বিশ্বকাপে অভিষিক্ত ইতালিকে উড়িয়ে দিল স্কটল্যান্ড
কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি ছিল একপেশে। ‘আজ্জুরি’দের ৭৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড।
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর কাছে চূড়ান্ত সিদ্ধান্ত চাইবেন পিসিবি প্রধান; শর্ত নিয়ে খবরে ভিন্নতা
ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত এসেছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। আইসিসি এই সিদ্ধান্ত জানার পর পিসিবির আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় ছিল। সেটা পাওয়ার পর তারা অচলাবস্থা কাটাতে আলোচনা শুরু করে।
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ অপরাহ্ন
‘বুক ধড়ফড় করছিল’, নেপালকে হারিয়ে স্বীকার ইংলিশ অলরাউন্ডারের
ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে জ্যাকস বলেন, ‘আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বুক ধড়ফড় করছিল। তবে স্যাম কারানের ওপর আমার বিশ্বাস ছিল। ও আগেও এমন কঠিন পরিস্থিতি সামলেছে। আজকেও ওর ইয়র্কারগুলো একদম নিখুঁত ছিল এবং চাপের মুখে ও দারুণ বল করেছে।’
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
দুর্ভাগ্য দিয়ে ইতালির বিশ্বকাপ শুরু, ব্যাটিংয়ে অধিনায়ককে না পাওয়ার শঙ্কা
স্কটিশ ওপেনার জর্জ মুন্সির একটি 'পুল' শট আটকানোর চেষ্টায় মিডউইকেটে ফিল্ডিং করার সময় এই দুর্ঘটনার শিকার হন ম্যাডসেন। বাম দিকে ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি তিনি, উল্টো প্র্যাকটিস পিচের ওপর গড়িয়ে পড়ার সময় বাম কাঁধে প্রচণ্ড চোট পান।
৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ অপরাহ্ন
কেন নেপাল ক্রিকেট দলকে ‘কার্ডিয়াক কিডস’ বলা হয়?
গত এক দশকে নেপাল ক্রিকেটের গ্রাফ ঊর্ধ্বমুখী। এশিয়া কাপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ—সবখানেই লড়ছে তারা।
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
২০ রানের জয়ে বিশ্বকাপ মিশন শুরু শ্রীলঙ্কার
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার রাতে আত্মবিশ্বাসী এক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল শ্রীলঙ্কা
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
হারলেও শতভাগ উজাড় করে দেওয়ায় গর্বিত নেপাল অধিনায়ক
শেষ ওভারের রোমাঞ্চে হারলেও দলের চেষ্টায় খুশি নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। সামর্থ্যের শতভাগ নিংড়ে দেওয়ায় সতীর্থদের নিয়ে গর্ব হচ্ছে তার।
৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
ইংল্যান্ডকে কাঁপিয়ে শেষ ওভারের রোমাঞ্চে হারল নেপাল
টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার ‘সি’ গ্রুপের ম্যাচে নেপালকে ৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। আগে ব্যাট করে ইংল্যান্ডের ১৮৪ রানের জবাবে ১৮০ রানে থেমেছে আইসিসির সহযোগী দেশ।
৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
চ্যালেঞ্জিং লক্ষ্যকে মামুলি বানিয়ে রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড
চেন্নাইয়ে ১৩ বল বাকি থাকতে অনায়াসে ৫ উইকেটের ব্যবধানে জিতেছে কিউইরা।
৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
আশা করি, ৭০০০ উইকেটেও পৌঁছাতে পারব: রশিদ
টি-টোয়েন্টির ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ।
৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
হারানো গর্জন
ক্ষতটা টাটকা, বিশ্বকাপে না যাওয়ার বেদনা দেশের ক্রিকেটপ্রেমী মানুষের ভেতরে ধুকপুক করছে। সেই বেদনাকে অগ্রাহ্য করে উৎসব বানানো যায় না।
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
‘অনিবার্য পরিস্থিতি’র আইনি ঢাল ও আইসিসি-পিসিবি দ্বন্দ্ব
পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছালে গুরুতর নিয়মভঙ্গের দায়ে পাকিস্তানের সদস্যপদ স্থগিত বা বাতিলের মতো কঠিন সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শেফার্ডের হ্যাটট্রিকে স্কটল্যান্ডকে উড়িয়ে শুরু ওয়েস্ট ইন্ডিজের
এই ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের।
৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
২৯ রানের চাহিদা ৯ বলে মিলিয়ে পাকিস্তানকে জেতালেন ফাহিম
'আনপ্রেডিক্টেবল' পাকিস্তান এরপর দেখাল সেই তকমা কেন তাদের গায়ে সেঁটে আছে।
৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
জয়ের ছন্দ আর বড় স্বপ্ন নিয়ে প্রস্তুত সহযোগী দেশগুলো
এই দলগুলোর কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপ মানে কেবল একটি টুর্নামেন্টে অংশ নেওয়া নয়, বরং এটি হলো ক্রিকেটীয় উন্নতি, বিশ্বমঞ্চে পরিচিতি ও নিজেদের আত্মবিশ্বাসে আস্থা রাখার লড়াই।
৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
বিশ্বকাপ দলে বদল আনল শ্রীলঙ্কা
ইশানের জায়গায় বিশ্বকাপের দলে ফেরানো হয়েছে প্রমোদ মাদুশানকে।
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের জানা-অজানা: সাকিবের উইকেট থেকে গেইলের ছক্কা
ক্রিকেটের এই জমজমাট আয়োজনকে সামনে রেখে কিছু আকর্ষণীয় তথ্যের দিকে নজর দেওয়া যাক।
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
ভারতের বিশ্বকাপ দলে পরিবর্তন, কপাল খুলল সিরাজের
গত দেড় বছরে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যায়নি সিরাজকে।
৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
‘চাপ থাকবে, স্নায়ু কাজ করবে’: তবু বিনোদনের প্রতিশ্রুতি সূর্যকুমারের
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করার আগে বাস্তবতা মেনে নিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব
৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে বাংলাদেশের আতহার
রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার ও হার্শা ভোগলের মতো কিংবদন্তিদের সঙ্গে ধারাভাষ্য কক্ষে দেখা যাবে আতহারকে।
৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন