উদযাপন করতে গিয়ে প্যারিসে নিহত দুই, আটক শতাধিক

২০ বছরে তিনটি বিশ্বকাপের ফাইনাল। দুটিতে জয়। মাঝে আছে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শিরোপাও। দারুণ সময় পার করছে ফরাসীরা। বিশেষ করে আগের দিনে বিশ্বকাপ জয়ের উদযাপন এখনও শেষ হচ্ছে না তাদের। তবে এর মধ্যে ঘটে গেছে অনেক অপ্রীতিকর ঘটনাও। উদযাপন করতে গিয়ে তার মাত্রা ছাড়িয়ে গেছেন অনেকেই। এমনকি উদযাপন করতে গিয়ে দুই ব্যক্তি মারাও গিয়েছেন বলে দাবি করেছে ফরাসী গণমাধ্যম।
১৬ জুলাই ২০১৮, ১১:৫৪ পূর্বাহ্ন

গোল্ডেন বলকে অম্লমধুর লাগছে মদ্রিচের

বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ ব্যক্তিগত পুরষ্কার গোল্ডেন বল জিতেছেন। তবে ব্যক্তিগত এই পুরষ্কার জয়ের অনুভূতিটা ঠিক উপভোগ করতে পারছেন না তিনি। বিশ্বকাপটা জিততে না পারায় ব্যক্তিগত পুরষ্কার জয়ের অনুভূতিকে অম্লমধুর লাগছে তার কাছে।
১৬ জুলাই ২০১৮, ১০:৫৭ পূর্বাহ্ন

পেরিসিচ কেন ম্যানইউতে আসেননি আজও বুঝতে পারেননি মরিনহো

বিশ্বকাপ জিতেছে ফ্রান্স তবে হৃদয় জিতে নিয়েছে ক্রোয়েশিয়া। ভাগ্যটা সঙ্গে থাকলে হয়তো পেত শিরোপাটাই। পুরো আসরেই দারুণ ফুটবল খেলেছে ক্রোয়েটরা। লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, মারিও মানজুকিচের সঙ্গে সমান তালে খেলেছেন ইভান পেরিসিচও। অথচ বিশ্বকাপের আগে কোন আলোচনাতেই ছিলেন না তিনি। থাকতে পারতেন যদি খেলতেন ম্যানচেস্টার ইউনাইটেডের মতো জায়ান্ট কোন ক্লাবে।
১৬ জুলাই ২০১৮, ১০:০৯ পূর্বাহ্ন

ফ্রান্স তো ফুটবলই খেলেনি: লভরেন

প্রথম শিরোপা জিততে না পারার আক্ষেপ দূর হওয়ার আগেই বিতর্কিত মন্তব্য করে বসেছেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দেজান লভরেন। শিরোপাজয়ী ফ্রান্সকে উদ্দেশ্য করে বলেছেন, তারা কোন ফুটবলই খেলেনি।
১৬ জুলাই ২০১৮, ০৯:৩৪ পূর্বাহ্ন

গোলে শট না নিয়েই বিশ্বকাপ জেতার অংশ

অলিভিয়ের জিরুকে দেখে কি কিছুটা ঈর্ষা হচ্ছে না লিওনেল মেসির? ব্রাজিল বিশ্বকাপে শিরোপা জেতার জন্য কি কি করেননি মেসি! গোল করেছেন, করিয়েছেন, গোটা দলের খেলাও নিয়ন্ত্রণ করেছেন। তারপরেও ছুঁয়ে দেখা হয়নি আরাধ্য বিশ্বকাপ ট্রফি। অথচ সেই একই ট্রফি কত সহজে পেয়ে গেলেন অলিভিয়ের জিরু!
১৬ জুলাই ২০১৮, ০৯:১২ পূর্বাহ্ন

মদ্রিচকে নিয়ে গর্বিত রাকিতিচ

শক্তির বিচারে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় কখনোই পিছিয়ে ছিল না ক্রোয়েশিয়া। সমান তালেই লড়েছে। সেরা আক্রমণগুলো করেছে তারাই। কিন্তু ধারার বিপরীতে গোল খেয়ে হারতে হয়েছে তাদেরই। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের তকমাটা জিতে নিয়েছেন ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচই। তাই তাকে নিয়ে গর্বিত সতীর্থ ইভান রাকিতিচ।
১৬ জুলাই ২০১৮, ০৯:০৬ পূর্বাহ্ন

পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে নাখোশ ক্রোয়েশিয়া কোচ

আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও ইভান পেরিসিচের গোলে ভালোভাবেই ম্যাচে ফিরে এসেছিল ক্রোয়েশিয়া। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ভিএআরের সাহায্য নিয়ে ওই পেরিসিচের বিপক্ষেই হ্যান্ডবলের কারণে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, যেটি থেকে গোল করে দলকে এগিয়ে নেন গ্রিজম্যান। আর এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়েই খুশি হতে পারেননি ক্রোয়েশিয়ান কোচ জলাতকো ডালিচ।
১৬ জুলাই ২০১৮, ০৮:৫৭ পূর্বাহ্ন

ফ্রান্স কোথায়, বিশ্বকাপ তো জিতল আফ্রিকা!

এমনটা বোধহয় এর আগে কখনো দেখা যায়নি। ২০ বছর পর বিশ্বকাপ জিতেছে ফ্রান্স, অথচ আফ্রিকানরা এমনভাবে উল্লাস করছেন, যেন বিশ্বকাপ ফ্রান্স নয়, জিতেছে আফ্রিকাই।
১৬ জুলাই ২০১৮, ০৮:২৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ জিতে বাবাকে নিয়ে পগবার আবেগপ্রবণ বার্তা

এইতো বছর দুই আগের কথা। ইউরোর ফাইনালে হারের পর মাথা নিচু করে মাঠ ছেড়েছিলেন পল পগবা। বাবার হাতে শিরোপাটা তুলে ধরতে চেয়েছিলেন তিনি। পারেননি। বছর দুই পরে জিতলেন সর্বোচ্চ সম্মানটাই। বিশ্বকাপের শিরোপা। কিন্তু এবারও বাবার হাতে তুলে দিতে পারলেন না পগবা। কারণ আগের বছরই যে তাকে চিরতরে হারিয়েছেন এ ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
১৬ জুলাই ২০১৮, ০৮:১০ পূর্বাহ্ন

যে কারণে খেলার মাঝপথে মাঠে ঢুকে পড়েছিলেন তারা

খেলার তখন ৫২ মিনিট। ২-১ গোলে এগিয়ে আছে ফ্রান্স। গোল শোধে মরিয়া ক্রোয়েশিয়া মাঝমাঠে আক্রমণ শানাতে ব্যস্ত। তখনই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিছুক্ষণের জন্যে থামিয়ে দিতে বাধ্য হন আর্জেন্টাইন রেফারি নিস্তর পিতানা। কারণ গ্যালারি থেকে যে চার জন হুট করে ঢুকে পড়েছেন মাঠে। নিরাপত্তাকর্মীরা পরে তাদের পাজকোলা করে বের করে নেন। খেলা শেষে একটি নারীবাদী দল এই ঘটনার দায় স্বীকার করেছে।
১৫ জুলাই ২০১৮, ০৮:১৮ অপরাহ্ন

মেসির কষ্টটা বুঝতে পারছেন মদ্রিচ?

পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেললেন। বলা যায় দলকে ফাইনালে তোলার মূল কারিগরই ছিলেন তিনি। দলের অধিনায়কও তিনি। জিতলেন গোল্ডেন বলও। কিন্তু পেলেন না ওই কাঙ্ক্ষিত শিরোপাটা, যার জন্য নিজের সবকিছুও বিসর্জন দিতে চান অনেক খেলোয়াড়ই। ঠিক এমন গল্পটাই লিওনেল মেসির। যা হয়েছিল গত বিশ্বকাপে। আর এবার একই রকম একটি গল্প লিখলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচও।
১৫ জুলাই ২০১৮, ০৭:৩৯ অপরাহ্ন

উৎসবে মাতোয়ারা ফ্রান্স

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতার সকল প্রস্তুতি নিয়ে রেখেছিল ফরাসীরা। পুরো দেশ জুড়েই ছিল বিশাল আয়োজন। প্যারিসে আইফেল টাওয়ারের সামনে মেগা পর্দা লাগিয়ে একসঙ্গে খেলা দেখেছে হাজার হাজার মানুষ। পুরো ফ্রান্স জুড়েই লাখ লাখ মানুষ ফুটবল দলের জার্সি পরে নেমে আসে রাস্তায়, তাদের মুখে ছিল জাতীয় পতাকার রঙ, হাতেও ছিল জাতীয় পতাকা। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বাধ ভাঙা আনন্দে মেতে উঠে সবাই। আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। গ্রিজম্যান, এমবাপে, পগবাদের ছবি নিয়ে শুরু হয় মিছিল। তেমন কয়েকটি ছবি রয়টার্সের সৌজন্যে...
১৫ জুলাই ২০১৮, ০৭:৩৩ অপরাহ্ন

কিলিয়ান ‘দুরন্ত’ এমবাপে

২০ বছর আগে প্যারিসে ব্রাজিলকে হারিয়ে যেদিন প্রথমবার বিশ্ব ফুটবলের মুকুট পরেছিল ফ্রান্স, এর মাস ছয়েক পরে জন্ম হয় কিলিয়ান এমবাপের। এবার আরেকবার যখন ফরাসীরা বিশ্ব জয়ের আনন্দে মাতোয়ারা তখন কুড়িতে পড়া এমবাপেই হয়েছেন হিরো। পেয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।
১৫ জুলাই ২০১৮, ০৭:০০ অপরাহ্ন

কোথায় আছেন জানেন না গ্রিজম্যান!

অনেকটা স্বপ্নের মতোই যে হয়ে গেল সব। তরুণ একটি দল নিয়ে রাশিয়ায় এসে বিশ্বকাপটাই নিয়ে ফিরছে তারা। ঘোরটা তাই যেন কাটছেই না আতোঁয়া গ্রিজম্যানের। বিশ্বকাপ তো আর আট দশটা সাধারণ টুর্নামেন্ট নয়। তাই নিজের অবস্থান এখন কোথায় তা বুঝতেই পারছেন না এ ফরাসী তারকা।
১৫ জুলাই ২০১৮, ০৭:০০ অপরাহ্ন

ইতিহাস গড়েও বিনয়ী ফরাসী কোচ দেশম

দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। উৎসবে মাতোয়ারা পুরো দল। আর উৎসবের মধ্যমণি কোচ দিদিয়ের দেশম। শিষ্যরা মাথার উপর তুলে আকাশে ছুঁড়ে মারছেন, নেমে আসলে আবার ধরছেন। কারণ এদিন যে ইতিহাস গড়েছেন দেশম। ফ্রান্সের দুটি শিরোপাই এলো তার হাত ধরে। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয় করা ইতিহাসের তৃতীয় ব্যক্তি তিনি। আর অধিনায়ক ও কোচ হিসেবে দ্বিতীয়। কিন্তু এমন কীর্তির পরও সব কৃতিত্ব শিষ্যদের দিয়ে দিলেন এ ফরাসী।
১৫ জুলাই ২০১৮, ০৬:২৮ অপরাহ্ন

হারলেও গোল্ডেন বল জিতলেন মদ্রিচ, বুট কেইনের

রূপকথার গল্পটা যেন হয়েও যেন হলো না। হলো না প্রতিশোধের গল্পও। কেঁদেই বিদায় নিতে হলো ক্রোয়েশিয়াকে। শেষ হাসি হাসল ফরাসীরাই। মূলত বড় ম্যাচে স্নায়ুচাপ সামলে নেওয়ার দক্ষতাই পার্থক্য গড়ে দিল। তবে এর মধ্যেই দূর্বার ছিলেন ক্রোয়েট অধিনায়ক লুকা মদ্রিচ। জিতে নিয়েছেন গোল্ডেন বল।
১৫ জুলাই ২০১৮, ০৫:৫১ অপরাহ্ন

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

ফাইনালের স্নায়ুচাপটাই সামলে নিতে পারল না ক্রোয়েশিয়া। নতুবা ম্যাচের শুরু থেকে সমান তালেই লড়েছিল দলটি। আর বড় ম্যাচে এ চাপ কিভাবে সামলে নিতে হয় তা ভালো করেই দেখিয়ে দল ফ্রান্স। শেষ হাসি হাসল তারাই। ক্রোয়েটদের উড়িয়ে দিয়ে ৪-২ গোলের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিল ফরাসীরা। আর প্রথমবারের মতো ফাইনালে খেলতে নেমে রানার্স আপ হওয়ায় সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়তে হয় ক্রোয়েটদের।
১৫ জুলাই ২০১৮, ০২:৫০ অপরাহ্ন

টিভিতেও বিশ্বকাপের ফাইনাল দেখতে পারবে না সেই থাই কিশোররা

গুহায় থাকা অবস্থাতেই বিশ্বকাপের ফাইনাল দেখতে চেয়েছিলেন আটকে পড়া কিশোররা। এমনটা জেনে ফিফাও তাদের সরাসরি লুঝনিকি স্টেডিয়ামে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু উদ্ধারের পর শারীরিক অবস্থা অনুকূলে না থাকায় তাদের পাঠানো হয়নি রাশিয়ায়। বলা হয়েছিল টিভিতে দেখতে পারবেন তারা। কিন্তু সেটাও পারছেন না। তবে পরবর্তীতে হাইলাইটস দেখতে পারবেন থাম লুয়াং গুহা থেকে উদ্ধার পাওয়া ১২ কিশোর ও তাদের কোচ।
১৫ জুলাই ২০১৮, ১১:২৬ পূর্বাহ্ন

আত্মবিশ্বাসই আমাদের বড় শক্তি: মদ্রিচ

কাগজে কলমে কিংবা নামের ভারে ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়েই থাকবে ফ্রান্স। এগিয়ে থাকবে ফুটবল ঐতিহ্যের দিক থেকেও। কিন্তু তাই বলে আগে থেকেই দমে যাচ্ছেন না ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ। বলছেন, ফাইনালে আত্মবিশ্বাসই হবে তাদের সবচেয়ে বড় শক্তি।
১৫ জুলাই ২০১৮, ১০:৫৬ পূর্বাহ্ন

মদ্রিচের প্রশংসায় মুখর কাকা

গোটা ফুটবল বিশ্বই যেন এখন লুকা মদ্রিচ-জ্বরে আক্রান্ত। প্রথমবারের মতো ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলা অধিনায়ক মদ্রিচের প্রশংসা এখন সকলের মুখে মুখে। এবার সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিল কিংবদন্তি কাকাও। বলেছেন, মদ্রিচ ফুটবল খেলাটাকে দিন দিন আরও সহজ বানিয়ে ফেলছেন।
১৫ জুলাই ২০১৮, ১০:২৩ পূর্বাহ্ন