ইংল্যান্ড বনাম ইরান: প্রেডিকশন, একাদশ ও অন্যান্য রেকর্ড
মরুর বুকে শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ। সোমবার দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইরান। শক্তি কিংবা বিশ্বমঞ্চে খেলার অভিজ্ঞতা, দুটোতেই এগিয়ে হ্যারি কেইনের দল। অন্যদিকে এশিয়ার পরাশক্তি ইরান থ্রি লায়ন্সদের গতিময় আক্রমণ রুখতে পারবে কিনা আছে সেই প্রশ্নও। তবে ফুটবলে ঘটতে পারে যেকোনো কিছুই, তাই সম্ভাবনা রয়েছে ভালো লড়াইয়েরও।
২১ নভেম্বর ২০২২, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রাজিলিয়ান কোচের প্রশংসা পেল ইকুয়েডর
আয়োজকরা নিজেদের প্রথম ম্যাচ হারে না। এতো দিন এমনই ছিল বিশ্বকাপের পরিসংখ্যান। সে সব পরিসংখ্যানের ইতি টেনে দিয়েছে ইকুয়েডর। আয়োজক কাতারকে হারিয়ে ভেঙেছে রেকর্ড। বিশ্বকাপে করেছে শুভ সূচনা। তাতে স্বাভাবিকভাবেই দারুণ খুশি তারা। আর এমন জয়ে একই মহাদেশের দল ব্রাজিলের প্রধান কোচ তিতের উচ্ছ্বসিত প্রশংসা পেল দলটি।
২১ নভেম্বর ২০২২, ০৩:০৯ পূর্বাহ্ন
কাতারকে হারিয়ে ইতিহাস বদলে দিল ইকুয়েডর
শক্তির বিচারে ইকুয়েডরের চেয়ে কিছুটা হলেও পিছিয়ে ছিল কাতার। বিশ্বকাপের অভিজ্ঞতা তো শূন্য। এই মঞ্চে প্রথম খেলছে মরুর দেশটি। তাও বাছাই পর্ব খেলে নয়, জায়গা মিলেছে স্বাগতিক হিসেবে। তারপরও দলটি আশার বুক বেঁধেছিল ইতিহাসকে সঙ্গে পেয়ে। বিশ্বকাপে এর আগে কখনোই আয়োজকরা প্রথম ম্যাচে হারেনি। কিন্তু ইতিহাসটা যে পাল্টেই দিল ল্যাতিন দলটি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো হারল আয়োজকরা।
২০ নভেম্বর ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন
কাতার বিশ্বকাপের জমকালো উদ্বোধন
অবশেষে শেষ হলো সব অপেক্ষা। মাঠে গড়াল কাতার বিশ্বকাপ। যদিও মাঠের লড়াই শুরু হতে কিছু সময় বাকি। তবে জমকালো এক অনুষ্ঠানে মেতেছে কাতার, মেতেছে পুরো বিশ্ব। মরুর বুকে অবশেষে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।
২০ নভেম্বর ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন
বিশ্বকাপে ৪টি রেকর্ড ভাঙার হাতছানি রোনালদোর
'আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।' ক্যারিয়ারে অনেকবারই এমন কথা বলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর বলবেনই না কেন? রেকর্ড তো আর কম গড়েননি পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা। মাঠে নামলেই যেন নতুন নতুন কীর্তি।
২০ নভেম্বর ২০২২, ০১:০৩ অপরাহ্ন
কাতারে এক ডজন রেকর্ড ভাঙতে পারেন মেসি
কারো কারো মতে বর্তমান সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। আবার কেউবা তাকে মানেন সর্বকালের সেরা হিসেবে। এ নিয়ে বিতর্ক থাকছেই। তবে বিশ্বকাপটা হাতে তুলতে পারলেই হয়তো থেমে যাবে সব আলোচনা। তার শেষ সুযোগটা হয়তো থাকছে কাতারেই।
২০ নভেম্বর ২০২২, ১২:৫৩ অপরাহ্ন
মেসিদের সমর্থন দিতে কাতারে আর্জেন্টিনার ৭ বিশ্বচ্যাম্পিয়ন
৩৬ বছরের বিশ্বকাপ খরা কী কাটাতে পারবে আর্জেন্টিনা? গত বছর তো ২৮ বছর পর দেশটিকে শিরোপা উপহার দিয়েছিলেন লিওনেল মেসিরা। আর তাতেই প্রত্যাশার পারদ এবার বেশ উঁচুতে। দলে দলে আর্জেন্টাইন সমর্থকরা ভিড় জমাচ্ছেন কাতারে। সে ধারায় দেশটির সাত চ্যাম্পিয়ন খেলোয়াড়ও যাচ্ছেন মরুর দেশটিতে।
২০ নভেম্বর ২০২২, ১২:১৬ অপরাহ্ন
'ফর্মহীন' রোনালদো দুশ্চিন্তায় ফেলছে না পর্তুগালকে
মাঠের চেয়ে মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় এখন অধিক আলোচিত ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বকাপের প্রাক্কালে দিয়েছেন বিস্ফোরক এক সাক্ষাৎকার, যা নাড়িয়ে দিয়েছে তার ভক্ত থেকে শুরু করে সাবেকদেরও। তার ওপর নিজের সেরা ফর্মেও নেই সিআর সেভেন। তবে দলের সবচেয়ে বড় তারকার ফর্মহীনতা পর্তুগিজদের একেবারেই দুশ্চিন্তায় ফেলছে না বলে জানিয়েছেন দলটির মিডফিল্ডার রুবেন নেভেস।
২০ নভেম্বর ২০২২, ১০:২০ পূর্বাহ্ন
মাশরাফির ভাবনায় কাতার-ইকুয়েডর ম্যাচ
বিশ্বকাপ ফুটবল মানে ক্রীড়াপ্রেমীদের উন্মাদনার পারদ তুঙ্গে। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বিশ্লেষকরা বুঁদ হয়ে থাকেন 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত আসর নিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ফুটবলপ্রীতি সুপরিচিত। রোমাঞ্চ আর উত্তেজনার ভেলায় চড়ে আগামী এক মাস তিনি চোখ রাখবেন ফুটবলের মহাযজ্ঞে।
২০ নভেম্বর ২০২২, ০৯:৩৮ পূর্বাহ্ন
দলের কথা ভেবেই সরে দাঁড়িয়েছেন বেনজেমা
শনিবার মাঝরাতে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন জানায় এই খারাপ খবর। আগের মৌসুম দাপিয়ে বেড়ালেও চলতি মৌসুমে চোট নাজেহাল করছিল বেনজেমাকে।
২০ নভেম্বর ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন
তিন পয়েন্ট হয়ত ধরেই রেখেছে ইকুয়েডর: কাতার কোচ
ম্যাচের প্রাক্কালে শক্তির বিচারে এগিয়ে থাকা প্রতিপক্ষকে নিয়ে বেশ সমীহা ঝরল স্বাগতিক কোচের কণ্ঠে, জানালেন প্রথম ম্যাচে এগিয়ে থাকবে ইকুয়েডরই।
২০ নভেম্বর ২০২২, ০৬:১০ পূর্বাহ্ন
কাতার বনাম ইকুয়েডর: প্রেডিকশন, একাদশ ও রেকর্ড
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগে সাম্প্রতিক সময়ে দলদুটির ফর্মের বিচারে ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো ডেইলি স্টারের পাঠকদের জন্য-
২০ নভেম্বর ২০২২, ০৫:৩৭ পূর্বাহ্ন
বিতর্ক পাশ কাটিয়ে মরুর বুকে আজ শুরু ফুটবল মহোৎসব
রোববার আল খোর স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক কাতারের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আমেরিকান দেশ ইকুয়েডর
২০ নভেম্বর ২০২২, ০৪:২৮ পূর্বাহ্ন
কেন একা অনুশীলন করলেন মেসি?
সতীর্থদের কাছ থেকে দূরে তার এমন অনুশীলনের খবরে ডানা মেলে গুঞ্জন। কোন চোট হানা দিল না তো এই তারকাকে?
২০ নভেম্বর ২০২২, ০৩:০৯ পূর্বাহ্ন
বিশ্বকাপ শেষ বেনজেমার, চোটে কাবু বর্তমান চ্যাম্পিয়নরা
চোটের হানায় একের পর এক তারকাকে হারানোর মিছিল যেন কিছুতেই থামছে না বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। বিশ্বকাপ শুরুর মাত্র ২৪ ঘন্টা আগে তারা পেল সবচেয়ে খারাপ খবর।
২০ নভেম্বর ২০২২, ০২:৪৮ পূর্বাহ্ন
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে, যেভাবে দেখা যাবে
বাংলাদেশ সময় রাত আটটায় পর্দা উঠবে বিশ্বকাপের। গাজী টিভি, টি স্পোর্টস ও টফি লাইভ অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে জমকালো এই অনুষ্ঠান
১৯ নভেম্বর ২০২২, ০৪:৪৩ অপরাহ্ন
বিশ্বকাপ জিততে সবই করবে ব্রাজিল, রিচার্লিসনের হুঙ্কার
বিশ্বকাপ এলেই ফেভারিটের তকমা জুড়ে যায় ব্রাজিলের নামের সঙ্গে। ফুটবলের সর্বোচ্চ মর্যাদার এই আসরের সবচেয়ে সফল দল সেলেসাওরাই, কাতারে শিরোপা উঁচিয়ে ধরলে আলোর মুখ দেখবে তাদের মিশন হেক্সাও (ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযান)।
১৯ নভেম্বর ২০২২, ০৩:৫৭ অপরাহ্ন
ইউরোপিয়ানদের উপর ক্ষোভ ঝাড়লেন ফিফা সভাপতি
ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসরের আগে সব আলোচনার কেন্দ্রবিন্দু হবে মাঠের ফুটবল, এটাই তো স্বাভাবিক। কিন্তু কাতার বিশ্বকাপের একদিন মাঠের বাইরের বিতর্ক ছাড়ছে না পিছু
১৯ নভেম্বর ২০২২, ০২:২৩ অপরাহ্ন
বিশ্বকাপ শেষ হওয়ার ভয়ে ছিলেন ভিনিসিউস
সপ্তাহখানেক আগেও ক্লাব ফুটবল চলতে থাকায় প্রতিপক্ষের বাজে ট্যাকলে ভয়ে সময় পার করছিলেন রিয়াল মাদ্রিদের দুই ব্রাজিলিয়ান ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।
১৯ নভেম্বর ২০২২, ০১:৩৩ অপরাহ্ন
এক নজরে দেখে নিন বিশ্বকাপের ৩২ দলের স্কোয়াড
চলুন দেখে নেওয়া যাক বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৩২ দলের স্কোয়াড
১৯ নভেম্বর ২০২২, ১২:০১ অপরাহ্ন