চসিক নির্বাচন: ‘বঞ্চিত’ করা হয়েছে, দাবি দুই নারী কাউন্সিলর প্রার্থীর

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসনের দুই জন প্রার্থী আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের মাত্র সাত দিন আগে তাদের আসনে দুই জন বিদ্রোহী প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে নাম প্রকাশ করা হয়েছে।
১৯ জানুয়ারি ২০২১, ০৯:৫৬ পূর্বাহ্ন

মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সাবেক ইউপি সদস্য আশরাফ আলী দেওয়ান হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে মুক্তি দিয়েছেন আদালত।
১৯ জানুয়ারি ২০২১, ০৯:৪৫ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২০, শনাক্ত ৭০২, পরীক্ষা ১৫০৯৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৯৪২ জন।
১৯ জানুয়ারি ২০২১, ০৯:৩৯ পূর্বাহ্ন

দেওয়ানি মামলার জট কমাতে সংসদে সংশোধিত বিল

দেওয়ানি মামলার জট কমাতে আদালতের আর্থিক এখতিয়ার বাড়িয়ে আইন সংশোধনে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক দ্য সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২১ শীর্ষক বিলটি উপস্থাপন করেন।
১৯ জানুয়ারি ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন

পটুয়াখালী: আমনের দামে কৃষকের হাসি

পটুয়াখালীতে এ বছর আবাদ কম হলেও কাঙ্ক্ষিত দামে আমন ধান বিক্রি করতে পেরে খুশি কৃষক। গত বছরের তুলনায় এ বছর মণ প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে আমন ধান বিক্রি করছেন বলে জানিয়েছেন তারা। জেলার বিভিন্ন উপজেলার ধানের হাট-বাজার পরিদর্শন করে এসব তথ্য পাওয়া গেছে।
১৯ জানুয়ারি ২০২১, ০৯:১৪ পূর্বাহ্ন

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে মঙ্গলবার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) তৃতীয় খারাপ অবস্থানে উঠে এসেছে বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহর বাংলাদেশের রাজধানী ঢাকা।
১৯ জানুয়ারি ২০২১, ০৮:৪৮ পূর্বাহ্ন

‘বঙ্গবন্ধু’র বায়োপিকের শুটিংয়ে মুম্বাইয়ে চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে চঞ্চল চোধুরী ও আরিফিন শুভ মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।
১৯ জানুয়ারি ২০২১, ০৮:৪৪ পূর্বাহ্ন

৬৯.৫ শতাংশ শিক্ষার্থী দূরশিক্ষণে অংশ নেয়নি: গণস্বাক্ষরতা অভিযান

করোনাভাইরাসের সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে টেলিভিশন, রেডিও এবং অনলাইনের মাধ্যমে চলা দূরশিক্ষণ কার্যক্রমে ৬৯ দশমিক পাঁচ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেনি।
১৯ জানুয়ারি ২০২১, ০৮:১২ পূর্বাহ্ন

একই ধরনের প্রকল্পের ভিন্ন গল্প

কৃষি-অকৃষি খাতে উৎপাদন বাড়াতে এবং উৎপাদনের পর সেগুলো সহজে বাজারে পৌঁছে দেওয়ার ব্যবস্থার উন্নয়নে গ্রামাঞ্চলে সেতু নির্মাণে ২০১৭ সালে একটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। তিন হাজার নয় শ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি ছিল সাড়ে চার বছর মেয়াদি।
১৯ জানুয়ারি ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন

বিমানবন্দর এলাকায় বাসচাপায় দম্পতি নিহত: চালক গ্রেপ্তার

রাজধানীর বিমানবন্দর এলাকায় আজমেরী গ্লোরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাজীপুরের মৌচাক এলাকা থেকে চালক তসিকুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)।
১৯ জানুয়ারি ২০২১, ০৭:০৪ পূর্বাহ্ন

দিলুকে শেষ শ্রদ্ধা জানানো হবে শিল্পকলায়, দুপুর ৩টায়

শেষ শ্রদ্ধা জানানোর জন্যে বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান অভিনয়শিল্পী মজিবুর রহমান দিলুর মরদেহ আজ মঙ্গলবার দুপুর ৩টায় শিল্পকলা একাডেমিতে নিয়ে আসা হবে।
১৯ জানুয়ারি ২০২১, ০৬:৫৩ পূর্বাহ্ন

পরীক্ষা ছাড়াই এইচএসসি’র ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন

পরীক্ষা ছাড়াই উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করতে জাতীয় সংসদে তিনটি সংশোধিত বিল উত্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিলগুলো উত্থাপন করেন।
১৯ জানুয়ারি ২০২১, ০৬:৫২ পূর্বাহ্ন

‘বাপি তুমি কোথায়, খুব মিস করছি তোমায়’

এ কবিতাটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা। তার জন্মদিনে কেনো এই কবিতাটা মনে হলো ঠিক জানি না। বেঁচে থাকলে মনে পড়তো কি? না কি মনে পড়তো না। হয়তো তার লেখা অন্য কোনো কবিতার কথা মনে হতো।
১৯ জানুয়ারি ২০২১, ০৫:৫৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে অটোরিকশাকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টায় উপজেলার কিটিংচর এলাকায় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১৯ জানুয়ারি ২০২১, ০৫:৪৭ পূর্বাহ্ন

টাকার অতিমূল্যায়ন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের রেকর্ড সাড়ে ৫ বিলিয়ন ডলার ক্রয়

মার্কিন ডলারের বিপরীতে টাকার মূল্য স্থিতিশীল রাখতে চলতি অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ ব্যাংক রেকর্ড পাঁচ দশমিক ৪৯ বিলিয়ন ডলার কিনেছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে। এর আগে ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে সর্বোচ্চ পাঁচ দশমিক ১৫ বিলিয়ন ডলার কিনেছিল।
১৯ জানুয়ারি ২০২১, ০৫:২৯ পূর্বাহ্ন

৯ ঘণ্টা পরে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি পারাপার শুরু

ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
১৯ জানুয়ারি ২০২১, ০৫:২৬ পূর্বাহ্ন

৮ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
১৯ জানুয়ারি ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, অভিনয় শিল্পী মুজিবুর রহমান দিলু

খ্যাতিমান অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলু মারা গেছেন।
১৯ জানুয়ারি ২০২১, ০৪:০৪ পূর্বাহ্ন

‘নৌকা মার্কার প্রার্থী শিলুকে ভোট না দিলে কেন্দ্রে আসার দরকার নেই’

বগুড়ার গাবতলী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. মোমিনুল হক শিলুকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে আসার দরকার নেই বলে হুমকি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন।
১৮ জানুয়ারি ২০২১, ০৩:৪১ অপরাহ্ন

নির্বাচন নয়, ইট-বালির ব্যবসা নিয়ন্ত্রণে ছাত্রলীগ কর্মী রোহিতকে হত্যা: পুলিশ

নির্বাচনী বিরোধ নয়, এলাকায় আধিপত্য বিস্তার ও ইট-বালির ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান রোহিতকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৮ জানুয়ারি ২০২১, ০৩:৩৫ অপরাহ্ন