ইংল্যান্ড বনাম সুইডেন: ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
শেষ ষোলোর লড়াই শেষে এবার সেমি-ফাইনালে ওঠার লড়াই। দিনের প্রথম ম্যাচে লড়বে ১৯৯৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ও ১৯৫৮ সালের ফাইনালিস্ট সুইডেন। আসরের শুরু থেকেই দারুণ গোছানো ফুটবল খেলছে ইংলিশরা। আর শুরুটা খারাপ হলেও ধীরে ধীরে নিজেদের ফিরে পেয়েছে সুইডিশরাও। তাই জমজমাট একটি লড়াই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
৭ জুলাই ২০১৮, ০৬:৫৩ পূর্বাহ্ন
হেরেও নেইমারের প্রশংসায় তিতে
বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু গতকালের ম্যাচে নিজের জাতটা ঠিকই চিনিয়েছেন নেইমার। দ্বিতীয়ার্ধে এক কথায় অসাধারণ ছিলেন, বারবার গতি আর ড্রিবলিং দিয়ে পরাস্ত করেছেন বেলজিয়ান ডিফেন্ডারদের। ব্রাজিল কোচ তিতে তাই পরাজয়ের হতাশা এক পাশে সরিয়ে রেখে নেইমারের প্রসংশাই করেছেন।
৭ জুলাই ২০১৮, ০৬:৫২ পূর্বাহ্ন
কাজ চালিয়ে যাবেন তিতে, আশা রোনাল্ডোর
কার্লোস দুঙ্গার বিদায়ের পর হেক্সা জয়ের স্বপ্নসারথি করে নিয়ে আসা হয়েছিল ব্রাজিলের ঘরোয়া ফুটবলে সবচেয়ে জনপ্রিয় কোচদের একজন তিতেকে। কিন্তু সেই তিতেও এনে দিতে পারলেন না কাঙ্ক্ষিত হেক্সা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো তাও আশা করছেন, বিশ্বকাপ এনে দিতে না পারলেও কোচ হিসেবে থেকে যাবেন তিতে।
৭ জুলাই ২০১৮, ০৬:৪৮ পূর্বাহ্ন
‘এমন বিদায় মেনে নেয়া ২০১৪ এর চেয়েও কষ্টের’
এবারের বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি ছিল ব্রাজিল। এমন দল নিয়ে এসেও ব্রাজিলকে বিদায় নিতে হলো কোয়ার্টার ফাইনাল থেকে। তাই এমন পরাজয়ে স্বাভাবিকভাবেই হতাশ ব্রাজিলিয়ানরা। এতটাই হতাশ, পাওলিনহো তো বলেই ফেলেছেন, এমন বিদায় ২০১৪ বিশ্বকাপের চেয়েও কষ্টকর।
৭ জুলাই ২০১৮, ০৬:৩৭ পূর্বাহ্ন
ব্রাজিলকে কাঁদিয়ে সেমিফাইনালে বেলজিয়াম
ফেভারিটের তকমা নিয়েই রাশিয়ায় পা রাখে বেলজিয়াম। আর ফেভারিটের মতোই খেলে চলেছে। শেষ ষোলোর ম্যাচে কিছুটা ধাক্কা খেয়েছিল জাপানের কাছে। কিন্তু নিজেদের গোছাতে খুব একটা সময় নেয়নি। এদিন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শেষ পর্যন্ত স্নায়ু চাপ সামলে জয় তুলে নিল তারাই। ২-১ গোলের দারুণ এক জয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সেমিফাইনালের টিকেট কাটল দলটি। আর একই সঙ্গে ল্যাটিন আমেরিকার শেষ দল ব্রাজিলকে বিদায় করে অল ইউরোপ সেমিফাইনাল নিশ্চিত করল রেড ডেভিলরা।
৬ জুলাই ২০১৮, ০৭:৫৩ অপরাহ্ন
উরুগুয়েকে হারিয়ে শেষ চারে ফ্রান্স
ম্যাচে সমান তালেই লড়াই করেছে উরুগুয়ে। পার্থক্য ছিল দুই গোলরক্ষকের। দুর্দান্ত কিছু সেভ করেছেন ফরাসী গোলরক্ষক হুগো লরিস। অপরদিকে সহজ মিসে দলকে বড় চাপে ফেলেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ফলে ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল দুইবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। আর তাতে ষষ্ঠবারের মতো সেমিফাইনালের টিকেট কাটল ১৯৯৮ এর বিশ্বচ্যাম্পিয়নরা।
৬ জুলাই ২০১৮, ০৩:৫৮ অপরাহ্ন
অ্যালিসন না কোর্তোয়া, সেরা কে?
ইউরোপের অন্যতম সেরা গোলকিপার দুজন। নিয়মিত পারফরম্যান্স দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন অনেকবার। অ্যালিসন বেকার আর থিবো কোর্তোয়া, কোন গোলকিপার আজ হবেন দলের রক্ষাকর্তা?
৬ জুলাই ২০১৮, ১১:৩৩ পূর্বাহ্ন
কেবল নেইমার একাই ডাইভ দেয় না: মরিনহো
নেইমারের ডাইভ দেয়া দিয়ে মুখ খোলেননি এমন লোক বোধহয় খুব কম পাওয়া যাবে। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। পর্তুগীজ এই কোচ বলছেন, বিশ্বকাপে নেইমার একা নন, ডাইভ দিচ্ছেন আরও অনেকেই। তাই শুধু নেইমারের সমালোচনা করাটা অযৌক্তিক।
৬ জুলাই ২০১৮, ১০:১৩ পূর্বাহ্ন
হ্যাজার্ডকে আটকানোর বুদ্ধি বাতলে দিচ্ছেন উইলিয়ান
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে মেসিকে আটকানোর জন্য ইভান রাকিটিচের শরণাপন্ন হয়েছিল ক্রোয়েশিয়া। ফলাফলও হাতেনাতেই পেয়েছে তারা। এবার বেলজিয়াম ম্যাচের আগে একই কৌশল অবলম্বন করতে যাচ্ছে ব্রাজিল। বেলজিয়ামের সেরা তারকা এডেন হ্যাজার্ডকে নিষ্ক্রিয় রাখার জন্য উইলিয়ানের সাহায্য নিচ্ছে তারা।
৬ জুলাই ২০১৮, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংখ্যায় সংখ্যায় উরুগুয়ে-ফ্রান্স ম্যাচ
একদিকে জমাট রক্ষণ, অন্যদিকে গতিশীল আক্রমণ, উরুগুয়ে-ফ্রান্সের ম্যাচ বলতে এই দৃশ্যই চোখে ভাসবে অনেকের। শেষ পর্যন্ত উরুগুয়ের রক্ষণ জিতবে না কি ফ্রান্সের আক্রমণ তা জানা যাবে ম্যাচ শেষেই, তবে তার আগে পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক একবার।
৬ জুলাই ২০১৮, ০৮:৩০ পূর্বাহ্ন
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলীয় ডিফেন্ডার
প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন, এরপর থেকেই গোড়ালির চোট নিয়ে মাঠের বাইরে ছিলেন দানিলো। এবার সেই চোটের কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে এই ডিফেন্ডারের।
৬ জুলাই ২০১৮, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-বেলজিয়াম ম্যাচ
টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্রাজিলকে সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতে হতে পারে আজকে। অপরদিকে বেলজিয়ামের সোনালী প্রজন্মের খেলোয়াড়দেরও সবচেয়ে বড় পরীক্ষা নেবে ব্রাজিল। জমজমাট এক ম্যাচই তাই অপেক্ষা করে আছে ফুটবলপ্রেমীদের জন্য। তার আগে দুই দলের পরিসংখ্যানের দিকে চোখ বুলানো যাক।
৬ জুলাই ২০১৮, ০৭:৩৯ পূর্বাহ্ন
হ্যাটট্রিক করলেই জমি পাবেন নেইমার!
ব্রাজিল সুপারস্টারের জন্য বিশেষ কিছু করতে চাইছে রুশ শহর কাজান। কাজান কর্তৃপক্ষ তাই নেইমারের জন্য বিশেষ এক ঘোষণা দিয়েছে। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করতে পারলেই নেইমারকে উপহার হিসেবে কাজানে জমি দেবে তারা!
৬ জুলাই ২০১৮, ০৬:৫৩ পূর্বাহ্ন
নেইমার অভিনেতা নন, বলছেন বেলজিয়াম তারকা
বিশ্বকাপে নেইমারের হুটহাট পড়ে যাওয়াকে অভিনয় বলে সমালোচনা করছেন অনেকে, তবে সেই দলে থাকলেন না কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ রোমেলো লুকাকু। তার দাবি, নেইমার মোটেও অভিনয় করেন না। এমনকি আগামীতে নেইমারকেই বিশ্বসেরা হিসেবে দেখছেন তিনি।
৬ জুলাই ২০১৮, ০৬:৪১ পূর্বাহ্ন
‘ভয় গোপন করছে বেলজিয়াম’
গতকালই বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি দাবি করেছেন, প্রতিপক্ষ ব্রাজিল বলে খেলার আগেই হেরে গেছেন, এমনটা ভেবে রাতের ঘুম নষ্ট করছেন না তারা। তবে এবার ব্রাজিলীয় ডিফেন্ডার মিরান্ডা দাবি করেছেন, নিজেদের ভয় গোপন করতেই এসব মন্তব্য করছেন কোম্পানি।
৬ জুলাই ২০১৮, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রাজিল বনাম বেলজিয়াম : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
শেষ ষোলোর লড়াই শেষে এবার শুরু সেমি-ফাইনালে ওঠার লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তারকাখচিত দল বেলজিয়াম। দুই দলই দুর্দান্ত ফুটবল খেলছে পুরো আসর জুড়েই। তাই জমজমাট একটি লড়াই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
৬ জুলাই ২০১৮, ০৪:২৫ পূর্বাহ্ন
উরুগুয়ে বনাম ফ্রান্স : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
শেষ ষোলোর লড়াই শেষে এবার শুরু সেমি-ফাইনালে ওঠার লড়াই। দিনের প্রথম ম্যাচে লড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ও ১৯৯৮ এর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দুই দলই নিজেদের শেষ ম্যাচে দারুণ গোছানো ফুটবল খেলেছে। তাই জমজমাট একটি লড়াই প্রত্যাশা ফুটবল প্রেমীদের।
৬ জুলাই ২০১৮, ০৪:২০ পূর্বাহ্ন
বেলজিয়ামের বিপক্ষে ফিরছেন মার্সেলো
সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পিঠের ব্যথায় মাঠ ছাড়া মার্সেলো পুরোপুরি সেরে উঠেছেন। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার খেলা নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ আদেনর বাক্কি তিতে। শেষ চারে উঠার লড়াইয়ে কারা থাকছেন জানিয়ে দিয়েছেন তাও।
৫ জুলাই ২০১৮, ০৭:০০ অপরাহ্ন
আর্জেন্টিনার কোচ হচ্ছেন গার্দিওলা!
খুব শিগগিরই আর্জেন্টিনা দলের কোচের পদ থেকে বিদায় নিতে যাচ্ছেন হোর্হে সাম্পাওলি। আর্জেন্টাইন গণমাধ্যমের দাবি এমনটাই। তার জায়গা পূরণে আসছে অনেক কোচের নাম। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী আর্জেন্টিনার লক্ষ্য সাবেক বার্সেলোনা ও বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
৫ জুলাই ২০১৮, ০১:৪২ অপরাহ্ন
মেসি-রোনালদো তর্কে সংসার ভাঙল রাশিয়ান দম্পতির
কে সেরা? লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? এ প্রশ্নের জবাব দিতে হিমশিম খেতে হয় ফুটবল বোদ্ধাদের। আর এমন যদি সেই প্রশ্নের উত্তর দিতে আমজনতাকে, তাহলে এ নিয়ে বিবাদ নিশ্চিত। হরহামেশাই হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে। এ তর্কে এবার রাশিয়ায় বিচ্ছেদ হলো এক দম্পতির।
৫ জুলাই ২০১৮, ১১:২৭ পূর্বাহ্ন