যেভাবে ইরানকে নেতৃত্বশূন্য করতে সক্রিয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাশিত মিত্র সমর্থন পাচ্ছেন না। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। ফলে তেল ও গ্যাসের দাম ক্রমাগত বাড়ছে। একই সময়ে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।