ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে রোমা-বার্সেলোনার 'যুদ্ধ'
গত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নাটকীয়ভাবে এস রোমার কাছে হেরে বিদায় নিয়েছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ক্ষোভটা হয়তো তখন থেকেই মনে মনে পুষে রেখেছিল তারা। সে ক্ষত থেকেই হয়তো এবার নতুন এক নাটকীয়তা জন্ম দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ম্যালকমকে রোমা থেকে এক প্রকার ছিনতাই করে নিয়েছে বার্সা।
২৪ জুলাই ২০১৮, ১০:১৫ পূর্বাহ্ন
খুন হলেন আর্জেন্টাইন গোলরক্ষক
এমনিতেই গোলরক্ষক সংকটে ভুগছে আর্জেন্টিনা। তার উপর খুন হয়ে গেলেন উঠতি গোলরক্ষক ফাকুন্দো অ্যাসপিন্দোলা। আর্জেন্টিনার অন্যতম সেরা দল রিভারপ্লেটের যুব দলের হয়ে ক্যারিয়ার শুরু করে আলমাগ্রোতে তিন বছর খেলছেন এ গোলরক্ষক। খেলেছেন আর্জেন্টিনার বি দলেও। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক আর্জেন্টাইন ফুটবলারসহ আরও এক ব্যক্তিকে।
২৪ জুলাই ২০১৮, ০৯:১৪ পূর্বাহ্ন
কারিউসকে উৎসাহী বার্তা দিলেন সালাহ
দুঃসময়টা পিছু ছাড়ছে না লরিস কারিউসের। সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে শুরু। এরপর কি যেন হয়ে গেল তার। একের পর এক ভুল করেই যাচ্ছেন লিভারপুলের এ গোলরক্ষক। তবে তাকে সাহস যোগাতে টুইটারে দারুণ এক বার্তা দিয়েছেন সতীর্থ মোহাম্মদ সালাহ।
২৩ জুলাই ২০১৮, ০১:৫৭ অপরাহ্ন
এমবাপের কাছেই রেকর্ড হারাবেন, বলেছেন ক্লোসা
কিলিয়েন এমবাপেতে মজেছে ফুটবল বিশ্ব। অনেকেই তার মাঝে আগামীর পেলেকে দেখতে পাচ্ছেন। কেউবা মেসি কিংবা রোনালদো। তবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরাস্লাভ ক্লোসা ভাবছেন তার রেকর্ড নিয়ে। এ ফ্রেঞ্চম্যানের কাছেই তার রেকর্ড ভাঙবে বলে মনে করেছেন সাবেক এ জার্মান তারকা।
২৩ জুলাই ২০১৮, ০১:১৩ অপরাহ্ন
রিয়ালে যাওয়া পছন্দ নয় হ্যাজার্ডের ছোট ভাইয়ের
আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী খুব শিগগিরই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন চেলসির উইঙ্গার এডেন হ্যাজার্ড। হ্যাজার্ডও এ দলবদলে বেশ আগ্রহী। কিন্তু কি ভাবছে তার পরিবার? রিয়ালে যাওয়া পছন্দ নয় তার ছোট ভাই কিলিয়ান হ্যাজার্ডের।
২৩ জুলাই ২০১৮, ১২:০৫ অপরাহ্ন
শোক কাটিয়ে স্ত্রী-পুত্রদের নিয়ে ইবিজা বিচে মেসি
রাশিয়ায় দ্বিতীয় রাউন্ডেই শেষ হয় আর্জেন্টিনার বিশ্বকাপ। মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল মেসিকে। দলকে যে তার প্রত্যাশিত জয় এনে দিতে পারেননি। তবে হতাশার বৃত্ত থেকে বের হতে পেরেছেন ক্ষুদে জাদুকর। স্পেনের ইবিজা বিচে বেশ প্রাণবন্তই দেখা গিয়েছে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকাকে। স্ত্রী-পুত্রদের নিয়ে বেশ মজা করেই দিন কাটাচ্ছেন তিনি।
২৩ জুলাই ২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ন
মাদ্রিদ সফর ‘বাতিল’ করেছেন রোনালদো
রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। নতুন ক্লাবে যোগ দিয়ে দলের সঙ্গে পরিচয় পর্বও শেষ। কথা ছিল জুভেন্টাসের হয়ে অনুশীলনে নামার আগেই পুরনো সতীর্থদের সঙ্গে দেখা করতে মাদ্রিদে ফিরবেন পর্তুগিজ অধিনায়ক। কিন্তু বিশেষ কারণে আপাতত মাদ্রিদ সফর বাতিল করেছেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা।
২৩ জুলাই ২০১৮, ০৯:৫৫ পূর্বাহ্ন
অভিমান নিয়ে বিদায় বললেন ওজিল
বিশ্বকাপ ব্যর্থতার পর জার্মান দলে জায়গা এমনিতেই নড়বড়ে হয়ে পড়েছিল মেসুত ওজিলের। এরমধ্যে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে পেয়েছেন হতাশাজনক আচরণ, আর এটাই তরান্বিত করেছে ইতি টানার। ২৯ বছর বয়সী এই তারকাকে আর জার্মানির হয়ে খেলতে দেখা যাবে না।
২২ জুলাই ২০১৮, ০৮:১৬ অপরাহ্ন
দলবদলে রিয়ালের সর্বশেষ অবস্থান : কে আসছেন, কে যাচ্ছেন
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারছেন কিন্তু লিগ শিরোপাটা পাচ্ছেন না। গত ১০ মৌসুমে মাত্র দুইবার। তাই দলবদলে এবার ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোও ছেড়েছেন দল। সে শূন্যতাও পূরণ করতে হবে। নানা খেলোয়াড় নিয়েই চলছে কানাঘুষা। কে আসছেন রোনালদোর জায়গায়?
২২ জুলাই ২০১৮, ০৩:২৭ অপরাহ্ন
পছন্দের ৭ নাম্বার জার্সি পেলেন এমবাপে
মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব জয়। বিশ্বের সবচেয়ে দামি টিনএজারও তিনি। অথচ এ খেলোয়াড় কি না ক্লাবে খেলেন ২৯ নম্বর জার্সি পড়ে। ঠিক যেন মানানসই নয়। তবে এবারে পছন্দের জার্সিটি পাচ্ছেন কিলিয়ান এমবাপে। প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ৭ নাম্বার জার্সি পড়ে খেলবেন এ পিএসজি তারকা।
২২ জুলাই ২০১৮, ০১:৫৬ অপরাহ্ন
'বিশ্বকাপে খেলতে গিয়েছিলাম কারো লাথি খেতে নয়'
রাশিয়া বিশ্বকাপের পর্দা নেমেছে সপ্তাহ পার হতে চলল। তবে এর আবহ এখনও বিদ্যমান। বিশেষ করে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে সমালোচনা এখনও শেষ হয়নি। আর এমন সমালোচনায় ব্যাপক ক্রুদ্ধ এ পিএসজি তারকা।
২২ জুলাই ২০১৮, ১২:০৮ অপরাহ্ন
মেসিকে আর্জেন্টিনার প্রয়োজন : তেভেজ
সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি আর্জেন্টিনা। প্রত্যাশা মেটাতে পারেননি দলের বড় তারকা লিওনেল মেসিও। আর তার পরেই অনেকেই আর্জেন্টিনায় মেসির শেষ দেখে ফেলেছেন। ভাবছেন হয়তো অবসরই নিবেন এ বার্সেলোনা তারকা। কিন্তু মেসিকে এখনও আর্জেন্টিনার প্রয়োজন বলেই মনে করেন কার্লোস তেভেজ।
১৮ জুলাই ২০১৮, ০১:৫৪ অপরাহ্ন
প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবেন না রোনালদো
সদ্যই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে এসেছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক্লাবে যোগ দেওয়ার শুরুতেই তার দল মুখোমুখি হচ্ছে পুরনো ক্লাব রিয়ালের বিপক্ষে। কিন্তু সে ম্যাচে খেলছেন না রোনালদো। ইতালিয়ান গণমাধ্যমগুলোর খবর এমনই।
১৮ জুলাই ২০১৮, ১২:৪৪ অপরাহ্ন
রেকর্ড গড়ে লিভারপুলে যাচ্ছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক
বর্তমান পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন এ ব্রাজিলিয়ান। এবার তার স্বদেশী অ্যালিসন বেকার গড়ছেন গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। কারণ তাকে পেতে ৭০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। এমন সংবাদই প্রকাশ করেছেন প্রায় সব ইংলিশ গণমাধ্যমগুলো।
১৮ জুলাই ২০১৮, ১২:০০ অপরাহ্ন
ক্রোয়েশিয়ান যুগলকে পেতে ৯২ মিলিয়ন পাউন্ড খরচ করছে ম্যানইউ
বিশ্বকাপে ভালো খেলে নজর কেড়েছেন অনেক অখ্যাত খেলোয়াড়ই। তাদের মধ্যে ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ ও আন্তে রেবিচ অন্যতম। আর তাদের দিকেই নজর দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রীষ্মের দলবদলে এ তাদের দলে ভেড়াতে চান ম্যানেজার হোসে মরিনহো।এ দুই খেলোয়াড়ের জন্য ৯২ মিলিয়ন পাউন্ড খরচ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
১৮ জুলাই ২০১৮, ১১:০৬ পূর্বাহ্ন
জুভেন্টাসে ‘তরুণ’ রোনালদোর লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা
এখন তিনি পুরাদস্তুর জুভেন্টাসের খেলোয়াড়। চুক্তি পত্রে সাক্ষর করেছেন সপ্তাহ খানেক আগেই। গতকাল হয়ে গেল আনুষ্ঠানিক পরিচয় পর্বও। কি লক্ষ্যে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো? নিজের প্রথম সংবাদ সম্মেলনে এক কথাতেই জানালেন, চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা তুরিনদের উপহার দিতে চান।
১৭ জুলাই ২০১৮, ১২:৫৬ অপরাহ্ন
নেইমার-এমবাপে কেউই চান না রিয়ালে খেলতে!
দলের প্রাণ ভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো ছেড়ে গিয়েছেন রিয়াল মাদ্রিদ। এ শূন্যটা পূরণ করতে বড় তারকাই চাই তাদের। বার্সেলোনা থেকে লিওনেল মেসিকে আনার তো আর সম্ভব হবে না। তাই ভরসা পিএসজি দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপে। কিন্তু এ দুই তারকা পিএসজিতেই থাকতে চান বলে জানিয়েছেন ক্লাবটির একাডেমী ডিরেক্টর লুইস ফের্নান্দেজ।
১৭ জুলাই ২০১৮, ১২:১৮ অপরাহ্ন
বিশ্বকাপের পারিশ্রমিক ও বোনাস সবই দান করে দিলেন এমবাপে
বয়স মাত্র ১৯। এ বয়সে স্বপ্নটা থাকে আকাশ ছোঁয়া। রাজকীয় ভাবেই কাটাতে চায় প্রায় সব টিনএজাররা। কিন্তু তা পূরণ করতে পারে কয় জন? পেরেছেন ফ্রান্সের সোনার ছেলে কিলিয়েন এমবাপে। এই বয়সেই যে বিশ্ব জয়। এবার হৃদয়ও জয় করে নিলেন ও তরুণ। বিশ্বকাপে পাওয়া পুরো পারিশ্রমিক ও বোনাস সবটাই দান করে দিলেন চ্যারিটিতে।
১৭ জুলাই ২০১৮, ১১:২২ পূর্বাহ্ন
দেশে ফিরে ভালোবাসায় উদ্ভাসিত মদ্রিচরা
শিরোপা হয়তো জিততে পারেনি। কিন্তু তাতে কি? ফাইনালেও যাওয়াও কম কিছু নয়। মাত্র ২৭ বছর হয়েছে স্বাধীন হয়েছে ক্রোয়েশিয়া। আর শক্তির বিচারে অনেক পিছিয়েও ছিল তারা। তাই মদ্রিচ-রাকিতিচদের বরণ করে নিতে প্রায় পাঁচ লক্ষ মানুষ উপস্থিত ছিল জাগরেবের বিমানবন্দরে। অথচ দেশটি মোট জনসংখ্যাই ৪৫ লক্ষ!
১৭ জুলাই ২০১৮, ১০:৪১ পূর্বাহ্ন
অন্য সবার থেকে আমি আলাদা: রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। লিগ শিরোপা তো আছেই। হয়েছেন পাঁচবার বর্ষসেরা ফুটবলার। এতসব প্রাপ্তির পরও ক্যারিয়ারের শেষ দিকে এসেও চ্যালেঞ্জ নেওয়ার খিদেটা তার অটুট। আর সেকারণেই নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
১৭ জুলাই ২০১৮, ০৫:১১ পূর্বাহ্ন