বেসরকারি ফলাফল
ঠাকুরগাঁও-১ আসনে এগিয়ে মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: স্টার ফাইল ফটো
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
এখন পর্যন্ত ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৭৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৫টি ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪টি ভোট।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন।