লিটনের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই ব্যর্থ। দুই ম্যাচে তো রানের খাতাই খুলতে পারেননি। সেই বৃত্ত ভাঙতে পারেননি আগের দুই টি-টোয়েন্টি ম্যাচেও। অথচ বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম স্তম্ভ লিটন কুমার দাস। দেরিতে হলেও জ্বলে উঠলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। খেললেন দারুণ এক ইনিংস। দারুণ ব্যাটিং করেন নাজমুল হোসেন শান্তও। তাতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টাইগাররা।
১৪ মার্চ ২০২৩, ১০:৪২ পূর্বাহ্ন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, তানভীরের অভিষেক

সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর হোয়াইটওয়াশের মিশনে একাদশে দুটি বদল এনেছে স্বাগতিকরা। নাসুম আহমেদের বদলে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের।
১৪ মার্চ ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন

নির্বাচকরা বলছেন ‘বিশ্রামে’ মাহমুদউল্লাহ, আসলেই কি তাই?

কদিন আগে ইঙ্গিতটা চট্টগ্রামেই মিলেছিল। ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থতায় মাহমুদউল্লাহর ওয়ানডে দলের জায়গা যে  নড়ে গেছে তা টের পাওয়া যাচ্ছিল স্পষ্ট। বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছিলেন, আয়ারল্যান্ড সিরিজে কিছু জায়গা বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ, খোঁজ করতে চায় নতুন কিছুর
১৩ মার্চ ২০২৩, ০৫:২৬ পূর্বাহ্ন

এই সিরিজে যথেষ্ট সম্মান দেখায়নি ইংল্যান্ড, কড়া সমালোচনায় নাসের

সাবেক ইংল্যান্ড অধিনায়কের মতে, বাংলাদেশে যেভাবে তীব্রতা নিয়ে খেলেছে, ইংল্যান্ডের খেলাটার প্রতি একই সম্মান দেখানো উচিত ছিল।
১৩ মার্চ ২০২৩, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিশ্বকাপ মাথায় রেখে কম ব্যাটসম্যান নিয়ে খেলেছে ইংল্যান্ড!

এই সিরিজে শুরুতে টি-টোয়েন্টির জন্যও ১৫ জনের দল ছিল ইংল্যান্ডের। কিন্তু টম আবেল ও পরে উইল জ্যাকস চোটে পড়ে ছিটকে যান। দুজন ছিটকে গেলেও বিকল্প হিসেবে নেওয়া হয়নি কাউকে। ম্যাচ শেষে এর কারণ ব্যাখ্যায় যা জানালেন বাটলার
১৩ মার্চ ২০২৩, ০২:৪৮ পূর্বাহ্ন

ছোট লক্ষ্য পেয়ে যেমন ছিল ড্রেসিংরুমের আবহ

১৯তম ওভারে ক্রিস জর্ডানের বলে কাভার দিয়ে দুই চার মেরেই তাসকিন আহমেদের বুনো উল্লাস। আরেক প্রান্ত থেকে নাজমুল হোসেন শান্ত গিয়ে জড়িয়ে ধরলেন তাকে। বাংলাদেশ দল তখন আনন্দে মাতোয়ারা।
১২ মার্চ ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ জাকির

রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ জনের স্কোয়াড দিয়েছে বিসিবি। এতে এসেছে কয়েকটি বদল।
১২ মার্চ ২০২৩, ০৩:০৩ অপরাহ্ন

তবুও মিরপুরের উইকেটে খেলে তৃপ্ত বাটলার!

অথচ এই প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে কোনো সংস্করণে সিরিজ হারল ইংল্যান্ড
১২ মার্চ ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

হারানোর কিছু ছিল না বলেই জিতেছে বাংলাদেশ!

টি-টোয়েন্টি তো বটেই, ইংল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই সিরিজ জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের।
১২ মার্চ ২০২৩, ০২:১৩ অপরাহ্ন

মিরাজ-শান্তর ঝলকে বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেই পেল দারুণ জয়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ নিশ্চিত করে ফেলল এক ম্যাচ আগেই।
১২ মার্চ ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন

মিরাজের ঘূর্ণিতে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের

ইনিংসের নবম ওভারে বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট পান মিরাজ। একে একে ফেরান মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস ও ক্রিস জর্ডানকে। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে মাত্র ১২ রানের খরচায় পান ৪ উইকেট।
১২ মার্চ ২০২৩, ১০:৩৭ পূর্বাহ্ন

সিরিজ জেতার মিশনে ফিল্ডিং নিল বাংলাদেশ, একাদশে মিরাজ

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একাদশে একটাই বদল এনেছে স্বাগতিকরা। শামীম হোসেন পাটোয়ারির বদলে একাদশে এসেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
১২ মার্চ ২০২৩, ০৮:৩৪ পূর্বাহ্ন

‘সেরা খেলোয়াড়দের সমন্বয়ে এখন উজ্জীবিত টি-টোয়েন্টি দল’

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিনই দারুণ ফুরফুরে মেজাজের এক দলের দেখা পাওয়া গিয়েছিল। কেবলই অনুশীলনের জন্য অনুশীলন না, প্রস্তুতির মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল প্রাণবন্ত আবহ
১১ মার্চ ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন

৫০০ উইকেট নিতে চান হাসান

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের কেবল তৃতীয় বছর পার করছেন হাসান মাহমুদ। এখনো পায়ের নিচে ভিত শক্ত করার চ্যালেঞ্জ আছে সামনে। তবে স্বপ্নের জায়গাটা বড় করতে দ্বিধা কীসের?
১১ মার্চ ২০২৩, ০৭:৪৪ পূর্বাহ্ন

‘এখান থেকে সিরিজ জেতা উচিত’

ভেন্যু বদলে সিরিজের বাকি দুই ম্যাচ হবে মিরপুরে। যেকোনো একটিতে জিতলেই দুই দলের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জেতার আনন্দে ভাসতে পারবে স্বাগতিকরা।
১০ মার্চ ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন

রান তাড়ায় বাংলাদেশ প্রায় নিখুঁত ছিল, মত সল্টের

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।
৯ মার্চ ২০২৩, ০৩:২১ অপরাহ্ন

চট্টগ্রামে পাওয়া তিন পুরস্কারের একটা মাঠকর্মীদের দিলেন সাকিব

দুই ম্যাচে তিনটি পুরস্কারে সমান এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা অর্থ পুরস্কার পেয়েছেন সাকিব। এর মধ্যে এক লক্ষ টাকার পুরস্কার তিনি দিয়েছেন মাঠকর্মীদের।
৯ মার্চ ২০২৩, ০৩:১৬ অপরাহ্ন

‘দলের সবাই এখন ফিল্ডিং নিয়ে ফোকাসড’ 

‘সাকিবকে এমন ক্যাচ ছাড়তে শেষ কবে দেখেছেন?’ সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময় নাজমুল হোসেন শান্তর দিকে গেল এই প্রশ্ন। হাসতে হাসতে শান্ত জানালেন, ‘ভাই, আমিও এই ক্যাচ ছাড়তে পারতাম।’ অধিনায়ক সাকিব আল হাসানের ছেড়ে দেওয়া  জস বাটলারের ক্যাচটা যেন চাঁদের কলঙ্ক। এর বাইরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফিল্ডিং ছিল চোখ ধাঁধানো
৯ মার্চ ২০২৩, ০৩:০০ অপরাহ্ন

স্লগ ওভারের বোলিংই তৈরি করে দেয় জেতার ভিত

স্লগ ওভারের বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন হাসান। প্রথম দুই ওভারে এই তরুণ দিয়ে ফেলেছিলেন ২১ রান। নিজের শেষ দুই ওভারে কেবল ৫ রান দিয়ে তিনি আউট করেন বিপদজনক জস বাটলার ও স্যাম কারানকে। এই তরুণের প্রশংসা ঝরল শান্তর কণ্ঠে
৯ মার্চ ২০২৩, ০২:২০ অপরাহ্ন

যে ভাবনায় উডকে টানা চার বাউন্ডারি মারেন শান্ত

পাওয়ার প্লের ৬ ওভারে স্কোর বোর্ডে এসে গিয়েছিল ২ উইকেটে ৫৪। ১৫৭ রান তাড়ায় জুতসই শুরু। এরপরের ওভারে গতিময় পেসার মার্ক উডকে টানা চার বাউন্ডারি মেরে দেন নাজমুল হোসেন শান্ত। রানের চাপ হয়ে যায় একদম হালকা।
৯ মার্চ ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন