আইপিএলে শুরু থেকে থাকছেন সাকিব! 

বিসিবি সভাপতি কদিন আগে স্পষ্টই জানিয়েছিলেন, দেশের হয়ে খেলা শেষ করে আইপিএলে যোগ দিতে হবে সাকিব আল হাসান ও লিটন দাসকে। তার কথার সঙ্গে সুর মিলিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। কিন্তু তবুও শেষ দিকে কি ঘুরে যেতে পারে সিদ্ধান্ত?
২৮ মার্চ ২০২৩, ০৪:৪০ অপরাহ্ন

‘পাঁচজনই ভাই, সবাই মিলে ভালো করতে চাই’

প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বল করা তাসকিন আহমেদ জানালেন, একে অন্যের প্রতিদ্বন্দ্বী না, দলের অন্য একে অন্যের সহায়ক হিসেবে নিজেদের নিংড়ে দিচ্ছেন তারা।
২৮ মার্চ ২০২৩, ০৪:৩২ পূর্বাহ্ন

বিশ্বের শীর্ষ দল হওয়ার স্বপ্নের কথা জানালেন তাসকিন

পেসার তাসকিন আহমেদ জানালেন, বিশ্বের একদম শীর্ষ দল হতে চান তারা, সেই স্বপ্ন বুনছেন। এগিয়ে যেতে অনুসরণ করছেন প্রক্রিয়া।
২৮ মার্চ ২০২৩, ০২:৪৭ পূর্বাহ্ন

বৃষ্টির কারণেই আইরিশদের জয়ের ভালো সুযোগ ছিল, মত স্টার্লিংয়ের

ওভারপ্রতি গড়ে ১৩ রান লাগলেও আয়ারল্যান্ডের হাতে ছিল ১০ উইকেট। তাদের শুরুটাও হয়েছিল প্রত্যাশিত। তবে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের তোপে পথ হারিয়ে ফেলে তারা।
২৭ মার্চ ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন

এমন দিনে বাবাকে মনে পড়ছে রনির

২০১৪ সালে মারা যান রনির ক্রীড়াপ্রেমী বাবা মনোরঞ্জন তালুকদার। তিন ছেলেকেই ক্রিকেটার বানাতে চেয়েছিলেন তিনি। তার অন্য দুই ভাইও ক্রিকেট খেলতেন। তবে রনি বাকিদের ছাড়িয়ে বাবার নাম উজ্জ্বল করেছেন বেশি।
২৭ মার্চ ২০২৩, ০২:৪১ অপরাহ্ন

‘কালকের ম্যাচ দেখে ওরকম পিটাচ্ছিলি?’, লিটনকে তাসকিনের প্রশ্ন

প্রথম ওভারেই ছক্কা দিয়ে শুরু। চার-ছক্কা আসতে থাকল প্রতি ওভারে। বিস্ফোরক ব্যাটিংয়ে পরিস্থিতি উন্মাতাল করে দিলেন লিটন দাস ও রনি তালুকদার। তাদের আগ্রাসনে পাওয়ার প্লেতে চলে আসে বাংলাদেশের রেকর্ড রান। আগের দিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পাওয়ার প্লের বিশ্ব রেকর্ড নিয়েও ভাবতে শুরু করেছিল বাংলাদেশের ড্রেসিংরুম।
২৭ মার্চ ২০২৩, ০১:৫৪ অপরাহ্ন

বোলিংয়ে নায়ক তাসকিন, অনায়াসে জিতল বাংলাদেশ

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ডিএলএস মেথডে আয়ারল্যান্ডকে  ২২  রানে হারিয়েছে বাংলাদেশ।
২৭ মার্চ ২০২৩, ১২:২৮ অপরাহ্ন

ডিএলএস মেথডে যে লক্ষ্য তাড়া করতে হবে আয়ারল্যান্ডকে

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে জিততে আয়ারল্যান্ডকে ৮ ওভারে ১০৪ রান করতে হবে। এর আগে ১৯.২ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২০৭ রান করেছিল বাংলাদেশ। 
২৭ মার্চ ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন

রনি-লিটনের ঝলকের পর চট্টগ্রামে বৃষ্টি

ঝিরিঝিরি বৃষ্টিতে ৪ বল আগে বাংলাদেশের ইনিংস সমাপ্তির পর ম্যাচ গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
২৭ মার্চ ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন

রনি-লিটনের ঝড়ে বাংলাদেশের দুইশো ছাড়ানো পুঁজি

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ইনিংসে ১৯.২ ওভার হওয়ার পর বৃষ্টি নামে। ততক্ষণে স্বাগতিকদের পুঁজি ৫ উইকেটে ২০৭ রান। দলের হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন রনি। ২৩ বলের উপস্থিতিতে ৪৭ করে যান লিটন।
২৭ মার্চ ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন

পাওয়ার প্লেতে রেকর্ড ৮১ রান তুলল বাংলাদেশ

ইনিংসের প্রথম ছয় ওভারে তারা তোলে বিনা উইকেটে ৮১ রান। এই সংস্করণের ক্রিকেটে পাওয়ার প্লেতে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তোলার কীর্তি।
২৭ মার্চ ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে একটা বদল এনেছে স্বাগতিকরা। তানভির ইসলাম স্কোয়াডে না থাকায় সেই বদল অনুমিতই। একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
২৭ মার্চ ২০২৩, ০৭:৩৪ পূর্বাহ্ন

ব্যাটিং স্বর্গে আগ্রাসী ক্রিকেটের আভাস 

মোটামুটি একটি ব্যাটিং স্বর্গে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে অনেকখানি এগিয়ে ফেভারিট বাংলাদেশ। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে স্রেফ জয়ই নয়, সাকিব আল হাসানদের দলের চাওয়া বাড়তি আরও অনেক কিছু।
২৭ মার্চ ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে অধিনায়ক বালবার্নি

অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার স্টার্লিং অতীতে ছয় ম্যাচে জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন। উইকেটরক্ষক-ব্যাটার লরকান টাকার পালন করবেন সহ-অধিনায়কের দায়িত্ব।
২৬ মার্চ ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

খেলোয়াড়দের ‘সাইকোলজিক্যাল সেফটি’ দিয়ে ড্রেসিংরুমে বদল এনেছেন হাথুরুসিংহে

দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে বাংলাদেশ এসে এক মাসের কিছু বেশি সময় পার করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। সময়টা অল্প তবে এরমধ্যেই ড্রেসিংরুমের পরিবেশে একটা ইতিবাচক বদল আনার দাবি করলেন তিনি
২৬ মার্চ ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে জিততে আয়ারল্যান্ডের প্রেরণা আফগানিস্তান

এবার বাংলাদেশে খেলতে এসে ওয়ানডেতে তাদের যা পারফরম্যান্স করেছে তাতেও তাদের পক্ষে বাজি ধরার লোক আরও কম। তবে সংস্করণ ছোট হওয়াতেই বড় স্বপ্ন দেখছে আয়ারল্যান্ড। এজন্য তাদের প্রেরণার নাম আফগানিস্তান।
২৬ মার্চ ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন

‘চেহারার জন্য তো না, পারফরম্যান্সের জন্যই বাদ আফিফ’ 

বাঁহাতি এই ব্যাটারের ফেরাটাও যে খুব সরল হবে না পরিস্কার জানিয়ে দিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 
২৬ মার্চ ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন

এক নম্বর অগ্রাধিকার হচ্ছে দেশের হয়ে খেলা: আইপিএল ইস্যুতে হাথুরুসিংহে

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন আসর। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামলে কলকাতা। তবে এই ম্যাচ থেকে সাকিব-লিটনের খেলা সম্ভব না। কারণ ৪ এপ্রিল থেকে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে নামবে বাংলাদেশ। সাকিব টেস্ট দলের অধিনায়ক আর লিটন সহ-অধিনায়ক।
২৬ মার্চ ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন

চাপ এড়াতেই গণমাধ্যমকে এড়িয়ে চলা?

গণমাধ্যমের প্রতি প্রতিপক্ষ দলগুলোর মনোভাব, গুরুত্বের তুলনামূলক অবস্থাও একটা পরিষ্কার ছবি দিতে পারে।
২৫ মার্চ ২০২৩, ০৩:০১ অপরাহ্ন

আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট ধরে রাখতে চায় বাংলাদেশ

শনিবার অনুশীলনে শুরু থেকেই দেখা গেল টি-টোয়েন্টি অধিনায়ককে। এবং বেশ সিরিয়াস ভূমিকাতেই চালিয়েছেন ব্যাটিং। ইংল্যান্ডকে কদিন আগেই তার নেতৃত্বে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ দল। ফলের দিক থেকে এবারও প্রত্যাশা তেমনই। তার সঙ্গে খেলার ধরণে আগ্রাসী ঝাঁজটা রাখতে বেশি উদগ্রীব টিম ম্যানেজমেন্ট।
২৫ মার্চ ২০২৩, ০১:২৩ অপরাহ্ন