ডোপ টেস্টে বিএমপির মাদকাসক্ত ১২ এএসআই চিহ্নিত, চাকরিচ্যুত ৪

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১২ এএসআই ডোপ টেস্টে মাদকাসক্ত বলে চিহ্নিত হয়েছে। আরও পাঁচ সদস্যের বিরুদ্ধে মাদক বেচা কেনার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ১৭ জনের মধ্যে চার জনকে এরই মধ্যে চাকরিচ্যুত করা হয়েছে। স্বেচ্ছায় অবসর নিয়েছেন একজন।
২৩ ডিসেম্বর ২০২০, ০১:৫৩ অপরাহ্ন

এনআইডি সংশোধনে এক লাখ টাকা, আটক ১

জাতীয় পরিচয়পত্র সংশোধন করে ১০ বছর বয়স কমিয়ে দেওয়ার কথা বলে এক লাখ পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। পরে আটককৃত মো. বাহাদুরকে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।
২৩ ডিসেম্বর ২০২০, ০১:৪৯ অপরাহ্ন

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৮ ‘মাদক চোরাকারবারি’ গ্রেপ্তার

গাজীপুরে অভিযান চালিয়ে আট জন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব-১। র‍্যাব জানায়, অভিযানে তাদের কাছ থেকে ১৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০১:৪৪ অপরাহ্ন

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের আলাদা স্ক্রিনিং ৩ বিমানবন্দরে

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের জন্য দেশের তিনটি বিমানবন্দরে আলাদা হেলথ স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০১:১৮ অপরাহ্ন

করোনার নতুন স্ট্রেইন: করছি কী, করণীয় কী

যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হয় মহামারি করোনাভাইরাসের নতুন স্ট্রেইন। এরপর সেই স্ট্রেইন শনাক্ত হয় আরও কয়েকটি দেশেও। যার পরিপ্রেক্ষিতে বিশ্বের প্রায় ৪০টি দেশ যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ রেখেছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০১:১৫ অপরাহ্ন

শ্রীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থীকে নোটিশ

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী কাজী খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২০, ১২:৪০ অপরাহ্ন

বেরোবিতে পতাকা বিকৃতির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মহান বিজয় দিবসে জাতীয় পতাকা বিকৃত করে উপস্থাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে রংপুর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি।
২৩ ডিসেম্বর ২০২০, ১২:৩৯ অপরাহ্ন

এক টন পণ্য ২৩ টন দেখিয়ে রপ্তানি চেষ্টা

মালয়েশিয়ায় রপ্তানির জন্য দুটি কনটেইনারে ২৩ টন খাদ্যপণ্য থাকার কথা থাকলেও পাওয়া গেছে এক টনেরও কম। আজ বুধবার বাংলা ফুড অ্যান্ড বেভারেজের দুটি কনটেইনারে পণ্যের হিসেবে হেরফের দেখতে পান বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউজ কর্মকর্তারা।
২৩ ডিসেম্বর ২০২০, ১২:২৭ অপরাহ্ন

পুরস্কারের লোভে মার্কিন দূতাবাসের নিরাপত্তারক্ষীর বোমার গল্প

ঢাকায় মার্কিন দূতাবাসে গত ২ ডিসেম্বর নিরাপত্তারক্ষীকে উদ্দেশ্য করে কালো টেপ দিয়ে মোড়ানো কাপ ও দেশলাই বক্সসহ ছুঁড়ে মারা ব্যাগটি নিরাপত্তারক্ষী জাকির হোসেন মোল্লা নিজেই রেখেছিলেন। কর্মদক্ষতা দেখিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কার নিতে তিনি এটি করেছেন বলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তদন্তে জানা গেছে।
২৩ ডিসেম্বর ২০২০, ১২:১৭ অপরাহ্ন

বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের ছেঁড়াদিয়া সংলগ্ন বঙ্গোপসাগর উপকূল থেকে আজ বুধবার ভোর রাতে দুই লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন

রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ সংসদীয় কমিটির

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
২৩ ডিসেম্বর ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন

রাজধানী থেকে জেএমবির লিয়াজোঁ শাখার সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ভাটারা থানার প্রগতি সরণি থেকে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) লিয়াজোঁ শাখার এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
২৩ ডিসেম্বর ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন

ফেব্রুয়ারি থেকে কক্সবাজার বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেশন

আগামী ফেব্রুয়ারি থেকে কক্সবাজার বিমানবন্দর হতে ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেশন শুরু হবে। দেশের অন্য সব বিমানবন্দরেও রাত-দিন ফ্লাইট ওঠা-নামার ব্যবস্থা করতে কাজ শুরু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ একথা জানিয়েছেন।
২৩ ডিসেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন

চিনিকল বন্ধের প্রতিবাদে শ্যামপুরে অর্ধদিবস হরতাল পালন

শ্যামপুরসহ দেশের ছয়টি চিনিকল বন্ধের প্রতিবাদে রংপুরে অর্ধদিবস হরতাল পালন করেছেন শ্রমিক ও আখচাষিরা।
২৩ ডিসেম্বর ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন

ক্ষমতার শেষ চার সপ্তাহে যা করতে পারেন ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নিচ্ছেন আগামী ২০ জানুয়ারি। এদিকে, বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হোয়াইট হাউস ছাড়তে রাজি নন। ট্রাম্পের শেষ মাসে প্রেসিডেন্টের অফিসে কী হতে পারে তাই নিয়ে চলছে নানা আলোচনা।
২৩ ডিসেম্বর ২০২০, ১০:৪৩ পূর্বাহ্ন

অস্তিত্বহীন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়’ ইউজিসির সতর্কবার্তা

সৈয়দপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোনো অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই। এ ব্যাপারে চাকরি প্রত্যাশী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
২৩ ডিসেম্বর ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৬৭, পরীক্ষা ১৫৯৩২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩৫৯ জনে।
২৩ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ও ভারত রক্তের রাখিবন্ধনে আবদ্ধ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। দুই দেশের এই সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ।
২৩ ডিসেম্বর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন

নাইমুল আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত থাকছে

ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা বহাল আছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালত।
২৩ ডিসেম্বর ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্য থেকে ফিরলে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাজ্য থেকে কেউ বাংলাদেশে এলে সাত দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন, কোভিড-১৯ পরীক্ষা শেষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে গিয়েও বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে।
২৩ ডিসেম্বর ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন