‘রোনালদোর মতোই সুপারস্টার হবে এমবাপে’

এখনও পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে তিন গোল করেছেন, তবে কিলিয়ান এমবাপে সকলের মন জিতেছেন নিজের অলরাউন্ড পারফরম্যান্স ও পরিপক্কতা দিয়ে। বাকিদের মতো এবার এমবাপেতে মজেছেন ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকারও। ১৯ বছর বয়সী এই ফ্রেঞ্চ ফুটবলারের মধ্যে নাকি তিনি ক্রিস্তিয়ানো রোনালদোর ছায়া দেখতে পাচ্ছেন।
১৫ জুলাই ২০১৮, ০৯:৩৯ পূর্বাহ্ন

দলের সবাই ফিট: ক্রোয়েশিয়া কোচ

নকআউট পর্বে ফ্রান্সের চেয়ে ৯০ মিনিট বেশি খেলতে হয়েছে ক্রোয়েশিয়াকে। সেমিফাইনাল শেষেই ফরোয়ার্ড মারিও মানজুকিচ ও ডিফেন্ডার ইভান স্ট্রিনিচকে হাসপাতালে নিতে হয়েছে। সব মিলিয়ে দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত বলেও শোনা গেছে। তবে কোচ জলাতকো ডালিচ বলেছেন, ফাইনালের আগে তার দলের সবাই ফিট আছেন।
১৫ জুলাই ২০১৮, ০৯:০১ পূর্বাহ্ন

যেন সিনেমাকেও হার মানায় রাকিটিচের প্রেমের গল্প

হলিউড সিনেমায় প্রেমের গল্প তো অনেক দেখেছেন। তবে ক্রোয়েশিয়ান ফুটবলার ইভান রাকিটিচের জীবনে আছে এমন এক প্রেমের গল্প, যা অনেক সিনেমার গল্পকেও হার মানায়।
১৫ জুলাই ২০১৮, ০৭:৫৯ পূর্বাহ্ন

বরখাস্ত হয়েছেন সাম্পাওলি?

বিশ্বকাপের ফাইনালের ডামাডোলের মাঝেই বড় একটি বোমা ফাটাল আর্জেন্টাইন গণমাধ্যম। বিশ্বকাপে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা হোর্হে সাম্পাওলিকে বরখাস্ত করেছে এএফএ, এমনটাই দাবি করেছে মুন্ডো আলবিসেলেস্তে।
১৫ জুলাই ২০১৮, ০৬:৩৯ পূর্বাহ্ন

ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

৩১ দিনের লড়াই শেষে মস্কোতে আজ ফাইনালের মহা মঞ্চে শিরোপা যুদ্ধে মাঠে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। ফ্রান্সের হয়ে দিদিমার দেশম ইতিহাস ছোঁবেন নাকি নতুন কোন ইতিহাস লিখবে ক্রোয়েশিয়া? থাকছে প্রতিশোধেরও একটি ব্যাপার। ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরেই সেমিফাইনালে থেমেছিল ক্রোয়েশিয়ার স্বপ্ন যাত্রা।
১৫ জুলাই ২০১৮, ০৬:২৯ পূর্বাহ্ন

ফ্রান্স কোচের সামনে ইতিহাসের হাতছানি

ফ্রেঞ্চ ফুটবল ইতিহাসে তার নাম সবসময়ই লেখা থাকবে স্বর্ণালী অক্ষরে। দেশকে বিশ্বকাপ জেতানো প্রথম অধিনায়ক হিসেবে আজীবনই ফ্রেঞ্চ ফুটবলে মর্যাদার আসনে থাকবেন দিদিয়ের দেশম। কিন্তু দেশমের সামনে আজ আরও বড় রেকর্ডের হাতছানি। দেশের ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসেই নিজের নাম অমর করে রাখার সুবর্ণ সুযোগ তার সামনে।
১৫ জুলাই ২০১৮, ০৬:২০ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় ফ্রান্স-ক্রোয়েশিয়া ফাইনাল

এক মাসের মহাযজ্ঞের শেষ হতে চলেছে আজ। ৩২ দল থেকে টুর্নামেন্ট নেমে এসেছে দুই দলে। মস্কোর লুঝনিকি স্টেডিয়াম কি আজ নতুন কোন বিশ্বচ্যাম্পিয়ন দেখবে? না কি ২০ বছর পর আবারও সৌরভ ছড়াবে ফরাসি ফুটবল? জমজমাট এক ফাইনালের আগে একবার চোখ বুলিয়ে নেয়া যাক পরিসংখ্যানের উপর।
১৫ জুলাই ২০১৮, ০৬:০১ পূর্বাহ্ন

তৃতীয়ও হতে পারল না ইংল্যান্ড

শেষ আটের গণ্ডি পেরিয়ে যখন সেমিফাইনালে উঠল, ব্রিটিশ মিডিয়ায় বিশ্বকাপ জিতে নেওয়ারই শোরগোল উঠেছিল। কিন্তু ফাইনালে উঠার লড়াইয়ে তাদের প্রথমে ভড়কে দেয় ক্রোয়েশিয়া। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও বেলজিয়ামের কাছে পেরে উঠল না তারা। জুটল না সান্ত্বনাও। থমাস মিউনিয়ার ও এডেন হ্যাজার্ডের গোলে ইংলিশদের ২-০ ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে বেলজিয়াম।
১৪ জুলাই ২০১৮, ০৩:৫৯ অপরাহ্ন

‘৪৫ লাখ খেলোয়াড় নিয়ে মাঠে নামবে ক্রোয়েশিয়া’

দেশটির ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ এটি। এমন ম্যাচের আগে দলের ঐক্যবদ্ধতা বোঝাতে গিয়ে ইভান রাকিটিচ বলেছেন, এদিন মাঠে শুধু ১১ জন নয়, বরং ৪৫ লাখ খেলোয়াড় নিয়েই মাঠে নামবে ক্রোয়েশিয়া।
১৪ জুলাই ২০১৮, ১১:৪২ পূর্বাহ্ন

ইংল্যান্ড বনাম বেলজিয়াম : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

শেষের পথে বিশ্বকাপের আসর। রোববার ফাইনালের মঞ্চে মাঠে নামছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। তবে এর আগে স্থান নির্ধারণী ম্যাচে মোকাবেলা করবে ইংল্যান্ড ও বেলজিয়াম। এ আসরেই এ দুই দলের দ্বিতীয় লড়াই।
১৪ জুলাই ২০১৮, ০৭:০৯ পূর্বাহ্ন

জিদানের সাথে তুলনা পছন্দ করছেন না গ্রিজম্যান

ফ্রেঞ্চ ফুটবল ইতিহাসেরই সেরা খেলোয়াড় ধরা হয় জিনেদিন জিদানকে। ১৯৯৮ বিশ্বকাপে তাঁর নৈপুণ্যেই প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল ফ্রান্স। সেই জিদানের সাথে তুলনা তো যেকোনো ফ্রেঞ্চ ফুটবলারের জন্যই পরম আরাধ্য বিষয়। কিন্তু আতোঁয়ান গ্রিজম্যান বিষয়টি ঠিক পছন্দ করছেন না।
১৪ জুলাই ২০১৮, ০৬:১২ পূর্বাহ্ন

রেবিচ কি সেমিফাইনালে দুটি হলুদ কার্ড দেখেও খেলেছেন?

৫২ বছর পর আবার একটি ফাইনাল খেলার স্বপ্ন দেখেছিল ইংল্যান্ড। কিন্তু ইংলিশদের কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। তাতে বেশ ক্রুদ্ধই ইংলিশ সমর্থকরা। কারণ ক্রোয়েশিয়ার উইঙ্গার আন্তে রেবিচকে দুই হলুদ কার্ড পেতে দেখেছেন তারা। এরপরও পুরো ১২০ মিনিট মাঠে থাকায় রাগটা করতেই পারেন তারা।
১৩ জুলাই ২০১৮, ০১:৩৯ অপরাহ্ন

এমবাপেকে ‘অসৎ সঙ্গ’ ছাড়ার আহবান পিএসজি সতীর্থের

প্রথম সেমিফাইনালে একটি দৃশ্য নিশ্চয়ই চোখে পড়েছে সবার। ম্যাচের একদম শেষ দিকে থ্রো ইন পেয়েছিল বেলজিয়াম। কিন্তু কিলিয়ান এমবাপে বল তো ছাড়েনইনি, বরং বল হাতে করে উল্টো দিকে হাঁটা ধরেছিলেন। এমবাপের এমন আচরণ মোটেও পছন্দ হয়নি তার ক্লাব সতীর্থ থমাস মুনিয়েরের। আর এ কারণেই বেলজিয়ান এই ডিফেন্ডার ‘অসৎ সঙ্গ’ ছাড়ার পরামর্শ দিয়েছেন এমবাপেকে।
১৩ জুলাই ২০১৮, ০১:৩৭ অপরাহ্ন

ক্রোয়েশিয়াকে সমর্থন জানিয়ে তোপের মুখে জোকোভিচ

১২ টি গ্র্যান্ডস্ল্যামের মালিক তিনি। ১৩ নম্বর শিরোপার মিশনে এখন আছেন উইম্বলডনে। নিজ দেশ সার্বিয়ায় কিংবদন্তির মর্যাদাই পান নোভাক জোকোভিচ। তবে এবার নিজ দেশের মানুষদের কাছ থেকেই সমালোচনার শিকার হতে হলো তাঁকে। বিশ্বকাপ ফুটবলে ক্রোয়েশিয়ার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে দেশবাসীর তোপের মুখে পড়েছেন এই টেনিস তারকা।
১৩ জুলাই ২০১৮, ০১:২৫ অপরাহ্ন

উল্লাসরত মানজুকিচদের নিচে চাপা পড়েছিলেন ফটোগ্রাফার

অতিরিক্ত সময় শেষ হওয়ার বাকি মিনিট দশেক, অমন সময় ম্যাচে এগিয়ে যাওয়া গোল। মারিও মানজুকিচ তো বটেই, উল্লাসে ফেটে পড়েছিল গোটা ক্রোয়েশিয়া দলই। আর উল্লাসরত সেই ক্রোয়েশিয়ান ফুটবলারদের নিচে আক্ষরিক অর্থেই চাপা পড়েছিলেন এক ফটোগ্রাফার।
১৩ জুলাই ২০১৮, ১২:২৩ অপরাহ্ন

তবু প্রধানমন্ত্রীর সম্মাননা পাচ্ছে ইংল্যান্ড দল

বিশ্বকাপ জিততে পারেনি ঠিকই, কিন্তু তরুণ ও অনভিজ্ঞ এক দল নিয়ে ২৮ বছর পর সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, সেটিই বা কম কী? নিজেদের ফুটবলারদের এমন কীর্তিকে তাই সম্মাননা জানাবেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। বিশ্বকাপফেরত ইংল্যান্ড দলকে ১০ নম্বর ডাউনিং স্ট্রীটে আমন্ত্রণ জানানোর কথা ভাবছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৩ জুলাই ২০১৮, ১১:৪৫ পূর্বাহ্ন

ফাইনালের আগে ইনজুরির মিছিলে ক্রোয়েশিয়া

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল। তাও স্বাধীনতার ২৭ বছর পার না হতেই। ক্রোয়েশিয়ার জন্য এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? কিন্তু ফাইনালের মঞ্চে নামার আগে যে দুঃসংবাদই শুনতে হচ্ছে তাদের। দলের সেরা সব খেলোয়াড়ই যে ইনজুরিতে জর্জরিত।
১৩ জুলাই ২০১৮, ১১:৩০ পূর্বাহ্ন

এবার কি তবে ক্রোয়েশিয়ার পালা?

ক্রোয়েশিয়া ভালো খেলবে এমনটা ধারণা করেছিলেন অনেকে, কিন্তু একেবারে ফাইনালে উঠে যাবে, এটা বোধহয় ভাবেননি কেউ। তবে ইতিহাস বলছে, বেলজিয়াম হেরে যাওয়ার পর ফাইনালে উঠতেই হতো ক্রোয়েশিয়াকে!
১৩ জুলাই ২০১৮, ১১:২৪ পূর্বাহ্ন

এবার আর ভুল নয়, ইতিহাস লিখতেই এসেছে ফ্রান্স

এইতো বছর দুই আগের কথা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ফ্রান্স। নিজেদের মাঠে প্রতিপক্ষ ছিল পর্তুগাল। দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো খেলতে পেরেছিলেন অল্প সময়ই। কিন্তু তারপরও হারতে হয়েছিল শক্তিশালী ফ্রান্সকে। সেই দলের ম্যানেজার ছিলেন দিদিয়ার দেশমই। দলের অধিকাংশ খেলোয়াড়ও ছিলেন। তাই এবার দারুণ সতর্ক দলটি।
১৩ জুলাই ২০১৮, ১০:৫৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ জিতলেও জেলে যেতে হতে পারে মদ্রিচকে!

ফাইনালে উঠেই ইতিহাস গড়ে ফেলেছে, আরও বড় ইতিহাস রচনা করার থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের এই স্বপ্নযাত্রার সবচেয়ে বড় সারথি লুকা মদ্রিচ। পুরো টুর্নামেন্টে ক্রোয়েশিয়ার মাঝমাঠের প্রাণ হয়ে ছিলেন, গোল্ডেন বল জয়ের অন্যতম বড় দাবিদারও তিনি। রোববার ফাইনালে জিততে পারলে হয়ে যাবেন দেশটির প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কও। কিন্তু এতকিছু করেও হয়তো দেশের মানুষের মন গলাতে পারবেন না তিনি। এমনকি যেতে হতে পারে জেলেও!
১৩ জুলাই ২০১৮, ০৯:৪৪ পূর্বাহ্ন