ঢাকার ৫ আসনে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১২ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০ আসনে সকাল ১০টা পর্যন্ত প্রায় ১১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব উল্লাহ মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা-১, ২, ৩, ১৯ ও ২০—এই পাঁচটি আসনে সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রথম আড়াই ঘণ্টায় গড়ে ১১ দশমিক ৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আসনভিত্তিক ভোটের হারের চিত্রে দেখা গেছে, ১৩ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে ঢাকা-১ আসনে, ঢাকা-২ আসনে পড়েছে ১৩ দশমিক ২, ঢাকা-৩ আসনে ১০ দশমিক ৮ শতাংশ, ঢাকা-১৯ আসনে ৯ দশমিক ৯ শতাংশ এবং ঢাকা-২০ আসনে পেড়েছে ১৩ শতাংশ ভোট।

সকাল থেকে আসনগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।