ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী কারাগারে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনায় আটক নূর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২ জানুয়ারি ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ন
বেনাপোল বন্দরে ১২০টি পরিবারের মানবেতর জীবন
গ্রামের দুপাশ দিয়ে পাকা প্রাচীর নির্মাণ করায় বেনাপোল বন্দরের ভারতীয় ট্রাক টার্মিনালের পশ্চিম পার্শ্বে বসবাসরত ১২০টি পরিবার মানবেতর জীবনযাপন করছেন। অভিযোগ আছে, বন্দর কর্তৃপক্ষের খামখেয়ালিপনায় তাদের এই দুর্দশা।
২ জানুয়ারি ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
চাঁদপুরে ৩টি লঞ্চ থেকে ৬৩ মণ জাটকা জব্দ
কোস্টগার্ডের অভিযানে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে দুই হাজার ৫০০ কেজি (৬৩ মণ) জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা।
২ জানুয়ারি ২০২১, ১০:০৮ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২৩, শনাক্ত ৬৮৪, পরীক্ষা ৯৭০১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৫৯৯ জন।
২ জানুয়ারি ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন
১ জানুয়ারি জন্ম নিলো প্রায় পৌনে ৪ লাখ শিশু
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ২০২১ সালের প্রথম দিনে বিশ্বজুড়ে তিন লাখ ৭১ হাজারের বেশি শিশু জন্মগ্রহণ করেছে।
২ জানুয়ারি ২০২১, ০৭:৪৯ পূর্বাহ্ন
লালমনিরহাট-কুড়িগ্রামে তীব্র শীতে ব্যাহত কৃষিকাজ
কনকনে ঠান্ডায় শরীর স্থবির হয়ে যাচ্ছে। তাই উত্তরের জেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। কৃষক ও কৃষি শ্রমিকরা ঠান্ডার দাপটে মাঠে টিকতে পারছেন না বেশিক্ষণ। তবে, এরপরেও অনেকে ফসলের খেতে কাজ করছেন।
২ জানুয়ারি ২০২১, ০৭:২৮ পূর্বাহ্ন
আশুগঞ্জ সার কারখানা কলোনি থেকে মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার কলোনি থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
২ জানুয়ারি ২০২১, ০৭:১১ পূর্বাহ্ন
রাজশাহীতে মদপানে ৩ জনের মৃত্যু
রাজশাহীতে মদপানে বিষক্রিয়ায় তিন জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় আরও দুই জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ শনিবার সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ জানুয়ারি ২০২১, ০৬:২৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা: চালক গ্রেপ্তার
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের সুজানগর এলাকায় চলন্ত বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ওই বাসের চালক শহীদ মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার সকাল ৬টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২ জানুয়ারি ২০২১, ০৫:৫২ পূর্বাহ্ন
ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের অনুমোদন বাংলাদেশের জন্যেও সুসংবাদ
ভারতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। দুইটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলেছে, জরুরি ব্যবহারের জন্য গতকাল শুক্রবার ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসনটির অনুমোদন দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারত শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে চায়। হয়তো আগামী বুধবারের মধ্যেই তা শুরু হবে।
২ জানুয়ারি ২০২১, ০৫:৩৯ পূর্বাহ্ন
মৃত্যু ১৮ লাখ ২৭ হাজার, আক্রান্ত ৮ কোটি ৩৯ লাখের বেশি
বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন প্রায় ১৮ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন আট কোটি ৩৯ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৭২ লাখের বেশি মানুষ।
২ জানুয়ারি ২০২১, ০৫:০৯ পূর্বাহ্ন
মহাখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত
রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। হামলায় হাসান (১৮) ও সোহাগ (১৭) নামে আরও দুই জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ জানুয়ারি ২০২১, ০৪:৪৬ পূর্বাহ্ন
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম মারা গেছেন
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম আজ শনিবার ভোরে মারা গেছেন। মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
২ জানুয়ারি ২০২১, ০৪:২৮ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জে রেস্তোরাঁয় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি রেস্তোরাঁয় জমে থাকা গ্যাস বিস্ফোরণে চার কর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
১ জানুয়ারি ২০২১, ০৪:২৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ২ জেএমবি সদস্য আটক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব।
১ জানুয়ারি ২০২১, ০৩:৩৯ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, আটক ১
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
১ জানুয়ারি ২০২১, ০৩:৩৪ অপরাহ্ন
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি বলেই উন্নয়নের চাকা ঘুরছে’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত পরশু ইংল্যান্ড এবং আজ ভারত তাদের দেশে করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। এতে আমাদের পথ খুলে গেল। আমরা দ্রুত সময়ের মধ্যেই ভ্যাকসিন পেয়ে যাব।
১ জানুয়ারি ২০২১, ০৩:১৭ অপরাহ্ন
রোহিঙ্গা আলোকচিত্রী আবুল কালামের মুক্তি দাবিতে ৫০ নাগরিকের বিবৃতি
তরুণ প্রতিভাবান রোহিঙ্গা আলোকচিত্রী আবুল কালামের মুক্তি দাবি করছেন ৫০ জন বাংলাদেশি ও আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব, আইনজীবী, শিক্ষাবিদ, চলচ্চিত্রকার, আলোকচিত্রী, সাংবাদিক এবং মানবাধিকার সংস্থা।
১ জানুয়ারি ২০২১, ০২:২৬ অপরাহ্ন
নরসিংদীতে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
নরসিংদীর বেলাবো উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চার জন নিহত ও একজন আহত হয়েছেন।
১ জানুয়ারি ২০২১, ০২:১৬ অপরাহ্ন
বেনাপোলে গত বছর ১২০ কোটি টাকার চোরাই পণ্য আটক
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে গত এক বছরে ১২০ কোটি টাকার মাদক, স্বর্ণ ও ডলারসহ নানা চোরাকারবারি পণ্য আটক করেছে বিজিবি।
১ জানুয়ারি ২০২১, ১২:০৭ অপরাহ্ন