নেইমার দাঁড়ালে দাঁড়ায় ব্রাজিল
রাশিয়া বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। পারেননি নেইমারও। উল্টো ফাউলের স্বীকার হওয়ার পর প্রতিক্রিয়াটা একটু বেশি দেখিয়ে হয়েছেন সমালোচনার স্বীকার। যা চলছে এখনও। তবে পরোক্ষভাবে এ সমালোচনা থামানোর অনুরোধ জানিয়েছেন এ পিএসজি তারকা। নিজের ভুল বুঝতে পেরে বদলে গিয়েছেন বলেও দাবি তার। স্পন্সর জিলেটের একটি অনুষ্ঠানে এমনটাই বলেছেন এ তারকা।
৩০ জুলাই ২০১৮, ১০:০০ পূর্বাহ্ন
তবুও রোনালদো নয় মেসিকেই চাইবেন সিমিওনি
‘মেসি খুব ভালো কিন্তু...।’ হোয়াটসঅ্যাপে ফাঁস হওয়া একটি মেসেজে এই কিন্তুটা যোগ করে বিশ্বকাপের মাঝে বেশ শোরগোল ফেলে দিয়েছিলেন স্বদেশী দিয়াগো সিমিওনি। এই কিন্তুর ব্যাখ্যায় বলেছিলেন, ভালো খেলোয়াড় থাকলেই মেসি সেরা আর সাধারণ দলে রোনালদো বেশি ফিট। কিন্তু তারপরও সাধারণ দলে সবসময় মেসিকেই চাইবেন অ্যাতলেটিকো মাদ্রিদের এ কোচ!
২৯ জুলাই ২০১৮, ০২:৪৪ অপরাহ্ন
দুই গোলে পিছিয়ে থেকেও জিতল ম্যানসিটি
ম্যাচের ২৪ মিনিটেই দুই গোলে পিছিয়ে পরে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। কিন্তু এরপর দারুণ লড়াই করে দলটি। উল্টো তিন গোল দিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে টানা দ্বিতীয় হার উপহার দেয় বায়ার্ন মিউনিখকে। সাবেক ক্লাবের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়েই এ টুর্নামেন্টে প্রথম জয় পেলেন পেপ গার্দিওলা।
২৯ জুলাই ২০১৮, ১১:৩১ পূর্বাহ্ন
প্রস্তুতি ম্যাচে ম্যানইউকে উড়িয়ে দিল লিভারপুল
আট মাস পর গোল পেলেন ড্যানিয়েল স্টুরেজ। নতুন ক্লাবে যোগ দিয়ে প্রথম গোল পেলেন জের্দান শাকিরিও। আর পেনাল্টি থেকে গোল আদায় করে নিলেন সাদিও মানে ও সদ্য যোগ দেওয়া শেয়ি ওজোও। সব মিলিয়ে ৪-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিল লিভারপুল।
২৯ জুলাই ২০১৮, ১০:৪৯ পূর্বাহ্ন
টাই-ব্রেকারে টটেনহ্যামকে হারালো বার্সেলোনা
প্রস্তুতিমূলক প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন কাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুই গোলে এগিয়ে থেকেও ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে নির্ধারিত সময়ে জিততে পারেনি দলটি। তবে টাই-ব্রেকারে শেষ হাসি হেসেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরাই।
২৯ জুলাই ২০১৮, ১০:০৪ পূর্বাহ্ন
কাভানি নয় কেইনকে চায় রিয়াল ভক্তরা
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নিজের আস্তানা গেড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তাই তার শূন্যতা পূরণে মরিয়া হয়েই বিকল্প খুঁজছে দলটি। নেইমার, কিলিয়ান এমবাপেকে পায়নি। নিশ্চিত নন এডেন হ্যাজার্ডও। তাই দলটির লক্ষ্য এখন পিএসজি তারকা এডিসন কাভানি। কিন্তু কাভানির চেয়ে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী ইংলিশ তারকা হ্যারি কেইনকে চায় ক্লাবের ভক্তরা।
২৭ জুলাই ২০১৮, ০১:০৫ অপরাহ্ন
স্প্যানিশদের ভোটে মেসি-রোনালদো নয়, দ্য বেস্ট মদ্রিচ
কে হচ্ছেন ফিফার পরবর্তী দ্য বেস্ট? তা জানা যাবে আগামী ২৪ সেপ্টেম্বর। তবে এর আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের ভোটে কে চলতি বছরের সেরা খেলোয়াড় হচ্ছেন তা জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। কিছুটা চমকপ্রদ হলেও হালের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ক্রোয়েশিয়ান অধিনায়ক লুকা মদ্রিচ।
২৭ জুলাই ২০১৮, ১১:১৪ পূর্বাহ্ন
রিয়াল-বার্সা দুই দলই চায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে
কদিন আগেই ব্রাজিলিয়ান তরুণ উইঙ্গার ম্যালকমকে রোমা থেকে এক প্রকার ছিনতাই করেই দলে নিয়েছে বার্সেলোনা। দুই ক্লাবের মধ্যে এখন যুদ্ধ যুদ্ধ ভাবই চলছে। এবার বার্সা চোখ দিয়েছে আরেক ব্রাজিলিয়ান তরুণ ডিফেন্ডার আলেক্স তেলেসের দিকে। তবে পোর্তোর এ ডিফেন্ডারে নজর দিয়েছে রিয়াল মাদ্রিদও। স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিও গোলের সংবাদ অনুযায়ী এ তরুণকে চায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবই।
২৭ জুলাই ২০১৮, ১০:১৭ পূর্বাহ্ন
মেসিকে দিলেই রোমার ক্ষমা পাবে বার্সেলোনা
ম্যালকম ইস্যুতে এখন প্রায় শত্রুতে পরিণত হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান ক্লাব এএস রোমা। শেষ মুহূর্তে এ ব্রাজিলিয়ানকে রীতিমতো ছিনতাই করে নেওয়াটা পছন্দ করেনি ইতালিয়ান ক্লাবটির। আইনি লড়াইয়ে যাওয়ার হুমকিও দিয়েছে তারা। তবে এর পরিবর্তে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে দিলেই ক্ষমা পাবে বলে জানিয়েছে রোমার প্রেসিডেন্ট জেমস পালোত্তা।
২৭ জুলাই ২০১৮, ০৯:২৮ পূর্বাহ্ন
মেসি-রোনালদো বিতর্কে দারুণ উত্তর দিলেন কার্বাহাল
লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো। কে সেরা? এ বিতর্কের সমাধান দিতে হিমশিম খেয়ে যান অনেক বড় বড় ফুটবল বোদ্ধারা। সাধারণ ভক্তরা এ নিয়ে নিয়মিতই তর্কে লিপ্ত হয়ে থাকেন। ঠিক এ কঠিন প্রশ্নটাই করা হয়েছিল রিয়াল মাদ্রিদের স্প্যানিশ রাইট ব্যাক ডেনি কার্বাহালকে। বেশ মজার উত্তরই দিয়েছেন এ তারকা।
২৬ জুলাই ২০১৮, ০১:১০ অপরাহ্ন
কর ফাঁকির অভিযোগে এবার হামেসের নাম
লা লিগায় খেলতে গিয়ে কর ফাঁকি মামলায় জরিমানা তো গুনেছেনই, জেলও হয়েছে লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমারদের মতো তারকা খেলোয়াড়দের। জেলে যেতে না হলেও হয়রানিটা ভালোভাবেই টের পেয়েছেন তারা। এবার কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে রিয়াল মাদ্রিদ ও কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজের নামে।
২৬ জুলাই ২০১৮, ১১:৪৮ পূর্বাহ্ন
আর্জেন্টিনার বিপক্ষে পাভার্দের সেই গোলটি বিশ্বকাপের সেরা
‘গোল করার কথা ভাবিনি, শুধু শটটা নিচে রাখতে চেয়েছিলাম।’ আর্জেন্টিনার বিপক্ষে বিস্ময়কর এক গোল দিয়ে এমনটাই বলেছিলেন বেঞ্জামিন পাভার্দ। অথচ সেই গোলটিই কিনা রাশিয়া বিশ্বকাপের সেরা গোল নির্বাচিত হয়েছে। আর্জেন্টাইনদের হতাশায় ডোবানো গোলটি সেরা নির্বাচিত হয়েছে ফুটবল প্রেমীদের ভোটে।
২৬ জুলাই ২০১৮, ১০:১৫ পূর্বাহ্ন
কাতার বিশ্বকাপে ব্রাজিলের কোচ থাকছেন তিতেই
২০১৬ কোপা আমেরিকায় হতাশাজনক ফলাফলের পর ব্রাজিলের কোচ হন তিতে। ছন্নছাড়া দলটি যেন তার জাদুর ছোঁয়ায় বদলে যায়। হট ফেভারিট হয়েই বিশ্বকাপে আসে তার দল। যদিও প্রত্যাশা মেটাতে পারেননি রাশিয়ায়। কিন্তু কোচ হিসেবে প্রশংসাই পেয়েছেন। তাই ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বাড়িয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
২৬ জুলাই ২০১৮, ০৯:৪০ পূর্বাহ্ন
ফুটবলের সেরা ১০ ‘হাইজ্যাকিং’
রোববার রাত নয়টার বিমানে ইতালি পৌঁছানোর কথা ছিল ম্যালকমের। পরদিন শারীরিক পরীক্ষা। কিন্তু হঠাৎ পটভূমি গেল পাল্টে। শেষ মুহূর্তের বিডে রোমাকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিনে নিল বার্সেলোনা। তাতে উত্তেজিত ফুটবল বিশ্ব। আন্তর্জাতিক গণমাধ্যমে এটাকে হাইজ্যাক আখ্যায়িত করে ফলাও করে ছাপাচ্ছে। কিন্তু ফুটবল ইতিহাসে এটা কি নতুন কোন ঘটনা?
২৫ জুলাই ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন
বার্সেলোনায় ম্যালকমের দলবদলে মামলা করবে রোমা
ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ম্যালকমকে এক প্রকার কিনেই ফেলেছিল রোমা। বোর্দোর সঙ্গে লেনদেন সংক্রান্ত কথা বার্তাও চূড়ান্ত হয়ে যায়। রোববার রাত ৯টার ফ্লাইটে ফ্রান্স থেকে ইতালির বিমানের টিকেটও কাটা হয়। কিন্তু একেবারের শেষ মুহূর্তে টাকার অংক বাড়িয়ে তাদের কিনে নেয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর তাতেই বেজায় খেপেছে ইতালিয়ান ক্লাবটি। আইনি লড়াইয়ে যাবেন বলে জানিয়েছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি।
২৫ জুলাই ২০১৮, ০৭:৩৯ পূর্বাহ্ন
শেষ পর্যন্ত বার্সেলোনাতেই ব্রাজিলের ম্যালকম
এয়ারপোর্টে ম্যালকমকে স্বাগত জানাতে তৈরি ছিলেন রোমার সমর্থকরা। কিন্তু শেষ মুহূর্তে তাদের টেক্কা দিয়ে এ ব্রাজিলিয়ান উইঙ্গারকে কিনে নিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাই। পাঁচ বছরের জন্য স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করবেন ২১ বছর বয়সী এ তরুণ।
২৫ জুলাই ২০১৮, ০৬:৩৫ পূর্বাহ্ন
ফিফার সেরা দশের তালিকাতে নেই নেইমার
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার মূল কারণই ছিল সেরা খেলোয়াড়ের তকমা পাওয়া। কিন্তু তাতো হয়নি উল্টো ফিফা বর্ষসেরা (বেস্ট) ফুটবলারের সেরা দশের তালিকাতেও নেই নেইমার। মঙ্গলবার সংক্ষিপ্ত ১০ জনের তালিকা প্রকাশ ফিফা। তাতে ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি এমনকি ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে ও রাফায়েল ভারানে থাকলেও নেই নেইমার।
২৪ জুলাই ২০১৮, ০৫:১২ অপরাহ্ন
ইনজুরি লুকিয়ে বিশ্বকাপে খেলেছেন এমবাপে
চলতি বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় তিনি। ছিলেন গোল্ডেন বলের দৌড়েও। গোল করেছেন ৪টি। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান ভূমিকাই পালন করেছেন কিলিয়ান এমবাপে। অথচ এতো অর্জন করেছেন ইনজুরি নিয়ে খেলেই। ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন পিএসজির এ তরুণ তারকা।
২৪ জুলাই ২০১৮, ০২:১৭ অপরাহ্ন
রিয়ালের পথ কঠিন করে দিচ্ছে বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার শূন্যতা পূরণে মান সম্মত একজন খেলোয়াড় চাই-ই চাই দলটির। নেইমার, এমবাপেকে না পেয়ে এখন এডেন হ্যাজার্ডই তাদের শেষ ভরসা। কিন্তু তাকে ছাড়তে চাইছে না চেলসি। তার উপর এ খেলোয়াড়কে যাতে সহজে না কিনতে পারে তাই চেলসিকে বড় অফার দিতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা। এমন খবরই প্রকাশ করেছেন স্প্যানিশ দৈনিক ওকে দিয়ারিও।
২৪ জুলাই ২০১৮, ১২:১৩ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে খেলছেন না মেসিও
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে খেলবেন না ক্রিস্তিয়ানো রোনালদো। খবরটা পুরনো। এবার চিরপ্রতিদ্বন্দ্বীর পথেই হাঁটলেন লিওনেল মেসি। মৌসুম শুরুর আগে প্রস্তুতি ছাড়তে এ টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে বার্সেলোনা। তবে এ টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা।
২৪ জুলাই ২০১৮, ১১:০৯ পূর্বাহ্ন