হাইতির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
৩২ বছরের আক্ষেপ ভুলতে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবেই নিচ্ছে আর্জেন্টিনা। অল্প কয়েক দিনের অনুশীলন ক্যাম্প শেষ না হতেই বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় লা বোম্বোনেরা স্টেডিয়ামে হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। চোট সমস্যার জন্য সেরা একাদশকে খেলাতে পারছেন না কোচ হোর্হে সাম্পাওলি। তবে খেলছেন গঞ্জালো হিগুয়াইন ও আনহেল দি মারিয়া।
২৯ মে ২০১৮, ০১:১৩ অপরাহ্ন
সেই ইকার্দিকে পেতে বিনিময়ে হিগুয়াইন, সঙ্গে সাড়ে ৪ কোটি ইউরো
সিরি আ’তে গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন মাউরো ইকার্দি। কিন্তু তারপরও আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলির মন ভরাতে পারেননি। রাশিয়া বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। কিন্তু তার মূল্যটা ঠিকই বুঝতে পেরেছে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাস। ২৫ বছর বয়সী ইকার্দিকে পেতে ইন্টার মিলানকে গঞ্জালো হিগুয়াইনের মতো খেলোয়াড়কে তো দিবেই, সঙ্গে ৪.৩৫ কোটি ইউরোও দেবে ক্লাবটি।
২৯ মে ২০১৮, ১১:৪৮ পূর্বাহ্ন
বিশ্বকাপের মজার ১৫ তথ্য
দরজায় কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। ২০টি সফল আয়োজনের পর ২১তম আসরটি হতে যাচ্ছে রাশিয়ায়। শুরুর আগেই এ আসর নিয়ে শোরগোল পড়ে গেছে ফুটবল পাড়ায়। সমর্থকদের ঘুম নেই নিজ নিজ দলকে নিয়ে। নানা খুঁটিনাটি তথ্য নিয়ে তর্কে জমিয়ে তুলছেন চায়ের আড্ডায়। তাই দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য ১৫টি মজার তথ্য তুলে ধরা হলো, যা হয়তো আপনি নাও জানতে পারেন।
২৮ মে ২০১৮, ০১:৫৪ অপরাহ্ন
বিশ্বকাপ ব্রাজিলই জিতবে, বিশ্বাস নেইমারের
বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে অনেক আগেই। রাশিয়া বিশ্বকাপে শিরোপা কার হাতে উঠবে এ নিয়ে আলোচনার শেষ নেই। ব্রাজিল, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানিকেই ফেভারিট মানছেন সবাই। তবে এবার বিশ্বকাপটা ব্রাজিলই জিতবে বলে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক নেইমার।
২৮ মে ২০১৮, ১২:১১ অপরাহ্ন
বার্সার সব ট্রফির বিনিময়ে হলেও বিশ্বকাপ চান মেসি
বার্সেলোনার হয়ে ভুরিভুরি ট্রফি জিতেছেন লিওনেল মেসি। তবে নিজ দেশ আর্জেন্টিনার হয়ে তার প্রাপ্তির খাতা শূন্য। অথচ দেশের হয়ে একটি ট্রফির জন্য মরিয়া হয়ে আছেন তিনি। আর সেটা পেতে বার্সেলোনার সব ট্রফি বদল করতে রাজি আছেন আর্জেন্টাইন সুপারস্টার।
২৮ মে ২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ন
বিশ্বকাপে বিদেশি পতাকা ওড়ানো নিষিদ্ধ চেয়ে রিট
বিশ্বকাপে সমর্থকদের পছন্দের পতাকা ওড়ানোর হিড়িক পড়ে বাংলাদেশে। ব্রাজিল, আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায় বাংলাদেশের আকাশ। এটা পছন্দ হয়নি মোহাম্মদ নুরুল আমিন নামের এক ব্যক্তির। বিদেশি পতাকা ওড়ানো কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রিট করেছেন তিনি।
২৮ মে ২০১৮, ১০:৩২ পূর্বাহ্ন
টানা এক সপ্তাহের অনুশীলনে প্রাণবন্ত নেইমার
চোট থেকে খুব দ্রুতই সেরে উঠছেন ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক নেইমার। পায়ের অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো টানা এক সপ্তাহ অনুশীলন করেছেন তিনি। শনিবার ব্রাজিলে অনুশীলন ক্যাম্পের শেষ দিনে দারুণ প্রাণবন্ত ছিলেন বলেই জানিয়েছেন লেফট ব্যাক ফিলিপ লুইস।
২৭ মে ২০১৮, ০২:৫৪ অপরাহ্ন
রোনালদো কি রিয়াল ছেড়েই দিচ্ছেন?
সতীর্থরা এক দিকে যখন শিরোপা উদযাপনে ব্যস্ত, অন্য দিকে তখন বিদায়ের সুর বাজাচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ এদিন তারই ছিলো সবচেয়ে খুশি থাকার কথা। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় তো আর চাট্টিখানি কথা নয়। এমন রাতে বেদনার সুর কেন? সত্যিই কি রিয়াল ছাড়ছেন রোনালদো? এমন নানা গুঞ্জন ঘুরপাক খাচ্ছে ফুটবল পাড়ায়।
২৭ মে ২০১৮, ০১:০৫ অপরাহ্ন
বিশ্বকাপের আগেই সুস্থ হবেন সালাহ : মিশরের ক্রীড়ামন্ত্রী
২৮ বছর আবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে মিশর। আর এর সবটাই সম্ভব হয়েছে মোহাম্মদ সালাহর অতিমানবীয় খেলায়। দলকে বিশ্বকাপে টেনে নেওয়া সেই সালাহই এখন শঙ্কায়। তবে আশাটা ছাড়ছে না মিশরীয়রা। দুই সপ্তাহের মধ্যে এ চোট কাটিয়ে উঠবেন বলে জানিয়েছেন মিশরের ক্রীড়ামন্ত্রী খালেদ আবদুল আজিজ।
২৭ মে ২০১৮, ১১:৫১ পূর্বাহ্ন
সালাহর বিশ্বকাপ স্বপ্ন 'শঙ্কায় ফেলে' রামোসের শুভকামনা
রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে মারাত্মকভাবেই আহত হন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। শঙ্কায় তার বিশ্বকাপ স্বপ্ন। তবে তাকে শুভ কামনা জানাতে ভুল করেননি রিয়াল অধিনায়ক। সালাহর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন রামোস।
২৭ মে ২০১৮, ১০:৪১ পূর্বাহ্ন
কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া সালাহর বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বাম কাঁধে চোট পেয়ে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় পড়েছেন মিশরের মোহাম্মদ সালাহ। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে এই ফরোয়ার্ডের কাঁধের জোড়া নড়ে গেছে।
২৬ মে ২০১৮, ০৯:৩৬ অপরাহ্ন
বেলের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক শিরোপা
৬১ মিনিটে নেমে ২২ মিনিটের মধ্যে চোখ ধাঁধানো দুই গোল করে রিয়াল মাদ্রিদকে শিরোপা জিতিয়েছেন গ্যারেথ বেল। মোহাম্মদ সালাহ ও ডানি কারভাহালের চোট পেয়ে বেরিয়ে যাওয়ার ঘটনাবহুল ম্যাচে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ তিন আসরেই শিরোপা জিতল রিয়াল।
২৬ মে ২০১৮, ০৮:৫৫ অপরাহ্ন
বিশ্বকাপে যেভাবে চালু হয় লাল কার্ড-হলুদ কার্ড
আজকাল তো ক্রিকেটেও কার্ডের প্রচলন শুরু হয়েছে। তবে অবাক করা ব্যাপার হলেও সত্যি ১৯৭০ সালের আগে ফুটবলেই ছিলো না কোন ধরণের কার্ড। নানা ঘটনার পর সময়ের প্রয়োজনেই শুরু হয় এর প্রচলন। আর এর পেছনের গল্পটাও দারুণ।
২৬ মে ২০১৮, ০৩:১৬ অপরাহ্ন
যে পাঁচ কারণে এবারও বিশ্বকাপ জিততে পারে জার্মানি
দুয়ারে কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। কে জিতবে এবারের বিশ্বকাপ? এ নিয়ে ঘুম নেই ফুটবল ভক্তদের। বেশ কিছু দেশই শক্তিশালী দল নিয়ে যাচ্ছে রাশিয়ায়। তাদের মধ্যে অন্যতম জার্মানি। গত আসরের চ্যাম্পিয়নও তারা। সামগ্রিক বিচারে এবারের বিশ্বকাপের অন্যতম দাবীদার এ দলটি। আর কেন তারা এবারও শিরোপা জিততে পারে তার প্রধান পাঁচটি কারণ তুলে ধরা হলো।
২৬ মে ২০১৮, ০১:৪৬ অপরাহ্ন
কার হাতে উঠবে শিরোপা : রিয়াল না লিভারপুল
ফুটবল বিশ্ব এখন মেতে আছে বিশ্বকাপ জোয়ারে। তবে এর আগে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দিতে প্রস্তুত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মঞ্চ। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইউক্রেনের কিয়েভে। কে জিতবে এ মহাযজ্ঞ? রিয়াল মাদ্রিদে ঘরে উঠবে তাদের ১৩তম শিরোপা না লিভারপুলের ষষ্ঠ। উত্তর পেতে খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না ফুটবল ভক্তদের। শনিবার রাত পৌনে ১টায় মোকাবেলা করবে দল দু’টি।
২৬ মে ২০১৮, ১১:৩৮ পূর্বাহ্ন
যেভাবে শুরু বিশ্বকাপ ফুটবলের
অলিম্পিককে ছাপিয়ে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ গায়ে জড়িয়েছে ফুটবল বিশ্বকাপ। যদিও এই জায়গায় আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি। যে দেশে ফুটবলের জন্ম, সেই ইংল্যান্ডেরই বিরোধিতায় পড়েছিল বিশ্বকাপ। তাচ্ছিল্য করে প্রথম তিন আসরে তো অংশই নেয়নি তারা। ওদের সঙ্গে তাল মিলিয়ে বেঁকে বসেছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা স্কটল্যান্ডও। সেই ফুটবল বিশ্বকাপই এখন পৃথিবীর জনপ্রিয় ক্রীড়া উৎসব।
২৬ মে ২০১৮, ০৪:৩২ পূর্বাহ্ন
অবশেষে প্রকাশ পেলো বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’
দল ঘোষণা শুরু হওয়ার পর থেকেই বিশ্বকাপের আমেজ বইতে শুরু করেছে। কিন্তু তারপরও কোথায় যেন একটা কমতি ছিল এর। ফুটবলপ্রেমীদের উজ্জীবিত করতে থিম সং-টাই যে ছিল না। তবে দেরিতে হলেও এবারের বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’ প্রকাশ পেয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনি ফিফা। তবে এর অন্যতম গায়ক নিকি জ্যাম তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করার পর রীতিমতো ভাইরাল হয়েছে গানটি।
২৫ মে ২০১৮, ০৯:১৭ পূর্বাহ্ন
বিশ্বকাপের কলঙ্ক ‘ব্যাটল অব সান্তিয়াগো’
ভাবতেও অবাক লাগে কোনও একজন খেলোয়াড় উড়ে এসে রীতিমতো ফ্লাইং কিক মারেন প্রতিপক্ষ খেলোয়াড়কে। ফাউল হওয়ার পরও লাথি মারতে থাকেন। আহত খেলোয়াড় আবার উঠে উল্টো ঘুষিও মারেন। হাতাহাতি-মারামারি হয় পুরো ম্যাচের স্বাভাবিক চিত্র। বহিষ্কার করলেও মাঠ ছাড়তে নারাজ খেলোয়াড়রা। পুলিশের সাহায্য নিয়েই তাদের বের করতে হয়।
২৫ মে ২০১৮, ০৭:৪১ পূর্বাহ্ন
৩২ দলের অফিশিয়াল স্লোগান
রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দলের অফিশিয়াল স্লোগান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অনলাইন জরিপের মাধ্যমে সর্বোচ্চ ভোট পাওয়া স্লোগানগুলো গতকাল (২৪ মে) নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
২৫ মে ২০১৮, ০৬:২৪ পূর্বাহ্ন
প্রথম রাউন্ড থেকেই আর্জেন্টিনার বাদ পড়ার শঙ্কা দেখছেন ম্যারাডোনা
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম রাউন্ড পার হতে পারে কিনা তা নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানো এই তারকা বেজায় ক্ষেপেছেন কোচ হোর্হে সাম্পাওলির উপর। কোচের গোলমেলে রণকৌশলের কারণেই নাকি এবার ডুববে আর্জেন্টিনা।
২৪ মে ২০১৮, ০৫:৩৬ অপরাহ্ন