মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল, চিনিকল শ্রমিকদের বিক্ষোভ
রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে গাইবান্ধার মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালন করেছেন চিনিকলের শ্রমিক, কর্মচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক-কর্মচারী চিনিকল এলাকায় জড়ো হন। এ ছাড়া, মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রেললাইন অবরোধ করে রাখেন তারা।
২৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ১২৩৪, পরীক্ষা ১৩২২৭
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৩৭৮ জন।
২৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন
‘খুব ক্ষমতা না, তালা ঝুলিয়ে দিব অফিসে’
কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কাটার ঘটনায় ব্যবস্থা নেওয়ায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার হুমকি দিয়েছেন অধিদপ্তরের কুমিল্লা জেলা উপ-পরিচালককে।
২৪ ডিসেম্বর ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন
রেল, বিমান ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মোকাব্বির হোসেনকে রেল মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার নিয়োগের কথা বলা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক অপহৃত, ১০ ঘণ্টা পর উদ্ধার
কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরে রেড ক্রিসেন্ট সোসাইটির ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেন (৪৫) কে অপহরণের প্রায় ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
২৪ ডিসেম্বর ২০২০, ০৮:৩২ পূর্বাহ্ন
প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হবে: পর্যটন প্রতিমন্ত্রী
প্রয়োজনে যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
২৪ ডিসেম্বর ২০২০, ০৭:১৭ পূর্বাহ্ন
পাবনায় সীমিত পরিসরে বড়দিন উদযাপনের প্রস্তুতি
করোনা সংক্রমণের কারণে পাবনায় সীমিত পরিসরে বড়দিন উদযাপনের প্রস্তুতি চলছে। এবার পাবনায় ৩০টি গ্রামের ২১টি উপাসনালয়ে হবে বড়দিনের প্রার্থনা।
২৪ ডিসেম্বর ২০২০, ০৭:০১ পূর্বাহ্ন
মৌলভীবাজারে ‘পটকা মাছ খেয়ে’ ২ জনের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আট বছর বয়সী এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
২৪ ডিসেম্বর ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন
নতুন স্ট্রেইনের কাছাকাছি ভাইরাস দেশে আগে থেকেই আছে: বিসিএসআইআর
যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের কাছাকাছি ধরনের স্ট্রেইন আগে থেকেই বাংলাদেশে আছে বলে জানিয়েছেন গবেষকরা। গত নভেম্বরের শুরুতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) করোনাভাইরাসের পাঁচটি নমুনার জিনোম সিকোয়েন্সিং করে। গবেষকরা জানিয়েছেন, সে সময় পাওয়া মিউটেশনের সঙ্গে যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের মিল রয়েছে।
২৪ ডিসেম্বর ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন
যুক্তরাজ্য থেকে ১৬৫ যাত্রী সিলেট বিমানবন্দরে, সনদ যাচাই চলছে
যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে বিমানের বিজি ২০২ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
২৪ ডিসেম্বর ২০২০, ০৬:২০ পূর্বাহ্ন
২০০৯ সাল থেকে ৫১০টি আইনের খসড়া ও ৪৪টি অধ্যাদেশ করা হয়েছে: আইনমন্ত্রী
বর্তমান সরকার ২০০৯ সাল থেকে গুরুত্বপূর্ণ ৫১০টি আইনের খসড়া প্রণয়ন ও ভেটিং, ৪৪টি অধ্যাদেশ প্রণয়ন এবং চার হাজার ৪১৫টি বিধিমালা, প্রবিধানমালা, আদেশ ও নীতিমালার খসড়া প্রণয়ন করেছে বলে জনিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
২৪ ডিসেম্বর ২০২০, ০৫:১৬ পূর্বাহ্ন
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম মারা গেছেন
বার্ধক্যজনিত জটিলতা ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের বিশিষ্ট শিল্পপতি ও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাসেম। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
২৪ ডিসেম্বর ২০২০, ০৪:৩০ পূর্বাহ্ন
কক্সবাজার জেলা পরিষদ বাংলো থেকে অফিস সহায়কের মরদেহ উদ্ধার
কক্সবাজার জেলা পরিষদের ডাক বাংলো থেকে অফিস সহায়ক আয়ুব আলীর (৩৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ ডিসেম্বর ২০২০, ০৪:৩২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের গির্জাগুলোতে বড়দিনের প্রস্তুতি, করোনায় সীমিত আয়োজন
আর মাত্র এক দিন পরই খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। উৎসবকে ঘিরে নারায়ণগঞ্জের গির্জাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে করোনার জন্য স্বাস্থ্যবিধি মেনে উৎসব সীমিত পরিসরে করার কথা জানিয়েছেন গির্জা কর্তৃপক্ষ।
২৩ ডিসেম্বর ২০২০, ০৪:১৩ অপরাহ্ন
অভিনেতা-নাট্যকার মান্নান হীরা মারা গেছেন
দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার মান্নান হীরা মারা গেছেন। আজ ২৩ ডিসেম্বর বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২৩ ডিসেম্বর ২০২০, ০৩:৪২ অপরাহ্ন
চাঁদপুরে ২০০ বীর মুক্তিযোদ্ধাকে জেলা পরিষদের সম্মাননা
চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার দুইশ ২০০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জন সেক্টর কমান্ডার, তিন জন বীরউত্তম, দুই জন বীর বিক্রম, চার জন বীর প্রতীক এবং দুই জন স্বাধীনতা পদকপ্রাপ্ত।
২৩ ডিসেম্বর ২০২০, ০৩:১৮ অপরাহ্ন
রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সম্পৃক্ততার আহ্বান প্রধানমন্ত্রীর
রোহিঙ্গাদের নিজেদের দেশ মিয়ানমারে টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে তুরস্কের সম্পৃক্ততা আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩ ডিসেম্বর ২০২০, ০৩:০০ অপরাহ্ন
অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে বাংলাদেশের অর্থনীতি: অর্থমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভাল অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
২৩ ডিসেম্বর ২০২০, ০২:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
ময়মনসিংহ র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ কোম্পানী (সিপিএসসি) আজ বুধবার ভোররাতে এক অভিযান চালিয়ে নগরীর কেওয়াটখালী ওয়াপদা মোড় এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০২:৩৫ অপরাহ্ন
‘এই ধর্মঘট আদালত অবমাননার শামিল’
সিলেটে পাথর কোয়ারি চালুর দাবিতে সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও গণপরিবহন শ্রমিকদের ডাকে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটকে আদালত অবমাননার শামিল বলে অভিহিত করে বিবৃতি দিয়েছেন সিলেটের ১০ নাগরিক।
২৩ ডিসেম্বর ২০২০, ০২:১৩ অপরাহ্ন