মডেলের সঙ্গে ছবি তুলেও ট্রলের শিকার নেইমার
বেচারা নেইমার। কিছুতেই যেন পার পাচ্ছেন না। বিশ্বকাপে তাকে করা ফাউলগুলোকে অতিরঞ্জিত করে নানা ভাবেই ট্রলের শিকার হয়েছেন তিনি। চলছে এখনও। ইতালিয়ান ফ্যাশন ব্র্যান্ড রিপ্লের ফটোশুটে অ্যামেরিকান মডেল এমিলি রাটাজকস্কির সঙ্গে তোলা ছবিতে নানা রকম ব্যঙ্গাত্মক মন্তব্য পড়ছেই।
১৩ আগস্ট ২০১৮, ১১:৫৪ পূর্বাহ্ন
জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচেই রোনালদোর গোল, অতঃপর...
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে অংশ নেননি সদ্য জুভেন্টাসে যোগ দেওয়া ক্রিস্তিয়ানো রোনালদো। তাই জুভেন্টাসের জুনিয়র দলের বিপক্ষে প্রীতি ম্যাচেই সমর্থকদের তুমুল আগ্রহ। আর মাঠে নেমে মাত্র ৭ মিনিটেই গোল দিয়ে ভক্তদের প্রত্যাশা মিটিয়েছেন এ পর্তুগিজ তারকা। তবে অতি আগ্রহের কারণেই শেষ পর্যন্ত শেষ হতে পারেনি ম্যাচটি।
১৩ আগস্ট ২০১৮, ১০:২৭ পূর্বাহ্ন
সেই দেম্বেলের গোলেই সুপার কোপা বার্সেলোনার
ম্যাচের আগে নানা ধরণের বিতর্ক। সেভিয়া তো ম্যাচ বর্জনের হুমকিও দিয়েছিল। তবে সব ছাপিয়ে দারুণভাবেই শেষ হলো সুপার কোপা দ্য স্পেনিয়া। মৌসুমের শুরুতেই সাফল্য পেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। পিছিয়ে পড়েও সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে দলটি। দলের জয়সূচক গোলটি এসেছে ফরাসী তারকা ওসমান দেম্বেলের পা থেকে। অথচ দুদিন আগেই দল ছাড়ার জন্য মরিয়া ছিলেন এ ফরোয়ার্ড।
১৩ আগস্ট ২০১৮, ০৬:৩৭ পূর্বাহ্ন
আর্সেনালকে হারিয়ে ম্যানসিটির দারুণ সূচনা
রেকর্ড গড়েই গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিয়েছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে একশত পয়েন্ট পেয়েছিল দলটি। এমন দারুণ রেকর্ডে গড়া সাফল্যটা যে এবারও ধরে রাখতে চায় তার প্রমাণ লিগের শুরুতেই রাখল সিটিজেনরা। হাই ভোল্টেজ ম্যাচ জিতে নিল সহজেই। আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করল পেপ গার্দিওলার দল।
১২ আগস্ট ২০১৮, ০৫:০১ অপরাহ্ন
লিভারপুলের উড়ন্ত জয়ে সালাহ-মানের গোল
ঘরের মাঠ কি প্রতিপক্ষের মাঠ, গত মৌসুমে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে তিন মোকাবেলাতেই চারটি করে গোল দিয়েছিল লিভারপুল। চলতি আসরেও সে ধারাবাহিকতা ধরে রাখল অলরেডসরা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে ওয়েস্টহ্যামকে উড়িয়ে দিয়েছে দলটি। দলের দারুণ এ জয়ে জোড়া গোল পেয়েছেন সাদিও মানে। একটি করে গোল দিয়েছেন মোহাম্মদ সালাহ ও ড্যানিয়েল স্টারিজ।
১২ আগস্ট ২০১৮, ০২:২৯ অপরাহ্ন
বার্সেলোনার বিপক্ষে সুপার কাপ বয়কটের হুমকি সেভিয়ার
লা লিগায় ম্যাচের দিন স্কোয়াডে ইউরোপের বাইরের সর্বোচ্চ তিন জন খেলোয়াড়কে রাখতে পারে দলগুলো। কিন্তু স্প্যানিশ সুপার কাপে খুশি ইউরোপের বাইরের খেলোয়াড় খেলাতে পারবে বলে জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ম্যাচের এক দিন আগে এ নিয়মে পরিবর্তন করায় দারুণ খেপেছে সেভিয়া। এমনকি ফাইনাল বয়কটের হুমকি দিয়েছে দলটি।
১২ আগস্ট ২০১৮, ১২:৩৩ অপরাহ্ন
হ্যাজার্ডকে পেতে বিশ্বরেকর্ড গড়বে রিয়াল
ক্রিস্তিয়ানো রোনালদো দল ছাড়ায় তার জায়গায় একজন তারকা খেলোয়াড়কে যে চাই-ই চাই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। অনেক দিন থেকেই তাই এডেন হ্যাজার্ডকে কিনতে চেলসির পেছনেই লেগে আছে দলটি। কিন্তু রিয়ালের প্রস্তাব পছন্দ হচ্ছে না ইংলিশ ক্লাবটির। তাই এবার রেকর্ড ২০০ মিলিয়ন পাউন্ডের (২২৪ মিলিয়ন ইউরো) অফার দিতে যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম দ্য সানডে এক্সপ্রেস।
১২ আগস্ট ২০১৮, ১১:৪৬ পূর্বাহ্ন
‘বেল কারিশমা সবে তো শুরু’
সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো ছেড়েছেন রিয়াল মাদ্রিদ। তার বিকল্প হিসেবে মানসম্পন্ন কাউকে এখনও কিনতে পারেনি দলটি। কিন্তু তার অভাব টেরই পাচ্ছে না ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দুর্দান্ত খেলে চলেছেন দলের ওয়েলস তারকা গ্যারেথ বেল। তবে এ তারকা এর চেয়েও ভালো খেলবেন বলে জানিয়েছেন দলের কোচ জুলেন লোপেতেগি।
১২ আগস্ট ২০১৮, ১০:৪৬ পূর্বাহ্ন
চেলসির উড়ন্ত সূচনা, টটেনহ্যামের কষ্টার্জিত জয়
নতুন কোচ মাউরিজিও সারির অধীনে চলতি মৌসুমে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে শনিবার মাঠে নামে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতেই নতুন কোচকে দারুণ জয় উপহার দিয়েছে তার শিষ্যরা। এনগোলো কান্তে, জর্জিনহো ও পেদ্রো রদ্রিগেজের গোলে নবাগত হাডার্সফিল্ড টাউনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। দিনের অপর ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার্সও।
১১ আগস্ট ২০১৮, ০৪:২৩ অপরাহ্ন
পর্তুগালের নাগরিকত্ব পেলেন কৌতিনহো
বার্সেলোনাকে ইউরোপের বাইরে থেকে বেশি খেলার সুযোগ করে দিতে পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন ফিলিপ কৌতিনহো। অনেক দিন থেকেই বিষয়টি ঝুলে ছিল। তবে শেষ পর্যন্ত পর্তুগালের নাগরিকত্ব পেলেন এ ব্রাজিলিয়ান তারকা। তাই এখন থেকে আর নন-ইউরোপিয়ান খেলোয়াড় নন এ মিডফিল্ডার। এমন সংবাদই প্রকাশ করেছে ইএসপিএন এফসি।
১১ আগস্ট ২০১৮, ১০:৪৯ পূর্বাহ্ন
‘দানব’ পগবায় মজেছেন মরিনহো
প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে স্বস্তির জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২-১ গোলের দারুণ এ জয়ে উজ্জ্বল ছিলেন ফরাসী তারকা পল পগবা। বিশ্বকাপ জয়ী এ তারকায় দারুণ মুগ্ধ দলের কোচ হোসে মরিনহো। ম্যাচে তার পারফরম্যান্সকে দানবীয় বললেন এ পর্তুগিজ কোচ। অথচ মাঠে এবং মাঠের বাইরের কিছু বিচ্ছিন্ন ঘটনায় গত মৌসুম থেকেই পগবার উপর কিছুটা বিরক্তই ছিলেন মরিনহো।
১১ আগস্ট ২০১৮, ০৯:০১ পূর্বাহ্ন
বার্সায় নাম্বার সেভেন কৌতিনহো
বার্সেলোনার নতুন জার্সি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। আসছে মৌসুমে তাকে সাত নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে।
১০ আগস্ট ২০১৮, ১২:০৪ অপরাহ্ন
রিয়াল ছাড়তে চাইছেন মদ্রিচও?
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের সেরা ভরসার নাম লুকা মদ্রিচ। ক্রিস্তিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর তো রিয়ালের সেরা তারকাই এখন তিনি। বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে উঠিয়ে গোল্ডেন বল জিতে আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। অথচ এই রমরমা সময়েই নাকি ছাড়তে চান রিয়াল। কারণটা আর কিছু নয়, বেতন নিয়ে নাকি ঠিক বনিবনা হচ্ছে না তার।
১০ আগস্ট ২০১৮, ১১:৪৬ পূর্বাহ্ন
পাকিস্তানকে ১৪ গোল দিল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ১৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা ভুটানের থিম্পুতে এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে খড়কুটোর মতো উড়ে যায় নবাগত পাকিস্তান।
৯ আগস্ট ২০১৮, ০৩:১১ অপরাহ্ন
শেষ মুহূর্তে গডিনে হাত বাড়িয়েছেন মরিনহো
আর মাত্র এক দিন বাকি। এরপরই শেষ হচ্ছে ইংলিশ লিগের দল বদলের সময়। এর মধ্যেই দল গুছিয়ে নিয়েছে ইংলিশ ক্লাবগুলো। তবে শেষ মুহূর্তে অ্যাতলেটিকো মাদ্রিদের অধিনায়ক দিয়েগো গডিনের দিকে হাত বাড়িয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এমন সংবাদই প্রকাশ করেছে ইংলিশ সংবাদ মাধ্যম স্কাই স্পোর্টস।
৯ আগস্ট ২০১৮, ১১:১৮ পূর্বাহ্ন
‘জুভেন্টাসকে আরও উপরের ধাপে নিয়ে যাবেন রোনালদো’
টানা সাত মৌসুম ধরে সিরিএ’র চ্যাম্পিয়ন জুভেন্টাস। বলতে গেলে ইতালিতে ক্লাবটির একক রাজত্বই চলছে। কিন্তু ঘরের বাইরে দলটির সাম্প্রতিক সাফল্য বলতে গেলে নেই-ই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। তবে চলতি মৌসুমে হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দেওয়ায় ভালো কিছুর প্রত্যাশা করছে দলটি।
৯ আগস্ট ২০১৮, ০৯:৩৮ পূর্বাহ্ন
অবশেষে মাদ্রিদে ফিরছেন কোর্তোয়া
অনেক দিন থেকেই গুঞ্জন চলছিল রিয়াল মাদ্রিদে যোগ দিবেন বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক থিবো কোর্তোয়া। অবশেষে সে গুঞ্জনই সত্যি হচ্ছে। চেলসি ছেড়ে রিয়ালে নাম লেখাচ্ছেন এ বেলজিয়ান গোলরক্ষক। দুই ক্লাবই অফিশিয়াল বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।
৯ আগস্ট ২০১৮, ০৮:৩১ পূর্বাহ্ন
বার্সেলোনায় আরও এক মৌসুম থাকছেন ডেম্বেলে
ম্যালকম দলে যোগ দেওয়ার পর থেকেই বার্সেলোনায় নিজের অনিশ্চয়তা দেখছেন ওসমান ডেম্বেলে। তাই ক্লাব ছাড়ার কথা জানিয়েছিলেন এ ফরাসী তারকা। কিন্তু আপাতত বার্সেলোনা ছাড়ার ভাবনা থেকে সরে এসেছেন বিশ্বকাপ জয়ী এ তারকা। এমনটাই জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।
৮ আগস্ট ২০১৮, ০২:৫৩ অপরাহ্ন
রোনালদোর অনুশীলন দেখে অবাক কস্তা
বয়স ৩৩ পেরিয়ে ৩৪ এর কাছাকাছি। কিন্তু মাঠে এখনও একজন তরুণ খেলোয়াড়ের মতোই পারফর্ম পরে যাচ্ছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। আর এর প্রধান কারণ তার দারুণ ফিটনেস। এ বয়সেও নিয়মিত অনুশীলন করেন তিনি। অন্যদের চেয়ে একটু বেশিই। আর তাই দেখে অবাক সতীর্থ ডগলাস কস্তা।
৮ আগস্ট ২০১৮, ১২:১০ অপরাহ্ন
বেলের নৈপুণ্যে রিয়ালের জয়
একক নৈপুণ্যে দারুণ একটি গোল করলেন, আর একটি করালেন। রিয়াল মাদ্রিদের জয়ের মূল নায়কই গ্যারেথ বেল। ক্রিস্তিয়ানো রোনালদোর জায়গাটা যে ভালোভাবেই পূরণ করবেন তা আবারো বুঝিয়ে দিলেন এ ওয়েলস তারকা। ফলে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের শেষ ম্যাচে ইতালিয়ান ক্লাব এএস রোমার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
৮ আগস্ট ২০১৮, ১০:১১ পূর্বাহ্ন