৯৯৯-এ ফোন, ইটভাটা থেকে ২ শিশুসহ ৫ শ্রমিককে উদ্ধার

পুলিশের মোবাইল সেবা ৯৯৯-এ ফোন করে পিরোজপুরের ইন্দুরকানীতে ইটভাটা থেকে শিকল বাঁধা অবস্থায় দুই শিশু শ্রমিকসহ পাঁচ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
১০ জানুয়ারি ২০২১, ০৩:১১ অপরাহ্ন

মিয়ানমারের আন্তরিকতার অভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘মিয়ানমারের আন্তরিকতার অভাবে সাড়ে তিন বছরেও রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। রোহিঙ্গারা তাদের দেশের সরকারকে বিশ্বাস করে না বলেই তারা সেখানে যেতে চাচ্ছে না। তবে বাংলাদেশ সরকার তাদের ফেরত পাঠানোর সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পাল্লা ভারি হচ্ছে।’
১০ জানুয়ারি ২০২১, ০২:৩৫ অপরাহ্ন

তামাক খেতের শিশু!

লালমনিরহাটে শিশুদের দিয়ে তামাক খেতে কাজ করানোটা এখন নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে। অভিভাবকদের অসচেতনতার কারণেই শিশুরা তামাক খেতে কাজ করতে বাধ্য হচ্ছে। লালমনিরহাট জেলা শিশু নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, তামাক মৌসুমে পুরো জেলায় প্রায় ১৫ হাজার শিশু তামাক উৎপাদন ও প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে।
১০ জানুয়ারি ২০২১, ০১:৩৯ অপরাহ্ন

কুমিল্লায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

কুমিল্লার হোমনায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার হোমনায় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
১০ জানুয়ারি ২০২১, ০১:৩৫ অপরাহ্ন

বরিশালে ৩ লাখ টাকার জাল নোটসহ আটক ২

বরিশালে তিন লাখ টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে পুলিশ।
১০ জানুয়ারি ২০২১, ০১:৩২ অপরাহ্ন

শ্রীপুরে আ. লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় আহত বিএনপি প্রার্থী হাসপাতালে

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ জানুয়ারি ২০২১, ০১:২৮ অপরাহ্ন

ফরিদপুরে ৬৮ ঘণ্টা পর পদ্মায় নিখোঁজ বাবুর্চির মরদেহ উদ্ধার

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে নিখোঁজের ৬৮ ঘণ্টা পর বলগেটের বাবুর্চি আবু তালেবের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ জানুয়ারি ২০২১, ০১:০৯ অপরাহ্ন

বিএনপি-জামায়াতের সমর্থনের চেষ্টায় চট্টগ্রাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা

​চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মাঠ গরম হচ্ছে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের নিয়ে। নির্বাচনে জিততে বিদ্রোহী প্রার্থীরা বিএনপি-জামায়াতের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন বলে মাঠ পর্যায়ের একটি গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। নির্বাচনের প্রচারণার শুরু থেকে সিনিয়র নেতাদের হুংকার, অনুরোধ ও বহিষ্কারের হুমকিতেও পিছু হটেনি বিদ্রোহী প্রার্থীরা।
১০ জানুয়ারি ২০২১, ১২:২৩ অপরাহ্ন

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারের দায়ে বাংলাদেশির কারাদণ্ড

মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানবপাচারের দায়ে এক বাংলাদেশি নাগরিককে তিন বছরের কারাদণ্ডসহ পরবর্তী তিন বছরের জন্য পর্যবেক্ষণের আওতায় মুক্ত রাখার দণ্ড দিয়েছেন স্থানীয় আদালত।
১০ জানুয়ারি ২০২১, ১২:১৬ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটো মারা গেছেন

যশোরের প্রবীণ রাজনীতিক সাবেক ও প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটো (৭৫) মৃত্যুবরণ করেছেন। আজ রোববার বিকেলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।
১০ জানুয়ারি ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন

সংসদ সদস্যের ভাই বলে কথা!

পটুয়াখালীর বাউফলে হাজী শহিদ মার্কেটের সামনের অংশ দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সংসদ সদস্য আ স ম ফিরোজের ছোট ভাই এ কে এম ফরিদ মোল্লার বিরুদ্ধে। এতে ওই বিপণিবিতানের ২৮টি দোকান অবরুদ্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে বেচাকেনা।
১০ জানুয়ারি ২০২১, ১১:৪০ পূর্বাহ্ন

বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ১

পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে পায়রাগামী লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন।
১০ জানুয়ারি ২০২১, ১১:০০ পূর্বাহ্ন

তুরাগ তীরে তৈরি হবে নতুন সিটি: এলজিআরডি মন্ত্রী

ঢাকার অদূরে তুরাগ নদীর পাড়ে নতুন সিটি তৈরি এবং পুরান ঢাকাকে পুনর্নির্মাণে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
১০ জানুয়ারি ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন

৭ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু

ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে (নন বাসমতি) চাল আমদানি শুরু হয়েছে। ফলে দেশের বাজারে চালের দামে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
১০ জানুয়ারি ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন

নিখোঁজের ১১ মাস পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে ১১ মাস নিখোঁজ থাকা দশম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ জানুয়ারি ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন

একদিনে আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১০৭১, পরীক্ষা ১২৯২০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৫ জন মারা গেছেন। ফলে, মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো সাত হাজার ৭৮১ জন।
১০ জানুয়ারি ২০২১, ১০:০২ পূর্বাহ্ন

আবারও পিছিয়েছে চার্জশিটের শুনানি

সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চার্জশিটের ওপর শুনানির দিন আবারও পিছিয়েছে। আজ রোববার পূর্ব নির্ধারিত শুনানি পেছানোর আবেদন জানায় বাদীপক্ষ। সেই আবেদন আমলে নিয়ে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক আগামী মঙ্গলবার শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছেন।
১০ জানুয়ারি ২০২১, ০৯:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজারে শিশুর মরদেহ উদ্ধার, সহকর্মী রোহিঙ্গা কিশোর পলাতক

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কোর্টবাজারের একটি ডেকোরেটরের দোকান থেকে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল (সিআইডি)।
১০ জানুয়ারি ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন

আল্লাহর গজব পড়বে, আমি ঈমানদার: কাদের মির্জা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আল্লাহর গজব পড়বে। আমি ঈমানদার।’
১০ জানুয়ারি ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ন

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের বন্দুকযুদ্ধে এক জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ রোববার ভোররাত ৩টার দিকে উপজেলার হোয়াইয়ক্যং ইউনিয়নের চাকমারকূল এলাকায় ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
১০ জানুয়ারি ২০২১, ০৯:০০ পূর্বাহ্ন