এই জয়েই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছি না: আর্জেন্টিনা কোচ

গ্রুপ পর্বের বাধা পেরুনো গিয়েছে। এবার ভাবনা নকআউট পর্ব নিয়ে। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। তাদের মতোই দুটি জয়ে নকআউট পর্বে উঠেছে এএফসি থেকে কোয়ালিফাই করা এ দলটিও। লড়াইটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে বলে মনে করেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তাই পোল্যান্ডের বিপক্ষে দারুণ এ জয়ের পর যারা ধরে নিয়েছেন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আর্জেন্টিনা, তাদের শান্ত থাকতে বললেন এ কোচ।
১ ডিসেম্বর ২০২২, ০৪:৫১ পূর্বাহ্ন

মেসির 'পেনাল্টি মিসে' আশার আলো আর্জেন্টিনা শিবিরে

পোল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি যখন পেনাল্টি মিস করেছেন, তখন যেন পুরো স্তব্ধ হয়ে যায় গোটা আর্জেন্টিনা শিবির। বাঁচামরার লড়াইয়ে দুর্ভাগ্যের ছায়াই বুঝি পড়ল তাদের উপর। কারণ বিশ্বকাপে এবার পেনাল্টি মিস করে জয়ের নজির নেই কোনো দলের। কিন্তু ম্যাচটা যে জিততেই হবে মেসিদের। কিন্তু তিনি পেনাল্টি মিস করায় দলের সবার এগিয়ে আশা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন অধিনায়ক।
১ ডিসেম্বর ২০২২, ০৩:৫৮ পূর্বাহ্ন

দারুণ জয়েও বিশ্বকাপ থেকে বিদায় নিল মেক্সিকো

বুধবার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকো। কিন্তু জিতেও কান্নায় ভেঙে পড়তে হলো তাদের।পয়েন্ট সমান হলেও গোল গড়ে পিছিয়ে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে উত্তর আমেরিকার দেশকে।
৩০ নভেম্বর ২০২২, ০৯:০৫ অপরাহ্ন

মেসির পেনাল্টি মিসের পরও সেরা হয়েই নকআউটে আর্জেন্টিনা

বাঁচা-মরার ম্যাচে দেখা মিলল এক 'দৃঢ়প্রতিজ্ঞ' আর্জেন্টিনার। একের পর এক আক্রমণে তারা কাঁপন ধরাল পোল্যান্ডের রক্ষণে।
৩০ নভেম্বর ২০২২, ০৮:৫৯ অপরাহ্ন

অসুস্থ হয়ে ফের হাসপাতালে কিংবদন্তি পেলে

কদিন আগে একবার হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। সেরে উঠে ফিরে দেখছিলেন চলমান বিশ্বকাপ ফুটবলের খেলা। তবে আবারও এই কিংবদন্তি ফুটবলারকে নেওয়া হয়েছে হাসপাতালে।
৩০ নভেম্বর ২০২২, ০৬:০২ অপরাহ্ন

পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে ৪ পরিবর্তন

পোল্যান্ডের বিপক্ষে বাঁচামরার ম্যাচে পরিবর্তন আসবে এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। পরিবর্তনও এসেছে চারটি। প্রথম একাদশে ফিরেছেন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনা। এছাড়া একাদশে নেওয়া হয়েছে এঞ্জো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজও
৩০ নভেম্বর ২০২২, ০৫:৫৫ অপরাহ্ন

ডেনিশদের হারিয়েই ১৬ বছর পর দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া

এডুকেশন সিটি স্টেডিয়াম থেকে তখন সংবাদটা মাত্র আসে, তিউনিসিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েছে ফরাসিরা। অর্থাৎ নকআউট পর্বে উঠতে তখন জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। হয়তো তাতেই জ্বলে ওঠে দলটি। দুই মিনিট না যেতেই আদায় করে নেয় গোল। যে লিড শেষ পর্যন্ত ধরে রেখে ডেনমার্ককে হারিয়েই ১৬ বছর পর শেষ ষোলোতে নাম লেখাল সকারুরা।
৩০ নভেম্বর ২০২২, ০৪:৪৭ অপরাহ্ন

নাটকীয় লড়াইয়ে শিরোপাধারী ফ্রান্সকে হারিয়েও বিদায় তিউনিসিয়ার

তিন ম্যাচে এক জয় ও এক ড্রয়ে তিউনিসিয়ার পয়েন্ট ৪। তাদেরকে টপকে গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে অস্ট্রেলিয়া।
৩০ নভেম্বর ২০২২, ০৪:২৭ অপরাহ্ন

'মেসির শেষ বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিদায় দেখাটা হবে যন্ত্রণাদায়ক'

অন্যতম শিরোপাপ্রত্যাশী হিসেবেই কাতারে পা রেখেছে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারে তাদের স্বপ্ন ছোঁয়ার পথটা হয়ে গেছে ভীষণ কঠিন।
৩০ নভেম্বর ২০২২, ০২:৪৯ অপরাহ্ন

মেসি-লেভানদোভস্কির তুলনা পছন্দ নয় কোচদেরও

লিওনেল মেসি ও রবার্ট লেভানদোভস্কির মধ্যে কে সেরা? এই প্রশ্ন আসতেই পারে ফুটবল ভক্তদের মনে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই দুই তারকা মুখোমুখি হবেন কাতার বিশ্বকাপেও। তবে সেখানে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই টেনে আনার পক্ষে নন দুই দলের দুই কোচ।
৩০ নভেম্বর ২০২২, ১২:৩৭ অপরাহ্ন

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ নিয়ে মাশরাফির ভাবনা

বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
৩০ নভেম্বর ২০২২, ১২:২৮ অপরাহ্ন

'আর্জেন্টিনা না পারলে চাইব লাতিন আমেরিকার কেউ বিশ্বকাপ জিতুক'

আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিততে না পারে তাহলে কাদের হাতে শিরোপা দেখতে চান লিওনেল স্কালোনি?
৩০ নভেম্বর ২০২২, ১২:২৬ অপরাহ্ন

সমকামীদের ভ্রমণে ছাড় দিচ্ছে কাতার

কাতার বিশ্বকাপ শুরুর প্রাক্কালে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের বিভিন্ন ইস্যুতেই বিতর্ক হয়েছে বেশি। সমকামীদের বিভিন্ন সংগঠন বারবারই জানিয়েছে প্রতিবাদ, কয়েকটি দেশের ফুটবলাররাও অংশ নিয়েছেন তাতে। এবার কাতারের জ্বালানি মন্ত্রী জানালেন, চাইলে তাদের দেশে ভ্রমণ করতে পারবেন সমকামীরা তবে তাদেরকে পরিবর্তনের চেষ্টা করলে মেনে নেওয়া হবে না সেটা।
৩০ নভেম্বর ২০২২, ১১:৫০ পূর্বাহ্ন

মেসিকে থামানোর উপায় বের করা সম্ভব না বলছেন পোলিশ কোচ

কোনো মতে ড্র করতে পারলেই নকআউট পর্ব। সেই ১৯৮৬ সালের পর। আর এ কাজে তাদের সবচেয়ে বড় বাধা লিওনেল মেসি। হালের অন্যতম সেরা এ খেলোয়াড় একাই পারেন যে কোনো ম্যাচের ভাগ্য বদলে দিতে। তাই আলাদা করে তাকে নিয়ে ভাবতেই হয় কোচদের। কিন্তু তাকে থামানোর উপায় নিজেতো দূরের কথা কেউ জানে না বলেই মনে করেন পোল্যান্ডের কোচ চেসলাভ মিকনিয়েভিচ।
৩০ নভেম্বর ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন

আগে আমরা তো পাস করি: ফ্রান্সের সামনে পড়া প্রসঙ্গে স্কালোনি

গ্রুপ পর্বে দ্বিতীয় হলে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের সামনে পড়বে আর্জেন্টিনা। সেক্ষেত্রে গত বিশ্বকাপের মতো হয়তো নকআউট পর্বের শুরুতেই বিদায় নিতে হতে পারে তাদের। কারণ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ধারাবাহিক পারফর্ম করেছে ফরাসিরাই। কিন্তু তার জন্যও অন্তত দ্বিতীয় তো হতে হবে আলবিসেলেস্তেদের। তাই প্রতিপক্ষ নিয়ে না ভেবে আগে নিজেদের নিয়ে ভাবছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
৩০ নভেম্বর ২০২২, ১০:১৮ পূর্বাহ্ন

মেক্সিকো বনাম সৌদি আরব: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

এশিয়ার দল সৌদি আরবের সামনে দারুণ সুযোগ শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার। মেক্সিকোকে হারাতে পারলেই প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে পরাস্ত করে চমকে দেওয়া দলটি পা রাখবে নকআউটে। হেরে গেলে অবশ্য ধরতে হবে দেশের বিমান। তবে খেলা সমতায় শেষ হলে হার্ভে রেনার্ডের শিষ্যদের চেয়ে থাকতে হবে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের দিকে। অন্যদিকে মেক্সিকো জয় পেলে সুযোগ থাকবে তাদেরও। 
৩০ নভেম্বর ২০২২, ০৯:৩২ পূর্বাহ্ন

আর্জেন্টিনা বনাম পোল্যান্ড: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

পোল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য নিজেদের আরও একবার উজাড় করে দেবেন লিওনেল মেসিরা। লা পুল্গার সম্ভাব্য শেষ বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরার স্বপ্নটা বাঁচিয়ে রাখতে জয়ী হতে হবে আর্জেন্টিনাকে। ড্র করলে তারা পড়বে ভাগ্য ও গোল ব্যবধানের জটিল সমীকরণের ফাঁদে। অন্যদিকে হেরে গেলে পোল্যান্ড পড়বে বাদ পড়ার শঙ্কায়। তবে ড্র করলেও রবার্ট লেভানদোভস্কিরা পা রাখবেন নকআউট পর্বে।
৩০ নভেম্বর ২০২২, ০৮:২১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

ফ্রান্স যদি তিউনিসিয়াকে হারিয়ে দেয় তাহলে ডেনমার্কের বিপক্ষে ড্র করলেও শেষ ষোলোর টিকিট পাবে অস্ট্রেলিয়া। তবে তিউনিসিয়া অঘটন ঘটিয়ে ফেললে টিকে থাকতে জয় পেতেই হবে গ্রাহাম আর্নল্ডের শিষ্যদের। ডেনমার্কের সামনেও সুযোগ, সকারুদের হারাতে পারলে নকআউট পর্বে যেতে পারে তাদেরও। 
৩০ নভেম্বর ২০২২, ০৭:৫৭ পূর্বাহ্ন

বিশ্বকাপের মাঠে রাজনীতি!

অনেকেই নিজেদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেন ফুটবল বিশ্বকাপকে। কাতার বিশ্বকাপও ফুটবল মাঠের এই রাজনীতির বাইরে নয়। এখানে শুধু সমর্থকরাই না, খেলোয়াড়রাও নিজেদের রাজনৈতিক মত প্রকাশ করছেন মাঠে এসে।
৩০ নভেম্বর ২০২২, ০৭:৫১ পূর্বাহ্ন

তিউনিসিয়া বনাম ফ্রান্স: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড

অস্ট্রেলিয়া ও ডেনমার্ককে হারিয়ে 'ডি' গ্রুপ থেকে শেষ ষোল যাত্রা আগেই নিশ্চিত করেছে ফ্রান্স। তাই তিউনিসিয়ার বিপক্ষে নির্ভার হয়েই মাঠে নামবে দিদিয়ার দেশমের শিষ্যরা। অন্যদিকে তিউনিসিয়ার সামনে এখনও রয়েছে ক্ষীণ সম্ভাবনা। ফরাসিদের পরাস্ত করতে পারলে ও ডেনমার্কের বিপক্ষে অস্ট্রেলিয়া হেরে গেলে খুলবে সেই সম্ভাবনার দুয়ার। তবে তাতে থাকবে গোল ব্যবধানের জটিল সমীকরণও।
৩০ নভেম্বর ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ন