শ্রীপুরে অনলাইন পত্রিকার সম্পাদককে অপহরণের অভিযোগ, আড়াই ঘণ্টা পর উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে একটি অনলাইন পত্রিকার সম্পাদককে বাড়ি থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সদরুল আইন আশিক নামের ওই ব্যক্তি দৈনিক গাজীপুর জার্নাল নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদক।
২৭ ডিসেম্বর ২০২০, ১২:০৭ অপরাহ্ন
রোগী মৃত্যুকে কেন্দ্র করে হামলা, জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি
জামালপুর জেনারেল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবারের হামলা ও সংঘর্ষের ঘটনায় বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছেন জেলার সদর হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা।
২৭ ডিসেম্বর ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ন
৬ দফা দাবি না মানলে বুধবার থেকে পাবনায় পরিবহন ধর্মঘট
পাবনা জেলার বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা মালিক-শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে গত চার দিন ধরে ঢাকা-পাবনার সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। বিকল্প পথ দিয়ে কিছু গাড়ি চললেও ঢাকা-পাবনার মধ্যে সড়ক যোগাযোগ কার্যত প্রায় আচল হয়ে পড়েছে।
২৭ ডিসেম্বর ২০২০, ১১:৪৩ পূর্বাহ্ন
কুমিল্লায় মামুনুল হকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়া গোপনে মাহফিলে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত নেতা মামুনুল হকসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
২৭ ডিসেম্বর ২০২০, ১১:৩৪ পূর্বাহ্ন
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় আহত সেই বাসচালকের মৃত্যু
জয়পুরহাটের সদর উপজলার পুরানাপৈল রেলগেট এলাকায় বাস-ট্রেন সংঘর্ষে আহত বাসচালক মামুনুর রশিদ মারা গেছেন। শনিবার বগুড়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
২৭ ডিসেম্বর ২০২০, ১১:১০ পূর্বাহ্ন
বিমানের বহরে যুক্ত হলো ড্যাশ ৮-৪০০ ‘ধ্রুবতারা’
বিমান বাংলাদেশ এয়ারলাইনসে একটি নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের ভেতরে ও বাইরে স্বল্প দূরত্বে ফ্লাইট পরিচালনার কথা মাথায় রেখে আমদানি করা এই উড়োজাহাজটির নাম রাখা হয়েছে ‘ধ্রুবতারা’।
২৭ ডিসেম্বর ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ
কুমিল্লায় স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। আহত যুবলীগ নেতা একজন ব্যবসায়ী এবং তাকে নিজের প্রতিষ্ঠানের মধ্যে হামলা করা হয়।
২৭ ডিসেম্বর ২০২০, ১১:০০ পূর্বাহ্ন
একদিনে আরও ২৪ মৃত্যু, শনাক্ত ১০৪৯, পরীক্ষা ১২৬৫০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। ফলে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৪৫২ জন।
২৭ ডিসেম্বর ২০২০, ১০:২১ পূর্বাহ্ন
ইভিএমএ মক ভোট দিলো ১০ শতাংশ ভোটার
প্রথমধাপে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। এই প্রথমবার বড়লেখায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণ হতে যাচ্ছে। তবে ১৫ হাজার ৪৪৩ জন ভোটারের মধ্যে দেড় হাজার ভোটার গতকাল শনিবার মক ভোটে অংশ নেন।
২৭ ডিসেম্বর ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
১১ পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতির সুপারিশ
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দিতে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ রোববার দুপুর জনপ্রশাসন মন্ত্রণালয়কে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করতে চিঠি দেওয়া হয়েছে।
২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
১০ মাসেও করোনা চিকিৎসায় অগ্রগতি নেই পাবনায়
করোনার দ্বিতীয় ঢেউয়ের আঘাতে সারাদেশের মতো পাবনাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে, দ্বিতীয় দফায় এখনো করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার ১০ মাসে পেরিয়ে গেলেও পাবনায় করোনা চিকিৎসার কোনো অগ্রগতি হয়নি।
২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন
শায়েস্তাগঞ্জ পৌর নির্বাচন নিয়ে ‘৫ ভাগে’ বিভক্ত উপজেলা আ. লীগ
পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ পাঁচ ভাগে বিভক্ত হয়ে পড়েছে বলে মনে করছেন শায়েস্তাগঞ্জবাসী। কেন্দ্র মনোনীত প্রার্থীর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন চার বিদ্রোহী প্রার্থী। তাদের দাবি, দলের নেতাকর্মীদের সমর্থন নিয়েই তারা মাঠে আছেন।
২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ন
চাল আমদানিতে শুল্ক কমিয়ে ২৫ শতাংশ
বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে চাল আমদানিতে শুল্ক কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। আজ রোববার সকাল সাড়ে ১১টায় আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা জানিয়েছেন।
২৭ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন
কিউই ব্যাংক লোকাল হিরো বাংলাদেশের ড. শ্যামল দাস
বাংলাদেশি ফার্মাসিস্ট ড. শ্যামল দাস নিউজিল্যান্ডের ‘কিউই ব্যাংক লোকাল হিরো’ পুরস্কার পেয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশি নাগরিক যিনি নিউজিল্যান্ডের সম্মানজনক এ পুরস্কার পেলেন। নিউজিল্যান্ডে কোভিড-১৯ মোকাবিলায় স্বউদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরির নেতৃত্ব দিয়ে এ পুরস্কার জিতে নেন দেশটির ওটাগো বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. শ্যামল দাস।
২৭ ডিসেম্বর ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন
ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা কমপ্লেক্সে মহিলা কেন্দ্রীয় কারাগার উদ্বোধন করা হয়েছে। আজ রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন করেন।
২৭ ডিসেম্বর ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন
দেড় বছরের মধ্যে সর্বোচ্চ ডিএসইর সূচক
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর দুই ঘণ্টার মধ্যেই ১০০ পার হয়েছে। এতে ডিএসইএক্স পাঁচ হাজার ৩২১ পয়েন্টে উঠে এসেছে। যা প্রায় দেড় বছরের মধ্যে সর্বোচ্চ।
২৭ ডিসেম্বর ২০২০, ০৭:০৮ পূর্বাহ্ন
উজাড় হয়ে যাচ্ছে সাঙ্গু সংরক্ষিত বন
বান্দরবানের থানচি এলাকার একটি দুর্গম সংরক্ষিত বন এবং অভয়ারণ্যে গত দুই মাসে শতাব্দী প্রাচীন বহু গাছ কেটে ফেলা হয়েছে গত দুমাসে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বনের প্রায় একশ একর জমি সম্পূর্ণ খালি হয়ে গেছে গত কয়েক বছরে।
২৭ ডিসেম্বর ২০২০, ০৬:৪৯ পূর্বাহ্ন
চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা, লাফিয়ে পড়ে কলেজছাত্রী আহত
সুনামগঞ্জের দিরাই পৌর শহরের সুজানগর এলাকায় ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে এক কলেজছাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৭ ডিসেম্বর ২০২০, ০৫:৪৮ পূর্বাহ্ন
করোনার জিন বিন্যাস উন্মোচন করলেন চবি গবেষকরা
নভেল করোনাভাইরাস কোভিড-১৯ এর জিনের বিন্যাস উন্মোচন বা জিনোম সিকোয়েন্সিং করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল গবেষক।
২৬ ডিসেম্বর ২০২০, ০৪:১২ অপরাহ্ন
‘ক্রাইম রিপোর্টাররা পুলিশের আয়না’
সাংবাদিকদের মধ্যে ক্রাইম রিপোর্টাররা হলো পুলিশের আয়না, তাদের প্রতিবেদনের মধ্য দিয়ে পুলিশের প্রতিচ্ছবি উঠে আসে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।
২৬ ডিসেম্বর ২০২০, ০৩:২৩ অপরাহ্ন