অস্ট্রেলিয়ার পেশাদার ফুটবল ক্লাবে যোগ দিচ্ছেন বোল্ট

ফুটবলার হওয়ার আগ্রহ অনেক দিনের। ফুটবল প্রীতির কথা আকারে ইঙ্গিতে বহুবার বলেছেন তিনি। তবে এবার স্বপ্নের দাঁড়ের খুব কাছাকাছি চলে এসেছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কিংবদন্তি উসাইন বোল্ট। অস্ট্রেলিয়ার একটা পেশাদার ফুটবল দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন অলিম্পিকে আটটি স্বর্ণজয়ী এ তারকা।
৭ আগস্ট ২০১৮, ০২:৪১ অপরাহ্ন

‘পিএসজিতে নেইমারের সমান গুরুত্বপূর্ণ বুফন’

টানা ১৭ বছরের লম্বা বাঁধন ছিঁড়ে চলতি মৌসুমে জুভেন্টাস ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন জুয়ানলুইজি বুফন। কিন্তু সেখানে যে দলের প্রধান গোলরক্ষক নন, তা নিজেই কদিন আগে বলেছিলেন। কিন্তু তার এজেন্ট সিলভানো মার্তিনার দাবি পিএসজিতে নেইমারের মতোই গুরুত্বপূর্ণ বুফন।
৭ আগস্ট ২০১৮, ০১:১৬ অপরাহ্ন

বার্সায় পাঁচ বছরে ১০০ মিলিয়ন পাউন্ড আয় করবেন পগবা!

অনেক দিন থেকেই গুঞ্জন বার্সেলোনায় আসছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসী তারকা পল পগবা। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে পগবার গোপনে বৈঠক হয়েছে বলেও গুঞ্জন চাউর। এবার তাতে নতুন মাত্রা যোগ হয়েছে। ১০০ মিলিয়ন পাউন্ড আয়ের পথ দেখিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তাকে বার্সেলোনায় উড়িয়ে নিচ্ছে দলটি। এমন খবরই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপার্তিভো।
৭ আগস্ট ২০১৮, ১২:০৬ অপরাহ্ন

অবসর নিলেন বিশ্বকাপের রেকর্ড ভাঙা সেই গোলরক্ষক

রাশিয়া বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়েছিলেন মিশরের গোলরক্ষক ইসাম আল হাদারি। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। তবে বিশ্বকাপ শেষে এবার তার গ্লাভস জোড়া তুলে রাখছেন এ খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন এ গোলরক্ষক।
৭ আগস্ট ২০১৮, ১০:৩৩ পূর্বাহ্ন

‘রোনালদোর গোলের বিকল্প পাওয়া কঠিন রিয়ালের’

ক্রিস্তিয়ানো রোনালদোর বিকল্প কে হবেন রিয়াল মাদ্রিদে? কাজটা যে সহজ নয়। তারপরও চেষ্টার ত্রুটি ছিল না ক্লাবের পক্ষ থেকে। কিন্তু এখন পর্যন্ত তেমন কাউকেই কিনতে পারেনি দলটি। যদিও প্রীতি ম্যাচে দারুণ খেলে আশা দেখিয়েছেন গ্যারেথ বেল। কিন্তু প্রতি মৌসুমে প্রায় ৫০ গোল বা তার কাছাকাছি করা যে কতোটা কঠিন হবে তা ভালো করেই জানেন তারা। তাই আক্ষেপটা ঝরেই পড়ে দলের জার্মান তারকা টনি ক্রুসের কণ্ঠে।
৬ আগস্ট ২০১৮, ০৩:০৯ অপরাহ্ন

পুরো দল নিয়ে মৌসুমের প্রথম অনুশীলন বার্সেলোনার

দলের বেশ কিছু সেরা তারকাই ছিলেন ছুটিতে। আর দলও ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স লিগ খেলতে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রে। তাই পুরো দল নিয়ে অনুশীলন করা হয়নি ফুটবল ক্লাব বার্সেলোনার। এদিকে সামনেই সুপার কোপার ফাইনালে মুখোমুখি হবে সেভিয়ার। তাই দলের সব খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে নেমেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
৬ আগস্ট ২০১৮, ১২:২৪ অপরাহ্ন

আর্জেন্টাইন যুবাদের বিপক্ষে ভারতের অবিশ্বাস্য জয়

ফুটবলে অনেক এগিয়েছে ভারত। র‍্যাংকিংই বলে দেয় সে কথা। আর উন্নতির ধারাটা যে বেশ ভালোভাবেই আগাচ্ছে তার প্রমাণ রাখলো আবারো। কোটিফ কাপে এদিন ১০ জনের ভারতের কাছেও পেরে ওঠেনি ম্যারাডোনা-মেসিদের উত্তরসূরিরা। অবিশ্বাস্য এক ম্যাচ ২-১ গোলে জিতে নিয়েছে ভারত অনূর্ধ্ব-২০ দল।
৬ আগস্ট ২০১৮, ১১:৫৩ পূর্বাহ্ন

প্রীতি ম্যাচে বায়ার্নের কাছে হারল ম্যানইউ

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স লিগের তিনটি প্রস্তুতি ম্যাচই শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। বাড়তি প্রস্তুতি নিতে সোমবার মুখোমুখি হয়েছিল আরও একটি প্রীতি ম্যাচের। তাতে হতাশ হতে হয়েছে ইংলিশ জায়ান্টদের। জার্মান চ্যাম্পিয়নদের কাছে ১-০ গোলে হেরেছে হোসে মরিনহোর দল।
৬ আগস্ট ২০১৮, ১০:০৮ পূর্বাহ্ন

আগুয়েরোর জোড়া গোলে কমিউনিটি শিল্ড জিতল ম্যানসিটি

ম্যানচেস্টার সিটি ক্যারিয়ারে নিজের ২০০তম গোল করেও থামেননি সের্জিও আগুয়েরো। এরপরও করেছেন আরেকটি। তার জোড়া গোলেই কমিউনিটি শিল্ড শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। রোববার চেলসিকে ২-০ গোলে হারিয়ে ছয় বছর আবার শিরোপা পুনরুদ্ধার করে ইংলিশ চ্যাম্পিয়নরা।
৬ আগস্ট ২০১৮, ০৮:৩৮ পূর্বাহ্ন

শেষ মুহূর্তের গোলে মিলানের কাছে হারল বার্সেলোনা

এসি মিলানের কাছে হেরে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কাপ শেষ করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। শনিবার ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারতে হয় দলটিকে। ফলে ০-১ গোলের হার নিয়ে দেশে ফিরছে বার্সা।
৫ আগস্ট ২০১৮, ০৯:৩১ পূর্বাহ্ন

জুভেন্টাসকে হারাল রিয়াল

মৌসুম শুরুর আগেই সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে দেখা হওয়ার দারুণ সুযোগ ছিল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে। কিন্তু প্রস্তুতিমূলক এ আসরে খেলছেন না ক্রিস্তিয়ানো রোনালদো। আর তাকে ছাড়া তার দলও স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে কুলিয়ে উঠতে পারেনি। ১-৩ গোলের পরাজয় মেনে মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।
৫ আগস্ট ২০১৮, ০৮:৫৮ পূর্বাহ্ন

রোনালদো কি রিয়াল মাদ্রিদকে অপছন্দ করেন?

সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের প্রায় সব গুলো সাফল্যই এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোর হাত ধরেই। শেষ পাঁচ বছরে চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিতে মুখ্য ভূমিকাই ছিল এ পর্তুগিজ তারকার। কিন্তু তারপরও দল ছাড়তে হয়েছে রোনালদোকে। এতো এতো সাফল্য এনে দেওয়া তারকাকে সুখী করতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ।
৩ আগস্ট ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন

ম্যানসিটির সঙ্গে জেসুসের নতুন চুক্তি

বিশ্বকাপটা ভালো যায়নি ব্রাজিলিয়ান তরুণ গ্যাব্রিয়েল জেসুসের। কিন্তু তাতে কি? পেপ গার্দিওলার ভরসাটা গত দেড় বছরে ভালো ভাবেই আদায় করে নিয়েছেন এ তরুণ। আর তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগে আরও দুই বছরের বাড়তি চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। ফলে ২০২৩ সাল পর্যন্ত ইতিহাদে থাকছেন এ স্ট্রাইকার।
৩ আগস্ট ২০১৮, ০৯:৫০ পূর্বাহ্ন

রোনালদোর জুভেন্টাস ছেড়ে মিলানে হিগুয়েইন

রিয়াল মাদ্রিদের হয়ে এক সঙ্গে খেলেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েইন। জুভেন্টাসে আবারো তাদের এক সঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। তবে শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। ধারে এসি মিলানের হয়ে নতুন মৌসুম শুরু করবেন আর্জেন্টাইন তারকা।
২ আগস্ট ২০১৮, ১১:৫৩ পূর্বাহ্ন

পল পগবাকে কিনতে বার্সেলোনার গোপন বৈঠক!

মাঝ মাঠের মূল কারিগর আন্দ্রেস ইনিয়েস্তা দল ছেড়েছেন। ছেড়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার পৌলিনহোও। তাই মাঝ মাঠের নিয়ন্ত্রণ রাখতে যোগ্য সেনানীই খুঁজছে ফুটবল ক্লাব বার্সেলোনা। সদ্যই ফ্রান্সকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক পল পগবাই হতে পারেন সেরা বিকল্প। তাই তাকে পেতে কাতালান ক্লাবটি এ ফরাসীর সঙ্গে গোপন বৈঠক করেছে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
২ আগস্ট ২০১৮, ১১:০৬ পূর্বাহ্ন

রোনালদোকে ছাড়াই এমএলএস অলস্টারকে হারাল জুভেন্টাস

দলে যোগ দেওয়ার পর থেকেই জুভেন্টাসের স্বপ্নের পরিধিটা বড় হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে। তবে আগেই বলেছেন প্রস্তুতি ম্যাচে খেলবেন না সদ্য জুভেন্টাসে যোগ দেওয়া এ পর্তুগিজ তারকা। তাকে ছাড়া দলটি অবশ্য খুব খারাপ করেনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার্স অলস্টারের বিপক্ষে টাই-ব্রেকারে জিতেছে দলটি।
২ আগস্ট ২০১৮, ১০:১৭ পূর্বাহ্ন

ম্যানইউর কাছে প্রস্তুতি ম্যাচ হারলো রিয়াল

ক্রিস্তিয়ানো রোনালদো ও কোচ জিনেদিন জিদান দল ছাড়ার পর বুধবার প্রথম মাঠে নামলো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রোনালদোর আরেক সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ পর্তুগিজ তারকার সাবেক দুই ক্লাবের মধ্যকার লড়াইয়ে জয় হয়েছে ইংলিশ ক্লাবটিরই। ২-১ গোলে রিয়ালকে হারিয়েছে ম্যানইউ।
১ আগস্ট ২০১৮, ০৬:৩৮ পূর্বাহ্ন

দুইবার এগিয়েও রোমার কাছে উড়ে গেল বার্সেলোনা

হোক না প্রীতি ম্যাচ। তারপরও তো একটা দ্বৈরথ ছিলই। গত চ্যাম্পিয়ন্স লিগে অসম্ভব এক ম্যাচ জিতে বার্সেলোনাকে বিশাল এক ক্ষত উপহার দিয়েছিল রোমা। তবে ম্যালকম ইস্যুতে দুই শিবিরই উত্তপ্ত। রোমার শত্রু তে পরিণত হয় স্প্যানিশ জায়ান্টরা। তাই প্রীতি ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা ছিল জমজমাট। আর তাতে ৪-২ গোলের বড় জয় পেয়েছে ইতালিয়ান ক্লাবটি।
১ আগস্ট ২০১৮, ০৬:০২ পূর্বাহ্ন

বার্লিনে ওজিলের সমর্থনে বিক্ষোভ

অসম্মান ও বর্ণবাদের স্বীকার হওয়ায় বেশ কিছু দিন আগে জার্মান জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন মেসুত ওজিল। তবে রোববার ওজিলকে সমর্থন জানিয়ে শতাধিক ভক্ত বিক্ষোভ করেন বার্লিনে। তাদের অনেকের হাতেই ছিল তুরস্কের পতাকা।
৩০ জুলাই ২০১৮, ০১:০৯ অপরাহ্ন

মেসির প্রতিদ্বন্দ্বীর ছেলেকে বুকে জড়িয়ে নেওয়ার ভিডিও ভাইরাল

ছেলেকে কোলে নিয়ে বার্সেলোনার ড্রেসিং রুমের দিকে যাচ্ছেন রিয়াল বেটিসের মেক্সিকান তারকা আন্দ্রেস গুয়ার্দাদো। বেশ উচ্ছ্বসিত শিশুটি। বাবাও আদর কোলে চুমু খেয়ে এগিয়ে চলছেন। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ। আর্জেন্টাইন তারকাকে দেখেই চিৎকার দিয়ে উঠল শিশুটি, ‘মেসি!’ আর ঠিক সে মুহূর্তে সে সে শিশুটিকে কোলে তুলে নিলেন বার্সেলোনার এ সুপারস্টার।
৩০ জুলাই ২০১৮, ১২:১৩ অপরাহ্ন