ইতিহাসে প্রথমবারের মতো লড়াই করছে দুই নগর প্রতিদ্বন্দ্বী। গত আসরে এ শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার মিশনে বুধবার রাতে তাদের প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ। তার মানে মাদ্রিদেই থাকছে এ ট্রফি। তাই উত্তেজনাটা এবার একটু বেশিই।
১৫ আগস্ট ২০১৮, ১১:০৮ পূর্বাহ্ন
আর্জেন্টিনা থেকে সাময়িক অবসরে মেসি!
বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রাণ ভোমরা। কিন্তু তার উপর অতি নির্ভরশীলতা কিছুটা হলেও ভুগিয়েছে দলকে। এ থেকে বেরিয়ে আসতে চায় আলবিসেলেস্তারা। তাই চলতি বছরে জাতীয় দলে দেখা যাবে না মেসিকে। তার সাময়িক বিরতির কথা জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম দৈনিক ক্লারিন।
১৫ আগস্ট ২০১৮, ০৬:১৭ পূর্বাহ্ন
জুভেন্টাসকে আর দুঃখ দিও না : রোনালদোর উদ্দেশ্যে বুফন
গত মৌসুমের আগের মৌসুমের কথা। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে জোড়া গোল করেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফলে ১-৪ গোলের হারে হৃদয় ভেঙ্গেছিল তুরিনদের। শুধু সেই দিন নয়, এর আগে ও পরে অনেকবারই জুভেন্টাসের স্বপ্ন ভেঙ্গেছেন তিনি। সেই রোনালদোই এখন জুভেন্টাসে। এবার যেন দলকে আর কষ্ট না দেন, এমন অনুরোধই তার কাছে করেছেন সদ্য জুভেন্টাস ছেড়ে যাওয়া গোলরক্ষক জুয়ানলুইজি বুফন।
১৪ আগস্ট ২০১৮, ০২:৩২ অপরাহ্ন
এক সিমিওনির সময়েই রিয়ালের পাঁচ
২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদের যখন কোচ হলেন দিয়াগো সিমিওনি, তখন নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন হোসে মরিনহো। এখনও অ্যাতলেটিকোর কোচ আছেন সিমিওনি। আর এ সময়ের মাঝে রিয়ালে বদলেছে পাঁচ জন কোচ। সব শেষ সংযোজন জুলেন লোপেতেগি। যার বিপক্ষে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছেন সিমিওনি।
১৪ আগস্ট ২০১৮, ১২:৩৩ অপরাহ্ন
মেসি-রামোসদের লি লিগার খেলা দেখতে হবে ফেসবুকে
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্জিও রামোস, ইস্কোদের লা লিগার ম্যাচ দেখবেন। তাহলে এখন থেকে থাকতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট। কারণ আগামী তিন মৌসুমের জন্য দক্ষিণ এশিয়ার সার্ক ভুক্ত আটটি দেশের স্প্যানিশ লিগ সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ফেসবুক।
১৪ আগস্ট ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ন
নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে গুনে গুনে ১৪টি গোল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা দলটি এবার সহজেই হারিয়েছে শক্তিশালী নেপালকেও। ৩-০ গোলের দারুণ জয় তুলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে ওঠে লাল-সবুজ জার্সি ধারীরা।
১৩ আগস্ট ২০১৮, ০৩:১৩ অপরাহ্ন
রিয়ালে না গিয়ে কেন লিভারপুলে ব্রাজিলিয়ান গোলরক্ষক?
বর্তমান বিশ্বের অন্যতম শক্তিধর ক্লাব রিয়াল মাদ্রিদ। টানা তিন বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নও তারা। এ ক্লাবে খেলার জন্য মুখিয়ে থাকেন অনেক নামীদামী খেলোয়াড়ই । সেই ক্লাবের নজরে ছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। কিন্তু রিয়ালের জন্য অপেক্ষা না করে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগ দেন এ ব্রাজিলিয়ান। অনেকে এতে বিস্মিত হয়েছিলেন। তবে লিভারপুলে যোগ দেওয়ার কারণটা ব্যাখ্যা করেছেন অ্যালিসন।
১৩ আগস্ট ২০১৮, ০১:০১ অপরাহ্ন