কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার টিভি টাওয়ার সংলগ্ন ঢালায় টেকনাফগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোবাইক চালকসহ দুই জন মারা গেছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও সাত জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১২ জানুয়ারি ২০২১, ০৯:২৯ পূর্বাহ্ন
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ সিএজি’র
সর্বশেষ জাতীয় নির্বাচন এবং উপজেলা নির্বাচনে অনেক প্রশিক্ষকদের সম্মানী প্রদানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যয়ে আর্থিক অনিয়ম খুঁজে পেয়েছে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল- সিএজি)।
১২ জানুয়ারি ২০২১, ০৯:০৬ পূর্বাহ্ন
আহমেদ শফী হত্যা মামলা তদন্তে হাটহাজারী মাদ্রাসায় পিবিআই
হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমেদ শফীকে হত্যার অভিযোগ দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার সকালে পিবিআইয়ের একটি দল আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করে।
১২ জানুয়ারি ২০২১, ০৮:৪১ পূর্বাহ্ন
সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে বলেছেন তাপস
সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘আমি এই মামলায় সম্পৃক্ত না। দুজন অতিউৎসাহী আইনজীবী মামলা দায়ের করেছেন।’
১২ জানুয়ারি ২০২১, ০৮:২৫ পূর্বাহ্ন
তাপসের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা: গ্রেপ্তার ২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দল।
১২ জানুয়ারি ২০২১, ০৭:২৪ পূর্বাহ্ন
এবার প্রশাসনিক ভবনে তালা দিয়েছে রাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা
চাকরির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের বাসভবন অবরুদ্ধ করার পর এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা।
১২ জানুয়ারি ২০২১, ০৭:০৮ পূর্বাহ্ন
চুরির অপবাদে টাঙ্গাইলে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চুরির অপবাদে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে সাগরদিঘী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
১২ জানুয়ারি ২০২১, ০৬:২৬ পূর্বাহ্ন
শ্রীপুরে মহাসড়কের পাশে ময়লার স্তূপ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় গত পাঁচ বছরে বেশি সময় ধরে বর্জ্য ফেলে আসছে শ্রীপুর পৌরসভা। এতে প্রতিনিয়ত পথচারী, যানবাহনের যাত্রী ও আশপাশের এলাকার বাসিন্দারা দুর্ভোগের শিকার হচ্ছেন।
১২ জানুয়ারি ২০২১, ০৬:১২ পূর্বাহ্ন
৯৭৮ ভূমিহীন পরিবারের জন্যে ঘর
মুজিববর্ষ উপলক্ষে লালমনিরহাটে ৯৭৮টি ঘর প্রস্তুত করা হচ্ছে ৯৭৮টি গৃহহীন পরিবারের জন্য। জেলার পাঁচ উপজেলায় সরকারি খাস জমিতে এসব ঘর তৈরির কাজ চলছে পুরোদমে।
১২ জানুয়ারি ২০২১, ০৬:০২ পূর্বাহ্ন
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভ্যাকসিন দেওয়া শুরু
দেশে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে।
১২ জানুয়ারি ২০২১, ০৫:৫১ পূর্বাহ্ন
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে মিজানুর রহমান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত তার মরদেহ সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের অফিস প্রাঙ্গণে রাখা হয়।
১২ জানুয়ারি ২০২১, ০৫:১৮ পূর্বাহ্ন
রাঙ্গামাটিতে ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক পানিতে, নিহত ৩
রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার এলাকায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি সংযোগ সড়কে পাথর বোঝাই একটি ট্রাক উঠলে ভেঙে যায় স্থানীয় বেইলি ব্রিজ। এতে পানিতে ডুবে ট্রাকের চালকসহ তিন জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১২ জানুয়ারি ২০২১, ০৩:৫৭ পূর্বাহ্ন
সিলেটে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট নগরীর ফাজিলচিস্ত এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
১১ জানুয়ারি ২০২১, ০৫:০৬ অপরাহ্ন
উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন রাবি ছাত্রলীগের নেতা-কর্মীরা
চাকরির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ দুই উপ-উপাচার্য ও প্রক্টরকে উপাচার্যের বাসভবনে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা।
১১ জানুয়ারি ২০২১, ০৪:৪৯ অপরাহ্ন
ইরফানের অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আদালতের সিদ্ধান্ত ৮ ফেব্রুয়ারি
আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে আদালত আগামী ৮ ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানাবেন। ওই তদন্ত প্রতিবেদনে ইরফানের বিরুদ্ধে অভিযোগের কোনও প্রমাণ দেখাতে পারেনি পুলিশ।
১১ জানুয়ারি ২০২১, ০৪:০৫ অপরাহ্ন
ফেনী: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ কাউন্সিলর নির্বাচিত
আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনের ছয়টি সংরক্ষিত নারী ওয়ার্ডের মধ্যে পাঁচ জন একক প্রার্থী ও ১৮টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী থাকায় মোট ১৫ জন কাউন্সিলর প্রার্থীকে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
১১ জানুয়ারি ২০২১, ০৩:৫৪ অপরাহ্ন
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলকাতার উপ-হাইকমিশনের তথ্যচিত্র প্রকাশ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন একটি তথ্যচিত্র প্রকাশ করেছে।
১১ জানুয়ারি ২০২১, ০৩:৪২ অপরাহ্ন
‘পুরো সমাজই যেন অসুস্থ হয়ে পড়েছে’
ধর্ষণ-নিপীড়ন বা এ ধরনের যেকোনো ঘটনায় সমাজ প্রথমেই আঙুল তুলে ভুক্তভোগী নারীর দিকে। ভুক্তভোগী নারী ও তার পরিবারের ওপর দায় চাপানোই প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। সব দোষ যেন তাদেরই! রাজধানীর কলাবাগানের ঘটনায়ও তেমনটিই পরিলক্ষিত হয়েছে, হচ্ছে।
১১ জানুয়ারি ২০২১, ০৩:৩০ অপরাহ্ন
১২ চরের কোথাও স্থায়ী বসতি হলো না আজিজুলের
মুক্তিযুদ্ধের সময় আজিজুল হকের বয়স ছিল ১৮ বছর। তখন বাবা-মায়ের সঙ্গে ব্রহ্মপুত্রের চর পদিনেরখোপে ছিলেন। নদের বুকে দুর্গম এলাকা হওয়ায় সেখানে পাক বাহিনী যায়নি। স্বাধীনতার পর পদিনেরখোপ চরে আরও তিন বছর ছিলেন। এর পর ভাঙনের কবলে পড়ে ভিটেছাড়া হন। বসবাসের জন্য খুঁজছেন নুতন ঠিকানা, নুতন একটি চর। এভাবে ১২টি চরে ঘর তুলেছেন। কিন্তু কোথাও স্থায়ী হতে পারেননি কৃষক আজিজুল হক।
১১ জানুয়ারি ২০২১, ০৩:০৮ অপরাহ্ন
কারাগারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট
দেশের ৬৮টি কারাগারে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিকাণ্ড থেকে বন্দিদের জীবন বাঁচাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব ও কারা মহাপরিদর্শককে আগামী ৩০ দিনের মধ্যে পৃথক প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।
১১ জানুয়ারি ২০২১, ০৩:০৫ অপরাহ্ন