আট রাউন্ড শেষে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি যারা

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে গতকাল বুধবার শেষ হয়েছে ২০২৩ বিশ্বকাপের গ্রুপ পর্বের অষ্টম রাউন্ড। সেই পর্যন্ত ব্যাট ও বল হাতে অসাধারণ পারফর্ম করা ও স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া ক্রিকেটারদের সংখ্যা কম নয়।

এবারের আসরের সবচেয়ে বেশি রান সংগ্রহ ও উইকেট শিকার করা খেলোয়াড়দের তালিকা নিচে তুলে ধরা হলো দ্য ডেইলি স্টারের পাঠকদের জন্য:

সর্বোচ্চ রান সংগ্রাহক: (সেরা পাঁচ)

নাম ম্যাচ রান গড় স্ট্রাইক রেট সর্বোচ্চ ১০০ ৫০
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৮ ৫৫০ ৬৮.৭৫ ১১১.৩৩ ১৭৪ ৪ ০
বিরাট কোহলি (ভারত) ৮ ৫৪৩ ১০৮.৬০ ৮৮.২৯ ১০৩* ২ ৪
রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) ৮ ৫২৩ ৭৪.৭১ ১০৭.৩৯ ১২৩* ৩ ২
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৮ ৪৪৬ ৫৫.৭৫ ১০৮.২৫ ১৬৩ ২ ১
রোহিত শর্মা (ভারত) ৮ ৪৪২ ৫৫.২৫ ১২২.৭৭ ১৩১ ১ ২

সর্বোচ্চ উইকেট শিকারি: (সেরা পাঁচ)

নাম ম্যাচ উইকেট গড় ইকোনমি সেরা ৪ উইকেট ৫ উইকেট
দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা) ৮ ২১ ২২.২৩ ৬.৪৮ ৫/৮০ ১ ১
অ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া) ৮ ২০ ১৯.২০ ৫.৫৬ ৪/৮ ৩ ০
মার্কো ইয়ানসেন (দক্ষিণ আফ্রিকা) ৮ ১৭ ২৪.৪১ ৬.৪১ ৩/৩১ ০ ০
মোহাম্মদ শামি (ভারত) ৪ ১৬ ৭.০০ ৪.৩০ ৫/১৮ ১ ২
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ৮ ১৬ ২৫.৫৬ ৫.৭৬ ৫/৫৪ ০ ১