পেলে-রোনাল্ডোর চেয়ে ভালো হতে চান না নেইমার
বয়সটা মাত্র ২৬। এর মধ্যেই ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা নেইমার। ঠিকভাবে ক্যারিয়ার শেষ করতে পারলে সামনে থাকা রোনাল্ডো, রোমারিও এমনকি পেলের রেকর্ড ভাঙাও অসম্ভব কিছু নয়। তবে রেকর্ড ভাঙা তো নয়ই, এমনকি কাউকে ছাড়িয়েও যেতে চান না নেইমার। দলের জয়ে অবদান রাখতে পারলেই দারুণ খুশী পিএসজি সুপারস্টার।
৪ জুন ২০১৮, ১০:৩৫ পূর্বাহ্ন
তিন মাস পর ফিরেই গোল নেইমারের, জিতল ব্রাজিল
নেইমারের গোল দেখে কে বলবে তিনি মাঠের বাইরে ছিলেন পাক্কা তিন মাস। বল পায়ে সেই ক্ষিপ্রতা, জাদুকরী শটে লক্ষ্যভেদ। অথচ বিরতির আগে গোল না পেয়ে অস্বস্তি জমা হচ্ছিল তিতের মনে। দ্বিতীয়ার্ধে নেমে তা দূর করেছেন রবার্তো ফিরমিনো আর নেইমার। এই দুজনের গোলেই ক্রোয়েশিয়াকে হারিয়েছে ব্রাজিল।
৩ জুন ২০১৮, ০৭:১১ অপরাহ্ন
হলুদের রাজা আর্জেন্টিনা, লালে ব্রাজিল
১৯৬৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইংলিশদের আটকাতে বেশ আগ্রাসী মেজাজই নিয়েছিলো আর্জেন্টিনা। সে ম্যাচের জের ধরেই প্রচলন হয় কার্ডের। ১৯৭০ সালে শুরু। এরপর এখন পর্যন্ত ১২টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সে মেজাজ এখনও ধরে রেখেছে আর্জেন্টাইনরা। বিশ্বকাপে সর্বোচ্চ ১২০টি কার্ড যে পেয়েছে তারাই। তবে তাদের ছাড়িয়ে সর্বোচ্চ ১১টি লাল কার্ড দেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
৩ জুন ২০১৮, ১২:০৩ অপরাহ্ন
মেসি না রোনালদো, কে সেরা? সাবেক ফুটবলারদের বিশ্লেষণ
কে সেরা? পেলে না ম্যারাডোনা। এই প্রশ্নের সমাধান আজও মেলাতে পারেননি ফুটবল বোদ্ধারা। এর জোয়ার শেষ হতে না হতে নতুন দ্বৈরথ; মেসি না রোনালদো, কে সেরা? কারণ এ দুই জনই যে দলের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন।
৩ জুন ২০১৮, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রাজিলের নতুন অধিনায়ক জেসুস
এনফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে নিয়মিত অধিনায়ক নেইমারকে পাচ্ছে না তারা। তাই সেলেকাওদের নেতৃত্ব দিবেন ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুস।
৩ জুন ২০১৮, ০৮:৪২ পূর্বাহ্ন
মৃত্যুর হুমকি পেয়ে নম্বর বদলালেন রামোস
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষ হয়েছে প্রায় সপ্তাহ খানেক পার হলো। তাতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু শিরোপা জিতেও শান্তিতে নেই রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। সে ম্যাচে তার করা একটি ট্যাকেলে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ ইনজুরিতে পরায় অচেনা নাম্বার থেকে একের পর এক হুমকি পেয়ে যাচ্ছেন তিনি। তাই বাধ্য হয়েই মোবাইল নাম্বার পরিবর্তন করেছেন রিয়াল অধিনায়ক।
১ জুন ২০১৮, ০১:০৬ অপরাহ্ন
মেসি-নেইমারের প্রতি গোলে খাবার পাবে ১০ হাজার দুঃস্থ শিশু
গোল করবেন মেসি ও নেইমার, আর খাবার পাবে দুঃস্থ শিশুরা। এমনই এক দাতব্য কাজের উদ্যোগ নিয়েছে মাস্টার কার্ড। রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের প্রতিটি গোলের জন্য ল্যাটিন আমেরিকা ও ক্যারাবীয় অঞ্চলের দুঃস্থ ১০ হাজার শিশুদের খাবার দিবে তারা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কার্যক্রমে (ডব্লিউএফপি) সমপরিমাণ অর্থ দান করবে বলে ঘোষণা দিয়েছে সংস্থাটি।
১ জুন ২০১৮, ১২:০৫ অপরাহ্ন
সেই গোল এখন দিলে জেলে যেতেন ম্যারাডোনা
নানা আলোচনা সমালোচনা পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে ব্যবহৃত হচ্ছে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) প্রচলন। যেখানে কোন বিষয় চোখ এড়িয়ে গেলে তা ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিরা। আর এমন প্রযুক্তি ১৯৮৬ বিশ্বকাপে থাকলে নিজের জেল হয়ে যেতো বলেই মনে করেন ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা।
১ জুন ২০১৮, ১০:২৫ পূর্বাহ্ন
‘নেইমার একাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে’
হালের অন্যতম সেরা তারকা নেইমার। ক্লাবের হয়ে যত না সফল তার চেয়েও বেশি সফল জাতীয় দলের জার্সি গায়ে। ব্রাজিলকে অধরা অলিম্পিকের স্বর্ণ এনে দিয়েছেন। এবার পালা বিশ্বকাপের। আর নেইমারই যে এটা করতে পারবেন এমন বিশ্বাস তার সতীর্থদেরও। ব্রিটিশ দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ম্যানচেস্টার সিটি তারকা ফার্নানদিনহো।
১ জুন ২০১৮, ০৯:২৮ পূর্বাহ্ন
এবার ভোল পাল্টালেন ম্যারাডোনা
‘আর্জেন্টিনার প্রথম রাউন্ড পাড় হওয়া খুব কঠিন হয়ে যাবে।’ এমন মন্তব্য করে কদিন আগেই বেশ হৈচৈ ফেলে দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। তবে হাইতির বিপক্ষে দারুণ পারফরম্যান্সে আশা দেখাচ্ছে তাকে। ফেভারিট না মানলেও দলটি চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন এ কিংবদন্তি। তবে এর জন্য মেসিকে উপভোগ করে খেলার পরামর্শ দিলেন সর্বকালের অন্যতম সেরা এ খেলোয়াড়।
১ জুন ২০১৮, ০৮:২৫ পূর্বাহ্ন
রিয়ালে জিদানের উত্তরসূরি হচ্ছেন কে?
হুট করেই রিয়াল মাদ্রিদ কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। এ ফরাসী কিংবদন্তির পদত্যাগের পরপরই ফুটবল পাড়ায় আলোচনা, কে হচ্ছেন রিয়ালের পরবর্তী কোচ? ২০১৪ সালে জার্মানিকে শিরোপা এনে দেওয়া জোয়াকিম লোয়ের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। আছে আর্সেন ওয়েঙ্গার, মাউরিসিও পচেত্তিনো, ম্যালিমিলিয়ানো অ্যালেগ্রি, এন্টোনিও কন্তে ও গুতির নামও।
৩১ মে ২০১৮, ০২:২১ অপরাহ্ন
‘রোনালদোকে ছেড়ে নেইমারকে নিলে ভুল করবে রিয়াল’
পিএসজি সুপার স্টার নেইমারকে পেতে চাইছে রিয়াল মাদ্রিদ। গুঞ্জন আছে এ ব্রাজিলিয়ান তারকাকে পেতে ক্রিস্টিয়ানো রোনালদোকেও ছেড়ে দিতে রাজি দলটি। আর এটা করলে বড় ভুল হবে বলেই মনে করেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াস।
৩১ মে ২০১৮, ০১:১৮ অপরাহ্ন
আচমকা পদত্যাগ করলেন জিদান
রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর এক সপ্তাহের মধ্যেই কোচের পদ থেকে আচমকা পদত্যাগ করেছেন জিনেদিন জিদান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
৩১ মে ২০১৮, ১১:৩০ পূর্বাহ্ন
‘মেসি আমরা তোমাদের বিশ্বচ্যাম্পিয়ন দেখতে চাই’
সেই ১৯৯৩ সাল। এরপর কেটে গেছে প্রায় ৩২ বছর। একটি শিরোপার জন্য হাহাকার করছে আর্জেন্টাইন ভক্তরা। এর মধ্যে বেশ কয়েকবারই সুযোগ পেয়েছিলো দলটি। কিন্তু ফাইনালে হেরে হৃদয় ভেঙ্গেছে তাদের। এবার যে একটা শিরোপা না হলেই নয়। তাই ব্যানার টানিয়ে নিজেদের মনের কথা লিওনেল মেসিকে জানিয়ে দিলেন আর্জেন্টাইন ভক্তরা।
৩১ মে ২০১৮, ১১:২৭ পূর্বাহ্ন
রামোসের উপর কোন রাগ নেই সালাহর
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন ‘মিশরের মেসি’ মোহাম্মদ সালাহ। আর সে ইনজুরির জন্য অনেকেই দায় দিচ্ছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোসকে। তবে সালাহ ভাবছেন না এমন কিছু। স্প্যানিশ গণমাধ্যমে এমনটাই বলেছেন লিভারপুলের ফিজিও রুবেন পনস।
৩০ মে ২০১৮, ০২:০১ অপরাহ্ন
মেসির ফেভারিট তালিকায় নেই আর্জেন্টিনা
রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা বেশ ভালোভাবেই করেছে আর্জেন্টিনা। হাইতিকে ৪-০ গোলে হারিয়েছে দলটি। দলও খেলেছে দারুণ। কিন্তু এমন ম্যাচ জয়ের পরও দলের অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে নিজেদের ফেভারিট মানতে নারাজ। তবে আশা ছাড়ছেন না তিনি। শেষ পর্যন্ত লড়াই করার প্রত্যয় ঝরে তার কণ্ঠে।
৩০ মে ২০১৮, ১২:৫৫ অপরাহ্ন
বিশ্বকাপের প্রস্তুতিতে কাবাডি খেলছেন ইংলিশরা (ভিডিও)
আক্ষেপটা যে অনেক লম্বা। ৫২ বছরের। একটি বিশ্বকাপের জন্য মরিয়া ফুটবলের জনক দেশ ইংল্যান্ড। এবার রাশিয়ায় বিশ্বকাপটা চাই-ই চাই। আর তার জন্য কঠিন পরিশ্রম করছে ইংলিশরা। আর এ অনুশীলনের মাঝে গা গরম করতে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিও খেলছে দলটি। মঙ্গলবার দলের অনুশীলনে ইংলিশদের কাবাডি খেলতে দেখা গিয়েছে।
৩০ মে ২০১৮, ১১:১৯ পূর্বাহ্ন
রোনাল্ডোকে ছাড়িয়ে মেসির সামনে এখন শুধুই পেলে
ব্রাজিলিয়ান রোনাল্ডোকে স্পর্শ করতে প্রয়োজন ছিলো একটি গোলের। ছাড়িয়ে যেতে দু’টি। বুধবার হাইতির বিপক্ষে গোল দিলেন তিনটি। তাতেই তাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় উঠলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। এখন তার সামনে রইলেন শুধুই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ল্যাটিন অ্যামেরিকার কোন খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪টি গোল দিয়ে পেলের পরেই অবস্থান করছেন মেসি।
৩০ মে ২০১৮, ১০:২৬ পূর্বাহ্ন
মেসির হ্যাটট্রিকে হাইতিকে এক হালি দিল আর্জেন্টিনা
লিওনেল মেসি গোল করেছেন তিনটি, করিয়েছেন আরেকটি। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলা প্রীতি ম্যাচে তাই হাইতির বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে আর্জেন্টিনা।
৩০ মে ২০১৮, ০৫:০১ পূর্বাহ্ন
ছুটি না কাটিয়ে অনুশীলনে ব্রাজিলের ফিরমিনো
হাতে ছুটি আছে আরও দুই দিন। কিন্তু তাতে কি? বিশ্বকাপের অনুশীলন বলে কথা। তাও নিজের প্রথম বিশ্বকাপ। তাই বিশ্রামের কথা বাদ দিয়ে লন্ডনে অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার রবার্তো ফিরমিনো।
২৯ মে ২০১৮, ০১:৫৭ অপরাহ্ন