আরও ১ বছর রেল সচিব থাকছেন সেলিম রেজা
চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এক বছরের জন্য রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি আইন, ২০০৮ এর ৪৯ ধারা অনুযায়ী এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।
২৯ ডিসেম্বর ২০২০, ১০:৩৭ পূর্বাহ্ন
বয়স ১১ না হলেও ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে: হাইকোর্ট
এগারো বছরের কম বয়সী শিক্ষার্থীরা দেশের সরকারি উচ্চ বিদ্যালয়গুলোতে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে বলে হাইকোর্ট আদেশ দিয়েছেন। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২৯ ডিসেম্বর ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
কঠোর শাস্তির বিধান রেখে নতুন মহাসড়ক আইন
অনুমোদন ছাড়া মহাসড়কে বাজার, মার্কেট বা যেকোনো স্থায়ী বা অস্থায়ী কাঠামো তৈরি করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।
২৯ ডিসেম্বর ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন
পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে: কাদের
দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ গণতন্ত্রের এগিয়ে যাওয়ার বার্তা বহন করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৯ ডিসেম্বর ২০২০, ০৯:২৯ পূর্বাহ্ন
হালুয়াঘাট সীমান্তে বিজিবি’র গুলিতে ভারতীয় চোরাকারবারি নিহত
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে থিদিয়ান মোমিন (৪৫) নামে এক ভারতীয় মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৯ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন
এসএসসি জুনে ও এইচএসসি জুলাই-আগস্টে হতে পারে: শিক্ষামন্ত্রী
করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ২০২১ সালের এসএসসি পরীক্ষা জুনে এবং এইচএসসি পরীক্ষা জুলাই-আগস্টে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
২৯ ডিসেম্বর ২০২০, ০৮:৪৮ পূর্বাহ্ন
অর্থ আত্মসাতের অভিযোগে সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ সাত জনের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার জাকের সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মহানগর হাকিম আশেক ইমামের আদালতে মামলাটি দায়ের করেন।
২৯ ডিসেম্বর ২০২০, ০৭:৪৬ পূর্বাহ্ন
মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়েছে প্রথম জাহাজ ‘ভেনাস ট্রাইয়াম্প’। আজ মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে পানামার পতাকাবাহী জাহাজটি মাতারবাড়িতে পৌঁছে।
২৯ ডিসেম্বর ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চায় ইউজিসি
বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয় রাজি হওয়ার পর এখন সব বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সমন্বিত ভর্তি ব্যবস্থা চায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২৯ ডিসেম্বর ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন
গুলশানে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
রাজধানীর গুলশান এলাকায় কোকাকোলা মোড়ে ট্রাকের ধাক্কায় মজনু মিয়া (৪৫) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মিরাজ আকন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোররাত সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৯ ডিসেম্বর ২০২০, ০৬:২৩ পূর্বাহ্ন
হবিগঞ্জে মেছো বাঘ, ব্রাহ্মণবাড়িয়ায় ঈগল
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা থেকে একটি মেছো বাঘ ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে একটি ফিশিং ঈগল উদ্ধার করেছে বন বিভাগ।
২৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম থেকে ভাসানচরের পথে ১৮০৪ রোহিঙ্গা
ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়েছেন এক হাজার ৭৭২ জন রোহিঙ্গা। আজ মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে ৪২৮টি পরিবারের এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের উদ্দেশে রওনা দেয় নেভি জাহাজ।
২৯ ডিসেম্বর ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন
কুড়িগ্রাম-লালমনিরহাটে ঠান্ডায় কাবু ছিন্নমূল মানুষ ও চরবাসী
শৈত্যপ্রবাহে কাবু হয়েছে উঠেছে উত্তরের সীমান্তবর্তী ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর তীরবর্তী কুড়িগ্রাম ও লালমনিরহাটের জনজীবন। সবচেয়ে বেশি অস্থির হয়ে উঠেছেন ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলে বসবাসকারীরা ও ছিন্নমুল মানুষ। ঠান্ডা ও কুয়াশার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেতের সবজি ও বোরো ধানের বীজতলা।
২৯ ডিসেম্বর ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন
‘দুর্নীতির বিস্তৃতি ঘটেছে’
ছাত্রনেতা রাশেদ খান মেনন রাজনীতির ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধসহ সব আন্দোলন-সংগ্রামের সামনের সারির একজন। বর্তমানে ওয়ার্কার্স পার্টির সভাপতি। ঢাকা-৮ আসনের সংসদ সদস্য। জোট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশেদ খান মেনন কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২৮ ডিসেম্বর ২০২০, ০৫:০০ অপরাহ্ন
পৌর ভোট ‘সাকসেসফুল’: ইসি সচিব
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। আজ সোমবার সন্ধ্যায় নির্বাচনের ভোট গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
২৮ ডিসেম্বর ২০২০, ০৩:৩১ অপরাহ্ন
ফেনসিডিলসহ গ্রেপ্তার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিনে মুক্ত
সরকারি গাড়িতে ফেনসিডিলসহ গ্রেপ্তার হবার ১১ দিন পর আজ চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান।
২৮ ডিসেম্বর ২০২০, ০৩:১০ অপরাহ্ন
নির্বাচনে কারচুপির অভিযোগে ধামরাইয়ে বিক্ষোভ
ঢাকার ধামরাইয়ে পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ করছে এক কাউন্সিলর প্রার্থীর কর্মী ও সমর্থকরা। তবে, রাত নয়টার দিকে বিজিবি বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।
২৮ ডিসেম্বর ২০২০, ০২:১৮ অপরাহ্ন
মাদক মামলার আসামি ৩ শিক্ষার্থীকে ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ার নির্দেশ আদালতের
ফেনীর একটি আদালত মাদক মামলার আসামি তিন শিক্ষার্থীকে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আত্মজীবনী ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলি’ বই দুটি পড়ার নির্দেশ দিয়েছেন।
২৮ ডিসেম্বর ২০২০, ০২:০৯ অপরাহ্ন
ডা. সাবরিনার ভুয়া কোভিড-১৯ সনদ মামলায় হাইকোর্টে জামিন আবেদন
ভুয়া কোভিড-১৯ সনদ দেওয়ার অভিযোগে মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী হাইকোর্টে জামিন আবেদন করেছেন।
২৮ ডিসেম্বর ২০২০, ০১:৫৫ অপরাহ্ন
আবাসিক হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি রাবি ছাত্রলীগের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের অসমাপ্ত চূড়ান্ত পরীক্ষার আগে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
২৮ ডিসেম্বর ২০২০, ০১:৪২ অপরাহ্ন