গত ১০ বছরের সেরা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার তবে...

সমালোচনার তীর থামছেই না। বিশ্বকাপ শুরুই পর থেকেই নেইমারকে নিয়ে কাঁটাছেঁড়া। দলের হারের দায়টা পারলে পুরোটাই দিয়ে দেন নেইমারের ঘাড়ে। তবে কেউ কেউ যে তার পক্ষেও কথা বলছেন না তাও নয়। ১৯৯৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক দুঙ্গা নেইমারের হয়ে ঢাল ধরেছেন। এমনকি গত ১০ বছরের সেরা ব্রাজিলিয়ান খেলোয়াড় বলেছেন এ পিএসজি তারকাকেই। কিন্তু তারপরও বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারার কথাটা মনে করিয়ে দিলেন এ সাবেক অধিনায়ক।
১৩ জুলাই ২০১৮, ০৯:৩০ পূর্বাহ্ন

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টাইন রেফারি

বিশ্বকাপের আসর থেকে দ্বিতীয় রাউন্ডেই ছিটকে পড়েছে আর্জেন্টিনা। তাই ফাইনালটা দর্শক হিসেবেই দেখতে হচ্ছে মেসিদের। কিন্তু তারপরও ফাইনালের মঞ্চে থাকছেন এক আর্জেন্টাইন। ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টাইন রেফারি নেস্তর পিতানা। বৃহস্পতিবার তাদের নাম ঘোষণা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৩ জুলাই ২০১৮, ০৮:৪২ পূর্বাহ্ন

ইনজুরি নিয়ে খেলেছেন কেইন?

গ্রুপ পর্বে পাঁচ গোল করেছেন, গোল পেয়েছেন কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও। সেই হ্যারি কেইনকেই কাল আশ্চর্য রকম নিষ্প্রভ লাগলো ক্রোয়েশিয়ার বিপক্ষে। ম্যাচে তেমন কোন প্রভাব রাখতে পারেননি, যে দুয়েকটা সুযোগ পেয়েছিলেন মিস করেছেন সেগুলোও।
১২ জুলাই ২০১৮, ১২:০১ অপরাহ্ন

বিশ্বকাপ ফাইনাল মানেই যেন ইন্টার-বায়ার্নের উপস্থিতি!

চাইলে আপনি কাকতালীয় বলতে পারেন। কিংবা ইন্টার মিলান-বায়ার্ন মিউনিখের দূরদর্শিতাও বলতে পারেন। তবে কারণ যাই হোক, ক্রোয়েশিয়া-ফ্রান্স ফাইনাল নিশ্চিত হওয়ার পরপরই নিশ্চিত হয়ে গেছে আরেকটি বিষয়, ৩৬ বছরের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে না এবারও।
১২ জুলাই ২০১৮, ১১:১৭ পূর্বাহ্ন

কারো হাসি, কারো কান্না

ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠা যেন ক্রোয়েটদের কাছে স্বপ্নের চেয়েও যেন বড় কিছু। ইংল্যান্ডকে হারিয়ে তা ধরা দেওয়ায় ক্রোয়েশিয়ার গোটা দেশই যেন এখন উৎসব মঞ্চ। অন্যদিকে সেই ১৯৬৬ সালের পর আরেকবার বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় আশা নিয়ে অপেক্ষায় ছিল ইংলিশরা। ফুটবলের জন্মদাতা দেশ এবার স্লোগান ধরেছিল ‘বিশ্বকাপের আঁতুড় ঘরে ফেরার’। খুব কাছে এসেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে তাদের। দুই দেশের সমর্থকদের অভিব্যক্তিতেও ধরা পড়েছে এসব চিত্র...
১২ জুলাই ২০১৮, ১০:৫৪ পূর্বাহ্ন

জ্বর নিয়েই ১২০ মিনিট খেলেছেন রাকিটিচ

এই বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সাফল্যের অন্যতম বড় কাণ্ডারি তিনি। অধিনায়ক মদ্রিচের সাথে মিলে গড়ে তুলেছেন এই বিশ্বকাপের অন্যতম সৃজনশীল মাঝমাঠ। ২০ বছর পর সেমিফাইনাল খেলতে আসা ক্রোয়েশিয়ার তাই গতকালের ম্যাচে খুব বেশি দরকার ছিল ইভান রাকিটিচকে। রাকিটিচ নিজেও বোধহয় সেটা বুঝতে পেরেছিলেন, আর সে কারণেই কি না, গায়ে জ্বর নিয়েই খেলে গেছেন পুরো ম্যাচ।
১২ জুলাই ২০১৮, ০৯:৫৯ পূর্বাহ্ন

কেবল মদ্রিচরা নন, হৃদয় জিতেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টও!

পুরো ফুটবলবিশ্ব এখন মজে আছে ক্রোয়েশিয়ার ফুটবল সাফল্যে। মাঝারি শক্তির দল নিয়ে এসে দারুণ ফুটবল খেলে বিশ্বকাপের ফাইনালে ওঠায় শুভেচ্ছা আর অভিনন্দনে ভেসে যাচ্ছেন মদ্রিচ-রাকিটিচরা। তবে শুধু ক্রোয়েশিয়ার ফুটবল দল নয়, দর্শক-সমর্থকদের মন জয় করে নিয়েছেন আরও একজন, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা-গ্রাবার কিতারোভিচও।
১২ জুলাই ২০১৮, ০৯:৪৪ পূর্বাহ্ন

‘এই হারের ক্ষত অনেক দিন থাকবে’

তার বুটজোড়ার দিকেই তাকিয়ে ছিল গোটা ইংল্যান্ড। শেষ ষোলোর ম্যাচে গোল না পেলেও বাকিদের অবদানে পার পেয়ে গিয়েছিল দল। কিন্তু সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হ্যারি কেইনও নিষ্প্রভ থাকলেন, বিদায়ঘণ্টা বেজে গেছে ইংল্যান্ডেরও। ফাইনালে উঠতে না পেরে ইংলিশ অধিনায়ক কেইন বলেছেন, এই হারের ক্ষত তাদেরকে অনেক দিন পোড়াবে।
১২ জুলাই ২০১৮, ০৭:৩৫ পূর্বাহ্ন

ব্রিটিশ মিডিয়ার কড়া সমালোচনায় মদ্রিচ

ব্রিটিশ মিডিয়ার নাক উঁচু স্বভাবের কথা কারোরই অজানা নয়। নিজেদের দলকে উঁচুতে তুলতে গিয়ে প্রতিপক্ষকে খাটো করে দেখার প্রবণতাও নতুন কিছু নয় তাদের জন্য। ইংলিশদের হারিয়ে ফাইনালে ওঠার পর সেই ব্রিটিশ মিডিয়াকেই এক হাত নিয়েছেন ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচ।
১২ জুলাই ২০১৮, ০৭:১৫ পূর্বাহ্ন

আঁতুড়ঘরে ফেরা হলো না বিশ্বকাপের

ম্যাচের আগে প্রিন্স হ্যারি বলেছিলেন, বিশ্বকাপ এবার নিশ্চিতভাবেই ঘরে ফিরছে। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মাধ্যমে পূর্ণতা পাবে বিশ্বকাপ, এমনটাই বোঝাতে চেয়েছিলেন ব্রিটিশ রাজপুত্র। কিন্তু বিশ্বকাপের আর আঁতুড়ঘরে ফেরা হলো না। এগিয়ে গিয়েও ২-১ গোলের পরাজয়ে ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়েছে ইংলিশরা।
১২ জুলাই ২০১৮, ০৭:০৫ পূর্বাহ্ন

ইংলিশদের থামিয়ে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে ক্রোয়েশিয়া

স্বপ্নযাত্রা ছুটছেই ক্রোয়েশিয়ার। নক আউট পর্বের আগের দুই ম্যাচে জয়টা এসেছিল টাইব্রেকারে। এদিনও মনে হচ্ছিল যেন পেনাল্টি শুট আউটেই নির্ধারিত হচ্ছে তাদের ভাগ্য। কিন্তু তা হতে দেননি মারিও মানজুকিচ। তার অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় এনে দেন তিনি। ফলে ১৯৬৬ এর চ্যাম্পিয়নদের থামিয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকেট পেল ক্রোয়েশিয়া।
১১ জুলাই ২০১৮, ০৮:৩২ অপরাহ্ন

রিয়ালে রোনালদোর জায়গা নিতে নজরে ছয়জন

দীর্ঘ নয়টি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ভবিষ্যতের কথা ভেবে রোনালদোকে আটকানোর তেমন একটা চেষ্টাও করেনি রিয়াল। কিন্তু রোনালদোর শূন্যতা পূরণে কাকে নিয়ে আসবেন ফ্লোরেন্তিনো পেরেজ? রিয়ালের সম্ভাব্য শর্টলিস্টে আছে ছয়জনের নাম।
১১ জুলাই ২০১৮, ১২:২৬ অপরাহ্ন

যে পাঁচ বার পার্থক্য গড়ে দিয়েছে ভিএআর

প্রথমবারের মতো বিশ্বকাপে ব্যবহৃত হচ্ছে ভিএআর। ম্যাচের ফলাফলের উপর ভালোই প্রভাব রাখবে এই প্রযুক্তি, সেটা অনেকটা অনুমিতই ছিল। বেশ অনেকগুলো ম্যাচেই রেফারিরা ভিএআরের সহায়তা নিয়েছেন, তবে এই পাঁচটি ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে নতুন এই প্রযুক্তি।
১১ জুলাই ২০১৮, ১১:৪১ পূর্বাহ্ন

‘এই ফ্রান্সের হয়ে জেতার চেয়ে বেলজিয়ামের হয়ে হারাও ভালো’

ফ্রান্সের জয়কে ‘ফুটবলের জন্য লজ্জাজনক’ মন্তব্য করে সাড়া ফেলে দিয়েছেন বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া। এবার কোর্তোয়ার সাথে সুর মিলিয়ে মন্তব্য করেছেন বেলজিয়ান অধিনায়ক এডেন হ্যাজার্ডও। বলেছেন, ফ্রান্স যেভাবে খেলেছেন সেভাবে খেলে জেতার চেয়ে বেলজিয়ামের হয়ে হারতেই বেশি পছন্দ করবেন তিনি।
১১ জুলাই ২০১৮, ১০:১৪ পূর্বাহ্ন

পেনাল্টি শুটআউটের জন্যই ভুগতে পারে ক্রোয়েশিয়া : ম্যারাডোনা

শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে দুটি ম্যাচ পেনাল্টিতে জিতে সেমিফাইনালে এসেছে ক্রোয়েশিয়া। চরম উত্তেজনাকর মুহূর্তে দুটি ম্যাচ জিতে এই পর্যায়ে আসায় স্নায়ুচাপ সামলানোর দিক থেকে অনেকটাই এগিয়ে থাকার কথা ক্রোয়াটদের। কিন্তু ডিয়েগো ম্যারাডোনা বলছেন, এই পেনাল্টি শুট আউট খেলে আসার কারণেই সেমিফাইনালে ভুগতে পারে ক্রোয়েশিয়া।
১১ জুলাই ২০১৮, ০৯:৪৯ পূর্বাহ্ন

গুহা থেকে উদ্ধার হওয়া থাই শিশুদের উদ্দেশ্যে জয় উৎসর্গ পগবার

সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ১২ বছর পর ফাইনালে উঠেছে ফ্রান্স। আর এই জয়কে পল পগবা উৎসর্গ করেছেন থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার হওয়া ১২ শিশুর উদ্দেশ্যে।
১১ জুলাই ২০১৮, ০৯:২৩ পূর্বাহ্ন

পগবার প্রশংসায় পঞ্চমুখ ফ্রান্স কোচ

গোল করেননি, সতীর্থকে দিয়ে গোল করাতেও পারেননি। তবুও পল পগবার প্রশংসা ঝরে পড়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের মুখে। পুরো ম্যাচে অসাধারণ খেলার জন্য কোচের বাহবা পেয়েছেন এই মিডফিল্ডার।
১১ জুলাই ২০১৮, ০৮:৪৯ পূর্বাহ্ন

ফ্রান্সের জয়কে ‘ফুটবলের জন্য লজ্জা’ বললেন কোর্তোয়া

সেমিফাইনালে এক গোলের ব্যবধানে জিতে ২০ বছর পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ফ্রান্স। সবাই যেখানে ফরাসিদের এমন কীর্তিতে অভিনন্দন জানাতে ব্যস্ত, তখন উল্টো কথা বলছেন বেলজিয়ান কিপার থিবো কোর্তোয়া। বলেছেন, ফ্রান্সের এই জয় ‘ফুটবলের জন্যই লজ্জাজনক।’
১১ জুলাই ২০১৮, ০৮:২০ পূর্বাহ্ন

ব্যালন ডি’অর নয়, বিশ্বকাপ চান এমবাপে

কিছুদিন আগেই এডেন হ্যাজার্ড বলেছিলেন, পারফরম্যান্স আর প্রতিভা বিবেচনায় নিলে এমবাপে এখনই ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার। তবে এমবাপে নিজে ব্যালন ডি’অর হয়ের চেয়ে প্রাধান্য দিচ্ছেন বিশ্বকাপকে। বলেছে, ব্যালন ডি’অরের মতো ব্যক্তিগত পুরষ্কার নিয়ে মাথা ঘামান না তিনি। তার দরকার বিশ্বকাপ।
১১ জুলাই ২০১৮, ০৭:৫৯ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ

এই দুই দল সেমিফাইনাল খেলবে, বিশ্বকাপের আগে এই কথা অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু চমকের এই বিশ্বকাপে অনেককেই চমকে দিয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে একবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দ্বিতীয়বারের মতো সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়া। দেখে নেয়া যাক এই দুই দলের পরিসংখ্যানগুলো।
১১ জুলাই ২০১৮, ০৭:৩৬ পূর্বাহ্ন