গত ২৪ ঘণ্টায় ২৪ মৃত্যু, শনাক্ত ৯১০, পরীক্ষা ১২০৯৬

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। ফলে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৬৫০ জন।
৪ জানুয়ারি ২০২১, ১০:২২ পূর্বাহ্ন

অবশেষে লাকিংমে চাকমার মরদেহ পেলেন বাবা-মা

মর্গের হিমঘরে ২৬ দিন পড়ে থাকার পর অবশেষে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে কিশোরী লাকিংমে চাকমার (১৫) মরদেহ।
৪ জানুয়ারি ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন

আয়কর দাতার সংখ্যা বেড়েছে প্রায় আড়াই লাখ

করোনা মহামারির মধ্যেও চলতি অর্থ বছরে দেশে আয়কর দাতার সংখ্যা প্রায় আড়াই লাখ বেড়েছে।
৪ জানুয়ারি ২০২১, ১০:০৪ পূর্বাহ্ন

ডোপ টেস্ট পজিটিভ: স্থায়ীভাবে চাকরিচ্যুত ৬ পুলিশ সদস্য

ডোপ টেস্টে শরীরে মাদকের নমুনা পাওয়ায় দিনাজপুরে কর্তব্যরত ছয় পুলিশ কনস্টেবলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে জেলা পুলিশ।
৪ জানুয়ারি ২০২১, ০৯:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে সমাহিত হবেন ঢাবি অধ্যাপক আহমেদ কবির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহমেদ কবির গতকাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
৪ জানুয়ারি ২০২১, ০৯:২৮ পূর্বাহ্ন

আশ্বস্ত থাকতে পারি, আমরা চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পাব: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘যতটুকু আমাদের আলোচনা হয়েছে, সেই আলোচনা অনুযায়ী আমরা এখনো আশ্বস্ত থাকতে পারি যে, আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পাব।’
৪ জানুয়ারি ২০২১, ০৯:২১ পূর্বাহ্ন

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার ৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক সাজিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে সহযোগিতার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ জানুয়ারি ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ন

লন্ডন থেকে আসা ৪২ যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

করোনার নতুন স্ট্রেইন নিয়ন্ত্রণে সরকারের নেওয়া নতুন সিদ্ধান্তের পর আজ সোমবার লন্ডন থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটির সিলেটে নামা ৪২ যাত্রীকে কঠোর নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।
৪ জানুয়ারি ২০২১, ০৮:১৯ পূর্বাহ্ন

কুড়িগ্রাম-লালমনিরহাটে দেশি মাছের আকাল

নদ-নদী ও খাল-বিলে ভরা দেশের উত্তরাঞ্চলের কৃষি নির্ভরশীল জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে দেশি মাছের চরম আকাল দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনেক দেশি প্রজাতি মাছ বিলুপ্তির দ্বারপ্রান্তে। সেসব দেশি মাছ সংরক্ষণে কোনো কার্যকরী উদ্যোগ নেই বলেও অভিযোগ করেছেন অনেকে।
৪ জানুয়ারি ২০২১, ০৭:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশ যথাসময়েই ভ্যাকসিন পাবে: বেক্সিমকো

বাংলাদেশ যথাসময়েই কোভিড-১৯ এর ভ্যাকসিন পাবে বলে জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের বাংলাদেশি অংশীদার বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল।
৪ জানুয়ারি ২০২১, ০৭:০৫ পূর্বাহ্ন

বছরের আলোচিত চরিত্র: করোনার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প আর দুর্নীতি

করোনাভাইরাস অতি ক্ষুদ্র। অতি ক্ষুদ্র মানে কত ক্ষুদ্র? এক ডোজ করোনা ভ্যাকসিনে মানে একটি টিকা যখন আপনি নেবেন, আপনার শরীরে প্রবেশ করবে প্রায় ৫০ বিলিয়ন ভাইরাস! দুই ডোজ বা সম্পূর্ণ একটি ভ্যাকসিনে ভেতরে আছে ১০০ বিলিয়ন ভাইরাস। করোনাভাইরাসের ক্ষুদ্রতা সম্পর্কে নিশ্চয়ই কিছুটা ধারণা করতে পারছি। চলে যাওয়া বছরের আলোচিত চরিত্রের শীর্ষ স্থানটি দখলের ক্ষেত্রে এই অতি ক্ষুদ্র করোনাভাইরাসের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।
৪ জানুয়ারি ২০২১, ০৬:৪০ পূর্বাহ্ন

অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালুর দাবি

অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন করে চালুর দাবি জানিয়েছে পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ।
৪ জানুয়ারি ২০২১, ০৬:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জে অতিথি পাখি বিক্রির দায়ে একজনের কারাদণ্ড

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অতিথি পাখি বিক্রির দায়ে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৪ জানুয়ারি ২০২১, ০৬:০৫ পূর্বাহ্ন

ভ্যাকসিন পেতে দেরি, কত দেরি?

ভারতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন অনুমোদন দেওয়া বাংলাদেশের জন্য সুসংবাদ ছিল বলেই ধারণা করা হয়েছিল। কিন্তু, এখন দেখা যাচ্ছে ভারত সরকার ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। যে কারণে ভ্যাকসিনপ্রাপ্তিতে বাংলাদেশ পিছিয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
৪ জানুয়ারি ২০২১, ০৫:৫০ পূর্বাহ্ন

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৩ তক্ষক উদ্ধার

ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।
৪ জানুয়ারি ২০২১, ০৫:১৪ পূর্বাহ্ন

আবারও বিদ্রোহীর প্যাঁচে আওয়ামী লীগের ‘নৌকা’

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র পদে যাকে মনোনয়ন দিয়েছে, তিনি তো প্রার্থী আছেনই, সঙ্গে আছেন যিনি গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী হয়ে মেয়র পদে জয় লাভ করেছিলেন, সেই বর্তমান মেয়রও। জয়ের হিসাব নিয়ে তাই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৪ জানুয়ারি ২০২১, ০৪:১২ পূর্বাহ্ন

৩ শিক্ষক নিয়োগ, বহু প্রশ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় গত ৩০ ডিসেম্বর অণুজীববিজ্ঞান বিভাগে তিন প্রভাষকের নিয়োগ চূড়ান্ত করা হয়। এরপরেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অভিযোগ উঠে, শিক্ষক নিয়োগে প্রশ্নবিদ্ধ সুপারিশই বহাল রেখেছে সিন্ডিকেট।
৩ জানুয়ারি ২০২১, ০৪:৫৭ অপরাহ্ন

পুলিশ হেফাজতে মৃত্যু, পরিবারের দাবি ‘নির্যাতনে হত্যা’

বরিশালে মাদক মামলায় কারাগারে পাঠানো এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যখন তিনি মারা যান তখন তার কুচকি থেকে রক্তক্ষরণ হচ্ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহতের পরিবারের দাবি, পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
৩ জানুয়ারি ২০২১, ০৪:৪৭ অপরাহ্ন

জীবন সুরাবানদেরও!

রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের সামনে ফুটপাতে শুয়ে আছেন ৭০ বছরের বৃদ্ধা সুরাবান বেগম। সঙ্গে সমবয়সী আরও তিন জন। ঢাকায় এসেছেন ময়মনসিংহের নান্দাইল থেকে। প্লাস্টিকের পাতলা বস্তার ভেতরে শরীরের অর্ধেক ঢুকিয়ে মুখ বের করে তাকিয়ে আছেন রাস্তার দিকে, হয়ত দেখছেন চলন্ত মানুষ।
৩ জানুয়ারি ২০২১, ০২:২৪ অপরাহ্ন

রৌমারী সীমান্তে বিজিবির হাতে ভারতীয় চোরাকারবারি আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে বাংলাদেশ ভূখণ্ড থেকে নুরুজ্জামান আহমেদ (২৫) নামে এক ভারতীয় গরু চোরকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩ জানুয়ারি ২০২১, ০২:০৯ অপরাহ্ন