ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

ফুটবলের মহামঞ্চের শেষ চারের লড়াই শুরু। স্বপ্নের ফাইনালের লড়াই। শিরোপা লড়াইয়ে টিকে থাকছেন কে তা জানার অপেক্ষা পালা প্রায় শেষের দিকে। দ্বিতীয় সেমিফাইনালে রাতে মাঠে নামছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলই দুর্দান্ত ফুটবল খেলছে পুরো আসর জুড়েই। তাই জমজমাট একটি লড়াই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
১১ জুলাই ২০১৮, ০৬:৫৮ পূর্বাহ্ন

দুই বছর আগে পাওয়া কষ্ট ভুলতে চান দেশম

দুই বছর আগে ইউরো কাপের ফাইনালে গিয়েও শিরোপা জিততে পারেনি ফ্রান্স। পর্তুগালের কাছে ১-০ গোলে হেরে সেবার যন্ত্রনাবিদ্ধ হতে হয়েছিল তাদের। মঞ্চটা এবার আরও অনেক বিশাল। বিশ্বকাপের ফাইনালে উঠে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তাই টেনে আনলেন ২০১৬ সালের ইউরো হারের প্রসঙ্গ।
১০ জুলাই ২০১৮, ০৯:১৬ অপরাহ্ন

খেলোয়াড়দের মেজাজ হারানোর ব্যাখ্যা দিলেন বেলজিয়াম কোচ

ম্যাচের তখন অন্তিম মূহুর্ত। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় হয়। প্রতিটি মুহূর্তই কাজে লাগাতে মরিয়া এক গোলে পিছিয়ে থাকা বেলজিয়াম। আর স্বাভাবিকভাবে সময় নষ্ট করার তালে ফ্রান্স। এতে করে কিলিয়ান এমবাপের সঙ্গে বেলজিয়ান ডিফেন্ডারদের এক চোট হয়েও গেল। ম্যাচ শেষে অবশ্য তার ব্যাখ্যা দেন বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজ।
১০ জুলাই ২০১৮, ০৯:০৪ অপরাহ্ন

বেলজিয়ামের স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে ফ্রান্স

কিলিয়েন এমবাপে, আতোঁয়া গ্রিজম্যান, পল পগবা, অলিভার জিরুদদের ঠিকই আটকে রাখল বেলজিয়ান ডিফেন্ডাররা। কিন্তু কে জানতো চোরাগোপ্তা হামলা করবেন স্যামুয়েল উমতিতির মতো ডিফেন্ডাররা। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন এ বার্সা ডিফেন্ডারই। তার দেওয়া একমাত্র গোলে রাশিয়া বিশ্বকাপের ফাইনালের টিকেট পেল ফ্রান্স। আর তাতে স্বপ্নযাত্রা থাকল টুর্নামেন্টের ডাকহর্স বেলজিয়ামের।
১০ জুলাই ২০১৮, ০৮:০০ অপরাহ্ন

রিয়াল ছেড়ে জুভেন্টাসে রোনালদো

গুঞ্জন ছিল অনেকদিন থেকেই। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়ে গেল। রিয়াল মাদ্রিদ ছেড়ে আনুষ্ঠানিকভাবেই ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে নাম লিখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
১০ জুলাই ২০১৮, ০৩:৫৮ অপরাহ্ন

গুহা থেকে উদ্ধার থাই কিশোরদের ওল্ড ট্রাফোর্ডে আমন্ত্রণ ম্যানইউর

থাম লুয়াং গুহা থেকে ফুটবল দল ‘ওয়াইল্ড বোরস’-এর ১২ খুদে খেলোয়াড় এবং তাদের কোচকে সুস্থ অবস্থায় উদ্ধার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিশ্ব। আর সবার মতো তাতে দারুণ খুশি বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মৌসুমে সেই ফুটবল ক্লাবকে ওল্ড ট্রাফোর্ডে আমন্ত্রণ জানিয়েছে তারা। এমনকি উদ্ধার কর্মীদেরও আমন্ত্রণ জানিয়েছে রেড ডেভিলরা।
১০ জুলাই ২০১৮, ০২:১১ অপরাহ্ন

কে হবেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়?

প্রতিটি বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেয়া হয় গোল্ডেন বল পুরষ্কার। গতবার এই পুরষ্কার জিতেছিলেন লিওনেল মেসি। তবে এবার আগেভাগেই বিদায় নেয়ায় নিশ্চিতভাবেই অন্য কারোর হাতে উঠতে যাচ্ছে গোল্ডেন বল। কিন্তু কে হতে পারেন তিনি? টুর্নামেন্টের এখনও পর্যন্ত পারফরম্যান্স অনুযায়ী গোল্ডেন বলের যোগ্য দাবিদার হিসেবে সামনে চলে আসছে তিনজনের নাম- লুকা মদ্রিচ, এডেন হ্যাজার্ড ও আতোঁয়ান গ্রিজম্যান।
১০ জুলাই ২০১৮, ১১:২১ পূর্বাহ্ন

সেমিফাইনালে ‘সৌভাগ্যের প্রতীক’ রেফারিকে পাচ্ছে ইংল্যান্ড

ইংলিশ সমর্থকেরা কি এখন থেকেই ফাইনালে যাওয়ার আগাম উদযাপন শুরু করে দেবেন? এমন উদ্ভট প্রশ্নে অবাক হতে পারেন অনেকেই। সেমিফাইনালই জেতা হলো না এখনও, ফাইনালে যাওয়ার উদযাপন করবে কীভাবে? ইংলিশরা আসলে উদযাপন করতে পারে অতীত ইতিহাস দেখে।
১০ জুলাই ২০১৮, ১০:১৩ পূর্বাহ্ন

হিসাবরক্ষক থেকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হওয়ার গল্প

গত তিন মৌসুমে চেলসি ও লেস্টার সিটির হয়ে ১২৯ টি ম্যাচ খেলেছেন এন’গোলো কান্তে। এই ১২৯ ম্যাচে তিনি গোল করেছেন চারটি, অ্যাসিস্ট করেছেন সাতটি। এই সময়ের মধ্যে ফ্রান্সের হয়ে ম্যাচ খেলেছেন ২৯ টি, গোল আর অ্যাসিস্ট করেছেন একটি করে। অর্থাৎ তাকে গোলস্কোরার কিংবা অ্যাসিস্টদাতা- কোনটাই বলা যায় না।
১০ জুলাই ২০১৮, ০৯:৩৭ পূর্বাহ্ন

পীঠের ব্যথায় অনুশীলন করেননি এমবাপে

বেলজিয়ামের বিপক্ষে সেমিফাইনাল সামনে রেখে গতকাল গোটা ফ্রান্স দল অনুশীলন করলেও দলের সাথে অনুশীলন করেননি টিনএজ তারকা কিলিয়ান এমবাপে। তবে অনুশীলন না করলেও ফ্রান্স ম্যানেজমেন্টের আশা, সেমিফাইনালে মাঠে নামবেন এমবাপে।
১০ জুলাই ২০১৮, ০৮:৪৭ পূর্বাহ্ন

সাম্পাওলির ভবিষ্যৎ বিষয়ে মুখ খুলেছে এএফএ

বিশ্বকাপের মাঝেই তাকে বরখাস্ত করা নিয়ে কথা উঠেছিল। কোনমতে গ্রুপ পর্ব পার হয়ে গেলেও শেষ ষোলোতেই ফ্রান্সের কাছে হেরে বাদ পড়তে হয়েছে। হোর্হে সাম্পাওলির ভবিষ্যৎ কী হয়, সেটি জানতে তাই আগ্রহ ছিল অনেকেরই। এতদিন পর সাম্পাওলির ভবিষ্যৎ বিষয়ে মুখ খুলেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
১০ জুলাই ২০১৮, ০৭:৪৭ পূর্বাহ্ন

লুকাকু না এমবাপে, কে হবেন হিরো?

একজন নিজ দলের মূল স্ট্রাইকার, নম্বর নাইন। আরেকজনের গায়ে নম্বর নাইনের জার্সি নেই বটে, তবে কাজ করে যাচ্ছেন মূল স্ট্রাইকারের মতোই। বেলজিয়ামকে গোল এনে দেয়ার মূল দায়িত্বটা যেমন রোমেলু লুকাকুর, তেমনি ফ্রান্সও গোল এনে দেয়ার জন্য তাকিয়ে থাকবে কিলিয়ান এমবাপের দিকেই। দুজনের এই লড়াইয়ে কে জিতবেন আজ?
১০ জুলাই ২০১৮, ০৭:৩৭ পূর্বাহ্ন

ফ্রান্স বনাম বেলজিয়াম : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

শুরু হচ্ছে ফুটবলের মহামঞ্চের শেষ চারের লড়াই। স্বপ্নের ফাইনালের লড়াই। শিরোপা লড়াইয়ে টিকে থাকছেন কে তা জানার অপেক্ষা পালা প্রায় শেষের দিকে। প্রথম সেমিফাইনালে রাতে মাঠে নামছে ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ও হালের সাড়া জাগানো দল বেলজিয়াম। দুই দলই দুর্দান্ত ফুটবল খেলছে পুরো আসর জুড়েই। তাই জমজমাট একটি লড়াই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
১০ জুলাই ২০১৮, ০৬:৫৯ পূর্বাহ্ন

সংখ্যায় সংখ্যায় ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ

এক দলের সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি, আরেক দল আছে এক যুগ পর বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার অপেক্ষায়। এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় দুই দল ফ্রান্স ও বেলজিয়ামের লড়াইটা আকর্ষণীয়ই হওয়ার কথা। তার আগে দুই দলের পরিসংখ্যানগুলোর দিকে চোখ বুলিয়ে নেয়া যাক।
১০ জুলাই ২০১৮, ০৬:৪৮ পূর্বাহ্ন

যে কারণে পর্তুগালের নাগরিক হচ্ছেন কৌতিনহো

লিভারপুল ছাড়তে না চাইলেও অনেকটা জোর করেই নাম লেখিয়েছেন বার্সেলোনায়। কারণ প্রিয় এ ক্লাবে খেলতে ছোট বেলা থেকেই আগ্রহী ছিলেন তিনি। সেই ক্লাবকে সুবিধা করে দিতে পর্তুগালের নাগরিকত্বের আবেদন করেছেন ফিলিপ কৌতিনহো। ফলে ইউরোপের বাইরে থেকে আরও বেশি খেলোয়াড় কিনতে পাড়বে বার্সেলোনা।
৯ জুলাই ২০১৮, ০১:১৯ অপরাহ্ন

এখনই ব্যালন ডি’অর প্রাপ্য এমবাপের: হ্যাজার্ড

সেমিফাইনালে তারা একে অপরের প্রতিপক্ষ। কিন্তু ম্যাচের আগে প্রতিদ্বন্দ্বিতা ভুলে যেন প্রতিপক্ষের সেরা স্ট্রাইকারের বন্দনায় মেতেছেন এডেন হ্যাজার্ড। বেলজিয়ান অধিনায়ক বলেছেন, এই ১৯ বছর বয়সেই নিজেকে ব্যালন ডি’অরের জন্য যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করিয়ে ফেলেছেন কিলিয়ান এমবাপে।
৯ জুলাই ২০১৮, ১১:৫৫ পূর্বাহ্ন

আত্মঘাতী গোলে মৃত্যুর হুমকি পাচ্ছেন ব্রাজিলের ফের্নানদিনহো

ভিনসেন্ট কম্পানির হেডটা জালে জড়ানোর আগে গায়ে লেগেছিল ফের্নানদিনহোর। আর তাতেই ম্যাচে হারের সব দোষ ঘাড়ে পড়েছে এ ম্যানচেস্টার সিটি ফুটবলারের। বর্ণবাদের স্বীকার তো হচ্ছেন হরহামেশা এমনকি মেসেজে মৃত্যুর হুমকিও পাচ্ছেন। বাদ যাচ্ছে না তার স্ত্রী পরিবারও।
৯ জুলাই ২০১৮, ১১:৪৮ পূর্বাহ্ন

এই প্রথম কাপ না জেতা দলকে সাদরে বরণ ব্রাজিলিয়ানদের

ব্রাজিলিয়ানদের কাছে কাপ না জেতা মানেই ব্যর্থতা। সে দল ফাইনালে উঠলেও। তবে ব্যতিক্রম হয়েছে এবার। হেক্সা জেতার মিশনে রাশিয়া থেকে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের হেরেই বিদায় নিয়েছে ব্রাজিল। দেশে ফিরতেও হয়েছে তাই আগেভাগে। তবে তাতেও নেইমারদের প্রতি দর্শকদের ভালোবাসা কমেনি।
৯ জুলাই ২০১৮, ১১:৩৮ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপে ভেঙেছে যে সাত রেকর্ড

মহাতারকাদের পতনের দিক থেকে যেমন, তেমন রেকর্ড ভাঙার দিক থেকেও আলোচিত হয়ে থাকবে রাশিয়া বিশ্বকাপ। এখনও পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সাতটি রেকর্ড ভেঙেছে রাশিয়া বিশ্বকাপে। ভেঙে যাওয়া সেই রেকর্ডগুলোই দেখে নিন একবার।
৯ জুলাই ২০১৮, ১০:৪০ পূর্বাহ্ন

বিশ্বকাপ কাভার করতে গিয়ে ডাকাতির শিকার বিবিসির সাংবাদিক

বিশ্বকাপ কাভার করতে রাশিয়ায় গিয়ে ডাকাতির শিকার হয়েছেন বিবিসির এক ব্রিটিশ সাংবাদিক। রাজধানী মস্কোতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৯ জুলাই ২০১৮, ১০:০০ পূর্বাহ্ন