গোপালগঞ্জে ইউপি সদস্য হত্যা: ২ আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য হামিদুল হক হত্যা মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডি’র অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এ তথ্য জানিয়েছেন।
২২ ডিসেম্বর ২০২০, ০৬:৫৮ পূর্বাহ্ন

দু’একদিনের মধ্যে মুক্তি পেতে পারেন সাংবাদিক কাজল

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দি ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তির প্রক্রিয়া চলছে। বিচারকের কাছে আজ মঙ্গলবার মামলার নথি যাওয়ার কথা ছিল। নথি যাওয়ার পর আরও কিছু প্রক্রিয়া থাকবে।
২২ ডিসেম্বর ২০২০, ০৬:২২ পূর্বাহ্ন

পাথর উত্তোলনের অনুমোদন দাবিতে সিলেটে ‘পরিবহন শ্রমিকদের’ ধর্মঘট

পাথর উত্তোলনের দাবিতে সিলেট বিভাগে শুরু হয়েছে টানা তিন দিনের পরিবহন ধর্মঘট। আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে ‘বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’র ব্যনারে এ ধর্মঘটের শুরু হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
২২ ডিসেম্বর ২০২০, ০৬:১৪ পূর্বাহ্ন

দিনাজপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে গেটম্যান নিহত

দিনাজপুরের ফুলবাড়ী স্টেশনের পাশে রেল ক্রসিংয়ে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে গেটম্যান সুশান্ত কুমার দাস (৪০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
২২ ডিসেম্বর ২০২০, ০৫:৩৪ পূর্বাহ্ন

মৃত্যু ১৭ লাখ ছাড়াল, আক্রান্ত ৭ কোটি ৭৩ লাখের বেশি

বিশ্বব্যাপী প্রতিনিয়ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ১৭ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন সাত কোটি ৭৩ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৩৬ লাখের বেশি মানুষ।
২২ ডিসেম্বর ২০২০, ০৪:৩৬ পূর্বাহ্ন

১৯৭১: ভাগীরথীর কথা কেউ মনে রাখেনি!

হাত দুটো রশি দিয়ে বাঁধা। সেই রশি মোটরসাইকেলের পেছনে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয় দুই সন্তানের মা, বিধবা ভাগীরথী সাহাকে— ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হয়। তারপর সেই ক্ষতবিক্ষত দেহ ফেলে দেওয়া হয় বলেশ্বর নদীতে। মুক্তিযোদ্ধাদের সাহায্য করাই ছিল ভাগীরথীর অপরাধ!
২২ ডিসেম্বর ২০২০, ০৪:০১ পূর্বাহ্ন

গুলিতে নিহতের ৪ দিন পর হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ক্যাম্পছড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ার চারদিন পর একটি হাতির মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার বন বিভাগ।
২১ ডিসেম্বর ২০২০, ০৪:৪২ অপরাহ্ন

পুনরায় নির্বাচনের দাবিতে ৩০ ডিসেম্বর বিএনপির বিক্ষোভ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তিতে সারাদেশে ৩০ ডিসেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
২১ ডিসেম্বর ২০২০, ০৩:৫৩ অপরাহ্ন

২৫ কোটি টাকায় মোংলা বন্দরের জন্য আধুনিক পানি শোধনাগার

বাগেরহাটের মোংলা বন্দর ও আশপাশের এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে আধুনিক পানি শোধনাগার।
২১ ডিসেম্বর ২০২০, ০৩:৩৮ অপরাহ্ন

ভারতীয় শ্রমিকদের আন্দোলনে বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল স্থল বন্দরের ভারতীয় অংশ পেট্রাপোলে শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি শুরু করায় স্থলবন্দরটি দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।
২১ ডিসেম্বর ২০২০, ০৩:১২ অপরাহ্ন

পাট ও চিনিশিল্প বন্ধ করা জাতীয় ক্ষতি: আনু মুহাম্মদ

সারাবিশ্বে যখন পরিবেশবান্ধব শিল্প সন্ধান করা হচ্ছে সেখানে বাংলাদেশে জবরদস্তি, প্রতারণা, মিথ্যাচার করে বিশাল সম্ভাবনাময় পাট ও চিনিশিল্প বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সর্বজনকথার সম্পাদক আনু মুহাম্মদ। তিনি বলেন, চিনি আমদানির রাস্তা তৈরি করে চিনিশিল্পের বিনাশ করা হচ্ছে। পাট ও চিনিশিল্প বন্ধ করা জাতীয় ক্ষতি।
২১ ডিসেম্বর ২০২০, ০২:৪৭ অপরাহ্ন

বড়লেখা পৌর নির্বাচন: ইভিএম নিয়ে শঙ্কা ভোটারদের

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
২১ ডিসেম্বর ২০২০, ০২:৩৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ট্রাকের চাপায় ছয় বছরের শিশু জান্নাতুল্লাহ নিহত হয়েছে।
২১ ডিসেম্বর ২০২০, ০২:৩২ অপরাহ্ন

করোনার নতুন ধরন: যুক্তরাজ্যের সঙ্গে সীমান্ত বন্ধ করছে অনেক দেশ

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বা ধরন পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে। ভাইরাসের এ নতুন রূপের দ্রুত বিস্তার আতঙ্কে সোমবার দেশটির সঙ্গে সীমানা বন্ধ করেছে অনেক দেশ।
২১ ডিসেম্বর ২০২০, ০২:১০ অপরাহ্ন

ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের ২ কর্মকর্তা দুদকের হাতে আটক

ঘুষের টাকাসহ পিরোজপুর থেকে অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২১ ডিসেম্বর ২০২০, ০২:০৮ অপরাহ্ন

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোর শহরে বিশে মিয়া ( ৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২১ ডিসেম্বর ২০২০, ০১:৩৭ অপরাহ্ন

জুয়েল হত্যা মামলা: ৮ আসামি রিমান্ডে

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমিক লীগ সহসভাপতি জুয়েল প্যাদা হত্যা মামলার ৮ আসামিকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
২১ ডিসেম্বর ২০২০, ০১:২৮ অপরাহ্ন

মে-জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষের জন্যে ভ্যাকসিন

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী মে-জুন মাসের মধ্যে দেশে সাড়ে চার কোটি মানুষের জন্য ভ্যাকসিন আসবে। এর মধ্যে জানুয়ারির শেষে বা ফ্রেব্রুয়ারির শুরুতে আসবে দেড় কোটি মানুষের ভ্যাকসিন। বাকি ভ্যাকসিন আসবে মে-জুন মাসে।
২১ ডিসেম্বর ২০২০, ০১:০৯ অপরাহ্ন

বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সব জায়গায় ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।
২১ ডিসেম্বর ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ন

উন্মুক্ত স্থানে সমাগম ও পার্টি করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন ও ইংরেজি নববর্ষ থার্টিফার্স্ট নাইটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
২১ ডিসেম্বর ২০২০, ১১:৪৭ পূর্বাহ্ন