বাইডেনের অভিষেক অনুষ্ঠান উপস্থাপনায় টম হ্যাঙ্কস
জো বাইডেনের শপথ গ্রহণ নিয়ে আয়োজিত বিশেষ টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করবেন অস্কারবিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস।
১৪ জানুয়ারি ২০২১, ১০:০৯ পূর্বাহ্ন
আশুলিয়ায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সাভারের আশুলিয়ায় চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সে সময় অটোরিকশা চালকের সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে।
১৪ জানুয়ারি ২০২১, ০৯:৩০ পূর্বাহ্ন
৩ প্রতিষ্ঠানের ভ্যাকসিন ট্রায়ালের প্রস্তাব বিবেচনা করছে সরকার
দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন সহজলভ্য করতে সরকার আরও তিনটি কোভিড ভ্যাকসিন উদ্ভাবক প্রতিষ্ঠানকে ট্রায়ালের অনুমতি দিতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা।
১৪ জানুয়ারি ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন
জিএম কাদের করোনায় আক্রান্ত
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলের উপনেতা জিএম কাদেরের করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসকের পরমর্শ অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে আছেন। আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ জানুয়ারি ২০২১, ০৮:১০ পূর্বাহ্ন
বেনাপোল বন্দর: ভারতীয় ট্রাক থেকে অবৈধ ওষুধ ও ফেনসিডিল জব্দ
ভারত থেকে আমদানিকৃত একটি পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ ভারতীয় ওষুধ ও ফেনসিডিল জব্দ করেছে বেনাপোল শুল্ক কর্তৃপক্ষ। বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় ফেনসিডিল ও বিভিন্ন প্রকার ওষুধের চালানটি আটক করা হয়।
১৪ জানুয়ারি ২০২১, ০৭:৪৬ পূর্বাহ্ন
কাউন্সিলর প্রার্থীর ভাই হত্যার ৪ ঘণ্টা পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মরদেহ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর ভাই হত্যার চার ঘণ্টা পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪ জানুয়ারি ২০২১, ০৭:৩৪ পূর্বাহ্ন
ঢাকা-আরিচা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন
সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সালেহপুর সেতুর একটি অংশে ফাটল দেখা দিয়েছে। কর্তৃপক্ষ সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এক পাশ বন্ধ করে দিয়েছে।
১৪ জানুয়ারি ২০২১, ০৭:২৩ পূর্বাহ্ন
ভ্যাকসিনের দাম নিয়ে বিভ্রান্তি
সরকার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আবারও বলছে, ভারত যে দামে কিনবে সেই এই দামে ভ্যাকসিন কিনবে বাংলাদেশ। ফলে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাস ভ্যাকসিনের দাম নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে।
১৪ জানুয়ারি ২০২১, ০৬:৫০ পূর্বাহ্ন
বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারি: জামিনে মুক্ত ৬ সাবেক এমডিসহ ২২ অভিযুক্ত
কয়লা কেলেঙ্কারি মামলায় কারাবন্দি বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ছয় জন সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ২২ কর্মকর্তা জামিনে মুক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তারা দিনাজপুর জেলা কারাগার থেকে বের হন।
১৪ জানুয়ারি ২০২১, ০৫:২০ পূর্বাহ্ন
৯৯৯ এবং বিট পুলিশিং গতিশীল করতে সিএমপিতে ১৩ মোটরসাইকেল
জরুরি ৯৯৯ সেবা এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে ১৩টি বিশেষ মোটরসাইকেল পেয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
১৩ জানুয়ারি ২০২১, ০৪:১৫ অপরাহ্ন
সংশপ্তকের মালু হাসপাতালে
জনপ্রিয় অভিনেতা মুজিবুর রহমান দিলু অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৩ জানুয়ারি ২০২১, ০৪:০৬ অপরাহ্ন
যথাসময়ে করোনার টিকা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুপারিশ সংসদীয় কমিটির
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় যথাসময়ে করোনার টিকা এনে জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
১৩ জানুয়ারি ২০২১, ০৩:২৮ অপরাহ্ন
বাংলাদেশে বিট কয়েন প্রতারণা চক্রের মূল হোতা গ্রেপ্তার
অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও, করতেন ওয়েব ডেভেলপিংয়ের কাজ। আর, গত বছরের জুন থেকে এক পাকিস্তানি নাগরিকের সহায়তায় শুরু করেন বিট কয়েনের নামে প্রতারণা। সম্প্রতি কিনেছে এক কোটি সাত লাখ টাকা দামের একটি অডি গাড়ি। বাংলাদেশে বিট কয়েন প্রতারণা চক্রের এই মূল হোতা মো. রায়হান হোসেন ওরফে রায়হানকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৩ জানুয়ারি ২০২১, ০২:৪২ অপরাহ্ন
সালথার ওসি প্রত্যাহার
ফরিদপুরের সালথায় বীর মুক্তিযোদ্ধাকে গালিগালাজ ও লাঠিপেটার অভিযোগ ওঠায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহকে প্রত্যাহার করা হয়েছে।
১৩ জানুয়ারি ২০২১, ০২:১৩ অপরাহ্ন
নাশকতার পরিকল্পনার অভিযোগ: জয়পুরহাট বিএনপির ২৩ নেতা-কর্মী আটক
নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক, যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াহাবসহ ২৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১৩ জানুয়ারি ২০২১, ০২:০৬ অপরাহ্ন
৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ ও ২৬ ফেব্রুয়ারি
৪১ ও ৪২তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। ৪১তম বিসিএস পরীক্ষা আগামী ১৯ মার্চ এবং ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
১৩ জানুয়ারি ২০২১, ০১:৫১ অপরাহ্ন
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় করিমনের ৬ যাত্রী নিহত
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত করিমনের ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।
১৩ জানুয়ারি ২০২১, ০১:৪৯ অপরাহ্ন
বিয়ের রেজিস্ট্রেশনে নারীর অংশগ্রহণে বাধা দূর করার দাবি ৯০ নাগরিকের
নারীদের নিকাহ রেজিস্ট্রার হতে না পারার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ৯০ জন নাগরিক। তারা বলেছেন, স্বাধীনতা পরবর্তী ৪৯ বছরে দেশে নারী অধিকার আন্দোলনের যে ভিত তৈরি হয়েছে, এ নির্দেশনা সে অর্জনকে কুঠারাঘাত করেছে।
১৩ জানুয়ারি ২০২১, ০১:৩৪ অপরাহ্ন
সাহস করে সত্য কথা বলা পছন্দ করেন প্রধানমন্ত্রী: কাদের মির্জা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, সাহস করে সত্য কথা বলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করেন। আমি নোয়াখালী-ফেনীর অপরাজনীতি, অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলেছি, তা নিয়ে নেত্রীর কাছ থেকে আমার ওপর কোনো চাপ নেই।
১৩ জানুয়ারি ২০২১, ০১:১০ অপরাহ্ন
সংবাদ সম্মেলনে সিএনএন’র প্রতিবেদন শোনাল বিসিএসআইআর
জিনোম সিকোয়েন্সিং অগ্রগতি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলন ডেকে সিএনএনের একটি প্রতিবেদন পড়ে শোনালেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফতাব আলী শেখ।
১৩ জানুয়ারি ২০২১, ১২:৪৭ অপরাহ্ন