পাবনায় পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে হাজারো যাত্রী

জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট ডাকায় পাবনা থেকে আন্তঃজেলায় চলা কোনো বাস ছেড়ে যায়নি। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরিবহন মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।
৩১ ডিসেম্বর ২০২০, ০৬:২৭ পূর্বাহ্ন

রাজধানীতে অজ্ঞাত বাহনের ধাক্কায় এসআই নিহত

রাজধানীর এয়ারপোর্ট এলাকায় অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেলকে ধাক্কা দিলে এতে থাকা এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
৩১ ডিসেম্বর ২০২০, ০৪:১৩ পূর্বাহ্ন

চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন

চাঁদপুর প্রেসক্লাবের ২০২১ সালের ৩৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার বিকেলে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
৩০ ডিসেম্বর ২০২০, ০৩:৫১ অপরাহ্ন

করোনায় বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. লুৎফর কাদের লেনিনের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. লুৎফর কাদের লেনিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
৩০ ডিসেম্বর ২০২০, ০৩:২৬ অপরাহ্ন

কাল ভোর থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পাবনায় আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পাবনা জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিরাজগঞ্জের শাহজাদপুর মহাসড়কে পরিবহন থেকে অতিরিক্ত চাঁদা আদায় ও পাবনার যানবাহন ভাঙচুর ও পরিবহণ শ্রমিকদের মারধরের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে তারা।
৩০ ডিসেম্বর ২০২০, ০৩:২৬ অপরাহ্ন

হিন্দি সিনেমা আমদানিতে ৩ সংগঠন একমত!

করোনা মহামারিতে চলচ্চিত্র শিল্পে অনেকটা ধস নেমেছে। দেশের প্রেক্ষাগৃহে চালানের মতো তেমন কোনো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে না। তই, সিনেমা সংকট ও দর্শক সংকট কাটাতে বাংলাদেশের সিনেমা হলগুলোতে বিদেশি ছবি চালানোর প্রস্তাব করেছেন হল মালিকরা৷ সিনেমা হলকে বন্ধের কবল থেকে বাঁচাতে এর বিকল্প নেই বলে তাদের মত৷
৩০ ডিসেম্বর ২০২০, ০৩:১৪ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে রেল সম্প্রসারণের চেষ্টা চলছে: রেলমন্ত্রী

প্রতিটি জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি প্রতিবেশী ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারণের চেষ্টা চালানোর কথা জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এজন্য আভ্যন্তরিন সক্ষমতা বৃদ্ধি ও অবকাঠামো গড়ে তোলার জন্য ইতিমধ্যে রেলপথ মন্ত্রণালয় অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে বলে তিনি জানিয়েছেন।
৩০ ডিসেম্বর ২০২০, ০৩:০৩ অপরাহ্ন

পঞ্চগড়ের প্রথম নারী মেয়র হচ্ছেন জাকিয়া খাতুন

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন পঞ্চগড় পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।
৩০ ডিসেম্বর ২০২০, ০২:৪৯ অপরাহ্ন

যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট স্থগিতের সুপারিশ সংসদীয় কমিটির

দেশে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের বিস্তার রোধে যুক্তরাজ্যের সঙ্গে সাময়িকভাবে ফ্লাইট স্থগিতের সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণে যেন কোনো অনিয়ম-দুর্নীতি না হয়, এ বিষয়েও মন্ত্রণালয়কে সতর্ক করেছে কমিটি।
৩০ ডিসেম্বর ২০২০, ০২:৩৪ অপরাহ্ন

নির্বাচন নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ না করার পরামর্শ রিটার্নিং কর্মকর্তার

আসন্ন সাভার পৌরসভা নির্বাচন নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন সাভার পৌরসভা সাধারণ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন খান।
৩০ ডিসেম্বর ২০২০, ০১:৫৭ অপরাহ্ন

২০২০ সালে চীনের ৩ ‘বড় ভুল’

চীনের উহানে করোনার প্রাদুর্ভাবের পর ২০২০ সাল জুড়েই করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। তবে নানা বিপর্যয়ের মধ্যেও চলতি বছরে চীনের সাফল্যও কম নয়।
৩০ ডিসেম্বর ২০২০, ০১:৩৮ অপরাহ্ন

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও ছয় জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
৩০ ডিসেম্বর ২০২০, ০১:০৪ অপরাহ্ন

রিজার্ভ রেকর্ড ৪৩ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ দিনের মধ্যে আরেকটি রেকর্ড ভেঙে ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কয়েকদিন পরপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিলিয়ন ডলারের ঘর টপকে যাওয়া এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
৩০ ডিসেম্বর ২০২০, ১২:৫০ অপরাহ্ন

সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে ৩৪ কোটি ৮৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
৩০ ডিসেম্বর ২০২০, ১২:৩৯ অপরাহ্ন

বগুড়ায় ২ সাংবাদিকের ওপর হামলা

বগুড়ার সদর উপজেলার দশ টিকা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টিভির জেলা প্রতিনিধি মাজেদুর রহমান এবং ক্যামেরা পারসন রবিউল ইসলাম।
৩০ ডিসেম্বর ২০২০, ১২:১৪ অপরাহ্ন

রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পুলিশ কনস্টেবল রিমান্ডে

রংপুরে রিকশাচালক নাজমুল ইসলামকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশ কনস্টেবল হাসান আলীকে চার দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রংপুরের তাজহাট আমলি আদালতের বিচারক আল মেহবুব এ আদেশ দেন।
৩০ ডিসেম্বর ২০২০, ১২:১১ অপরাহ্ন

দেড় বছর পর ডিএসইর সূচক ছাড়াল ৫৪০০ পয়েন্ট

সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় চলতি বছরের শেষ কার্যদিবস পার করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দেড় বছর পর আজ বুধবার ঢাকার পুঁজিবাজারের সূচক ৫৪০০ পয়েন্ট ছাড়িয়ে যায়।
৩০ ডিসেম্বর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন

ফেনীতে ২৮ লাখ টাকা ছিনতাই, ৯ সপ্তাহ পর গ্রেপ্তার ৩

ফেনীর দাগনভূঁঞায় ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার ৯ সপ্তাহ পর তিন জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ওই টাকার মধ্যে ৫০ হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে।
৩০ ডিসেম্বর ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন

পি কে হালদারসহ পলাতক আসামির বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

ফেসবুক, ইউটিউবসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পি কে হালদারসহ বিচারাধীন মামলার অভিযুক্ত সব পলাতক আসামি ও দণ্ডিতদের বক্তব্য প্রচার, সাক্ষাৎকার ও কথোপকথন প্রকাশে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
৩০ ডিসেম্বর ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন

গুচ্ছ পদ্ধতি নিয়ে সিদ্ধান্তহীনতায় ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দেশের চারটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
৩০ ডিসেম্বর ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন