বিশ্বকাপের পরপর খেলোয়াড় কিনলেই লোকসান!
গত বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই? নবাগত হিসেবে পুরো টুর্নামেন্টে আলো ছড়িয়েছিলেন হামেস রদ্রিগেজ, জিতেছিলেন গোল্ডেন বুটও। বিশ্ব ফুটবলের নতুন সেনসেশন এসে গেছেন, এরকম মাতামাতিও হয়েছে রদ্রিগেজকে নিয়ে। নতুন এই সেনসেশনকে সই করানোর সুযোগটা সবার আগে লুফে নেয় রিয়াল মাদ্রিদ, বিশ্বকাপের পরপরই তাড়াহুড়ো করে প্রায় ৬৩ মিলিয়ন পাউন্ডে মোনাকো থেকে নিয়ে আসে হামেসকে।
৯ জুলাই ২০১৮, ০৮:৪৩ পূর্বাহ্ন
‘মেসিকে আটকাতে পারলে কেইনকেও আটকানো সম্ভব’
ছয় গোল নিয়ে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন। সেমিফাইনালে এই কেইনের মুখোমুখিই হতে হবে ক্রোয়েশিয়াকে। কেইনকে নিয়ে তাই বাড়তি চিন্তা থাকতেই পারে ক্রোয়েশিয়ার। কিন্তু ক্রোয়াট কোচ জলাতকো দালিচ বলছেন, মেসিকে আটকাতে পারলে তাঁর দল কেইনকেও আটকাতে পারবে।
৯ জুলাই ২০১৮, ০৮:৩১ পূর্বাহ্ন
বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট
কখনো বিশ্বকাপ খেলেনি, অদূর ভবিষ্যতে খেলার সম্ভাবনাও নেই। এমনকি বাছাইপর্বে অংশ নেওয়াও কেবল ‘অংশগ্রহণই বড় কথা’ এরকম স্লোগানে। অথচ বাংলাদেশে বিশ্বকাম নিয়ে মাতামাতি অংশ নেওয়া অনেক দেশ থেকেও যেন বেশি। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশিদের এই উন্মাদনা নজর এড়ায়নি ফিফার। ফিফার ফেসবুক পোস্টে তারই স্বীকৃতি মিলল।
৯ জুলাই ২০১৮, ০৬:৪১ পূর্বাহ্ন
ঘুষ নেওয়ায় আজীবন নিষিদ্ধ কেনিয়ান রেফারি
রাশিয়া বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার জন্য তালিকায় থাকা এক রেফারিকে আজীবন নিষিদ্ধ করেছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)। ঘুষ নেওয়ায় কেনিয়ান রেফারি এডেন মারওয়া রেঞ্জকে নিষিদ্ধ করে সংস্থাটি। ঘানার এক সাংবাদিকের অনুসন্ধানী তদন্তে ধরা পড়েন এ কেনিয়ান।
৮ জুলাই ২০১৮, ০২:৫৬ অপরাহ্ন
ভুল বেঞ্চে অঁরি, দেখিয়ে দিবেন জিরুদ
রাবণের আপন ছোট ভাই বিভীষণ। কিন্তু সীতাকে অপহরণ করায় ভাইকে সঙ্গ না দিয়ে যোগ দেন রামের সঙ্গে। আর তাতেই লঙ্কার পতন। কারণ নিজ দেশের গোপন কথা যে বলে দিয়েছিলেন তিনি। ঠিক এমন কিছুরই ভয় পাচ্ছে ফ্রান্স। কারণ তাদের ঘরের ছেলে থিয়েরি অঁরি যে যোগ দিয়েছেন বেলজিয়ামের সহকারী কোচ হিসেবে। তবে তাকে ভুল প্রমাণ করতে চান দলের অন্যতম সেরা স্ট্রাইকার অলিভার জিরুদ।
৮ জুলাই ২০১৮, ০১:৩৭ অপরাহ্ন
এ সময়ে ক্রিকেট খেলেছেন ম্যানসিটি গোলরক্ষক জো হার্ট?
২৮ বছর সেমিফাইনালে ওঠার হাতছানি ইংল্যান্ডের। এমন ম্যাচের সময় মাঠে তো নয়ই, নেই টিভির সামনেও। তাও কি না ইংল্যান্ডের হয়ে খেলা এক সময়ের নাম্বার ওয়ান গোলরক্ষক। অবাক করা ব্যাপার হলেও সত্যিই আগের দিন ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখেননি জো হার্ট। ওই সময়ে ক্রিকেট খেলছিলেন এ তারকা।
৮ জুলাই ২০১৮, ১২:২৮ অপরাহ্ন
রাকিতিচের স্নায়ু চাপ সামলানোর কৌশল
টানা দুটি টাই-ব্রেকারের ভাগ্য পরীক্ষায় জিতে সেমিফাইনালে ক্রোয়েশিয়া। আর দুইবারই শেষ শটটি নিয়েছিলেন মিডফিল্ডার ইভান রকিতিচ। প্রচণ্ড স্নায়ু চাপকে উপেক্ষা করে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে নিজেদের উত্থান নিশ্চিত করেন তিনি। অথচ এ সময়ে চাপে ভেঙে পড়েছেন অনেক নামীদামী খেলোয়াড়রাই।
৮ জুলাই ২০১৮, ১১:২৩ পূর্বাহ্ন
বেলজিয়ান ফুটবলারের অবিশ্বাস্য যাত্রার গল্প
মাত্র আট বছর আগেও তিনি ছিলেন একজন পোস্টম্যান। জীবিকার জন্যে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দিনভর কঠোর পরিশ্রম করে লোকের চিঠি বিলি করতেন। সেই থমাস মুনিয়ের এখন বেলজিয়ামের জার্সি গায়ে বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে। জীবন যদি ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য মঞ্চ হয়, তবে নিঃসন্দেহে সেই মঞ্চের মনকাড়া গল্পটি এই বেলজিয়ান ডিফেন্ডারের।
৮ জুলাই ২০১৮, ১১:০৬ পূর্বাহ্ন
‘মেসি-রোনালদোর পর্যায়ে আসতে আরও দুবছর লাগবে নেইমারের’
নেইমারের সাবেক কোচ তিনি। গত বিশ্বকাপে নেইমারদের কোচ হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের ডাগআউটেও। নেইমারের সামর্থ্য সম্পর্কে তাই ভালোই ধারণা আছে লুইস ফেলিপে স্কলারির। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপের শিরোপা এনে দেয়া সেই স্কলারি বলছেন, নেইমার যত ভালো খেলোয়াড়ই হোক না কেন, কখনোই পেলেকে ছাড়িয়ে যেতে পারবেন না তিনি। এমনকি মেসি-রোনালদোর পর্যায়ে আসতেও তার আরও দুবছর লাগবে।
৮ জুলাই ২০১৮, ১০:১১ পূর্বাহ্ন
যে পাঁচ কারণে ব্রাজিলের এমন হার
হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পা রেখেছিল ব্রাজিল। বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট পরিমাণ রসদও তাদের হাতে ছিল। কিন্তু তাহলেও কেন কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের? ব্রাজিলের এমন বিদায়ের নেপথ্যের কিছু কারণ খুঁজে বের করা হলো।
৮ জুলাই ২০১৮, ০৯:০৬ পূর্বাহ্ন
ইউরোপে বিশ্বকাপ হলেই যেন চুপসে যায় লাতিন শক্তি
ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে- এই তিন লাতিন দল মিলেই বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছে মোট নয়বার। বিশ্বকাপ যেখানেই হোক, লাতিন দলগুলো, বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা থাকে অন্যতম দুই ফেভারিট। কিন্তু পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ ইউরোপে ফিরলেই চুপসে যায় লাতিন ফেভারিটদের সব শক্তি।
৮ জুলাই ২০১৮, ০৮:৩৮ পূর্বাহ্ন
আর মাঠে নামার শক্তি পাচ্ছেন না নেইমার!
চার বছর আগে পারেননি, এবার অনেক আশা নিয়ে রাশিয়ায় পা রেখেছিলেন তিনি। সবকিছু এগোচ্ছিলও পরিকল্পনা মতোই, কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে বিসর্জন দিতে হয়েছে বিশ্বকাপ স্বপ্ন। স্বাভাবিকভাবেই এতে ভীষণ হতাশ হয়ে পড়েছেন নেইমার। এতটাই যে, ফুটবল খেলার জন্য আবার মাঠে ফেরার শক্তি পেতেই কষ্ট হচ্ছে তাঁর।
৮ জুলাই ২০১৮, ০৬:১৫ পূর্বাহ্ন
এবার টাইব্রেকারে স্বপ্নভঙ্গ স্বাগতিক রাশিয়ার
ইভান রকিতিচ যখন শেষ পেনাল্টিটি নিতে আসলেন সোচির ফিস্ট স্টেডিয়ামের প্রায় ৪৪ হাজার দর্শক তখন তাকিয়ে ছিল ইগোর আকিনফেভের দিকে। এ নায়কই যে স্পেনকে বিদায় করে শেষ আটে এনেছিল দলকে। কিন্তু এদিন পারলেন না। ভাগ্যটা তাকে সঙ্গ দেয়নি। আর তাতে কোয়ার্টার ফাইনালেই রূপকথার গল্পটা শেষ হয় স্বাগতিকদের। ১৯৯৮ সালের পর আবার সেমিফাইনালে উঠল ক্রোয়েশিয়া।
৭ জুলাই ২০১৮, ০৯:০২ অপরাহ্ন
২৮ বছর পর সেমিফাইনালে ইংল্যান্ড
ফুটবলের খেলার জন্মই দিয়েছে ইংল্যান্ড। অথচ তাদের ইতিহাসটাই সমৃদ্ধ নয়। তবে চলতি আসরে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে তারা। সেমিফাইনালে সুইডেনকে হারিয়েছে তারা। ২-০ গোলের জয়ে ২৮ বছর পর সেমিফাইনালের টিকেট পেল থ্রি লায়ন্স।
৭ জুলাই ২০১৮, ০৩:৫৩ অপরাহ্ন
সংখ্যায় সংখ্যায় ইংল্যান্ড-সুইডেন ম্যাচ
বিশ্বকাপ শুরুর আগে হয়তো দল দুটিকে কোয়ার্টার ফাইনালে কল্পনা করতে পারেননি কেউই। অনেক চমকের রাশিয়া বিশ্বকাপে চমক লাগিয়ে কোয়ার্টারে উঠে গেছে ইংল্যান্ড ও সুইডেন। দুই দলের লড়াইয়ের আগে একবার পরিসংখ্যানের দিকে চোখ বুলানো যাক।
৭ জুলাই ২০১৮, ১০:২১ পূর্বাহ্ন
দুধে পানি মিশিয়ে খাওয়া সেই ছেলেটিই আজ বিশ্বকাপ সেমিতে
ফুটবল শুধু একটি খেলা নয়, ফুটবল একটি আবেগের নাম, ফুটবল একটি ভালোবাসার নাম। এই ভালোবাসার পেছনে লুকিয়ে থাকে অজস্র না বলা গল্প। বেলজিয়ান ফুটবলার রোমেলু লুকাকুর জীবনেও আছে এমন এক মর্মস্পর্শী গল্প, নিশ্চিতভাবেই যা ছুঁয়ে যাবে সকল ফুটবলপ্রেমীর হৃদয়।
৭ জুলাই ২০১৮, ০৯:০৮ পূর্বাহ্ন
রাশিয়া বনাম ক্রোয়েশিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
শেষ ষোলোর লড়াই শেষে এবার সেমি-ফাইনালে ওঠার লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে ক্রোয়েশিয়া ও স্বাগতিক রাশিয়া। দু’টি দলই দারুণ ফুটবল খেলেছে চলতি আসরে। তাই জমজমাট একটি লড়াই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
৭ জুলাই ২০১৮, ০৭:৩৬ পূর্বাহ্ন
স্টেডিয়াম নয়, এ যেন ফেভারিটদের মৃত্যুকূপ!
ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি- চাইলে তিন দলের সমর্থকেরাই এখন ফিফার কাছে অভিযোগ জানাতে পারেন। তিন দলেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো কেন কাজানেই দিতে হলো!
৭ জুলাই ২০১৮, ০৭:২৫ পূর্বাহ্ন
স্টেডিয়াম নয়, এ যেন ফেভারিটদের মৃত্যুকূপ!
ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি- চাইলে তিন দলের সমর্থকেরাই এখন ফিফার কাছে অভিযোগ জানাতে পারেন। তিন দলেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো কেন কাজানেই দিতে হলো!
৭ জুলাই ২০১৮, ০৭:২৩ পূর্বাহ্ন
'বেলজিয়ামের ট্যাকটিকসেই কাবু হয়েছে ব্রাজিল'
ম্যাচের প্রথমার্ধে যেন ব্রাজিলের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়েছে বেলজিয়াম। রেড ডেভিলদের একেকটি প্রতি আক্রমণে যেন ফাটল ধরে যাচ্ছিল ব্রাজিলিয়ান ডিফেন্সে। তেমনি এক প্রতি আক্রমণ থেকে দলের দ্বিতীয় গোলটি করা কেভিন ডি ব্রুইন বলছেন, বেলজিয়ামের গতিময় প্রতি আক্রমণের কোন জবাবই ছিলো না ব্রাজিলের কাছে।
৭ জুলাই ২০১৮, ০৭:১৫ পূর্বাহ্ন